معهد العلوم الشرعية

معهد العلوم الشرعية

Share

কুরআন, হাদীস ও আরবি ভাষা শেখার সহজ ও নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম

06/01/2026

জীবনে দুনিয়ার কতকিছুই তো শিখেছেন, শিখছেন। দিন-রাত তো সেসবের পিছনেই ব্যায় করছেন! কিন্তু বিশ্বজগতের পালনকর্তা, আপনার সৃষ্টিকর্তা আপনার উদ্দেশ্যে, জি, আপনার উদ্দেশ্যে যে প্রেরণ করেছেন- সেটা কি কখনো শেখার বা বোঝার চেষ্টা করেছেন? সেই মহান বার্তা শিখতে কয়টা খাতা বা কলম ব্যায় করেছেন?
দুনিয়ার কত রকেট-সাইন্স আয়ত্ত করেছেন, আয়ত্ত করাকে জরুরি মনে করেছেন, অথচ আল্লাহ তাআলা কুরআনকে সহজ করে আপনার কাছে সুসংরক্ষিতভাবে পৌঁছে দিয়েছেন, সেই কুরআনই যদি বুঝে পড়ার সৌভাগ্য না হয়, তবে এর চেয়ে লজ্জার বিষয় আর কী হতে পারে?
বান্দা হিসেবে আল্লাহর কালাম ও তাঁর রাসুলের বাণী বোঝা কি আমাদের স্বাভাবিক দায়িত্ব নয়?
সে দায়িত্ব পালন সহজ করার জন্যই আমাদের বিনীত উদ্যোগ- معهد العلوم الشرعية মা‘হাদুল উলুমিশ শারইয়্যাহ)
আমাদের معهد العلوم الشرعية একটি অনলাইন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।
এখান থেকে পরিচালিত বিভিন্ন কোর্সের মধ্যে অন্যতম হলো মাদানী নেসাব পদ্ধতিতে পরিচালিত আমাদের আলিম/আলিমা কোর্স।
✅ এই কোর্স কাদের জন্য?-
গৃহিণী ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, যারা আরবি ভাষা শিখতে চান,আলিম/আলিমা হতে চান, কিন্তু অফলাইন মাদরাসায় ভর্তি হয়ে পড়াশোনা করা সম্ভব নয়।
কিংবা যারা আলিম/আলিমা হওয়ার পাশাপাশি আরবি ভাষায় খুব ভালোভাবে দক্ষতা অর্জন করতে চান।
🔸আমাদের এখানে প্রথম বর্ষ শেষ করলেই একজন শিক্ষার্থী আরবি ভাষায় মৌলিক কথা বলতে পারে এবং বিভিন্ন সহজ আরবি বই বুঝে পড়তে সক্ষম হয় আলহামদুলিল্লাহ।
🔸আর তৃতীয় বর্ষ শেষ করার পর সম্পূর্ণ কুরআন কারিম অর্থসহ বুঝে পড়ার পাশাপাশি অনর্গল আরবিতে কথা বলার যোগ্যতা অর্জন করে আলহামদুলিল্লাহ।
📘আমাদের আলিম/আলিমা কোর্সের বৈশিষ্ট্য
✔️ প্রথমেই ব্যাকরণের জটিলতার দিকে না গিয়ে ব্যবহারিক পদ্ধতিতে আরবী ভাষা শেখানো
✔️ কুরআনিক আরবি ভাষায় দক্ষতা অর্জনের প্রতি বিশেষ গুরুত্বারোপ
✔️ অভিজ্ঞ ও দক্ষ উস্তায/উস্তাযা দ্বারা পাঠদান
✔️ ছেলে ও মেয়েদের জন্য স্বতন্ত্র ক্লাসের ব্যবস্থা
✔️ ছেলেদের ক্লাস করাবেন শুধুমাত্র পুরুষ উস্তায
✔️ মেয়েদের ক্লাস করাবেন শুধুমাত্র নারী উস্তাযা
✔️ প্রতিটি ক্লাস শেষে প্রশ্নোত্তরের ব্যবস্থা
✔️ কোনো অংশ বুঝতে অসুবিধা হলে (ক্লাসের সময় ছাড়াও) পুনরায় বুঝে নেয়ার সুযোগ
✔️ প্রতিদিন হোমওয়ার্ক দেয়া ও প্রত্যেকের হোমওয়ার্ক মনোযোগের সাথে দেখে সংশোধন করা
✔️ নিয়মিত নাসিহামূলক ক্লাস
✔️ মাসিক পরীক্ষা, মাঝে মাঝে প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা
✔️ প্রথম বর্ষে ভালো ফলাফলকারীদের জন্য ভবিষ্যতে পাঠদান করার সুযোগ
✔️ ক্লাসের পাঠ অনুশীলনীর জন্য নির্দিষ্ট সময় ও প্রত্যেকের জন্য সাথী নির্ধারণ করে দেয়া ও পর্যবেক্ষণ করা
তাই চলুন, আজই শুরু করি—معهد العلوم الشرعية–এর সাথে আরবি ভাষা শেখা এবং কুরআন-হাদিস বোঝার এই বরকতময় যাত্রা।
📌 প্রথম বর্ষে ভর্তি চলছে: ১লা ডিসেম্বর থেকে রমাদান পর্যন্ত
📆 ক্লাস রুটিন
ক্লাস শুরু: ঈদুল ফিতরের ১ সপ্তাহ পর থেকে
ক্লাসের দিন: শনিবার থেকে বুধবার
ক্লাসের সময়: মাগরিবের পর ১–১.৫ ঘণ্টা(আলোচনা সাপেক্ষে সময় পরিবর্তন হতে পারে)
ক্লাসের মাধ্যম: Google Meet
ভর্তি ফি: ৫০০/-
মাসিক ফি: ৫০০/-
এক বছরের ফি একসাথে দিলে ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি
📚 পরীক্ষা ফি:
বছরে ৩টি বড় পরীক্ষা: ২৫০/-
মাসিক/ অন্যান্য ছোট পরীক্ষার জন্য কোনো ফি নেই
📖 প্রথম বর্ষের পাঠ্যবই:
প্রথম ৬ মাস:
এসো আরবি শিখি
আত-তামরীনুল কিতাবি
দ্বিতীয় ৬ মাস:
এসো ছরফ শিখি
আরবি ক্বসসুন নাবিয়্যিন
🔔 ভর্তি নিশ্চিত করতে নিচের নম্বরের হোয়াটসঅ্যাপ একাউন্টে যোগাযোগ করে ফর্ম সংগ্রহ করুন
📞01973711488
⚠️ বি.দ্র.:প্রথম বর্ষে মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
আগ্রহীরা দেরি না করে দ্রুত ভর্তি নিশ্চিত করুন।

06/01/2026

السلام عليكم و رحمة الله و بركاته

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1215