Little Miracle’s Health- শিশু স্বাস্থ্য পরামর্শ

Little Miracle’s Health- শিশু স্বাস্থ্য পরামর্শ

Share

The ultimate destination for all things related to child health tips!

28/03/2026
25/02/2026
15/02/2026
14/02/2026

🪱 শিশুদের গুঁড়াকৃমি: পা*য়ুপথে ভ্যাসলিন দিলে কি আসলেই কাজ হয়? 🤔

11/02/2026

🛁 নবজাতকের গোসল: কখন ও কতবার? 👶

11/02/2026

🍼 ০–৬ মাস বয়সী শিশুর জন্য কার্যক্রম:-

১. উপুড় করে শোয়ানো (Tummy Time)
– ঘাড়, কাঁধ ও হাত শক্ত করে
– পরবর্তীতে বসা ও হামাগুড়ি দিতে সাহায্য করে

২. মা–বাবার স্পর্শে রাখা (Skin to Skin)
– শিশুকে নিরাপত্তার অনুভূতি দেয়
– কান্না কমায়
– মা–শিশুর বন্ধন গভীর করে

৩. কথা বলা ও গান শোনানো (Talking & Singing)
– ভাষা শেখা ও শব্দ বোঝা বৃদ্ধি করে
– শ্রবণ ক্ষমতা বিকাশে সাহায্য করে

৪. বই পড়ে শোনানো (Reading)
– মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ায়
– ভবিষ্যতের পড়ার আগ্রহ তৈরি করে

৫. হালকা মালিশ (Gentle Massage)
– রক্ত সঞ্চালন ভালো করে
– ঘুম আরামদায়ক করে
– শরীরের অনুভূতি বাড়ায়

৬. প্রকৃতিতে হাঁটা (Nature Walk)
– নতুন আলো, রঙ ও পরিবেশের সাথে পরিচিত করে
– মানসিক ও ইন্দ্রিয় বিকাশে সাহায্য করে

৭. চোখ–দৃষ্টি ও খেলনা দেখানো (Visual Tracking, High Contrast Toys, Mirror Play)
– চোখের ফোকাস ও দৃষ্টিশক্তি বাড়ায়
– সাদা-কালো বা উজ্জ্বল খেলনা চোখের উন্নত সংবেদন তৈরি করে
– আয়নায় নিজেকে দেখা আত্মসচেতনতা বাড়ায়

৮. খেলনা ধরার চেষ্টা ও ইন্দ্রিয় উদ্দীপক খেলা (Grabbing Toys & Sensory Play)
– হাত–চোখের সমন্বয় বাড়ায়
– মস্তিষ্কের সংযোগ শক্তিশালী করে

11/02/2026

👶 নবজাতক শিশুর নিরাপদ ঘুমের নিয়ম 🍼

10/02/2026

🔰 থাইরয়েড হরমোন কমে গেলে যেসব লক্ষণ দেখা যায়

⚠️ শিশু ও কিশোরদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন

🔹 বয়স অনুযায়ী গ্রোথ কমে যাওয়া
🔹 শুষ্ক ও খসখসে ত্বক
🔹 ঠান্ডা সহ্য না হওয়া
🔹 সব সময় অবসাদ ও ক্লান্তি
🔹 ত্বকের রঙের পরিবর্তন
🔹 পিউবার্টি দেরিতে শুরু হওয়া

📌 সময়মতো রক্ত পরীক্ষা ও চিকিৎসা করলে সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

👉 এসব লক্ষণ থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

#থাইরয়েড

#শিশুস্বাস্থ্য

#গ্রোথসমস্যা
#হরমোনসমস্যা

09/02/2026

বয়স অনুযায়ী ঘুমের সময়সূচী।

08/02/2026

আপনি কি কখনো ভেবেছেন—আপনার বেবি আসলে কী বলতে চাইছে? 👀💭

বেবিরা বিল বা সময়সূচি নিয়ে চিন্তা করে না—
তারা “চিন্তা” করে একদম বাস্তব কিছু বিষয় নিয়ে, যেমনঃ

🍼 ক্ষুধা – খালি পেট মানেই তাদের কাছে জরুরি অবস্থা
😴 ক্লান্তি – খুব বেশি ক্লান্ত, কিন্তু ঘুমোতেও পারছে না
🤱 আলাদা হয়ে যাওয়ার ভয় – “আমার নিরাপদ মানুষটা কোথায়?”
🔊 অতিরিক্ত উদ্দীপনা – বেশি শব্দ, মুখ, আলো
🌡️ অস্বস্তি – গ্যাস, ভেজা ডায়াপার, রিফ্লাক্স, গরম/ঠান্ডা
🌱 নতুন অভিজ্ঞতা – সবকিছুই একদম নতুন ও তীব্র অনুভূতি
💞 আবেগ নিয়ন্ত্রণ – নিরাপদ বোধ করতে তারা আপনার শান্তভাবটাই ধার নেয়

✨ গুরুত্বপূর্ণ মনে রাখবেন:
কান্না দুষ্টুমি নয়।
কান্না হলো যোগাযোগের ভাষা।

আপনার বেবি আপনাকে কষ্ট দিচ্ছে না—
ও নিজেই কষ্টের মধ্যে আছে ❤️

📌 কঠিন মুহূর্তগুলোর জন্য এটা সেভ করে রাখুন
🤍 কান্না যখন অসহ্য লাগে, তখন আবার পড়ে দেখুন





08/02/2026

শীতে বাচ্চাদের কতটুকু পানি খাওয়াবেন 👇

06/02/2026

👣 শিশুর পায়ের সঠিক বিকাশে খালি পায়ে হাঁটা কেন জরুরি?

✨ ২ বছর বয়স পর্যন্ত শিশুকে যতটা সম্ভব খালি পায়ে রাখাই ভালো।
✨ এতে পায়ের পেশি শক্ত হয় ও হাঁটার ভঙ্গি স্বাভাবিকভাবে তৈরি হয়।
✨ পায়ের আর্চ (বাঁক), ভারসাম্য ও শরীরের নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত হয়।
✨ মাটির স্পর্শ শিশুর সেন্সরি ও ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে।

⚠️ তবে বাইরে বা শীতে
➡️ নন-স্লিপ মোজা বা নরম জুতো ব্যবহার করুন।

👶 ছোট্ট পা, বড় ভবিষ্যৎ—সঠিক যত্নে আজ থেকেই! 💚

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka