23/11/2025
HSC–25 আর বিশেষ করে 24-এর এই শেষ সময়ে মনে হতে পারে পড়ার টেবিল থেকে উঠে পালিয়ে যাই, ধৈর্যের বাঁধনগুলো ভেঙে যাচ্ছে কিন্তু সত্যি হলো, তুমি ইতিমধ্যেই তোমার যুদ্ধের বড় অংশ জিতে ফেলেছো।
এতদিনের অমানুষিক পরিশ্রম ও অধ্যবসায় তোমাকে যে ফ্লো-তে এনেছে, এখন শুধু শেষ ল্যাপটা ধরে রাখতে পারলেই তুমি সবার থেকে আলাদা হয়ে উঠবে। অনেকেই এখন হাল ছেড়ে দিচ্ছে, আর ঠিক এই জায়গাতেই তোমার স্থিরতা তোমাকে এগিয়ে নেবে। শেষ ১০ -১৫ দিনের মনোযোগই পুরো বছরের ফল বদলে দিতে পারে ক্লান্ত হওয়া স্বাভাবিক, কিন্তু থেমে যাওয়া নয়। মনে রাখো, তুমি শেষ পর্যন্ত লড়ে যাবে, কারণ তুমি তোমার ভবিষ্যতের কাছে দায়বদ্ধ।