14/12/2024
কখনও খাবার নস্ট করার আগে এই ছবিটি দেখে নিয়েন 🙂
ছবি: GMB Akash
Promises To Best Quality Education. We prepare you for changing and challenging world. You will know by this site-
*program's for all classes.
Always with Learning,''We prepare you for changing & challenging world.
14/12/2024
কখনও খাবার নস্ট করার আগে এই ছবিটি দেখে নিয়েন 🙂
ছবি: GMB Akash
20/09/2020
Crowntouch Cardio Diet:
উপকারিতা-
১)হার্ট ও লিভার এর স্বাস্থের উন্নতিতে সাহায্য করে।
২)রক্ত বিশুদ্ধকরণ ও এলার্জি সংক্রমণরোধী।
৩)ওজন কমাতে সহয়তা করে।
৪)রোগ প্রতিরোধ ক্ষ্মতা বৃদ্ধি করে।
৫)ভাইরাস ও ব্যাক্টেরিয়ার সংক্রমণরোধী।
৬)ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে এমন উপাদানে সমৃদ্ধ।
৭)ক্ষুধামন্দা দূর করে এবং পরিপাকক্রিয়া সহজ করে।
৮)ডায়াবেটিক ও টিভি রোগীরা ভালো সহযোগিতা পেয়ে থাকে।
৯)সর্দি কাশির ক্ষেত্রে যথেস্ট কার্যকরী।
১০)মূত্র এর প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করে।
১১)বিভিন্ন শারিরীক ব্যথা উপশমে সহযোগিতা করে।
১২)ঘুম ভালো হয় এবং চুল পড়া রোধে সহায়তা করে।
১৩)পাকস্থলীর বিভিন্ন পরজীবি উপাদান সমূহ দূরীভূত করতে সহায়তা করে।
১৪)শরীরের অপ্রয়োজনীয় চর্বি কমাতে সহয়তা করে।
সুসংবাদঃকর্মসংস্থানের সুযোগ।
সদ্য পাস কৃত/ চলমান এইচএসসি ও অনার্স, মাস্টার্স পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য পার্ট-টাইম/ ফুল টাইম কর্মসংস্থানের সুযোগ৷
বিজ্ঞানী ডঃ নিম হাকিম এর দীর্ঘ চল্লিশ বছরের গবেষণায় আবিষ্কৃত এবং মেডিকেল সাইন্স( ন্যাচারোপ্যাথি) রেজিস্ট্রিকৃত ''ফাংশনাল ফুড ''ও ''কসমেটিক''সারাদেশব্যাপী বাজারজাতকরণের জন্য নিয়োগ চলছে।
প্রচারে:CTGL group.
যোগাযোগ: 015751 60614. 01935 168 752সুসংবাদঃকর্মসংস্থানের সুযোগ।
সদ্য পাস কৃত/ চলমান এইচএসসি ও অনার্স, মাস্টার্স পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য পার্ট-টাইম/ ফুল টাইম কর্মসংস্থানের সুযোগ৷
বিজ্ঞানী ডঃ নিম হাকিম এর দীর্ঘ চল্লিশ বছরের গবেষণায় আবিষ্কৃত এবং মেডিকেল সাইন্স( ন্যাচারোপ্যাথি) রেজিস্ট্রিকৃত ''ফাংশনাল ফুড ''ও ''কসমেটিক''সারাদেশব্যাপী বাজারজাতকরণের জন্য নিয়োগ চলছে।
প্রচারে:CTGL group.
যোগাযোগ: 015751 60614. 01935 168 752
স্থির তড়িৎ | edpdbd.org
সূত্র
প্রতীক পরিচিতি
একক
১.চার্জের তলমাত্রিক ঘনত্ব,
σ = চার্জের তলমাত্রিক ঘনত্ব
Q = চার্জ
A = পরিবাহীর বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফল
কুলম্ব/ মিটার২(C/m2)
কুলম্ব (C)
বর্গমিটার (m2)
২.গোলকের ক্ষেত্রে চার্জের তলমাত্রিক ঘনত্ব,
4πr2= গোলকের ক্ষেত্রফল
r = গোলকের ব্যাসার্ধ
বর্গমিটার (m2)
মিটার (m)
৩.কুলম্বের সূত্রানুসারে,বল,

F = কুলম্ব বল
Q1 বা, Q2 = বিন্দু আধান
r = আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
নিউটন (N)
কুলম্ব (C)
মিটার (m)
৪.তড়িৎ ক্ষেত্রের বিভব,

ϵ0 = শূন্যস্থানের ভেদন যোগ্যতা
V = তড়িৎ বিভব
ফ্যারড/মিটার (F/m)
ভোল্ট (V)
৫.তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য,

E = তড়িৎ প্রাবল্য
নিউটন/কুলম্ব (N/C) বা ভোল্ট/মিটার (V/m)
৬.গোলক পৃষ্ঠে ও অভ্যন্তরে বিভব,

R = পরিবাহী গোলকের ব্যাসার্ধ
মিটার ( m)
৭.তড়িৎক্ষেত্র E ও বিভব পার্থক্য ΔV এর মধ্যে সম্পর্ক,

ΔV = বিভব পার্ধক্য
d = বৈদ্যুতিক ক্ষেত্রে V বিভব পার্থক্যে অবস্থিত দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব
ভোল্ট (V)
মিটার (m)
৮.পরিবাহীর ধারকত্ব,
C = ধারকত্ব
ফ্যারাড (F)
৯.গোলকীয় পরিবাহীর ধারকত্ব,
C = 4πϵ0r
r = গোলকের ব্যাসার্ধ
মিটার (m)
১০.সমান্তরাল পাত ধারকের ধারকত্ব,

d = সমান্তরাল দুটি পাতের দূরত্ব
মিটার (m)
১১.অসীম হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজ, W = V× Q
W = কাজের পরিমাণ
জুল ( j)
১২.শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব,

Cs = শ্রেণী সমবায়ে যুক্ত ধারকগুলোর ধারকত্ব
ফ্যারাডে (F)
১৩.সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব,
Cp = C1 + C2 + …… + Cn
Cp = সমান্তরাল সমবায়ে যুক্ত ধারকগুলোর ধারকত্ব
ফ্যারাডে (F)
১৪.চার্জিত ধারকের স্থিতিশক্তি,

Ep = সঞ্চিত শক্তি
জুল ( J)
১৫.যেকোন মাধ্যমের ভেদন যোগ্যতা,
ϵ = k ϵ0
k = তড়িৎ মাধ্যমাঙ্ক
স্থির তড়িৎ অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে
চার্জের সংখ্যামাধ্যমঘর্ষণজনিত তড়িৎ -এর ব্যাখ্যাতড়িৎ আবেশতড়িৎ আবেশের বৈশিষ্ট্যবিকর্ষণ তড়িৎপ্রস্ততার সুনিশ্চিততর পরীক্ষাচার্জিত পরিবাহীতে চার্জের অবস্থানচার্জের তল ঘণত্ববিন্দু চার্জকুলম্বে সূত্র1 কুলম্ব এর সংজ্ঞাপরম চার্জতড়িৎ প্রাবল্যতড়িৎ ফ্লাক্সতড়িৎ বলরেখার ধর্মতড়িৎ বিভববিভব পার্থক্যইলেকট্রন ভোল্টপৃথিবীর বিভবসমবিভব তলতড়িৎ ধারকত্বধারকত্ব যে সব বিষয়ের উপর নির্ভর করেপরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক
গাণিতিক সমস্যা ও সমাধানঃ
1. বাতাসে 100 c চার্জ হতে 10nm দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত ?
সমাধানঃ
এখানে,q = 100 c ; r = 10nm = 10×10-9 m ;

E = ?
∴

2.. বায়ু মাধ্যমে দুটি আলফা কণিকা 10-13 mদূরে অবস্থান করলে তাদের মধ্যকার বিকর্ষণ বল নির্ণয় কর।
সমাধানঃ
এখানে,q1= q2 = 3.2 × 10-19 c ;
r = 10-13m ;

;
F = ?
∴

3. বায়ুতে দু’টি ধনাত্মক চার্জের মধ্যবর্তী দূরত্ব 0.1mএবং তাদের মধ্যবর্তী বিকর্ষণ বল 9×10-5 N। চার্জ দু’টির একটি অপরটির চারগুণ হলে তাদের পরিমাণ নির্ণয় কর।
সমাধানঃ
ধর যাক, q1 = q;
q2 = 4q
দেওয়া আছে, r= 0.1 m ;

∴

∴ q = 5×10-9 N = q1 (Ans) ;
q2 = 4q = 20 × 10-9 N (Ans) .
4. 0.002 kg ভরের একটি শোলা বল 10-4 চার্জে চার্জিত।শোলা বলটিকে অভিকর্ষ ক্ষেত্রে স্থির রাখতে কি পরিমাণ ক্ষেত্রের প্রয়োজন ?
সমাধানঃ
এখানে, m = 0.002 kg ; q = 10-4 c ; g = 9.8 ms-2 ; E = ?
বস্তুর ওজন ও তড়িৎ বল সমান হলে বস্ত স্থির থাকবে।
∴ w = mg = 0.0196 N = F
আবার,
F = Eq ⇨E = F /q = W/q = 196 NC-1 (Ans)
5. দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 0.01m এবং 0.02m। এদের কে যথাক্রমে 50c এবং 100c চার্জে চার্জিত করা হল। গোলক দু’টির চার্জের তল ঘণত্বের অণুপাত কত ?
সমাধানঃ
এখানে, r1 = 0.01m ;
Q1 = 50c ;
r2 = 0.02m ;
Q2 = 100 c ;
σ1 :σ2= ?
∴

∴σ1 : σ2 = 2 : 1 (Ans)
6. 10cm ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধিতে 10c মানের দু’টি ধনাত্মক চার্জ স্থাপন করা হয়েছে ।বৃত্তের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত ?
সমাধানঃ
এখানে,
q = (10+10)c = 20c;
r = 10 cm = 0.1m; ;

V = ?

7. দু’টি ক্ষুদ্র গোলককে 16c এবং 25c চার্জ প্রদান করা হল ।যদি বস্তু দু’টির মধ্যবর্তী দূরত্ব 0.25m হয় তবে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে ?
সমাধানঃ
এখানে,
q1 = 16 c ;
q2 = 25c ;
r = 0.25m ;
x = ?

ধরি,গোলক দু’টি যথাক্রমে A এবং B
A থেকে x দূরত্বে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে অর্থাৎ ঐ বিন্দুতে উভয় চার্জের জন্য প্রাবল্যের মান সমান হবে ।

∴ x = 0.11 m (Ans)
⇨ (extension) :সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে প্রাবল্য কত ?
# দুটি চার্জের সংযোজক সরলরেখার যেকোন বিন্দুতে প্রাবল্য হবে চার্জ দুটি দ্বারা সৃষ্ট প্রাবল্যের বীজগণিতিক যোগফল ।
এখানে,

8. একটি সুষম তড়িৎক্ষেত্রে ব্যবধানে অবস্থিত দু’টি বিন্দুর বিভব পার্থক্য 200V । তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত ?
সমাধানঃ
এখানে,
V = 200 V ;
d = 50 cm ;
E = ?
∴ V = Ed ⇨ E = V / d = 400 Vm-1 (Ans) .
9. 10V এর একটি ব্যাটারির এক প্রান্ত হতে অন্য প্রান্তে 60c চার্জ পরিবাহিত করতে কত কাজ করতে হবে ?
সমাধানঃ
এখানে,
VB – VA = V = 10 V ; q = 60 c ; W = ?
∴ W = Vq = 600 j (Ans)
10. দুটি সমান্তরাল ধাতব পাতের মধ্যে 150 V বিভব প্রয়োগ করা হল ।তাদের মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য 5000Vm-1 হলে পাত দু’টির দূরত্ব কত ?
সমাধানঃ
এখানে, V = 150v ; E = 5000 Vm-1 ; d = ?
∴ V = Ed ⇨ d = V/ E = 0.03 m (Ans).
11. 0.20 m বাহু দৈর্ঘ্যর একটি বর্গক্ষেত্রের তিন কোণায় যথাক্রমে +4 × 10-9 c, -4 × 10-9 c এবং
+4 × 10-9 c এর তিনটি চার্জ রাখা হল ।অপর কোনার বৈদ্যুতিক বিভব নির্ণয় কর ।
সমাধানঃ
এখানে, q1 = +4 × 10-9 c ; r1 = 0.2 m
q3 = +4 × 10-9 c ; r1 = 0.2 m

12. 2m বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কোণায় 2 × 10-9 c চার্জ স্থাপন করা হল ।বর্গক্ষেত্রের কেন্দ্রে নির্ণয় কর ।
সমাধানঃ

এখানে, q = 2 × 10-9 c ;

13. একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 2×10-9 c, 4 × 10-9c এবং 8 × 10-9 c চার্জ স্থাপন করা হল ।এর চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূণ্য হবে ?
সমাধানঃ

ধরি, চর্তুথ বিন্দুতে q চার্জ স্থাপন করা হয়েছে । এবং বর্গের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুসমূহের দূরত্ব 8 ।

⇨ q1+ q2+ q3+ q = 0
⇨ q = - (q1+ q2+ q3) [ shortcut ]
= -14 × 10-9 c (Ans).
14. 0.50 m ব্যাসার্ধের একটি গোলকে চার্জ দেয়া আছে ।গোলকের কেন্দ্র হতে 0.40 ও 0.80m দূরে বিন্দুদ্বয়ে বিভবের মান নির্ণয় কর ।
সমাধানঃ
এখানে, ∵ 0.40 < r ; r = 0.5 m ; q = 20 c

[∵ গোলকের অভ্যন্তরে সর্বত্র বিভব এর পৃষ্ঠের বিভবের সমান ]
= 9 × 10 9 × 20 / .5 = 3.6 × 1011 V (Ans)
আবার , 0.80 > r

15. তিনটি ধানকের ধারকত্ব যথাক্রমে 3uF , 4uF এবং 2uF ।এদের তুল্য ধারকত্ব নির্ণয় কর ।এ সমবায় 300 V বিভব পার্থক্যের উৎসের সাথে যুক্ত করলে উক্ত ধারকে সঞ্চিত চার্জ ও শক্তির পরিমাণ নির্ণয় কর ।
সমাধানঃ

এখানে,
C1 = 3uF , C2 = 4uF , C3 = 2uF
V = 300 V

∴ Cp = Cs + C3 = 12/ 7 + 2 = 3.71 uF
∴ Q = CV
= 3.71 × 10-6 × 300
= 1.114 × 10-3 C (Ans)

16. একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ব্যাসার্ধ 0.1 m। পাতদ্বয়ের মধ্যকার দূরত্ব 1× 10-3 m এবং বিভব পার্থক্য 100 V ।(ⅰ) ধারকটির ধারকত্ব (ⅱ) পাতদ্বয়ের মধ্যকার বৈদ্যুতিক প্রাবল্য (ⅲ)পাতদ্বয়ের সঞ্চিত শক্তি (ⅳ)একক আয়তনে সঞ্চিত শকিত নির্ণয় কর ।
সমাধানঃ
এখানে, r = 0.1 m ∴ A = πr2 ; d = 1× 10-3 m ; V = 100v

17. 0.02 m ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গোলাকার ফোঁটাদের একত্রিত করে একটি বড় ফোটায় পরিণত করা হল ।যদি প্রতি ফোটায় 1c চার্জ বিদ্যমান থাকে তবে বড় ফোটার বিভব ও ধারকত্ব নির্ণয় কর ।
সমাধানঃ
এখানে, প্রতি ফোঁটার ব্যাসার্ধ , r = 0.02 m
সংখ্যা , n = 64
ধরি,বড় ফোটার ব্যাসার্ধ = R
চার্জ, Q = 64 × 1c = 64 c
এখন,

∴ বড় ফোটার ধারকত্ব, C = 4πϵ0 × R
= 4 × 3.1416 × 8.854 × 10-12 × 0.08
= 8.9 × 10-12 F
∴ বড় ফোটার বিভব,

Ssc chemistry@
যেসব মৌলিক কণিকার স্পিনের মান n+১/২ (যেখানে n একটি অঋণাত্মক পূর্ণসংখ্যা) অর্থাৎ যারা পদার্থের গাঠনিক উপাদান (এরা বলের কণিকাসমূহ, যাদের স্পিনের মান ০, ১, বা ২, তাদের থেকে ভিন্ন), তাদের যেকোন দুইটি কখনো একই কোয়ান্টাম দশায় থাকতে পারে না --- এই নীতিকেই পাউলির বর্জন নীতি বলা হয়। সোজা কথায়, এমন দুইটি মৌলিক কণিকার অবস্থান এবং বেগ কখনো এক হবে না। অর্থাৎ, এমন দুটি কণিকাকে সংকীর্ণ থেকে সংকীর্ণতর কোন স্থানে আবদ্ধ করার চেষ্টা করলে (অর্থাৎ এদের অবস্থানের পার্থক্য কমিয়ে আনার চেষ্টা করলে) এরা আরো বেশী বেগে ছোটাছুটি করতে থাকবে (অর্থাৎ, এদের বেগের পার্থক্য বাড়তে থাকবে)।
যে সব মৌলিক কণা পাউলির বর্জন নীতি মেনে চলে, তাদের ফেরমিঅন বলে। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এরা সবাই ফেরমিঅন। আর যারা এই নীতি মানে না, তাদের বলে বোসন। ফোটন কণা একটি বোসন।
মহাবিশ্ব যদি পাউলির বর্জন নীতিকে উপেক্ষা করে তৈরি করা হতো, তাহলে ৩ টি করে কোয়ার্ক একত্রিত হয়ে একটি একক প্রোটন বা একক নিউট্রন তৈরি করতো না, এরা আবার
ইলেকট্রনের সাথে জোট বেধে একক পরমাণুও তৈরি করতো না। ফলে সমস্ত মহাবিশ্ব কোন সুনির্দিষ্ট আকৃতি না পেয়ে একটা জগাখিচুড়ি আকার ধারণ করত।
নীতিটিকে এর আবিষ্কারক ভোল্ফগাং পাউলির নামে নামকরণ করা হয়েছে।
আমাদের স্কুল
প্রশ্ন-৪: অরবিট ও অরবিটাল বলতে কী বুঝ?
উত্তর: অরবিট : পরমানুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষপথ রয়েছে। এদের প্রধান শক্তিস্তর বা শেল বলে। এই প্রধান শক্তি স্তরই অরবিট নামে পরিচিত।
অরবিটাল : নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তিস্তরে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। কোণ শক্তি স্তরের মানকে (অরবিটকে) n দ্বারা এবং উপস্তরের সংখ্যাকে (অরবিটালকে)l দ্বারা প্রকাশ করা হয়।
Completing sentences:
Completing sentences means completing the incomplete sentence parts.
Some importants rules of completing sentence are given below:
1. If + conditional. Structure: If +sub+present form of main verb, sub+shall/will+present form of main verb:
a. If you come, I will go.
b. If it rains, I will not go to school.
c. If you works hard, you will prosper in life.
d. If Monika sings a song, I will dance.
2. If+sub+past form of main verb, sub+would/could/might.
a. If she came, I would go.
b. If I were a bird, I would fly in the sky.
c. If I were rich, I would help the poor.
d. If I had a lot of money, I would buy a car.
3. Unless means ‘if not’:
Examples: a. Unless you study hard, you will fail in the exam.
b. Unless he works hard, he will not prosper in life.
d. unless saon come, I will not go.
e. Unless you work hard, you will not/can not shine in life.
4. Till means ”to the time of/ up to/to the time when” :
a. wait here till I come back.
b. write till I come back.
c. I waited for her till he come back.
d. wait till I return.
e. Do not eat it till the doctor comes.
f. They worked in the field till the sun set.
5. Untill means not till:
a.I shall wait here untill he comes back.
b. We will not go to school untill the rain stops.
c. Wait here untill I return.
d. Do not go untill I come.
e. Wait untill the rain stops.
6. so that means ‘purpose’ , ‘in order to’.
Structure : Sub+verb+ so that+sub+may/can(present tense)/might/could(past tense)+ present form of verb +..
a. He works hard so that he can prosper/shine in life
b. The girl reads hard so that he may/can pass.
c. Della sells her hair so that she can buy a gift for her lover.
d. pray for me so that I can pass.
e. Eat good food so that you may keep your health fit.
f. He went to Tongi so that he might /could meet his mother.
g. We eat so that we may live.
7. So…….. that
a. The man is so old that he could not carry the load.
8. In order to/in order that:
a. He works hard in order to prosper in life.
b. In order to learn English, You have to learn tense well.
c. He works hard in order that he can prosper in life.
9. Though/although means ‘even if’ :
a. Though he is poor, he is honest.
b. Though he is rich, he is unhappy.
c. Although/though the man is poor , he is happy.
d. Although he works hard, he can not prosper in life.
10. And, but, or:
a. Do and eat.
b. Habib and sujon are friends.
c. Do or die.
d. Read or you will fail.
e. But for your help, I could fail.
f. Sandzida is tall but her sister is short.
11. As/since: a. As he was ill, he did not go to school.
b. Since you are ill, you can not go to school.
c. Since Maksodul is a good student, he made a good result.
d. As he was rich , he bought the house.
e. As he is short , he can not touch it.
12. Because of/on account of / wing to/due to:
a. I could not attend the class on account of /because of my illness.
b. I could not pay my tution fee because of(/on account of/ owing to/due to) my illness.
13. because: a.Everybody loves him because he is honest.
14. Relative pronoun [ who/which/that/whom/whose etc].
a. I know the man who came here.
b. This is the book which is yours.
c. I do not know what they want.
d. You will be glad to know that I have stood first in the class.
e. She knows that you will come again.
15. Without+ geround:
a. Without walking fast, you can not catch the train.
b. Without working hard, we can not prosper in life.
16. By+ geround: a. By working hard, we can prosper in life
b. By writing more, you can be a writer.
17. The place….. where/The time when:
a. The bus station is the place where buses stop and start from.
b. It is the place from where we can …
c. 10 pm is the time when the school starts.
18. so many/so much:
a. There were so many stars in the sky/people that we could not count.
b. He has so much money that he can buy the house.
c. There are so many stars in the sky that we can not count.
d. There are so many rats in our house, we can not count.
19. Whatever/Whenever:
a. Let him do whatever he likes.
b. Let him go whenever he wants.
20. While+ main verb+ing /while+past continuous tense:
a. While he was walking, he saw a snake.
21. Either ……. or, neither …….. nor.
a. Either I or he is responsible for the damage.
b. Neither he nor I am responsible for the damage.
22. Not only …… but also
(used for combined two same type of sentences.)
a. He is weak not only in English but also in Bengali.
23. No sooner ….. than; Scarecely ……… when; (or, before); Hardly …… when (or, before)
a. No sooner had he seen me than he ran away.
24. As soon as, so long as, as long as
a. As soon as I reached the school, the bell rang.
b. As long as he remains honest, he will succed.
a. The man worked so long as he cou
31. শব্দের উৎপত্তি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) ভাষাতত্ত্বে
(গ) রূপতত্ত্বে
(ঘ) বাক্যতত্ত্বে
32. প্রচলিত নিয়ম-শৃঙখলাজাত ধ্বনিপুঞ্জকে কি বলা হয়?
(ক) সংকেত
(খ) শব্দ
(গ) ভাষা
(ঘ) ইঙ্গিত
33. সাধু ভাষা কোথায় অনুপযোগী?
(ক) গল্পের বর্ণনায়
(খ) নাটকের সংলাপে
(গ) কবিতার পংক্তিতে
(ঘ) গানের কলিতে
34. বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) কলাপী
(খ) নীরধি
(গ) বিটপী
(ঘ) অবনি
35. ‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ-
(ক) বিপন্ন
(খ) আসন্ন
(গ) প্রতিপন্ন
(ঘ) বিষণ্ণ
36. ‘ভূত’ এর বিপরীতার্থক শব্দ-
(ক) কৃষ
(খ) শুভ্র
(গ) ভাবী
(ঘ) সুশীল
37. কোনগুলো শিশ ধ্বনি?
(ক) ও, ঞ, ন
(খ) শ, স, ষ
(গ) প, ফ, ভ
(ঘ) য, র, ল
38. ‘জ্ঞ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে?
(ক) গ + ঞ
(খ) ঞ + জ
(গ) ঞ + চ
(ঘ) জ + ঞ
39. মুসলিম শাসনামলে বাংলা ভাষায় কোন শ্রেণির শব্দ এসেছে?
(ক) দেশি
(খ) আরবি-ফারসি
(গ) তৎসম
(ঘ) তদ্ভব
40. ঙ ঞ ণ ম-এ পাঁচটি বর্ণকে কি বলা হয়?
(ক) নাসিক্য বর্ণ
(খ) উষ্ম বর্ণ
(গ) বর্গীয় বর্ণ
(ঘ) অনুনাসিক বর্ণ
31-গ, 32-গ, 33-খ, 34-গ, 35-ঘ, 36-গ, 37-খ, 38-ঘ, 39-খ, 40-ক
41. উচ্চারণ অনুযায়ী ‘ষ’ কোন শ্রেণির বর্ণ?
(ক) কন্ঠ বর্ণ
(খ) তালব্য বর্ণ
(গ) দন্তমূলীয় বর্ণ
(ঘ) দন্ত বর্ণ
42. বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর আছে?
(ক) ৫টি
(খ) ৪ টি
(গ) ৭টি
(ঘ) ৬টি
43. ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ – কোন ধরনের বাক্য?
(ক) সরল
(খ) জটিল
(গ) যৌগিক
(ঘ) অনুজ্ঞা
44. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
(ক) শবদাহ
(খ) শবমরা
(গ) শবপোড়া
(ঘ) মরাদাহ
45. কোনটি উপন্যাস?
(ক) নতুন চাঁদ
(খ) কন্যাকুমারী
(গ) গড্ডলিকা
(ঘ) নেমেসিস
46. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
(ক) আলাওল
(খ) কোরেশী মাগন ঠাকুর
(গ) দৌলত কাজী
(ঘ) সৈয়দ সুলতান
47. সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
(ক) মুন্সী মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
(খ) মুন্সী মোহাম্মদ মেহেরউল্লাহ
(গ) শেখ আব্দুর রহিম
(ঘ) ইসমাইল হোসেন সিরাজী
48. মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
(ক) ১৯২৬
(খ) ১৯২৭
(গ) ১৯২৮
(ঘ) ১৯২৯
49. কোন প্রত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
(ক) কালিকলম
(খ) প্রগতি
(গ) কল্লোল
(ঘ) সবুজপত্র
50. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
(ক) অরণি
(খ) পরিচয়
(গ) নবশক্তি
(ঘ) ক্রান্তি
41-গ, 42-খ, 43-খ, 44-ক, 45-খ, 46-গ, 47-গ, 48-খ, 49-গ, 50-ঘ
পড়া মনে রাখার সহজ কৌশল। ===================== ১. পড়তে বসার আগে ১০ মিনিট হাঁটা: পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়। ইলিনয় বিশ্ববিদ্যালয়ে র গবেষণায় দেখা গেছে, পড়ার পূর্বে ১০ মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় ১০ শতাংশ পরিমাণ বেড়ে যায়। তাহলে একটু হাঁটার পরেই শুরু হোক পড়ালেখা। ২. পড়ার প্রতি আকর্ষণ অনুভব করা: যে বিষয়টি পড়ব তার প্রতি আকর্ষণ জাগাতে হবে। কিংবা আকর্ষণীয় উপায়ে পড়ার চেষ্টা করতে হবে। এতে পড়া সহজে মনে থাকবে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, মানুষ কোন কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং তা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়। ৩. কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়া: আমাদের মধ্যে অনেকেই মার্ক করে বা দাগিয়ে পড়ে। এটাও পড়া মনে রাখতে বেশ কার্যকর। মার্ক করার ফলে কোন শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায়। পাশাপাশি এর উপর ব্রেইনের ভিজ্যুয়ালিটি ইফেক্টও বেড়ে যায় যা পড়াকে মনে রাখতে সহায়তা করে। ৪. বেশি বেশি পড়া ও অনুশীলন করা: আমাদের ব্রেইন ক্ষণস্থায়ী স্মৃতি গুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেয়া হয়। বারবার ইনপুট দেয়ার ফলে ব্রেইনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরীতে সাহায্য করে। তাই বেশি বেশি পড়া ও অনুশীলন করা পড়া মনে রাখার অন্যতম উপায়। ৫. লিখে লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করা: কোন জিনিস পড়ার সাথে সাথে লিখলে বা ছবি আঁকলে পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। কারন নিউরো সায়েন্সের মতে, কিছু লিখলে বা ছবি আঁকলে ব্রেইনের অধিকাংশ জায়গা উদ্দীপিত হয় এবং ছবি বা লেখাটিকে স্থায়ী মেমরিতে রূপান্তরিত করে ফেলে। ফলে পড়াটি মস্তিষ্কতে দীর্ঘস্থায়ী হয়। সাধারণভাবেও বুঝা যায়, বইতে যেসব বিষয় ছবি দিয়ে ব্যাখ্যা করা হয় তা-ই আমাদের বেশি মনে থাকে। পরীক্ষার সময়ও চোখের সামনে বইয়ের ছবিটিই ভেসে উঠে। তাই লিখে বা ছবি এঁকে পড়া অনেক কার্যকর। ৬. কনসেপ্ট ট্রি ব্যবহার করে পড়া: কোন বিষয় পড়ার আগে অধ্যায়গুলোকে কয়েকটি অংশে ভাগ করে নিলে পড়তে সুবিধা হয়। একে একটি গাছের সাথে তুলনা করা যেতে পারে। গাছটিকে একটি অধ্যায় বিবেচনা করে প্রতিটি পাতায় অংশ গুলোর একটি করে সারমর্ম লিখে পড়লে পড়া মনে রাখতে সহজ হয়। এ পদ্ধতিকে কনসেপ্ট ট্রি বলা হয়। পড়া মনে রাখতে এটি বেশ কার্যকর। ৭.পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা: অনেকেরই ধারণা সারাদিন- সারারাত পড়লেই পড়া বেশি মনে থাকে। এটা নিতান্তই ভুল ধারণা। কারণ সবসময় আমাদের ব্রেইন একইভাবে কাজ করতে পারে না। কিছু গবেষণায় দেখা গেছে, বিকালের পর আমাদের ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকালের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয়। ৮. নিমনিক তৈরী করা: আমাদের ব্রেইন আগোছালো জিনিস মনে রাখতে পারে না। তাই কোন কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা কবিতার ছন্দ বানিয়ে পড়লে তা সহজেই মনে রাখা যায়। পড়া মনে রাখার এই কৌশল কে নিমনিক (mnemonic) বলা হয়। ৯.পর্যাপ্ত পরিমাণে ঘুমানো: বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ব্রেইন যেকোন ইনফরমেশন বা তথ্যকে মেমরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়। তাই পড়া মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানোও জরুরি। সাধারণত একজন সুস্থ ব্যক্তির দিনে ৮ ঘন্টার মত ঘুমানো উচিত। এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায়। ১০. যা পড়েছি তা অন্যকে শেখানো: পড়া মনে রাখার জন্য প্রাচীনকাল থেকেই এ পদ্ধতিটি বেশ জনপ্রিয়। নিজে যা পড়েছি বা জেনেছি তা অন্যকে শেখানোর মাধ্যমে মস্তিষ্কে আরো ভালোভাবে গেঁথে যায়। তাছাড়া অন্যকে শেখানোর ফলে নিজের দক্ষতা প্রকাশ পায় এবং পড়াটি ভালভাবে আয়ত্ত হয়েছে কিনা তাও বুঝা যায়৷@ /@:Jahid sir
| Monday | 09:00 - 17:00 |
| 18:00 - 19:00 | |
| Tuesday | 09:00 - 17:00 |
| 18:00 - 19:00 | |
| Wednesday | 09:00 - 17:00 |
| 18:00 - 19:00 | |
| Thursday | 09:00 - 17:00 |
| 18:00 - 19:00 | |
| Saturday | 09:00 - 17:00 |
| 18:00 - 19:00 | |
| Sunday | 09:00 - 17:00 |
| 18:00 - 19:00 |