Muhammad Farid

Call Directions Website Contact the school

Muhammad Farid Muhammad Farid is an education-based page. We would like to impress our followers through any types of Islamic related different post, video and live.
(3)

পরামর্শ, অভিযোগসহ প্রয়োজনে 09644228228
বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট dmkb.org ভিজিট করুন।
ইসলামি জীবন গড়তে উম্মাহগাইডেন্স.com
বিশুদ্ধ আকিদা আমল জানতে ভিজিট করুন siddikiaprokashoni.com
অসহায় মানুষের পাশে দাঁড়াতে দারুননাজাত সেবা ফাউন্ডেশনে দান করুন। The page is very interesting and important for gaining islamic idelogy and knowledge. Muhammad Farid is care of his followers.

📢 নিয়োগ-বিজ্ঞপ্তি ভিডিও এডিটরপদসংখ্যা: ০১ টি।বেতন: আলোচনা সাপেক্ষে। ☑️ যোগ্যতা:• ফিল্ম স্টাডিজ, মাল্টিমিডিয়া বা ভিজ্যুয়া...
13/09/2026

📢 নিয়োগ-বিজ্ঞপ্তি

ভিডিও এডিটর

পদসংখ্যা: ০১ টি।
বেতন: আলোচনা সাপেক্ষে।


☑️ যোগ্যতা:

• ফিল্ম স্টাডিজ, মাল্টিমিডিয়া বা ভিজ্যুয়াল আর্টসে ডিপ্লোমা/ডিগ্রি থাকা।

• কমপক্ষে ২-৩ বছর প্রফেশনাল শুটিং অভিজ্ঞতা থাকা।

• ডিএসএলআর/মিররলেস, সিনেমা ক্যামেরা ইত্যাদি চালানোর দক্ষতা।

• ভিজ্যুয়াল কম্পোজিশনের ব্যাপারে ভালো জানাশোনা থাকা।

• অডিও ইকুইপমেন্টস সম্পর্কে বেসিক জ্ঞান থাকা।

• কালার গ্রেডিং-এর বেসিক ধারণা থাকা।

• পূর্ববর্তী কাজের পোর্টফোলিও থাকতে হবে।

• ভিডিও ট্রিমিং, কালার কারেকশন, সাউন্ড এডিটিং ও ট্রানজিশন যোগ করার দক্ষতা।

• ভিডিও এডিটিংয়ের নমুনা বা পোর্টফোলিও থাকতে হবে, যা নিয়োগের সময় প্রমাণ হিসেবে দেখাতে হবে।

• সৃষ্টিশীলতা ও নতুন ধরনের চিন্তাভাবনা প্রয়োগ করার সক্ষমতা।

• ভিডিও কোডেক, ফরম্যাট ও রেন্ডারিং সম্পর্কে

✅ দায়িত্বসমূহ:

• ক্যামেরা পরিচালনা করে উচ্চমানের ভিডিও/স্টিল ফুটেজ ধারণ করা।

• ইভেন্ট, অনুষ্ঠান, প্রোমোশনাল ভিডিও, ডকুমেন্টারি ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিও/স্টিল পিকচার শুট করা।

• ভিডিও/স্টিল ফুটেজের গুণগত মান নিশ্চিত করা এবং প্রয়োজন সাপেক্ষে পুনরায় শুটিং করা।

• ক্যামেরা ও অন্যান্য ভিডিওগ্রাফি সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা।

• ভিডিও এডিটর বা পোস্ট-প্রোডাকশন টিমের সাথে কাজের সমন্বয় করা।

• সৃজনশীল ধারণা ও কনসেপ্ট ডেভেলপ করা।

ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজগুলোকে গল্পের ধারায় সাজানো ও সম্পাদনা করা।

• ভিডিও ক্লিপ ট্রিমিং ও সিকোয়েন্স আকারে সাজানো।

• ভিডিওর সঙ্গে সাউন্ড, ভয়েসওভার ইত্যাদি সঠিকভাবে মেলানো।

• ভিডিওতে প্রয়োজনীয় ট্রানজিশন, ইফেক্ট ও অ্যানিমেশন যোগ করা।

• ভিডিও এডিটিং সফটওয়্যারসমূহ দক্ষতার সাথে ব্যবহার করা।

• ভিডিও প্রোডাকশনের অন্যান্য টিম সদস্যদের সাথে সমন্বয় রেখে কাজ করা।

জাতীয় মিলাদুন্নবি ﷺ অলিম্পিয়াড ২০২৬প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও শিক্ষা সম্পর্কে আপনি কতটা জানেন?পবিত্র ঈদে...
08/09/2026

জাতীয় মিলাদুন্নবি ﷺ অলিম্পিয়াড ২০২৬
প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও শিক্ষা সম্পর্কে আপনি কতটা জানেন?
পবিত্র ঈদে মিলাদুন্নবি ﷺ উপলক্ষে আয়োজিত হচ্ছে দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা জাতীয় মিলাদুন্নবি ﷺ অলিম্পিয়াড ২০২৬।
এটি শুধু একটি প্রতিযোগিতা নয় বরং প্রিয় নবী ﷺ-এর পবিত্র জীবন ও আদর্শ সম্পর্কে জানার এবং নিজের জ্ঞান যাচাই করার একটি সুন্দর সুযোগ।
📖 সিলেবাস কী?
অলিম্পিয়াডের জন্য “ফিকহুস সিরাহ” নির্ধারণ করা হয়েছে
লেখক: ড. সায়িদ রমাদান বুতী
অনুবাদক: ইবনু আরিফ
চিন্তার কিছু নেই সিলেবাসভুক্ত বইটির PDF রেজিস্ট্রেশন করা অংশগ্রহণকারীদের প্রদান করা হবে। তাই বই না থাকলেও আপনি প্রস্তুতি নিতে পারবেন।
📝 প্রতিযোগিতা হবে যেভাবে
🥇 প্রথম রাউন্ড: অনলাইন
১৬ অক্টোবর ২০২৬
৫০টি MCQ | ৩০ মিনিট।
🥇গ্র্যান্ড ফাইনাল: অফলাইন
৩১ অক্টোবর ২০২৬।
প্রথম রাউন্ডে প্রতিটি গ্রুপ থেকে সেরা ২৫ জন করে মোট ১০০ জন গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত হবেন।
🎁 পুরস্কারও থাকছে আকর্ষণীয়!
🥇 ১ম পুরস্কার — উমরাহ প্যাকেজ
এছাড়াও প্রথম ৫০ জন বিজয়ীর জন্য মোট ৩ লক্ষ টাকার পুরস্কার।
🎖️ গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী ১০০ জনের জন্য থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট।
👥 আপনারা যারা অংশ নিতে পারবেন?
৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু করে একাদশ-দ্বাদশ, ডিগ্রি, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স এবং চাকরিজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ১০০ টাকা
📅 শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬
👉 আজই রেজিস্ট্রেশন করুন:
https://www.bdislamichatrokafela.org/
📲 রেজিস্ট্রেশন শেষে আপনাকে WhatsApp গ্রুপে যুক্ত করা হবে এবং সেখানেই পরীক্ষাসহ গুরুত্বপূর্ণ সব আপডেট দেওয়া হবে।

(Admin post)
#জাতীয়_মিলাদুন্নবি_অলিম্পিয়াড_২০২৬ #মিলাদুন্নবি_অলিম্পিয়াড #কুইজ_প্রতিযোগিতা

08/09/2026

সারা দুনিয়ায় পড়াশোনার সিস্টেম একরকম। আর বাংলাদেশে এর ভিন্নরকম।

S@ifur's English Spoken এর কর্ণধার মুহতারাম Saifur Rahman Khan স্যার গত 6 September 2026 এ বিশেষ ক্লাস নেন দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগের ভার্সিটি শাখায়।
(এডমিন)

#পড়ালেখা #সিস্টেম

লাইভে এখনই অংশগ্রহণ করুন।রাসুলুল্লাহ ﷺ এর মিলাদ ও সিরাত ভার্চুয়াল মাহফিল। অংশগ্রহণ লিংক কমেন্টে 👇
07/09/2026

লাইভে এখনই অংশগ্রহণ করুন।
রাসুলুল্লাহ ﷺ এর মিলাদ ও সিরাত ভার্চুয়াল মাহফিল। অংশগ্রহণ লিংক কমেন্টে 👇

আলহামদুলিল্লাহ 💝। দারুননাজাত পরিবারের পক্ষ থেকে স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।(এডমিন)
06/09/2026

আলহামদুলিল্লাহ 💝।
দারুননাজাত পরিবারের পক্ষ থেকে স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
(এডমিন)

04/09/2026

বন্দিজীবন শেষে রাসুল সাঃ এর ৩টি অলৌকিক মুজিজা।
সিরাত আলোচনা (পর্ব: ৩০)
মুহাম্মদ ফরিদ (ফরিদগন্জী হুজুর)

ভর্তি সংক্রান্ত তথ্যসহ শরয়ি মাসআলা-মাসায়েল জানতে সরাসরি কথা বলুন সংশ্লিষ্টদের সঙ্গে।☎ 09644 228228  কল করুন।দারুননাজাত ম...
02/09/2026

ভর্তি সংক্রান্ত তথ্যসহ শরয়ি মাসআলা-মাসায়েল জানতে সরাসরি কথা বলুন সংশ্লিষ্টদের সঙ্গে।
☎ 09644 228228 কল করুন।

দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগের একটি উদ্যোগ।

📚 ৩ মাসব্যাপী অনলাইন সহিহ আকীদাহ কোর্স || মাওলানা বেলাল বিন আলী || ব্যাচ–০১ একজন মুসলিমের জীবনে আকীদার গুরুত্ব অপরিসীম। ...
01/09/2026

📚 ৩ মাসব্যাপী অনলাইন সহিহ আকীদাহ কোর্স || মাওলানা বেলাল বিন আলী || ব্যাচ–০১

একজন মুসলিমের জীবনে আকীদার গুরুত্ব অপরিসীম। ঈমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট জ্ঞান অর্জন করা এবং বিশুদ্ধ আকীদার ওপর নিজেকে প্রতিষ্ঠিত করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ।

এই গুরুত্বপূর্ণ প্রয়োজনকে সামনে রেখে আল-আকীদাতুত তাহাবিয়্যাহ-কে পাঠ্যভিত্তি করে ধারাবাহিকভাবে পরিচালিত হবে এই কোর্স—ইন শা আল্লাহ।

📚 ২২টি গুরুত্বপূর্ণ ক্লাসে ইন শা আল্লাহ জানুন—

🔹 ঈমান, কুফর, শিরক ও তাওহীদ—
পরিচয়, প্রকারভেদ এবং একজন মুমিনের জীবনে এগুলোর গুরুত্ব।

🔹 আল্লাহ তাআলার সত্তা, নাম ও সিফাত—
আহলে সুন্নাতের বিশুদ্ধ আকীদাহ এবং এ বিষয়ে প্রচলিত ভুল ধারণার সঠিক সমাধান।

🔹 নবুওয়াত, রিসালাত ও খতমে নবুওয়াত—
নবী-রাসূলগণের মর্যাদা এবং খতমে নবুওয়াত সম্পর্কে সঠিক বিশ্বাস।

🔹 সাহাবায়ে কেরাম ও আহলে বাইত—
তাঁদের মর্যাদা, ভালোবাসা এবং তাঁদের সম্পর্কে আহলে সুন্নাতের সঠিক ও ভারসাম্যপূর্ণ আকীদাহ।

🔹 তাকদির ও মানুষের কর্ম—
আল্লাহর ইলম ও ইচ্ছা, মানুষের ইচ্ছা ও কর্ম—এ বিষয়ে সঠিক বিশ্বাস ও বিভ্রান্তির নিরসন।

🔹 কুরআন, ফেরেশতা ও আসমানি কিতাব—
উল্লিখিত বিষয়সমূহ সম্পর্কে মৌলিক ধারণা ও সুস্পষ্ট আকীদাহ।

🔹 কিয়ামতের আলামত—
কিয়ামতের ছোট ও বড় আলামত এবং এ বিষয়ে কুরআন-সুন্নাহভিত্তিক সঠিক আকীদাহ।

🔹 কবর ও বারযাখের জীবন—
মৃত্যুর পরের জীবন, কবরের অবস্থা ও বারযাখ সম্পর্কে আহলে সুন্নাতের আকীদাহ।

🔹 হাশর, মিজান ও সিরাত—
পুনরুত্থান, হাশরের ময়দান, আমলনামা, মিজান ও সিরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা।

🔹 শাফাআত ও রু’ইয়াতুল্লাহ—
শাফাআতের প্রকৃতি ও প্রকারভেদ এবং আখিরাতে আল্লাহ তাআলাকে দেখার বিষয়ে সঠিক আকীদাহ।

🔹 জান্নাত ও জাহান্নাম—
জান্নাত-জাহান্নামের বাস্তবতা, তাদের স্থায়িত্ব এবং এ বিষয়ে আহলে সুন্নাতের আকীদাহ।

🔹 আহলে সুন্নাত ওয়াল জামাআতের মূলনীতি—
সঠিক আকীদাহর ভিত্তি, বৈশিষ্ট্য ও অনুসরণের মৌলিক নীতিমালা।

🔹 সমকালীন আকীদাগত বিভ্রান্তি ও বিভিন্ন মতবাদ—
প্রচলিত ভুল ধারণা, বিভ্রান্তিকর মতবাদ এবং সেগুলোর সঠিক ও দলিলভিত্তিক সমাধান।

━━━━━━━━━━━━━━━━━━

🎓 কোর্স পরিচালনায়
মাওলানা বেলাল বিন আলী

👥 কারা অংশ নিতে পারবেন?
মাদরাসার ছাত্র, আলেম-তালিবে ইলম এবং সাধারণ ও জেনারেল শিক্ষার্থী—সকলেই অংশগ্রহণ করতে পারবেন। বিষয়গুলো সকলের বোধগম্য করে উপস্থাপন করা হবে—ইন শা আল্লাহ।

━━━━━━━━━━━━━━━━━━

🗓️ কোর্সের সময়কাল: নভেম্বর ২০২৬ • ডিসেম্বর ২০২৬ • জানুয়ারি ২০২৭
📚 মোট ক্লাস: ২২টি | 💻 Google Meet অনলাইন লাইভ ক্লাস
📅 ক্লাস: প্রতি শনিবার ও মঙ্গলবার
🕤 মূল ক্লাস: রাত ৯:৩০–১০:৩০
❓ প্রশ্নোত্তর: রাত ১০:৩১–১১:০০
✨ প্রথম ক্লাস: ৩ নভেম্বর ২০২৬ (ইন শা আল্লাহ)

━━━━━━━━━━━━━━━━━━

💰 কোর্স ফি
✨ মাত্র ৭৫০ টাকা

━━━━━━━━━━━━━━━━━━

✨ আকীদাহ শুধু জানার বিষয় নয়—
এটি একজন মুসলিমের ঈমান, চিন্তা, বিশ্বাস ও জীবনযাপনের ভিত্তি। তাই আসুন—
📌 আকীদাহ সম্পর্কে সঠিকভাবে জানি,
📌 ভুল ধারণা ও বিভ্রান্তি থেকে নিজেদের রক্ষা করি,
📌 ঈমানকে আরও মজবুত করি এবং পরিবার-পরিজনকে সহিহ আকীদাহর শিক্ষা দেওয়ার চেষ্টা করি।

━━━━━━━━━━━━━━━━━━

📝 রেজিস্ট্রেশন—
সহিহ আকীদাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের এই গুরুত্বপূর্ণ কোর্সে যুক্ত হতে এখনই Google Form পূরণ করে আপনার আসন নিশ্চিত করুন। ⏳ আসন সংখ্যা সীমিত।

🔗 রেজিস্ট্রেশন লিংক: কমেন্টে👇👇

☎️ যোগাযোগ:
╰─➤ 01862-509339
╰─➤ 01979-866455

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদাহ বুঝে তা আঁকড়ে ধরে জীবনযাপন করার এবং অন্যদের কাছে তা পৌঁছে দেওয়ার তাওফিক দান করুন। আমিন।

🌸 জাযাকাল্লাহু খাইরান

30/08/2026

দাখিল পরিক্ষা ২০২৪ এ শতভাগ A+ প্রাপ্ত আলিম ব্যাচ ২৬ পরিক্ষার্থীদের এক্সাম শেষের অনুভূতি।
(এডমিন)

Address

দারুন্নাজাত মাদ্রাসা কিতাব বিভাগ
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Farid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Muhammad Farid:

Shortcuts

Share