সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আন্তর্জাতিক শিক্ষা দিবস যখন রঙিন উৎসব আর গ্রাফিক্সে উদযাপিত হচ্ছে, তখন ডাস্টবিনের পাশে বা চায়ের দোকানে শ্রম দেওয়া শিশুটির কাছে তা কেবলই এক অর্থহীন বাস্তবতা।
আমাদের সমাজ যখন একদিকে ভারি স্কুলব্যাগের শৈশব দেখছে, অন্যদিকে তখন কনকনে শীতে ইটেরভাটায় ঘাম ঝরানো অন্য একদল শিশুর বঞ্চনাকে স্বাভাবিক করে তুলছে।
এই বৈষম্য কেবল দারিদ্র্যের ফল নয়, বরং শিক্ষার বাণিজ্যিকীকরণ ও পুঁজিবাদী কাঠামোর এক চরম বহিঃপ্রকাশ, যেখানে 'শিক্ষা' একটি মৌলিক অধিকার হওয়ার বদলে কেবল সামর্থ্যবানদের কেনা পণ্যে পরিণত হয়েছে।
সবার আগে প্রচলিত সমাধানগুলো কেন ব্যর্থ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা জরুরি। আমরা মুখে মুখে শিক্ষাকে মেরুদণ্ড বললেও বাস্তবে এমন এক বৈষম্যমূলক কাঠামো টিকিয়ে রেখেছি যেখানে ⬇️
★ বিত্তবানদের জন্য 'প্রিমিয়াম' শিক্ষা, অন্যদিকে সুবিধাবঞ্চিতদের জন্য নুন আনতে পান্তা ফুরানো দশা। এই আকাশপাতাল পার্থক্য শৈশব থেকেই শিশুর মনে হীনম্মন্যতার বীজ বুনে দেয়।
★ বর্তমান শ্রমবাজারে সবসময় একদল 'অদক্ষ ও সস্তা শ্রমিকের' প্রয়োজন হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো থেকে দূরে রাখা আসলে সেই সস্তা শ্রমের জোগান নিশ্চিত করারই এক অদৃশ্য ষড়যন্ত্র।
★ দীর্ঘমেয়াদী শিক্ষার চেয়ে দরিদ্র মানুষের কাছে ক্ষুধার বর্তমান লড়াই অনেক বেশি সত্য। আমাদের অর্থনৈতিক কাঠামো তাদের এতটাই কোণঠাসা করে রাখে যে, আগামীর পরিকল্পনা করার সাহস হারিয়ে তারা বাধ্য হয়েই শিশুদের শ্রমবাজারে নামিয়ে দেয়।
তাই, আমাদের দরকার একটি সিস্টেমিক শিফট:
★ দান-খয়রাত নয়, শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করা। সরকারি স্কুলের মান বাড়িয়ে ধনী-দরিদ্রের একই বেঞ্চে বসার পরিবেশ তৈরি করা।
★কেবল অফিস ডেস্কের মোহ ত্যাগ করে কারিগরি শিক্ষাকে মূলধারায় সম্মান দেওয়া, যাতে শিশুরা দক্ষ হয়ে শ্রমবাজারের শোষণ এড়াতে পারে।
★ দরিদ্র পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়া যেন তারা শিশুকে উপার্জনের হাতিয়ার না বানিয়ে স্কুলে পাঠানোর সাহস পায়।
★ শিক্ষাকে মুনাফার পণ্য বানানো বন্ধ করতে হবে। বৈষম্য কমাতে শিক্ষাখাতে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ানো এবং বেসরকারি প্রতিষ্ঠানের লাগামহীন ফি নিয়ন্ত্রণ জরুরি।
★গ্রাম ও শহরের শিক্ষার মানের দেয়াল ভাঙা। প্রতিটি শিশু যেন নিজ এলাকাতেই আধুনিক সুযোগ-সুবিধা ও দক্ষ শিক্ষক পায়।
নাগরিক হিসেবে আমাদের করণীয়:
রাষ্ট্র যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন নাগরিক হিসেবে আমাদের প্রশ্ন তোলা জরুরি। আমাদের প্রতিনিধিরা কেন বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করতে পারছেন না, সেই জবাবদিহিতা আদায় করতে না পারলে পরিবর্তন আসবেও না।
আমরা যদি আজ সজাগ না হই এবং বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে জনমত গড়ে না তুলি, তবে 'সবার শিক্ষা জন্য' কথাটি চিরকাল কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাবে।
এই ২৪শে জানুয়ারি আমাদের শপথ হোক "আমরা এমন এক পৃথিবী চাই যেখানে শিক্ষা কোনো 'বিলাসদ্রব্য' নয়, বরং প্রতিটি শিশুর অবিচ্ছেদ্য অধিকার।"
✒️আফসানা সিদ্দিকা রুমি
(জেনারেল মেম্বার অব রিসার্চ সেক্টর)
🎨 অরিশা আহমেদ
(ডাইরেক্টর অব ক্রিয়েটিভ সেক্টর)
#শিক্ষা
Child Care & Career Club
Our Club works as awareness creating and career building club to utilize all opportunities and share
23/01/2026
আসসালামু আলাইকুম সবাইকে।
"চাইল্ড কেয়ার এন্ড ক্যারিয়ার ক্লাবের রিক্রুটমেন্ট - ২০২৬" এর কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়েছে।
আপনাদের সকলের এতো আগ্রহ এবং উৎসাহ পেয়ে আমরা সত্যিই আনন্দিত।
যেসকল সদস্যরা রেজিস্ট্রেশন করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
রিক্রুটমেন্ট পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে অতি শীঘ্রই ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
আর যাদের সময়মতো রেজিস্ট্রেশন করার সুযোগ হয়নি, তারা পরবর্তী রিকুটমেন্টের জন্য পেইজে চোখ রাখবেন।
সকলের জন্য শুভ কামনা!
22/01/2026
🔔 Last Day of Registration | Child Care & Career Club.
📣 Submit your registration today and be part of a purposeful journey cause we believe, your future deserves the right guidance. So, don’t miss the opportunity to grow, learn and lead with Child Care & Career Club! ✨
🔰 Registration link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyPgikzX-_h-7koRbpQuakl6yI8RdUU3Q7C8H3nqBezKyhKA/viewform?usp=header
🔺 Deadline: 22nd January, Till 11.59 PM.
21/01/2026
🗺️ ফিল্ড ওয়ার্ক সেক্টর🗺️
📍 মাঠপর্যায়ে ক্লাবের প্রতিনিধিত্ব করে শিশু ও কমিউনিটিভিত্তিক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করে।
📊 তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন।
🔅 পাশাপাশি সদস্যদের কমিউনিকেশন, প্রেজেন্টেশন ও লিডারশিপ স্কিল উন্নয়নে কাজ করে এই সেক্টর।
📸 মাঠের কাজগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ক্লাবের কার্যক্রম দৃশ্যমান করা হয়।
🔰কেন ফিল্ড ওয়ার্ক সেক্টরে যুক্ত হবেন?
✔️ বাস্তব মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
✔️ শিশু ও কমিউনিটির সাথে সরাসরি কাজ করার অভিজ্ঞতা।
✔️ আত্মবিশ্বাস, নেতৃত্ব ও প্রেজেন্টেশন স্কিল উন্নয়ন।
✔️ বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমস্যা বোঝার দক্ষতা বৃদ্ধি।
✳️এই সেক্টরে কাজ করতে গিয়ে পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার অভিজ্ঞতা হয়। মানুষের সাথে সরাসরি কাজ করার মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ তৈরি হয় এবং বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শক্ত ভিত্তি গড়ে তোলে।
🔰 রেজিষ্ট্রেশন করেন নি এখনো? সময় কিন্তু খুবই কম তাই দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন!
🔹 রেজিষ্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyPgikzX-_h-7koRbpQuakl6yI8RdUU3Q7C8H3nqBezKyhKA/viewform?usp=header
🔺 ডেডলাইন: ২২ জানুয়ারি, ২০২৬।
21/01/2026
🗂️ অর্গানাইজেশন সেক্টর🗂️
🧩 পরিকল্পনা, শৃঙ্খলা ও সমন্বয়ের কেন্দ্রবিন্দু।
📅 প্রোগ্রাম ও ইভেন্ট পরিকল্পনা।
📑 সকল সেক্টরের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা।
🤝 টিমওয়ার্ক নিশ্চিত করে কাজের গতি বজায় রাখা।
⚙️ পর্দার আড়াল থেকে পুরো ক্লাবকে সংগঠিত রাখে এই সেক্টর।
🔰কেন অর্গানাইজেশন সেক্টরে যুক্ত হবেন?
✔️ বাস্তব ইভেন্ট ও প্রোগ্রাম ম্যানেজমেন্টের অভিজ্ঞতা।
✔️ পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন।
✔️ দল পরিচালনা ও সমন্বয় করার বাস্তব অভিজ্ঞতা।
✔️ দায়িত্বশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি।
✳️ এই সেক্টরে কাজ করার মাধ্যমে একটি বড় টিম ও বিভিন্ন কার্যক্রম কীভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, তার বাস্তব ধারণা পাওয়া যায়। ভবিষ্যতে প্রশাসনিক, ম্যানেজমেন্ট বা কো-অর্ডিনেশনভিত্তিক যেকোনো কাজে এই অভিজ্ঞতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
🔰 রেজিষ্ট্রেশন করেন নি এখনো? সময় কিন্তু খুবই কম তাই দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন!
🔹 রেজিষ্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyPgikzX-_h-7koRbpQuakl6yI8RdUU3Q7C8H3nqBezKyhKA/viewform?usp=header
🔺 ডেডলাইন: ২২ জানুয়ারি, ২০২৬।
20/01/2026
🔔✨ কমিউনিকেশন সেক্টর ✨🔔
🔈 শুধু কথা বলা নয় , সংযোগ তৈরি করাই এই সেক্টরের কাজ।
✨ এই সেক্টর ক্লাবের ভাবনা ও লক্ষ্যকে মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরে।
সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছে দিয়ে এটি দলগত কাজকে আরও শক্তিশালী করে তোলে।
🔰যেসব কাজ করা হয় এই সেক্টর এ:
🔹 নতুন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন।
🔹 সম্পর্ক গড়ে তোলা ও তা দীর্ঘমেয়াদে বজায় রাখা।
🔹 মিটিং, ট্রেনিং ও ওয়ার্কশপের যোগাযোগ সমন্বয়।
🔹 নতুন সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ ও গাইডলাইন দেওয়া।
🔰 সকল সেক্টরের সাথে সেতুবন্ধন তৈরি করে ক্লাবের ভেতরে-বাইরে যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখে এই সেক্টর।
✨ কেনো কমিউনিকেশন সেক্টর এ যুক্ত হবেন?
✔️ বাস্তব কমিউনিকেশন ও নেটওয়ার্কিং স্কিল গড়ে ওঠে।
✔️ প্রফেশনাল সম্পর্ক তৈরি ও ম্যানেজ করার অভিজ্ঞতা পাওয়া যায়।
✔️ টিমওয়ার্ক, কো-অর্ডিনেশন ও লিডারশিপ দক্ষতা বাড়ে।
✔️ আত্মবিশ্বাস ও স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা উন্নত হয়।
✔️ ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বাস্তব ও কার্যকর অভিজ্ঞতা অর্জন করা যায়।
🔰 রেজিষ্ট্রেশন করেন নি এখনো? সময় কিন্তু খুবই কম তাই দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন!
🔹 রেজিষ্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyPgikzX-_h-7koRbpQuakl6yI8RdUU3Q7C8H3nqBezKyhKA/viewform?usp=header
🔺 ডেডলাইন: ২২ জানুয়ারি, ২০২৬।
19/01/2026
গতকাল গভট. কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইন্স কলেজ প্রাঙ্গণে চাইল্ড কেয়ার এন্ড ক্যারিয়ার ক্লাবের রিক্রুটমেন্ট বিষয়ক অফলাইন রেজিষ্ট্রেশন বুথ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
খুব পরিপাটি এবং সক্রিয়ভাবে ক্লাবের সদস্যগণ কার্যক্রম পরিচালনা করেন এবং প্রিয় নবীনরা খুব উৎসুক হয়ে অংশগ্রহণ করেছিলেন।
যদি কেউ এখনো ক্লাবের রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে অপারগ হয়ে থাকেন, চিন্তার কোনো কারণ নেই। সুযোগ রয়েছে এখনো।
🔺 রেজিষ্ট্রেশন লিংক :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyPgikzX-_h-7koRbpQuakl6yI8RdUU3Q7C8H3nqBezKyhKA/viewform?usp=header
🔶 ডেডলাইন: ২২ জানুয়ারি, ২০২৬।
আপনিও কি আপনার একাডেমিক জীবনের পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করতে চান এবং মা ও শিশুদের জন্য কিছু করতে চান? তাহলে যুক্ত হোন আজই আমাদের সঙ্গে।
🔷রেজিষ্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyPgikzX-_h-7koRbpQuakl6yI8RdUU3Q7C8H3nqBezKyhKA/viewform?usp=header
🔶ডেডলাইন: ২২ই জানুয়ারি, ২০২৬
▪️Content Writer: Sanjida Akter Samira (Director of Communication Sector)
▪️Video Performers: Nowshin Afrin, Munifa Musharrat Ema, Elma Mustary & Nabila Israt. (Committee Members)
▪️ Video Editor: Kazi Tazri Islam
17/01/2026
📢 Important Update!
Assalamu Alaikum everyone.🌸
The response to Child Care & Career Club (4C) has been truly overwhelming and we’re not done yet.
✨To make things easier for you, we’re bringing the experience offline. Meet us at our Offline Registration Booth. Ask your questions, understand our mission and see if this journey aligns with your goals.
🗓️ 18th January, 2026
⏰ 9:00 AM
📍 Outside of the Auditorium, Govt. College Of Applied Human Science.
💫Looking forward to meeting you and starting something meaningful together.
See you at the booth.
☘️Take your first step with Child Care & Career Club today.
14/01/2026
📢 Registration Deadline Extended!
Assalamu Alaikum everyone,
✨ Due to the overwhelming response and enthusiasm, the registration deadline for Child Care & Career Club (4C) has been officially extended.
If you couldn’t apply earlier, this is your chance to join a growing community where learning, leadership and purpose come together.
👀 We are looking for curious minds, committed learners and future leaders who want to grow while creating positive impact.
📌 How to Apply:
Registration Link:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyPgikzX-_h-7koRbpQuakl6yI8RdUU3Q7C8H3nqBezKyhKA/viewform?usp=header
🔺New Deadline: 22/01/26
🟦⬤ APPLY NOW ⬤🟦
☘️From care to confidence-
Join the journey with Child Care & Career Club
11/01/2026
🔍 রিসার্চ সেক্টর 🔎
যেখানে প্রশ্নের উত্তর খোঁজা হয় গবেষণায়,
আর তথ্যের ভিত্তি হয় বিজ্ঞান , সেই ভাবনা থেকেই তৈরি " রিসার্চ সেক্টর"
🪄 আমাদের কাজের মূল উদ্দেশ্য হলো এমন সচেতনতা গড়ে তোলা, যেখানে মাতৃত্বে থাকে আত্মবিশ্বাস,শৈশবে থাকে সঠিক দিকনির্দেশনা
এবং সিদ্ধান্তের ভিত্তি যেন হয় বিজ্ঞান, কুসংস্কার নয়।
আমাদের সাথে যুক্ত হলে আপনাদের জন্য থাকছে ⬇️
▪️রিসার্চ-ভিত্তিক কনটেন্ট রাইটিং
▪️দলগত কাজ ও নেতৃত্বের সুযোগ
▪️সমালোচনামূলক চিন্তার বিকাশ
💡 সবচেয়ে বড় কথা আপনার শেখা জ্ঞান সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজে লাগানোর সুযোগ তৈরি করবে।
🔎 আমাদের ফোকাস আধুনিক শিশুযত্নে,
যেখানে প্রতিটি সিদ্ধান্তের ভিত্তি গবেষণা, তথ্য ও প্রমাণ।
ভ্রান্ত ধারণা নয়, আমরা তুলে ধরি যাচাইকৃত গবেষণাভিত্তিক বিষয়সমূহ, যেমন -
🔹️ নবজাতকের যত্ন
🔹️ শিশুস্বাস্থ্য (পেডিয়াট্রিক হেলথ)
🔹️ শিশুর পুষ্টি ও স্বাভাবিক বৃদ্ধি
🔹️ পরিবারভিত্তিক সমন্বিত যত্ন
🔹️ রোগ প্রতিরোধ ও নিরাপত্তা
সঠিক জ্ঞান সবাইকে রাখে নিরাপদ ,
আর সচেতনতা নিয়ে আসে জীবনের পথে ইতিবাচক পরিবর্তন ।
তাই আর দেরি না করে রেজিষ্ট্রেশন করুন আজই!
🟢 রেজিষ্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyPgikzX-_h-7koRbpQuakl6yI8RdUU3Q7C8H3nqBezKyhKA/viewform?usp=header
🔺 ডেডলাইন: ১৫ই জানুয়ারি, ২০২৬।
09/01/2026
আপনি কি ক্রিয়েটিভ মাইন্ডের অধিকারী? তাহলে আপনার জন্য আছে 👇
🎨✨ ক্রিয়েটিভ সেক্টর✨🎨
💡 আইডিয়াকে ভিজুয়ালে রূপ দেয় ক্রিয়েটিভ সেক্টর।
🔸 পোস্টার, ভিডিও ও ভিজুয়াল কনটেন্ট ডিজাইন।
🔸 প্রোগ্রাম ও ক্যাম্পেইনের জন্য আকর্ষণীয় উপস্থাপনা।
🔸 বার্তাকে সৃজনশীলভাবে প্রকাশ করে ক্লাবের পরিচিতি বাড়ানো।
🔗 একাধারে রিসার্চ, সোশ্যাল মিডিয়া ও অর্গানাইজেশন সেক্টরের সাথে মিল রেখে কাজ করে যাচ্ছে এই সেক্টর।
🔰কেন ক্রিয়েটিভ সেক্টরে যুক্ত হবেন?
✔️ ভিজুয়াল কনটেন্ট তৈরি করার বাস্তব অভিজ্ঞতা।
✔️ ডিজাইন থিংকিং ও কনটেন্ট ক্রিয়েশন স্কিল ডেভেলপ।
✔️ অন্যান্য সেক্টরের সাথে সমন্বয়ে টিমওয়ার্কের অভিজ্ঞতা।
✔️ ক্রিয়েটিভ আইডিয়া বাস্তবে রূপ দেয়ার সুযোগ।
✳️এখানে কাজ করার মাধ্যমে আপনি কেবল সৃজনশীলতা প্রকাশ করবেন না, বরং নতুন ধারার ভাবনা, প্রবলেম সলভিং মাইন্ডসেট এবং নতুন আইডিয়া নিয়ে দলকে অনুপ্রাণিত করার অভিজ্ঞতা পাবেন।
জলদি জলদি রেজিষ্ট্রেশন করে ফেলুন আজকেই!
🔹রেজিষ্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyPgikzX-_h-7koRbpQuakl6yI8RdUU3Q7C8H3nqBezKyhKA/viewform?usp=header
🔺ডেডলাইন: ১৫ই জানুয়ারি, ২০২৬।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Department Of Child Development & Social Relationship, Government College Of Applied Human Science, Azimpur
Dhaka
1205