16/01/2026
Savar Model College-Official
This is official page for Savar Model College.
16/01/2026
15/01/2026
প্রকৃতির ছোঁয়ায় সজ্জিত আমাদের কলেজ ফুল বাগান 🌼
12/01/2026
🏆 সাভার মডেল কলেজ চ্যাম্পিয়ন 🏆
ঢাকা জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত
উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতায় গর্বের সাথে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাভার মডেল কলেজ।
এই সাফল্যের পেছনে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সাভার মডেল কলেজ এগিয়ে যাক আরও বহুদূর।
রিইউনিয়ন ২০২৫ | সাংস্কৃতিক মঞ্চে কাওয়ালি
02/01/2026
সকাল ৮:৩০ এর পরিবর্তে সকাল ৯:১৫ মিনিট থেকে ক্লাস শুরু হবে।
31/12/2025
প্রথম বর্ষের ক্লাস ৪ জানুয়ারি থেকে।
31/12/2025
২য় বর্ষের নির্বাচনী পরীক্ষা
🌸 স্মৃতির টানে, প্রিয় প্রাঙ্গনে… 🌸
সাভার মডেল কলেজের ১ম পুনর্মিলনী–২০২৫ আজ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো। জাতীয় পতাকা ও রঙিন বেলুন হাতে সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের সূচনা হয়।
উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা স্যার ও অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন স্যার। ২৮টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতি, আড্ডা আর আবেগে ভরে ওঠে প্রিয় ক্যাম্পাস।
💚 সাভার মডেল কলেজ—আমাদের গর্ব, আমাদের শেকড়।
28/12/2025
বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ৩০ বছর পূর্তিতে ১ম পুনর্মিলনী উদযাপন হয়েছে।
সকাল ১০টায় জাতীয় পতাকা ও ১ম পুর্নমিলনীর ব্যানারসহ রং-বেরংয়ের বেলুনে সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন রোড প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। র্যালি শেষে কলেজের গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা স্যার ও অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন স্যার এবং পুর্নমিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাসান রোহান রশিদ মূল অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় কোরআন তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ানম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পুর্নমিলনী কমিটির আহ্বায়ক হাসান রোহান রশিদ। পরে দেশ-বিদেশ থেকে আগত সাবেক শিক্ষার্থীদের ও শিক্ষকদের স্মৃতিচারণ হয়।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সাভার মডেল কলেজের পুর্নমিলনীতে মোট ২৮টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা কলেজ জীবনের স্মৃতি রোমন্থন, বন্ধুদের সাথে আড্ডা ও বিভিন্ন খুনসুটিতে মেতে ওঠেন।
ঢাকা জেলার শ্রেষ্ঠ কজেলের সম্মাননা প্রাপ্ত অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে পুনর্মিলনীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাভার মডেল কলেজের ১ম পুর্নমিলনীর-২০২৫ এর মিডিয়া পার্টনার দৈনিক নয়া দিগন্ত, বাংলাভিশন, এশিয়ান টিভি ও সাপ্তাহিক নিউজ গার্ডেন।
🔴🔴 Live ⏩⏩ 1st Reunion Model collage, savar, dhaka
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Savar
Dhaka