08/08/2026
বাংলা কিউআর:
পেমেন্টে একতার ভাষা
বাংলাদেশ ব্যাংক ১ জুলাই ২০২৬ 'বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করে। যার মূল উদ্দেশ্য হলো- নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যাতে টাকা ছাপানোর খরচ কমে।
বাংলা কিউআর:
বাংলা কিউআর (Bangla QR) হলো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু করা সর্বজনীন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি। এর মাধ্যমে গ্রাহকেরা যেকোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে দোকানে থাকা একটি মাত্র QR কোড স্ক্যান করে তাৎক্ষণিকভাবে বিল পরিশোধ করতে পারেন। এটি দ্রুত, সহজ এবং সুরক্ষিত উপায়ে পেমেন্ট করার সুবিধা দেয়। সাধারণ QR কোডের মতোই বাংলা কিউআর কোডেও কালো ও সাদা বর্গাকার বাক্সের মতো নকশা রয়েছে।
ব্যবহারের সুবিধা :
√. ক্যাশ বা কার্ডের চেয়ে অনেক দ্রুত কেনাকাটা ও পেমেন্ট করা যায়। কোনো জটিলতা ছাড়াই স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশন দিয়েই QR Code স্ক্যান করে পেমেন্ট করা যায়।
√.বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে গড়া এই পদ্ধতিটি খুবই সুরক্ষিত।
√.বাংলা কিউআর ব্যবহারে কম খরচে লেনদেন করা সম্ভব।
√.যেকোনো ব্যক্তি বাংলা কিউআর সাপোর্ট করে এমন ব্যাংকের Mobile banking application বা MIS'র অ্যাপ্লিকেশন দিয়েই বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট করতে পারবে।
ক্রেতার সুবিধা :
√.পেমেন্ট করতে নগদ অর্থের প্রয়োজন হয় না
√. ক্রেডিট/ডেবিট/প্রিপেইড কার্ড সঙ্গে না থাকলেও ব্যাংক/MPS/PSP অ্যাপের সঙ্গে পূর্বে সংযুক্ত কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যায়
√.ব্যাংক অ্যাকাউন্ট বা MPS ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যায়।