Dawah Studio

Dawah Studio Islam is Our peach �

15/08/2023

নবীজী (সা:) কে নিয়ে মিষ্টি খাওয়া সংক্রান্ত মিথ্যা ও বানোয়াট গল্প:

কিছু মানুষকে একটি কাহিনী বলতে শোনা যায়-
একবার এক সাহাবী নিজ সন্তানকে নিয়ে নবীজীর কাছে এলেন। বললেন, আল্লাহর রাসূল! আমার ছেলে খুব বেশি মিষ্টি খায়, দয়া করে আপনি তাকে বারণ করুন। নবীজী বললেন, তিন দিন পরে আস। সাহাবী তিন দিন পরে এলে নবীজী তার ছেলেকে মিষ্টি খাওয়া থেকে বারণ করলেন।

নবীজী কেন তিন দিন পরে আসতে বললেন- এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই তিন দিনে আগে আমি নিজে মিষ্টি খাওয়া ছেড়েছি তারপর তাকে নিষেধ করেছি।

কোনো কাজের কথা অন্যকে বলতে হলে আগে নিজে আমল করা উচিত- এ বিষয়টিকে সামনে আনার জন্য এ কিসসাটির অবতারণা করা হয়। অথচ এটি একটি বানোয়াট কিসসা; এর কোনোই ভিত্তি নেই। এর কোনো সনদও পাওয়া যায় না। এমনকি কোনো নির্ভরযোগ্য হাওয়ালাও নয়।

মিষ্টি খাওয়া তো কোনো গুনাহের কাজ নয় যে, তা বেশি খেতে বারণ করার জন্য নিজেকে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে হবে। হাঁ, কোনো বিষয়ে অন্যকে উপদেশ দেয়া বা নিষেধ করা আর নিজে সে অনুযায়ী আমল না করা বা বিরত না থাকা নিন্দনীয়। কিন্তু এর অর্থ এটা নয় যে, কোনো বিষয় নিজের মাঝে আমল না থাকলে অন্যকে বলা যাবে না; এমনটি ধারণা করা ঠিক নয়। অন্যকে আমলের বা বিরত থাকার উপদেশ দিবে, সাথে সাথে নিজেও আমলের চেষ্টা করবে। কারণ অনেক সময় অন্যকে বলার দ্বারা নিজেরও আমলের তাওফীক হয়।

আল্লাহ আমাদেরকে হাদীসের নামে জালিয়াতি করা থেকে হেফাজত করুন। রাসূলের (সা) নামে এমন কথা বলা থেকে হেফাজত করুন যা রাসূল (সা) বলেন নি। আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরক, বিদআত ও জাল হাদীস থেকে রক্ষা করুন।

নামাজ পড়ি জীবন গড়ি❤️❤️
15/08/2023

নামাজ পড়ি জীবন গড়ি❤️❤️

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। 😭😭😭😭😭
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। 😭😭😭😭😭

14/08/2023

আচ্ছালামুয়ালাইকুম ❤️প্রীয় দ্বীনী ভাই ও বোনেরা। আপনাদের কে আমাদের এই ইসলামের দাওয়াতি পেজটিতে স্বাগতম। আমাদের সাথেই থাকুন।ইনশা আল্লাহ আমরা আমাদের দাওয়াতি কাজ এই পেজের মাধ্যমে শুরু করবো❤️❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share