03/10/2023
CGPA 'র সাথে পেশাজীবনের দুরুত্ত্ব তৈরি হয় যখন Soft Skill 'র ঘাটতি থাকে।
আমাদের ছেলে মেয়েরা অনেক Talented.
শুধু CGPA না, অন্যান্য বিষয়েও অনেক চৌকশ।
এই ছেলে মেয়েরাই দেশের বাইরে যেয়ে বিখ্যাত প্রতিষ্ঠানে কাজ করছেন।
সমস্যা হচ্ছে এদের জীবনের লক্ষ্য নিয়ে তীরন্দাজের মতো কোন কাজ হয় না। অধিকাংশ পরিবার থেকে বাবা-মা পেশাজীবন নিয়ে গাইড করতে পারেন না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে ভর্তি হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে।
ছাত্র নিজেও ক্যাম্পাসের মনোরম আবহাওয়ায় কর্পোরেটের সাইমুম লু- হাওয়ার তীব্রতা কল্পনাও করতে পারে না। শুধু আবেগ আর রোমান্টিক ভাবনায় রাজা উজির হয়ে যায়।
কিন্তু পাশ করার পর কি করবে, দেশে চাকরীর বাজার কেমন, আগামীতে কেমন হতে যাচ্ছে এই ধারণা নেই।
উচ্চশিক্ষালয়ের শিক্ষকরাও ছাত্রদেরকে পেশাজীবন সম্পর্কে তেমন গাইড করতে পারেন না। "MBA করলেই চাকরি বা Promotion" এমন এক অদৃশ্য বাণীতে বিভোর হয়ে দলে দলে MBA করা শুরু করলো।
টাকাওয়ালারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বানানোর উৎসবে যোগ দিলেন। কিছু বিশ্ববিদ্যালয় বাদে অনেকেটাতেই কিস্তিতে (সেমিস্টার ফি'তে) Certificate বিক্রির ধুম পড়ে গেল। রাস্তায় এখন সার্টিফিকেটধারীদের লম্বা লাইন।
ডাক্তার, কেমিস্ট, ফিনান্স ইত্যাদি যদি Subject Related চাকরি করেন তাহলে ছাত্রজীবনের জ্ঞান বেশী কাজে লাগে। অন্য অনেক সাবজেক্টে ছাত্রজীবনের জ্ঞান তেমন বেশী কাজে লাগে না।
কাজে লাগে বেশ কিছু Soft Skill.
World Economic Forum সময় ও পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে নিয়মিত কিছু সফট স্কিলে দক্ষ হওয়ার কথা বলে থাকে। যেমন, Leadership, Time Management, Communication, Analytical Capability, Creativity, Complex Problem Solving, Emotional Intelligence ইত্যাদি।
আমরা যদি সেই স্কিলগুলো রপ্ত করতে পারি তাহলে আমাদেরকে পেশাজীবনে কেউ আটকায়ে রাখতে পারবে না।
তেমন কিছু সফট স্কিল শেখার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্পোরেটের উদীয়মানদের জন্য এই ভিডিও তৈরি করা।
আমার বিশ্বাস যদি কেউ ছাত্রাবস্থায় এই দক্ষতাগুলো অর্জন করেন তাহলে পেশাজীবনে তেমন বেগ পেতে হবে না।