09/07/2026
বন্ধুর সাথে সকালে টানা তিন ঘণ্টা তর্ক। ফিফা, VAR, এনালিস্টের রেফারেন্স টেনে। গলার পানি, গায়ের শক্তি সব এক করেও বুঝাতে সক্ষম হচ্ছিনা, আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং জঘন্য হয়েছে।
পরে বন্ধু বললো, তুই তোর কথা বল। তুই হলে কি জীবনেও ব্রাজিলের ভুলগুলো স্বীকার করতি?
আমি বললাম, কেন করতাম না? ১৯৮৫ সালে ব্রাজিল যে বিশ্বকাপটা নিসে। সেটা তো পুরাপুরি অন্যায়ভাবে নিসে।
তখন বন্ধু বললো, তাইলে আমিও মানতেসি আর্জেন্টিনা মিশরের ম্যাচে রেফারিং জঘন্য হইসে। আর্জেন্টিনা সুবিধা পাইসে।
এরপর বাসায় আসছি এক ঘণ্টা হইসে। এই এক ঘণ্টায় বন্ধু ৩৫টা কল দিয়ে দিসে। রিসিভ করতেসি না। কেউ মনে হয় শিখায়া দিসে যে ১৯৮৫ সালে তো বিশ্বকাপই হয়নাই।
©️