City University Department of Agriculture

City University Department of Agriculture

Share

University is a Top ranking Private University in Bangladesh having own Permanent Campus established at Khagan, Savar and City campus at Panthopath, Dhaka.

Photos from City University Department of Agriculture's post 26/12/2023

City University Agricultural Society - CUAS এর উদ্যোগে আজ সিটি ইউনিভার্সিটির সবুজ ক্যাম্পাসে গাছ এর গায়ে নেইম প্লেট লাগানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড.কাজী শাহাদাত কবীর স্যার, রেজিস্ট্রার প্রফেসর মীর আক্তার হোসাইন, কৃষি ডিপার্টমেন্টের হেড ও ফ্যাকাল্টিগণ উপস্থিত ছিলেন।
এ সময় সিটি ইউনিভার্সিটি এগ্রিকালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি Muzahidul Islam Ashek Helali ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক Mubarak H. Shuvo সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

15/11/2023

"কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি"
হেমন্তের দ্বিতীয় মাস অগ্রহায়ণ। শীতের আগাম বার্তা নিয়ে তার আগমন। বাংলার মাঠে মাঠে সোনালী রঙের ছড়াছড়ি। কৃষকের মুখে নতুন ধানের হাসি। বাতাসে নতুন ধানের সুবাস। ধান ঘরে তুলতে কৃষাণীদের কর্মব্যস্ততা। নতুন ধানের চাল থেকেই শুরু হবে নবান্ন উৎসব।
হেমন্তে কবি জীবনানন্দ দাশ বলেছেন- ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়, এই কার্তিকের নবান্নের দেশে।
সকলকে জাতীয় কৃষি দিবস ও নবান্নের শুভেচ্ছা।

Muzahidul Islam Ashek Helali
সভাপতি
City University Agricultural Society - CUAS

Photos from City University, Bangladesh's post 15/11/2023

জাতীয় কৃষি দিবসের শুভেচ্ছা

Photos from City University Agricultural Society - CUAS's post 15/11/2023

সবাইকে জাতীয় কৃষি দিবস ও নবান্নের শুভেচ্ছা "কৃষিই কৃষ্টি, কৃষিই সম্বৃদ্ধি" এই স্লোগান নিয়েই ২০০৮ সাল থেকে জাতীয় কৃষি দিবসের পথচলা।
বাংলার মাটি, বাংলাদেশ আর বাংলার কৃষক যেন একই সূত্রে গাঁথা। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে দেহের ঘাম ঝরিয়ে বড় দরদ দিয়ে সোনালী ফসল ফলান আমাদের এই কৃষক। নবান্ন উৎসব... বাঙ্গালির কৃষ্টি...সে যে আমাদের কৃষকেরই সৃষ্টি। আর তাই কৃষিই বাঙালির স্বপ্ন পূরণের হাতিয়ার!!!
সিটি বিশ্ববিদ্যালয়,কৃষি অনুষদ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পিঠা উৎসব মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন করে।
আয়োজনে: City University Agricultural Society - CUAS

12/11/2023

Admission is going on
Agriculture, Spring 2024
More information Contract 01846-999167

05/11/2023

“কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি”

কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

জাতীয় কৃষি দিবস ও পিঠা উৎসব'২৩

স্থান : সিটি ইউনিভার্সিটি প্রাঙ্গণ।
তারিখ: ১৪ নভেম্বর ২০২৩
City University Agricultural Society - CUAS

Photos from City University Department of Agriculture's post 09/10/2023

Opening of the new teacher's room.

Photos from City University Agricultural Society - CUAS's post 05/10/2023

Dear Teachers, thank you for lighting the way and touching our hearts with your wisdom.

Photos from City University Agricultural Society - CUAS's post 01/10/2023
22/09/2023

বিশ্বের বড় প্রতিষ্ঠান গুলো আজকে যে সফলতা পেয়েছে তার পিছনে গল্পের কারিগর হলো তাদের সৃজনশীল উদ্ভাবনী শক্তি ও তারুণ্যনির্ভর উদ্যোক্তা। যা বেকারত্বের হতাশা থেকে নতুন উদ্যোক্তা হতে লক্ষ লক্ষ তরুণ তরুণীর অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

তবে কি আমাদের তরুণরা এখনো পিছিয়ে আছে? না; বিশ্বের অর্থনৈতিক দেশগুলোর তালিকায় বাংলাদেশকে স্থান করে নিতে আমাদের তরুণরা প্রশংসনী ভূমিকা রাখছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচকেও কল্পনাতীতভাবে এগিয়ে যাচ্ছে।

তাহলে একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হওয়ার জন্য কি প্রয়োজন? প্রয়োজন বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞান, দক্ষতা এবং দিকনির্দেশনা। সেইসাথে দরকার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগানোর মতো গুণাবলী। নতুন উদ্যোক্তারা শুরুতেই বিপাকে পরে সৃজনশীল আইডিয়া, ক্রিয়েটিভ বিজনেস মডিউল ডিজাইন ও ব্যাংকিং সেক্টরের সহযোগিতা মতো বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞান এবং দিকনির্দেশনার অভাবে।

উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের যাত্রা সহজতর করতে প্রতিটি সেক্টরে অন-স্পট গাইডলাইন সহ বিভিন্ন বিষয়ে যুগোপযোগী দিকনির্দেশনা দিতে দিনব্যাপী National Youth Entrepreneurship Summit 2023 আয়োজন করতে যাচ্ছে AGREEN Foundation । দিনব্যাপী তরুণদের এই মিলন মেলায় থাকছে বিজনেস আইডিয়া শেয়ারিং, ক্রিয়েটিভ বিজনেস মডিউল ডিজাইন, মার্কেট এনালাইসিস প্রসেস, বিজনেস ডাটা কালেকশন মেথড ও ব্যাংকিং লোন বিষয়ক পরামর্শ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। চমক হিসেবে থাকছে আরো অনেক বিষয়।

দেশবরেণ্য আলোচক, প্রতিষ্ঠিত উদ্যোক্তা ও অভিজ্ঞ প্যানেলিস্ট এই সামিটে উপস্থিত থাকবেন। এই সামিট থেকে তরুণ উদ্যোক্তারা একটি সৃজনশীল গাইড লাইন ও কাঙ্খিত সমাধান খুঁজে পাবে।

তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৩; শুক্রবার
সময়ঃ সকাল ১০.০০- ৪.০০ ঘটিকা।
স্থানঃ কেআইবি অডিটোরিয়াম, ফার্মগেট।

রেজিস্ট্রেশন লিংক
https://forms.gle/g1LGUufgEg753e7D9

পেমেন্ট করার বিবরণঃ
স্টুডেন্টঃ ৪৯০ টাকা
প্রফেশনালঃ ৫৯০ টাকা
বিকাশ (পার্সোনাল) সেন্ডমানিঃ 01680 589878

অংশ গ্রহণকারীদের জন্য থাকছেঃ
১। কলম, ডায়েরী ও সার্টিফিকেট
২। স্ন্যাক ও লাঞ্চ বক্স
৩। গিফট বক্স
যারা যারা অংশগ্রহণ করতে পারবেনঃ
তরুণ উদ্যোক্তা, স্টুডেন্ট ও প্রফেশনালস।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Khagan, Savar
Dhaka