30/04/2017
True :D
আমার পরিচিত একজন ভাই আছেন , যিনি তার পুরো বিশ্ববিদ্যালয় জীবনে একই মেয়েকে মোট সাতান্নটা চিঠি দিয়েছিলেন; যার একটা জবাবও তিনি পাননি।
ক্যাম্পাসে যতবার তার সাথে মেয়েটির দেখা হতো ততবার কোন এক জটিল চিন্তা মেয়েটির মাথায় ভর করত আর উদাস মেয়েটি অন্য কোন দিকে তাকিয়ে গটগট করে তার পাশ দিয়ে হেঁটে যেত ।
পাস করার পর অনেক জায়গায় অনেক চাকরির পরীক্ষা দিতে দিতে জুতোর আয়ু খরচ করেছেন , লাভ হয়নি । পুরো দুনিয়ার কাছে তিনি কিছুই না । তারপর ধুপ করে এক সন্ধ্যায় তিনি জানতে পারেন তিনি আর সাধারণ কেউ নন , এমুহুর্ত থেকে তিনি অ্যাসিস্টেন্ট কমিশনার অব পিপলস রিপাবলিক অব বাংলাদেশ , সোজা কথায় ম্যাজিস্ট্রেট।
ব্যাস , সবকিছু কেমন বদলে গেল । বন্ধুদের আড্ডায় তাকে বন্ধু কম আর স্যার স্যার টাইপ ট্রিট করা বেড়ে গেল । যে মেয়েটা চিঠির জবাব দিতো না সেও "congress vaiya,im so happy" লিখে মেসেজ দিতে শুরু করলো ।
আত্মীয় স্বজনদের বাসায় খালি চা এর বদলে সাত আট পদের খাবার আসতে লাগলো।
দ্রুত ঘোর কাটার পর ছেলেটা লাইফকে একবার রিওয়াইনড করে জুম করে দেখে নিল । সাতান্ন চিঠি যে কাজ পারলো না , একটা পদবী সে কাজটা যে শুধু করে দিল তাই না , বরং বলতে গেলে প্লেটে করে সামনে এনে হাজির করে দিল।
তুমি তোমার লাইফের ফোকাসটা ঠিক করো , অ্যাডিশনাল কোন ফ্যাক্টর কখনো ফোকাস হতে পারে না। শুধুমাত্র আবেগ দিয়ে একটা জীবন কখনোই সাজানো সম্ভব না। বৃষ্টিতে শখ করে ভেজা আনন্দের হতে পারে তবে বাধ্য হয়ে ছাতার অভাবে ভেজা কষ্টের , ভয়ংকর কষ্টের।
তোমার কাছে যখন মধু থাকবে তখন অসংখ্য শুভাকাংখী তোমার খোঁজ খবর নিবে , ভালো মন্দ জানতে চাইবে । এগুলোর অ্যাটিওলজী তুমি না , তোমার কাছে থাকা মধুটা। তাই নিজের কাছে থাকা এই মধুর ডিব্বাটার যত্ন নিও । মনে রেখো , ভোমরার অভাব না থাকতে পারে পৃথিবীতে, মধু কিন্তু সবার কাছে থাকে না । কষ্ট করলে ঐ মধু সংগ্রহের জন্য করো , আশে পাশের ভোমরা গুলাকে আটঁকে রাখতে করো না ।এয়ারটেলের অ্যাড দেখে বন্ধুত্ব শিখো না , তাহসান এর নাটক দেখে প্রেম শিখো না । এগুলোতে হাজারটা জ্ঞানের কথা থাকতে পারে , তবে সবার অভিভাবক টাকা কিংবা অবস্থানের কথা কখনো লেখা থাকে না ।
:P