Bangladesh Wildlife Olympiad

Bangladesh Wildlife Olympiad

Share

First-ever Wildlife Olympiad in Bangladesh. An initiative of the Bangladesh Forest Department.

14/01/2026

ম্যানগ্রোভ বনের কার্বন সঞ্চয় বা সিকোয়েস্ট্রেশন!

ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বন বিশাল পরিসরে কার্বন সঞ্চয় করতে পারে, কখনো কখনো এর পরিমাণ স্থলজ বনের থেকেও বেশি হয়। এই বন গ্রীষ্মমন্ডলীয় বনের চেয়েও প্রায় ৫ গুণ বেশি কার্বন ধারণ করে। অবশ্য, এর কারণ হিসেবে বলা যেতে পারে এই বনের ঘন শেকড় এবং জলাবদ্ধতায় টিকে থাকতে পারা।

ম্যানগ্রোভ বন সক্রিয়ভাবে কার্বন-ডাই-অক্সাইডকে বিভিন্ন উপায়ে ব্যবহার করে প্রথমত উদ্ভিদের মূল, কান্ড এবং পাতার সাহায্যে। এছাড়াও ম্যানগ্রোভ বন মাটির মধ্যে প্রচুর পরিমাণে কার্বন সঞ্চয় করে, কেননা এ বন অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। যার ফলে এতে আবদ্ধ কার্বনের অ্যানেরোবিক (বায়ু বা অক্সিজেন ছাড়া) অবস্থা সৃষ্টি হয়। এই কার্বন কয়েক দশক, শতাব্দী বা এমনকি সহস্রাব্দ ধরে মাটিতে আটকে থাকে।

দুর্ভাগ্যবশত ম্যানগ্রোভ বন ধ্বংস হয়ে গেলে, তাদের মাটি এবং গাছে সঞ্চিত কার্বন বায়ুমণ্ডলে ফিরে আসবে। যা বায়ুমণ্ডলীয় CO2 মাত্রা বাড়িয়ে এবং জলবায়ু পরিবর্তনকে দ্বিগুণ করবে। কাজেই, ম্যানগ্রোভ বনকে রক্ষা করা প্রকৃতপক্ষেই গুরুত্বপূর্ণ।

31/12/2025
18/12/2025

Join in on our Special Science Session today! (Grades 3-6)

This session is open to all Math & Science students up to grade 6 and is completely FREE.

Topic: Thermal Properties
Who can join: Students of Grades 3 to 6
Language: English

Event Details:
📅 Date: Today, December 18th, 2026
⏰ Time: 6:00 PM
📍 Venue: MASLab, Building #758, (Level 12), Green City Center (Opposite Abahoni Field), Sat Masjid Road, Dhanmondi, Dhaka.

⚠️ Important:
A. This session is FREE.
B. Seats are strictly limited to 12 students.

অর্থনীতিতে বাংলার পাখিরা 10/12/2025

অর্থনীতিতে বাংলার পাখিরা হাজারো রঙের বর্ণচ্ছটায় মোহময়ী সাজে সেজে ওঠা এই পৃথিবী যেন এক অনন্য ক্যানভাস, যেখানে প্রতিটি রং, প্রতিটি আলোছায়া ন....

28/09/2025

সবাইকে শারদীয় শুভেচ্ছা 🪷🪔

26/09/2025
06/09/2025

শেষ কবে শকুন দেখেছেন?
বাংলাদেশে শকুন মহাবিপন্ন।
শকুন সংরক্ষণে সেপ্টেম্বরের প্রথম শনিবার (এবার ৬ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস।

Photos from Bangladesh Wildlife Olympiad's post 12/08/2025

স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি। কিন্তু, দুঃখের বিষয় আমাদের দেশে তারা ভালো নেই!

বলতে পারো, এশীয় পুরুষ এবং স্ত্রী হাতির মধ্যে পার্থক্য কি?

06/08/2025

Terrence Tao কে বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জীবিত গণিতবিদ হিসেবে বিবেচনা করা হয়। অনেকের মতে, তাঁর আইকিউ বিশ্বের সর্বোচ্চদের মধ্যে অন্যতম। তাঁর অসাধারণ মেধা ও গণিতের প্রতি ভালোবাসা বহু প্রজন্মের অনুপ্রেরণার উৎস।

টাও ছিলেন IMO ইতিহাসের সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী — মাত্র ১০ বছর বয়সে তিনি প্রথম IMO-তে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে ব্রোঞ্জ, ১৯৮৭ সালে সিলভার, এবং ১৯৮৮ সালে মাত্র ১৩ বছর বয়সে গোল্ড মেডেল অর্জন করেন — IMO ইতিহাসে প্রতিটি পদকের সর্বকনিষ্ঠ বিজয়ী হিসেবে রেকর্ড গড়েন।

২০ বছর বয়সে তিনি পিএইচডি সম্পন্ন করেন এবং ২০০৬ সালে অর্জন করেন ফিল্ডস মেডেল — যাকে গণিতের নোবেল পুরস্কার বলা হয়।

টেরেন্স টাও আরও পেয়েছেন:
🎖️ Breakthrough Prize in Mathematics (2014)
🎖️ Crafoord Prize (2012)
🎖️ Royal Medal (2014)
🎖️ King Faisal International Prize in Science (2010)
🎖️ MacArthur Fellowship (2006)
..এছাড়াও বহু আন্তর্জাতিক সম্মাননা।

IMO 2025-এ টাও-এর বক্তৃতা ও সমাপনী অনুষ্ঠানে তাঁর বক্তব্য শুনে এবং ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। মজার বিষয় ছিল আইএমও ভেন্যুর ওয়াই-ফাই পাসওয়ার্ড ছিল “terrytao”!)

টাও-এর গবেষণা ক্ষেত্র বিস্তৃত — নাম্বার থিওরি, হারমোনিক অ্যানালাইসিস, আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ, কনবিনেটরিক্স, লজিকসহ নানা বিষয়ে তাঁর অবদান অনন্য। পাশাপাশি তিনি গণিত শিক্ষাকেও সহজ ও সবার জন্য উন্মুক্ত করতে অগ্রণী ভূমিকা রাখছেন।

তাঁর জীবন আমাদের শেখায় — প্রাথমিক পর্যায়ে সঠিক সহায়তা ও উৎসাহ পেলে প্রতিভা বিকশিত হয়।

এই বিশ্বাস থেকেই এ বছর থেকে চালু হয়েছে বাংলাদেশ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াড Bangladesh Mathematics and Science Olympiad (BdMSO) — প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, যদি কৌতূহল আর আগ্রহের বীজ যদি খুব ছোট বয়সেই বপন হয় আর সঠিক দিকনির্দেশনা পায় তবে তারাও একদিন হয়ে উঠতে পারে ভবিষ্যতের টেরেন্স টাও।

আমরা অভিভাবকদের আহ্বান জানাই — আপনাদের সন্তানদের BdMSO-তে অংশগ্রহণের সুযোগ করে দিন। কে জানে, ভবিষ্যতের কোনো টেরেন্স টাও হয়তো বড় হচ্ছে এখানেই, আমাদের মাঝেই!

30/07/2025

পরিবেশ বাঁচাতে তোমার একটি রিপোর্টই আনতে পারে বড় পরিবর্তন!

রাস্তায় চলতে ফিরতে প্রায়ই নানা ধরনের Environmental issue আমাদের চোখে পড়ে। এর মাধ্যে সবচেয়ে প্রথমে আসে- রাস্তায় ময়লা পরে থাকা। ঢাকা কিংবা দেশের সব অঞ্চলের রাস্তায় হরহামেশাই যা ঘটে তা হলো- বেশিরভাগ মানুষ দূর দিয়ে চলে যাবে, কেউ কেউ গালি দিবে সরকার বা প্রশাসনকে, কেউ একটা ছবি তুলবে তার কারণ তারা পরে ফেসবুকে দুই-চারটা কথা লিখবে। অনেকে আবার পরিষ্কারের চেষ্টাও করে।

এই সমস্যা সমাধানের পথ খুব কঠিন তবে অসম্ভব না। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম খারাপ। বায়ু দূষনের অবস্থা তো প্রতিদিন হাতের নাগালেই দেখা যায়। ওয়াইল্ডলাইফ, স্ট্রে এনিম্যাল থেকে শুরু করে ডেঙ্গুর লার্ভা জমা হওয়া ইত্যাদি পরিবেশগত নানান ঝামেলার কমতি নেই। একা কারো পক্ষে এই সমস্যাগুলো সমাধান করা খুব মুশকিল।

তোমাদের এলাকায় যেকোন এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হলে Planeteer App এ শুধু একটা ছবির মাধ্যমে রিপোর্ট করতে পারবে। App টিতে প্রায় ১১টি ক্যাটাগরিতে তোমরা রিপোর্ট করতে পারবে। এআই এবং হিউম্যান ইন্টারভেশন মাধ্যমে একটা কুইক এনালাইসিস দেখা যাবে, এরপর সমস্যাগুলো বিভিন্ন জায়গার রেসপন্ডার টিম সলভ করবে। তোমাদের রিপোর্ট এড্রেস হলো কী না, তাও জানতে পারবে সহজেই।

29/07/2025

২৯ জুলাই, আন্তর্জাতিক বাঘ দিবস। আমাদের জাতীয় পশু শুধু আমাদের গর্বই নয়; বাঘের গর্জন থেমে যাওয়া মানে আমাদের পৃথিবীরই ছন্দপতন। বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে আমরাও বাঁচব।

আসুন, বাঘের সুরক্ষায় এক হই। একসাথে বাঁচি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


BanBhaban, Plot No: E-8, B-2, Sherebangla Nagar, Agargaon
Dhaka
1207