The Cyclin - CDK

The Cyclin - CDK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Cyclin - CDK, Education, Dhaka.

© Humans of Mitford "আমাদের শুরুটা হয়েছিল “না” এর মধ্য দিয়ে। মেডিকেলের প্রথম দিক থেকেই একই ব্যাচে ছিলাম আমরা দুজন। খুব...
10/04/2025

© Humans of Mitford

"আমাদের শুরুটা হয়েছিল “না” এর মধ্য দিয়ে। মেডিকেলের প্রথম দিক থেকেই একই ব্যাচে ছিলাম আমরা দুজন। খুব দুষ্ট আর চঞ্চল ছিল ছেলেটা। একটা রুমের মধ্যে অনেকগুলো মানুষ থাকলেও খুব সহজেই ওর কাণ্ডকারখানায় ওর দিকে চোখ চলে যেত। তবে ৪র্থ বর্ষ পর্যন্ত আমরা ছিলাম শুধুই বন্ধু, কখনোই বিশেষ কিছুভাবে একজন আরেকজনকে দেখিনি।

আমার আর ওর মধ্যে এই সুযোগটা করে দেয় ফেসবুক। ৫ম বর্ষের শুরুর দিকে কয়েকদিন চ্যাটিং-এ বেশ কথা হয় আমাদের মধ্যে। একটু একটু ভাল লাগা শুরু হয় দুইজনেরই। কিন্তু আমি আর রুবায়াত ছিলাম পুরোপুরি ভিন্ন মতের দুটি মানুষ। কিছুদিন পর বুঝতে পারলাম, আমাদের মধ্যে মতের প্রচুর অমিল। আমরা তখন আমাদের সম্পর্ককে আর আগে না বাড়ানোর সিদ্ধান্ত নেই। জানতাম না, আর মাস দুয়েক পরেই কিভাবে সবকিছু পরিবর্তন হতে যাচ্ছিল।

মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যখন চেষ্টা করেও নিজের উপর বিশ্বাস ঠিক রাখা যায় না। মনে হয় যা করছি, যেভাবে করছি সবই ভুল। ২০১২ এর অক্টোবরের ওই সময়টায় বাবা মা হজ্ব পালন করতে সৌদি আরবে। যা কখনো স্বপ্নেও ভাবি নি, তাই হল। সেকেন্ড প্রফে ফরেনসিক মেডিসিন বিষয়ে খারাপ করে বসি আমি। আমার বন্ধুদের কাছেও সেই রেজাল্ট এত অপ্রত্যাশিত ছিল, আমাকে কেউ বলার সাহস পর্যন্ত পাচ্ছিল না। অবিশ্বাস্য সেই রেজাল্ট নিয়ে তখন খুবই বিপর্যস্ত অবস্থা আমার। রেফার্ডের খবরটা শোনার পর কেন যেন প্রথম ফোনটা রুবায়াতকেই দিয়েছিলাম। আর সেও নিজের রেজাল্ট না দেখে খালি খোঁজ নিয়েই সারাদিন আমাকে ফোনে সান্ত্বনা দিয়ে গিয়েছিল। কষ্টের ওই সময়টাতে রুবায়াতই আমাকে তখন উঠে দাঁড়াতে সাহায্য করে। সেই দিনের পর থেকে বাকি ২-৩ টা মাস কিভাবে কেটেছে আমি এখন মনে করতে পারি না। শুধু মনে পরে, সাপ্লি দেয়ার সময় যখন পড়া শুরু করেছি, কিছুতেই মাথায় ঢুকতে চাইত না খুব চেনা সেই পড়াগুলো। “আমি পারব”- এই বিশ্বাসটা তলানিতে ঠেকে গেলে যেমন হয়। প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা শব্দ যেন আমাকে নতুন করে পড়তে হচ্ছিল। আর সব বাদ দিয়ে ওই দিনগুলোতে আমাকে দিনরাত পড়িয়েছে রুবায়াত, কখনো কলেজের রিডিং রুমে, কখনো বা লাইব্রেরিতে, বাসায় চলে আসলে স্কাইপের স্ক্রিনে।

আমি বলব, আমার জীবনটাকে আমি নতুন করে ফিরে পেয়েছি ওরই উৎসাহে। মেডিকেলে ভর্তি হওয়ার পর পড়াশুনার বাইরের সবকিছু অনেকটা ছেড়েই দিয়েছিলাম। যে লেখালেখি নিয়ে রাতদিন পার হয়ে যেত, অনেকটাই ভুলতে বসেছিলাম ততদিনে। ওর কথাতেই আবার শুরু করলাম পুরোদমে। মেডিকেলের ৫ম বর্ষের পুরোটা সময়ই বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোতে ফিচার লিখে আমার ব্যস্ত সময় পার হয়েছে। ছিল না আইটেমের কড়াকড়ি, আর ক্লিনিক্যাল ক্লাসগুলো আমার সবসময়ই খুবই ভাল লাগত।

পড়াশুনা নিয়ে থাকলেও রুবায়াত কখনো কোন প্রতিযোগিতায় নাম দিতে চাইত না। আমার জোরাজোরিতেই বাধ্য হয়ে ও নাম লেখায় মেডিকেল অলিম্পিয়াডে। প্রথম সেই ‘ইন্টারকলেজ মেডিকেল অলিম্পিয়াড”-এ অ্যানাটমি, ফিজিওলজি আর মেডিস্পেলে তিন-তিনটি পুরস্কার জিতে যায় ও। আমাদের দুইজনের জুটিবদ্ধ হয়ে গড়া মেডিস্পেল টিম নিয়ে প্রতিযোগিতার দিনটি ছিল আমার জীবনের অন্যতম এক স্মরণীয় দিন। শেষ পর্বে যখন রুবায়াত একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছিল, আমার বিশ্বাসই হচ্ছিল না আমরা আসলেই জিতে যাচ্ছি।

বিয়ের প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে এখন যখন পেছন দিকে তাকাই, সত্যি অবাক হয়ে যাই! এতগুলো দিন পেরিয়ে দুইরকমের এই মানুষ দুটোই খুব সুন্দর সব মানিয়ে নিয়েছি। দুইবোনের পরিবারে একটা যে ছেলের অভাব ছিল, ও সেটা পূরণ করে দিয়েছে। আমার দায়িত্বতো নিয়েছেই, আমার বাবা মাও কোন সমস্যায় এখন আমার আগে ওকেই জানায়। বাইরে আমাদের ঠিক উলটো যখন আমরা একা থাকি। আমার লাফালাফি, একগাদা কথা বলা, হঠাৎ ‘প্যানিক’ হয়ে উলটোপাল্টা শুরু করা বা একেবারেই ধৈর্য ধরতে না পারা- এসবকেই সামাল দিতে হয় রুবায়াতকে। মাঝে মাঝে হতাশ হয়ে যখন রাতের অন্ধকারে হাপুশ নয়নে কাঁদতে বসি, তখনো এই ছেলেটাই শত ঘুম সত্ত্বেও আমাকে সান্ত্বনা দিয়ে যায়।

ক্যারিয়ারের খুবই জটিল একটা পর্যায়ে আছি আমরা। পোস্টগ্রাজুয়েশন, দেশে থাকব নাকি বিদেশে এতকিছু নিয়ে চিন্তায় সারাদিন মন ভারাক্রান্ত থাকে। এত উদ্বেগের মাঝেও আমাদের এই যে একসাথে পথচলা, এটাই সামনের দিনগুলোর জন্য আমাদের শক্তি জুগিয়ে যাচ্ছে। এখনো বলার মত কিছু করে দেখাতে পারি নি, তবে স্বপ্ন দেখি দু’জনই এমন কিছু করব যেন আপনজনেরা আমাদের নিয়ে গর্ব করে বলতে পারে, “জুটি হলে এমনই হওয়া উচিৎ”। সেই দিনটা দেখার জন্যই আমাদের এখনকার নিয়ত সংগ্রাম।"

"Our journey started with a 'no'. We were in the same batch from the beginning of our medical life. He was a naughty and mischievous guy. In a room full of many people, his activities would easily catch everyone's attention. Upto 4th year, we were just friends, and never saw each other as more than just a friend.

Facebook actually helped us get close. At the beginning of fifth year, we used to chat quite often, and that was when we started liking each other a bit. But Rubayat and I were completely different from each other. Our opinions used to differ a lot. So we decided not to take our relationship any further. But little did I know that everything was about to change in just two months time.

In life, you have to go through times when you cannot trust your own self, even though you want to. It seems whatever you're doing is wrong. In October of 2012, my parents went to Saudi Arabia to perform Hajj. At that time, I performed badly in forensic medicine in second prof, which was something I didn't imagine would happen even in my wildest dreams. My result was so unexpected to my friends too, that they couldn't gather up the courage to tell me about it. I was just devastated. The first person I called after getting to know about it, was Rubayat. And he consoled me the whole day, without even looking at his own result. Rubayat was the one who helped me overcome that dreadful period. I still cannot recollect how the succeeding 2-3 months passed. When I started studying for supple, the very known stuffs seemed to go over my head. I lacked confidence in myself. Every word in each item seemed new to me. And Rubayat was the one who studied with me all day long, leaving everything, either in the reading room, or in the library, or through Skype when I stayed at home.

I got a new life only because of Rubayat's encouragement. After getting into medical, I had almost stopped all extra curricular activities. I loved to write, but by then, I had almost lost the habit of writing. But Rubayat inspired me to continue it again. During 5th year, I spent a busy time writing different features in Prothom Alo newspaper, since we didn't have the pressure of items, and I always enjoyed clinical classes.

Rubayat never wanted to participate in any competition. But I kind of compelled him to take part in the medical olympiad. In the first 'Inter college Medical Olympiad', he won 3 prizes in Anatomy, Physiology and Medispell. We partnered up in Medispell, and winning the competition as a team was a memorable experience. In the last round, when Rubayat was answering all the questions correctly, I just couldn't believe that we were actually winning.

Today, after three and a half years of our marriage, when I look back, I really get surprised. We have had our differences, but nevertheless, we have adapted quite well. In the family of two sisters, Rubayat has filled up the place of a son. He has taken my responsibility, and my parents also tell him everything, even before me, during any problems. Rubayat has to tackle everything - my nonstop talking, craziness, getting panic attacks all of a sudden, and being impatient about everything. Sometimes, when I get depressed and start crying in the middle of the night, he is the one who consoles me, without sleeping himself.

We are at a crucial point of our career now, with all the worries about post-graduation, and whether to stay here or go abroad. However, we are together in this journey, and this is what gives us the strength for upcoming days. Although we still haven't done anything significant, I dream of doing something together so that our family can proudly say, 'Be a couple like them if you can.' Our daily struggle is for achieving this dream one day hopefully."

Dr. Afrina Hossain Rimu
SSMC-37th Batch

Dr. Rubayat Rahman
SSMC-37th batch

New year, New Team Member!  Meet Imtiaz Mohammed
09/04/2025

New year, New Team Member!
Meet Imtiaz Mohammed

26/02/2024

রাত ৮:৩০ এ রক্ত চ্যাপ্টার এর বোর্ড প্রশ্ন সলভিং ক্লাস নিয়ে আসছে প্রতীক সাহা (SSMC)
💚 সবার উপস্থিতি কামনা করছি💚

Address

Dhaka
1219

Telephone

+8801780265981

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Cyclin - CDK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to The Cyclin - CDK:

Shortcuts

Share

Category