17/06/2026
গজারিয়া কলিমউল্লাহ (অনার্স) কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ কলিম উল্লাহ সাহেব-এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জনাব মোঃ জালাল উদ্দীন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের শিক্ষা বিস্তারে অবদান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মোঃ সাইফুর রহমান আহসানী। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।