21/07/2023
🤔 আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট কে? আপনি চট করে উত্তর দিতে পারলেও বসনিয়ার ক্ষেত্রে আপনাকে চমকে উঠতে হবে, কেননা ইউরোপের এ দেশটির প্রেসিডেন্ট তিনজন!
👑 অটোমান সাম্রাজ্যের সময়কাল থেকেই বসনিয়ায় বসনীয় মুসলিম, বসনীয় সার্ব এবং ক্রোয়েট জাতির বাস। ১৯৯২ সালে যুগশ্লাভিয়া ভাঙ্গার পর বসনিয়া তাদের স্বাধীনতা ঘোষণা করলে তা প্রত্যাখান করেন বসনীয় সার্ব রাজনৈতিক প্রতিনিধিগণ এবং তারা নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এর ফলে সার্বিয়ান সরকারের সহায়তায় বসনীয়-সার্ব বাহিনী রাষ্ট্রটির সার্বীয় অংশ নিজেদের দখলে নিতে বসনিয়া আক্রমণ করে এবং শুরু হয় বসনিয়া যুদ্ধ।
👉 ১৯৯৫ সালে ডেটন শান্তি চুক্তির ফলে দীর্ঘ চার বছরের যুদ্ধের সমাপ্তি হলেও দুটো সতন্ত্র শাসনে বিভক্ত হয়ে পড়ে বসনিয়া। গঠন করা হয় তিন জাতির সমন্বয়ে প্রেসিডেন্ট পর্ষদ যে প্রক্রিয়া আজও চলমান।
💬 তবে অতীত ইতিহাস এবং বর্তমান জটিল রাষ্ট্রব্যাবস্থা যে দেশটির শাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তা বলার অপেক্ষা রাখেনা।