Let's Learn Quran

Let's Learn Quran

Share

Assalamu Alaikum wa Rahmatullah. Sister I teach Quran recitation in Nurani method by signing online

01/12/2025

‎যে ব্যক্তি ঘুমানোর আগে তাসবীহ পাঠে অভ্যস্ত হয়, আল্লাহ তাকে তার প্রয়োজন পূর্ণ করার শক্তিমত্তা এবং ইবাদত-বন্দেগীতে উৎসাহ-উদ্দীপনা দান করেন।

‎— ইমাম ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)
‎[সূত্র : মাজমূ‘উল ফাতাওয়া, ৭/৪৯৩]

30/11/2025

With Shamsunnahar Nazmoon – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉

08/10/2025

১২ টা কাজ করবেন। জীবনের গতি ১৮০ ডিগ্রী ঘুরে যাবে ইনশাআল্লাহ।

১. সময়মত নামাজ আদায়।
২. প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসী।
৩. সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমল।
৪. প্রতিদিন কিছু অংশ কুরআন তিলাওয়াত।
৫. ইশরাকের নামাজ।
৬. বিতরের নামাজ বাদ দেবেন না।
৭. জুমআর দিন সূরা কাহাফ।
৮. রাতের শেষাংশে আল্লাহর কাছে রোনাজারি করা।
৯. আযান ও ইকামতের মাঝে দুয়া করা।
১০. পিতামাতার আনুগত্য।
১১. সাদাকাহ করা।
১২. দরূদ পড়া।

আল্লাহ তায়ালা জীবনের উপর রহমত ও বরকতের বন্যা বইয়ে দেবেন ইনশাআল্লাহ।

~ উস্তাদ আম্মারুল হক হাফিঃ

05/10/2025

"জীবনের নকশা তিনিই আঁকেন, আমরা শুধু রেখা টানি আল্লাহর নির্দেশে।"

21/09/2025

অনেকদিন ধরে দোয়া করছেন, কিন্তু কবুল হচ্ছে না?

বেশি বেশি দরুদ ও ইস্তেগফারের পাশাপাশি ইসমে আজম পড়ে দোয়া করুন।
এটি দোয়া কবুলের পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ। 🤲





19/09/2025

যদি স্পষ্ট জানা যায় যে, উপহারটা হারাম উপার্জনের, তাহলে সেটি গ্রহণ করা বৈধ হবে না। কেননা এতে সেই হারামকে সহযোগিতা করা হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না (আল-মায়েদা, ৫/২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঐ শরীর জান্নাতে প্রবেশ করবে না, যেই শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে (বায়হাকী, শুআ'বুল ঈমান, হা/১১৫৯)। আর উপহারটি হারাম উপার্জনের নাকি হারাম উপার্জনের এটি যদি স্পষ্ট জানা না যায়, তাহলে সেটি গ্রহণ করাতে কোনো সমস্যা নেই। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন এবং এর প্রতিদানও দিতেন (সহীহ বুখারী, হা/২৫৮৫)।

17/09/2025

✨ আলহামদুলিল্লাহ, আমি একজন হাফেজা ও আলেমা ✨
১২ বছরের টিচিং এক্সপেরিয়েন্স নিয়ে অনলাইনে কোরআন ও ইসলামি শিক্ষা দিয়ে যাচ্ছি।
আমি সহজ-সাবলীল ভাষায় সুন্দরভাবে পড়াই, যাতে যে কেউ সহজেই বুঝতে পারে।

📖 পড়ার ধাপগুলো
1️⃣ সঠিক উচ্চারণ ও তাজবিদ শেখানো
2️⃣ নূরানী কায়দা ও বানান চর্চা
3️⃣ ধাপে ধাপে কোরআন পড়া
4️⃣ লেখার অনুশীলন ও অর্থ বোঝা
5️⃣ হিফজ ও কোরআন মাজিদের গভীর তাফসির

👉 যারা সুন্দরভাবে কোরআন শিখতে চান, তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

13/09/2025

বেশি বেশি ইস্তেগফার ও দরূদ শরীফকে কেন জানি অনেকেই 'গুরুত্বপূর্ণ' আমল ভাবি না। অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ আমল আর কী আছে? বিশেষতঃ দুআ কবুলের জন্য এবং জীবনে সহজতার জন্য এটা অত্যন্ত কার্যকরী আমল।

ইস্তেগফার, দরূদ শরীফের আমল বললে অনেকেই পালটা জিজ্ঞেস করেন, আর কোন আমল আছে কি না। অথচ এটাই আমরা করি না।

যদি নিয়মিত ইস্তেগফার আর দরূদ শরীফে জীবনে সহজতা না আসে, ইস্তেগফার দরূদ শরীফের সংখ্যা বাড়িয়ে দিতে হবে, আমলে অন্তপ্রাণ হতে হবে। যবান বন্ধই রাখা যাবে না। পড়তে পড়তে ঘুমাতে হবে। ঘুম থেকে উঠেই পড়তে শুরু করতে হবে। তাহাজ্জুদে ওঠে ইস্তেগফার, দরূদ শরীফ পড়তে হবে।

ইস্তেগফার ও দরূদ শরীফ দুআ করার আদব। আদব হালকা জিনিস নয়। কখনো কখনো আমাদের চাওয়া ও পাওয়ার মাঝে শুধু আদবের পার্থক্য থাকে৷

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Uttara Azampur
Dhaka
1230