01/09/2022
পাইলট হওয়ার স্বপ্ন দেখা বাসারের দিন কাটে অনিশ্চয়তায়!
পাচ ভাই বোনের সংসারে প্রতিদিন হাড়ি চুলোয় উঠেনা।দিন মজুর বাবার খুবই কম আয়ে পুরো পরিবার চলতে গিয়ে প্রায় সময়ই না খেয়ে দিন কেটে যায়। ভাগ্যের এই নির্মম পরিহাসে আর ৫ জনের মতো তার শৈশব কাটছেনা,হাসবে খেলবে বড় হবে এই চিন্তা থেকে অনেক দূরে তার জীবন। দারিদ্র্যতার বারবার আঘাতে নিজের লক্ষ্যে পৌঁছানোটাই দায় হয়ে দাঁড়িয়েছে!
বাসার আমাদের পাইলট স্কুলের নিয়মিত ছাত্র। পড়াশোনায় বেশ ভালো। এই বয়সেই বেশ চটপটে এবং দায়িত্বশীল। স্বপ্ন দেখে একদিন অনেক বড় হবে,বিমান চালাবে,বাবা মায়ের কষ্ট লাঘব করবে!
ESSD বাসারের পড়াশোনার সকল খরচ বহন করে আসছে প্রথম থেকেই। তবে বাসারের পড়াশোনা সামনের দিকে চালিয়ে নিতে সম্মিলিত সাহায্য দরকার সবার, একটি ডোনেশন বাসারের মতো স্বপ্ন দেখা শিশুদের স্বপ্ন পূরনে সহায়তা করবে।
ESSD একটি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল। এইটি এমন একটি স্কুল যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা শুধু শিক্ষাই নয়,তাদের বেশ কয়েকটি মৌলিক চাহিদাও পূরণ হয়।
ডোনেট করুন আপনার সামর্থ্য অনুযায়ী,যেকোনো ধরনের অনুদান সহায়তা করতে সুন্দর একটি সমাজ গড়তে!
ESSD সম্পর্কে বিস্তারিত জানতে এবং ডোনেট করতে যোগাযোগ করুনঃ
☎️ 0255002156
📲 01724255555
স্কুলের ঠিকানাঃ
House- 04, Road- 07, Satmasjid Housing, Mohammadpur, Dhaka-1207
হেড অফিসঃ House # 61, Road # 6A, Dhanmondi, Dhaka-1209
18/08/2022
মেঘলার স্বপ্নপূরনে বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাত!
দরিদ্র পরিবারে জন্ম মেঘলা নামের আমাদের এই স্বর্নকিশোরীর! মেঘলার মা মানুষের বাসায় বুয়ার কাজ করে,জন্মের পর পর ই বাবা সব সম্পর্ক ছিন্ন করে তার মায়ের সাথে। ক্লাস ৪ এ পড়া মেঘলা প্রচণ্ড মেধাবী! ক্লাস টেস্ট সহ নানা পরীক্ষায় টপ স্কোরার!
দারিদ্র্যতার যাঁতাকলের শিকার মেঘলা,এই ছোট বয়সে তা বুঝতে পেরেছে। মেঘলার পরিবার দ্বীপজেলা ভোলার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে। মায়ের স্বল্প আয়ে টেনে টুনে তাদের পরিবার চলে। তার ইচ্ছে বড় হয়ে দেশ সেরা ডাক্তার হওয়ার,সে স্বপ্ন দেখে সারাদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে।
আমাদের পাইলট স্কুল মেঘলার পড়াশোনার সকল খরচ বহন করে আসছে প্রথম থেকেই। তবে মেঘলার পড়াশোনা সামনের দিকে চালিয়ে নিতে আমরা চাই আপনাদের সাহায্য,আপনাদের একটি ডোনেশন মেঘলার মতো স্বপ্ন দেখা শিশুদের স্বপ্ন পূরনে সহায়তা করবে,আপনার হাতে গড়ে উঠতে পারে একটি প্রজন্ম!
ESSD একটি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল। আমরা এমন একটি স্কুল পরিচালনা করছি যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা শুধু শিক্ষাই নয়,তাদের বেশ কয়েকটি মৌলিক চাহিদাও পূরণ হবে। আমরা চাই আপনাদের সবার সহায়তায় সুন্দর একটি সমাজ গড়ুক,এই ফুটফুটে শিশুরা সুন্দর একটি সমাজ দেখুক, ভালো একটি ভবিষ্যৎ দেখুক!
ডোনেট করুন আপনার সামর্থ্য অনুযায়ী,যেকোনো ধরনের অনুদান সহায়তা করতে সুন্দর একটি সমাজ গড়তে!
লিড ফর্মটি ফিলাপ করুন,আমরাই আপনার সাথে যোগাযোগ করবো!
ESSD সম্পর্কে বিস্তারিত জানতে এবং ডোনেট করতে যোগাযোগ করুনঃ
☎️ 0255002156
📲 01724255555
আমাদের স্কুলের ঠিকানাঃ
House- 04, Road- 07, Satmasjid Housing, Mohammadpur, Dhaka-1207
হেড অফিসঃ House # 61, Road # 6A, Dhanmondi, Dhaka-1209
08/08/2022
আমাদের স্কুলের প্রতিদিনের চিত্র এটি! আমরা চাই শেখার পাশাপাশি হেসে খেলে বড় হোক,এই শিশুরা। সব শিশুর মতো সমান চাহিদা যেমন তাদের সবার আছে,একইভাবে আছে বেড়ে ওঠার অধিকার।
আমাদের দৃঢ় বিশ্বাস ওদের মধ্য থেকেই কেউ কেউ ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবে,কেউ বা বিশ্বমন্ডলে বাংলাদেশকে করবে ধন্য!
06/08/2022
আমরা নিশ্চিত করি আমাদের স্কুলের প্রতিটি শিক্ষার্থী যেনো তাদের পারিপাশ্বিক পরিবেশের প্রভাব মুক্ত থেকে একটি সুন্দর পরিবেশে বেড়ে ওঠে। আমরা বিশ্বাস করি একটি শিশু হেসে খেলে শিখবে! আমাদের স্কুলের প্রত্যেকটি শিশুর চাহিদা ও ইচ্ছা আমরা বুঝি এবং সেভাবেই তাকে বড় করে তুমি!
05/08/2022
These countless amount of SMILES are being created from your small amount of DONATION
আপনার একটি ডোনেশন পারে অসামান্য অবদান রাখতে!
শিশুরা খেলবে শিখবে বড় হবে এইটাই হওয়া উচিত সমাজের চিরাচরিত নিয়ম। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে অনেক শিশুকেই বঞ্চিত হতে হয় মৌলিক চাহিদা থেকে।
ESSD তে পড়াশোনা করছে প্রায় ১৫০+ শিক্ষার্থী যারা সবাই সুবিধা বঞ্চিত। আমরা প্রত্যেকটি শিশুর সকল মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি। আপনার একটি ডোনেশন একটি শিশুর ভবিষ্যৎ গড়ে দিতে সক্ষম,আপনার একটি সাহায্য গড়তে পারে নতুন একটি বিশ্ব!
আপনার ডোনেট করা অর্থটির পুরোটাই খরচ হবে সুবিধাবঞ্চিত একটি শিশুর শিক্ষার সকল উপকরণ সহ নানা ধরনের উন্নয়নে। আমরা একটি শিশুর চাহিদা পূরনে যতটুকু প্রয়োজন,শুধু ততটুকুই নিবো আপনার থেকে।
আর তাই ভবিষ্যৎ গড়তে ও সুন্দর বাংলাদেশ দেখতে আজই ডোনেট করুন ESSD তে!
ESSD সম্পর্কে বিস্তারিত জানতে এবং ডোনেট করতে যোগাযোগ করুনঃ
☎️ 0255002156
📲 01724255555
আমাদের স্কুলের ঠিকানাঃ
House- 04, Road- 07, Satmasjid Housing, Mohammadpur, Dhaka-1207
হেড অফিসঃ House # 61, Road # 6A, Dhanmondi, Dhaka-1209
04/08/2022

25/06/2022
পদ্মা সেতুর মাধ্যমে সত্যি হলো লাখো মানুষের প্রানের স্বপ্ন। পদ্মা সেতুর উদ্বোধনী দিনে মাননীয় প্রধান মন্ত্রী এবং পদ্মা সেতু নির্মানে সকল কর্মকর্তা, প্রকৌশলি, কর্মী ও সহযোগী সকলের প্রতি ESSD এর পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
19/06/2022
A zoom meeting was held on 16th June, 2022 among Mr Himanshu Ardawatia and prof Talal Rahaman from Norway and Prof Farahnaaz Feroz, Mr Bijohn Paul and Mr Abu Faisal from ESSD, Bangladesh. The Topic of the Meeting was the future scope of development of ESSD pilot School at Dhaka.