Bank and Bcs preparation

Bank and Bcs preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bank and Bcs preparation, Educational consultant, Dhaka.

20/01/2023
13/01/2023

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের প্রথম নারী চালক!!!
▪ মরিয়ম আফজা
▪ মরিয়ম আফিজা
▪ মরিয়ম আফিজ
▪ মরিয়ম সুলতানা

13/01/2023

ডেড লাইন শেষ হওয়ার আগেই অ্যাপ্লিকেশন করে ফেলুন। শেষ দিন পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ডেডলাইনগুলো নিচে দেওয়া হলো....

সি‌নিয়র অ‌ফিসারঃ 922 ‌টি পদ
ডেডলাইনঃ 31/1/23

জনতা রুরাল ক্রেডিটঃ 351 টি পদ
ডেডলাইনঃ 09/02/23

অ‌ফিসার জেনা‌রেলঃ 2775 টি পদ
ডেডলাইনঃ 09/02/23

অ‌ফিসার ক‌্যাশঃ 2416 টি পদ
ডেডলাইনঃ 13/02/23

আল্লাহর সবার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন।আমিন☺️

13/01/2023

আগামী ২০ তারিখ কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসার এর MCQ পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষা নিয়ে কিছু টিপস-

১। এখন বেশিরভাগ পরীক্ষায় ১০০টা এমসিকিউ এবং ০.২৫ নেগেটিভ মার্ক থাকে। ১ ঘণ্টায় সাবধানতার সাথে ১০০টা এমসিকিউ পরীক্ষা দিতে গিয়ে যদি আপনি কিছু কৌশল ব্যবহার না করেন তবে আপনি পিছিয়ে পড়বেন। অতএব পরীক্ষার আগেই কোন কৌশল অবলম্বন করে পরীক্ষায় বৃত্ত ভরাট করবেন সেটা আগে ঠিক করে নেবেন। পরীক্ষার হলে নতুন কৌশলে যাবেন না, ধরা খাবেন।

২। প্রশ্ন যখন কঠিন হয়, সবার জন্য কঠিন হয়। যখন সহজ হয়, সবার জন্য সহজ হয়। অতএব প্রশ্ন যেমন হবে হোক নিজের সেরাটা দিয়ে আসুন। যে প্রশ্নের উত্তর পারেন সে প্রশ্ন যেন ভুল না হয়।

৩। প্রশ্ন হাতে পাওয়ার সাথেসাথে পুরো প্রশ্ন পড়ে নেওয়ার অভ্যাস অনেকের আছে। ব্যাংকের এমসিকিউতে এই অভ্যাসটা পিছিয়ে দেয়। ১টা প্রশ্ন পড়ুন, ১টা বৃত্ত ভরাট করুন। সময় বাঁচবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সময়ের চেয়ে দামী কিছু নেই।

৪। ১০০টা প্রশ্নের মধ্যে ২০/৩০টা অংক থাকে। শুরুতে ভুল করেও অংক করতে যাবেন না। যদি অংক বাদে বাকি সবকিছু ৩০/৩৫ মিনিটের মধ্যে শেষ করুন। এরপর বাকি সময়টা অংকে দেবেন। ৩০ মিনিটে যখন ৭০টা এমসিকিউ শেষ হয়ে যাবে তখন তাড়াহুড়ায় আপনাকে পড়তে হবে না। এতে করে সময় দিয়ে অংক করলে নম্বর বাড়বে।

৫। যেটুকু পারবেন তা ৫৫মিনিটেই শেষ করুন। শেষের ৫মিনিট রিস্ক গেম খেলার জন্য রাখুন।

৬। যদি এমন কোনো এমসিকিউ পান যেখানে ২টা অপশন সহজেই বাদ দিতে পারছেন। সেই এমসিকিউতে রিস্ক নিন।

৭। কমন আসুক না আসুক, ৯০+ এমসিকিউ দাগানোর চেষ্টা করুন।

৮। প্রশ্ন একবার পড়ার পর হয়তো বৃত্ত ভরাট করুন, অথবা স্কিপ করুন। একটা প্রশ্নে আটকে থাকলে আপনার ফলাফল আটকে যাবে। যে প্রশ্নের উত্তর পারেন না, সেটা পারেন না ভেবে ছেড়ে দেবেন অথবা রিস্ক নিতে চাইলে আন্দাজে দাগাবেন। কিন্তু একটা প্রশ্ন নিয়ে গবেষণা করতে যাবেন না। পরীক্ষায় টিকতে হলে যেহেতু ১০০তে ১০০ পাওয়ার দরকার নেই। অতএব কঠিন প্রশ্ন ছেড়ে দিলে আপনার কোনো ক্ষতি হবে না।

৯। যারা উপরের কৌশলগুলোতে না গিয়ে ভিন্ন কৌশলে যেতে চান, প্রশ্ন হাতে পাওয়ার পর শতভাগ কমন প্রশ্নগুলোর উত্তরের বৃত্ত ভরাট করে নিন। যদি শতভাগ কমন প্রশ্ন ৫০+ হয় তাহলে আরো ২০টা এমসিকিউ দাগান। যদি শতভাগ কমন প্রশ্ন ৪০+ হয় বাকি সব প্রশ্নের উত্তর সিক্সথ সেন্স ব্যবহার করে দাগিয়ে চলে আসুন।

একেকজনের পরীক্ষা দেওয়ার কৌশল একেকরকম। সুতরাং নিজের কৌশল তৈরি করুন। ৬০ মিনিট মানে ৬০ মিনিট। এই ৬০ মিনিট জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে ৬০মিনিট। অতএব সর্বোচ্চ কাজে লাগান এই ৬০মিনিটকে।

মুহাম্মদ এলমুল বাহার
সিনিয়র অফিসার
সোনালী ব্যাংক লিমিটেড
প্রাক্তন অফিসার
সোনালী ব্যাংক লিমিটেড
প্রাক্তন এসিস্ট্যান্ট জুনিয়র অফিসার
পূবালী ব্যাংক লিমিটেড

13/01/2023

ভাইভা_ফাঁদ

বোর্ড: নির্বাহী ম্যাজিস্ট্রেট কত শ্রেণির?
- স্যার, বর্তমানে কোন শ্রেণিবিভাগ নেই।
তাহলে ফৌজদারী কার্যবিধির ৩২ ধারায় যে ৩ শ্রেণির কথা উল্লেখ আছে তারা কারা?
- ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হবার ফলে ওই ৩ শ্রেণি ম্যাজিস্ট্রেট পদ এখন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের দখলে।

একটু বুঝিয়ে বলুন?
- ২০০৭ সালের আগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নামে কোন পদ ছিলো না। বর্তমানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা যে বিচার করেন এগুলো ২০০৭ সালের আগে CrPC এর ৩২ ধারার অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রয়োগ করতেন। ২০০৭ সালে জুডিসিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে বিচারিক ম্যাজিস্ট্রেট এর পদ সৃষ্টি করা হয়। ফলে ২০০৭ সালে ৩২ ধারার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর শ্রেণি বিভাগ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর দখলে চলে যায়। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের খুশি করার জন্য প্রণয়ন করা হয় মোবাইল কোর্ট অধ্যাদেশ ২০০৭ (আইন, ২০০৯) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, ইউএনও, এডিসি, ডিসি নামে পরিচিত হয় কিন্তু আইনে শ্রেণী বিভাগ করা হয়নি।

২০০৭ সালের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলো ৩ শ্রেণির যা এখন ফৌজদারী কার্যবিধিতে আছে। কিন্তু ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর শ্রেণি বিভাগ বিলুপ্ত হয়ে যায় এবং ৩২ ধারার উক্ত ম্যাজিস্ট্রেট এর শ্রেণি বিভাগ চলে যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের হাতে।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর শ্রেণি বিভাগ টা পুলিশের মতো। শহরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে এবং মেট্রোপলিটন এলাকার বাহিরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিসিয়াল নামে পরিচিত।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর শ্রেণি বিভাগ
১) চিফ জুডিসিয়াল / চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
২) প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট / মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
৩) দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট
৪) তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট

নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাঠামো
সহকারী কমিশনার
সিনিয়র সহকারী কমিশনার
ইউএনও
এডিসি
ডিসি; ডিসি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নামে পরিচিত।

13/01/2023

প্রসংগ: ব্যাংক নিয়োগ প্রস্তুতির আগাগোড়া পর্ব ২
আজকের বিষয় Mathematics
যেহেতু already 2021 সাল ভিত্তিক ব্যাংকের সার্কুলার চলে আসছে, আর এই সার্কুলারের পরীক্ষা হতে আরও প্রায় ৫/৬ মাস পাওয়াই যাবে, (যদিও এর থেকেও অনেক বেশি সময় পাওয়া যাওয়া উচিত, কিন্তু হিসেবের সুবিধার জন্য ৬ মাস সময়টা ধরে নিলাম ) তাই আজকে শেয়ার করি এই ৬ মাসে কীভাবে গণিতে জিরো টু হিরো হওয়া যায়।
গণিতে ভালো করতে প্রথমেই দরকার Mind Set Up
আমাদের মধ্যে একটা কমন concept হলো, শর্টকাট জেনে কীভাবে গণিতে ভালো করা যায়। গণিতের ক্ষেত্রে শর্টকাট জেনে ভালো করার সুযোগটা খুবই কম, আর এতে করে প্রিলি উতরে গেলেও রিটেনে যেয়ে ধরা খেয়ে যাবেন। আর ব্যাংক নিয়োগ পরীক্ষায় আপনার সাফল্য এনে দিবে লিখিত পরীক্ষাই (কারণ প্রিলির নাম্বার ফাইনাল রেজাল্টে যোগ হয় না + ভাইবার নাম্বারের মধ্যে পার্থক্য খুবই কম থাকে)। তাই প্রথমে আপনার mind কে set up করতে হবে যে, যত যাই হোক না কেন, গণিত practice করা থামানো যাবে না। প্রতিদিন ২-৩ ঘন্টা গণিতের পিছনে ব্যয় করতে পারলে, এই গণিত একদিন আপনাকে একটি সুসংবাদ এনে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। তাই Practice, Practice and Practice এর কোনো বিকল্প নাই।
প্রিলি ও রিটেনের যুগপৎ প্রস্তুতি
সমসাময়িক অনেকগুলো পরীক্ষায় দেখা যাচ্ছে যে, প্রিলি হওয়ার ৭-২১ দিনের মধ্যেই রিটেনের ডেট দিয়ে দেয়। তাই শুধু মাত্র প্রিলি কেন্দ্রিক প্রিপারেশন আপনাকে অনেক পিছনে ফেলে দিবে। মনে রাখবেন প্রিলি পাশ আপনাকে চাকরী এনে দিবে না। সো আগামী ছয় মাস সময়টা এমনভাবে ব্যবহার করতে হবে যেন, প্রিলি রিটেন একসাথে হয়ে যায়।
কীভাবে কোনো অধ্যায় করা উচিত
আমি এখানে specific কোন অধ্যায় টার্গেট না করে সামগ্রিক ভাবে কীভাবে যে কোনো অধ্যায়ের প্রিপারেশন নেওয়া যায়, তার উপর তাগিদ দিচ্ছি। যে কোনো অধ্যায় করার জন্য আপনি বাজারে প্রচলিত দুই সেট ব্যাসিক বই সাথে রাখতে পারেন। বই ধরার আগে ঐ অধ্যায়ের উপর Youtube এ Indian or Bangladeshi বিভিন্ন ভিডিও ঘেটে একটা আইডীয়া নিতে পারেন (এক্ষেত্রে কারোও Paid batch এর স্টুডেন্ট হয়ে থাকলে, উনি এই আইডীয়াটা দিয়ে দিবে আপনাকে)। এবার যে কোনো একটি বই থেকে প্র্যাক্টিস শুরু করেন। প্রাক্টিস সময়ে মনে রাখবেন বইয়ের দিয়ে দেওয়া নিয়মে না করে, আপনি যেভাবে ব্যাসিক ডেভেলপ করেছেন সেই ভাবে করার চেষ্টা করবেন। আর এটা বইয়ে লিখে রাখবেন। দ্বিতীয় যেই ব্যাসিক বইটা আপনার থাকবে ঐটা আপাতত করবেন না। ঐটা পড়ে রিভিশন এর সময় করবেন। ব্যাসিক অংশ শেষ হলে Advance Series অথবা Previous Written Math এর যেকোনো একটা বই করা শুরু করবেন। একসাথে ব্যাসিক ও Advance অংশ করে ফেললে ঐ অধ্যায়ের উপর আপনার দখল চূড়ান্ত লেভেলে পৌঁছে যাবে।
Some Tips and Tricks:
একটানা পাটিগণিত বা একটানা বীজগণিত করবেন না। এতে করে এক ঘেয়ামী চলে আসে।
ভালোভাবে খুজতে জানলে Youtube এ কন্টেন্ট এর অভাব নেই, তবে এতে সময় বেশি লাগতে পারে।
কোনো একটা অধ্যায়ে অনেক বেশি সময় লেগে গেলে, ঐটা রেখে অন্য ছোট একটা অধ্যায় করে এসে তারপর ঐটা করা শুরু করবেন। এতে করে স্পিড বাড়বে।
রাতের দিকে নিরিবিলি পরিবেশ গণিতে জন্য উত্তম।
ভয় না পেয়ে গণিতকে ভালোবাসতে শিখুন, আপনার প্রেমিক/প্রেমিকা আপনাকে নারাজ করলেও ইনশা আল্লাহ গণিত আপনাকে নারাজ করবে না।
আজ এই পর্যন্তই। অন্যান্য সাবজেক্টের টিপস নিয়ে আশা করি খুব শীঘ্রই আসবো।
নিবেদক
মোঃ হাবিবুর রহমান
সিনিয়র অফিসার (সোনালি ব্যাংক লিমিটেড)
সাবেক অফিসার (প্রবাসী কল্যাণ ব্যাংক)
সুপারিশপ্রাপ্ত সিনিয়র অফিসার (জনতা ব্যাংক লিমিটেড)

12/01/2023

এক নজরে চলমান ২০২১ সালভিত্তিক সরকারি ব্যাংক সার্কুলারঃ

১. সিনিয়র অফিসার- ৯২২ টি পদ
২. অফিসার (জেনারেল)- ২৭৭৫ টি পদ
৩. অফিসার (ক্যাশ)- ২৪১৬ টি পদ
৪. অফিসার (আরসি) [JBL]- ৩৫১ টি পদ
৫. সিকিউরিটি প্রিন্টিং - ৬৫ টি পদ

সর্বমোট ৬৫২৯ টি পদ। নিজের স্বপ্নের একটি কাঙ্খিত পদের চাকরি পেতে লেগে থাকুন। সফলতা আসবেই। শুভকামনা। ❤️❤️❤️

 # **❐❐ ৩১টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ****০১। সমন্বিত ১০ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানঃ*** পদের নামঃ Senior Officer (General) -...
12/01/2023

# **❐❐ ৩১টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ**

**০১। সমন্বিত ১০ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানঃ**
* পদের নামঃ Senior Officer (General) - ৯২২টি পদ।
* Job ID No : 10180.
* আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php

**০২। সমন্বিত ১০ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানঃ**
* পদের নামঃ Officer (General) - ২,৭৭৫টি পদ।
* Job ID : 10181.
* আবেদনের সময়সীমাঃ ০৯-০২-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php

**০৩। জনতা ব্যাংক লিমিটেডঃ**
* পদের নামঃ Officer (Rural Credit) - ৩৫১টি পদ।
* Job ID : 10182.
* আবেদনের সময়সীমাঃ ০৯-০২-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php

**০৪। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরঃ**
* পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ০৫-০২-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://vataii.teletalk.com.bd

**০৫। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনঃ**
* পদসমূহঃ ০৭ ক্যাটাগরিতে ১১৭টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ০৩-০২-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://sfdf.teletalk.com.bd

**০৬। বিসিএস (কর) একাডেমিঃ**
* পদসমূহঃ ১৫ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://bcsta.teletalk.com.bd

**০৭। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরঃ**
* পদসংখ্যাঃ ১২ ক্যাটাগরিতে ২২৩৭টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://lged.teletalk.com.bd

**০৮। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষঃ**
* মোট পদসংখ্যাঃ ৬৮,৩৯০টি (৪র্থ গণবিজ্ঞপ্তি)।
* আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://ngi.teletalk.com.bd

**০৯। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টঃ**
* পদসমূহঃ ০৬ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২৩ ইং।
*http://www.bffwt.gov.bd/sites/default/files/files/bffwt.portal.gov.bd/notices/034c4380_6429_4936_b13b_083724be0687/2023-01-02-08-27-b6f8266573ac5e25bf94d861d163c2fb.pdf

**১০। পরিবেশ অধিদপ্তরঃ**
* পদসমূহঃ ১৩ ক্যাটাগরিতে ২৭৫টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ০৫-০২-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://doe.teletalk.com.bd

**১১। আর্মড পুলিশ ব্যাটালিয়নঃ**
* পদসমূহঃ ০৪ ক্যাটাগরিতে ১১৬টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ২৯-০১-২০২৩ ইং।
* https://epaper.observerbd.com/2022/12/22/11/details/11_r4_c1.jpg

**১২। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষঃ**
* পদের নামঃ ইক্যুইপমেন্ট কাম-মটর ড্রাইভার – ২২টি পদ।
* অনলাইনে আবেদনের সময়সীমাঃ ২৯-০১-২০২৩ ইং।

**১৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টঃ**
* পদসমূহঃ ১৩ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ২৬-০১-২০২৩ ইং।
*http://www.bim.gov.bd/sites/default/files/files/bim.portal.gov.bd/notices/9bac6960_c0c5_437a_b534_957521eb2e6b/2023-01-09-07-20-01c95738163b392596642ca5c5f46c57.pdf

**১৪। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রঃ**
* পদসমূহঃ ৩০ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ২৫-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://bpatc.teletalk.com.bd

**১৫। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডঃ**
* পদের নামঃ সহকারী পরিচালক (অহিনি) -১৫টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ২৪-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://orms.bwdb.gov.bd/orms

**১৬। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরঃ**
* পদসমূহঃ ০৬ ক্যাটাগরিতে ১০৩টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ২৩-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://dip.teletalk.com.bd

**১৭। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদঃ**
* পদসমূহঃ ১২ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ২২-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://bcsir16.teletalk.com.bd

**১৮। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদঃ**
* পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ২২-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://bcsir17.teletalk.com.bd

**১৯। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডঃ**
* পদের নামঃ সহকারী প্রকৌশলী।
* আবেদনের সময়সীমাঃ ২০-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://bpdb.teletalk.com.bd

**২০। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটঃ**
* পদসমূহঃ ০৯ ক্যাটাগরিতে ১২৫টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ১৮-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://srdi.teletalk.com.bd

**২১। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরঃ**
* পদের নামঃ অফিস সহায়ক - ৯০টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ১৮-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://dife.teletalk.com.bd

**২২। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগঃ**
* পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ১৫-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://imed.teletalk.com.bd

**২৩। ট্রাষ্ট ব্যাংকঃ**
* পদের নামঃ Management Trainee Officer (MTO)
* আবেদনের সময়সীমাঃ ১৫-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ https://career.tblbd.com

**২৪। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডঃ**
* পদসমূহঃ ০২ ক্যাটাগরিতে ৯১টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ১৩-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ http://btcl.teletalk.com.bd

**২৫। মধুমতি ব্যাংক লিমিটেডঃ**
* পদের নামঃ Management Trainee Program.
* আবেদনের সময়সীমাঃ ১২-০১-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ https://www.modhumotibankltd.com/career

**২৬। বিআরডিবি – পিইপি, ফরিদপুরঃ**
* পদসমূহঃ ০২ ক্যাটাগরিতে ৫৮টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ১২-০২-২০২৩ ইং।
* বিস্তারিতঃ http://www.ebdpratidin.com/arc/pre_page/2022-12-17/6

**২৭। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদঃ**
* পদসমূহঃ ০৭ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২৩ ইং।

**সামরিক বাহিনীঃ**

**২৮। বাংলাদেশ নৌবাহিনীঃ**
* পদের নামঃ অফিসার ক্যাডেট (88 BAFA COURSE).
* আবেদনের সময়সীমাঃ ০৯-০৪-২০২৩ ইং।
* অনলাইনে আবেদনঃ https://joinnavy.navy.mil.bd

**২৯। বাংলাদেশ সেনাবাহিনীঃ**
* পদের নামঃ সৈনিক।
* এসএমএস এর মাধ্যমে আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২৩ ইং।
* অনলাইন লিংকঃ http://sainik.teletalk.com.bd

**জেলা প্রশাসকের কার্যালয়সমূহঃ**

**৩০। জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জঃ**
* পদের নামঃ অফিস সহায়ক – ৩টি পদ।
* আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২৩ ইং।
*http://file.portal.gov.bd/uploads/7a20053a-5b6f-4c0d-8a57-dc6ceeacc324//63a/bcc/ec4/63abccec4515b120995671.pdf

**৩১। জেলা প্রশাসকের কার্যালয়, নাটোরঃ **
* পদসমূহঃ ০৭ ক্যাটাগরির পদ।
* আবেদনের সময়সীমাঃ ১৫-০১-২০২৩ ইং।
* আবেদন ফরমঃhttp://file-rajshahi.portal.gov.bd/uploads/f08979b9-2822-42a7-8070-20d65f8e7f62//639/ef0/7fd/639ef07fdc3d5672034688.pdf

নিয়োগ বিজ্ঞপ্তি @ সমন্বিত ৭ ব্যাংকঃপদের নামঃ Officer (Cash)/Officer (Teller) - ২,৪১৬ টি পদ। Job ID : 10183.আবেদন ফিঃ ২০০...
12/01/2023

নিয়োগ বিজ্ঞপ্তি @ সমন্বিত ৭ ব্যাংকঃ
পদের নামঃ Officer (Cash)/Officer (Teller) - ২,৪১৬ টি পদ।
Job ID : 10183.
আবেদন ফিঃ ২০০ টাকা।
বয়সসীমা হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং।
আবেদনের সময়সীমাঃ ১৩-০২-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php

12/01/2023

Address

Dhaka
1200

Telephone

+8801613685437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bank and Bcs preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bank and Bcs preparation:

Shortcuts

Share