Shamim's Atia

Shamim's Atia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shamim's Atia, Education, Dhaka.

আমার ছেলেবেলা, মিষ্টি মধুর শৈশব!খুব মিস করি সময় গুলোকে🥰😪😪
18/10/2024

আমার ছেলেবেলা, মিষ্টি মধুর শৈশব!
খুব মিস করি সময় গুলোকে🥰😪😪

নার্সিং বি.এস.সি 🙄
13/10/2024

নার্সিং বি.এস.সি 🙄

এইটা কিন্তু আপনারই সুন্দরী বান্ধবী। হবে নাকি মেনশন🙃
13/10/2024

এইটা কিন্তু আপনারই সুন্দরী বান্ধবী।
হবে নাকি মেনশন🙃

কারকের নোট:
13/10/2024

কারকের নোট:

POSITIONING একনজরে
10/10/2024

POSITIONING একনজরে

🥰❤️❤️❤️❤️
05/10/2024

🥰❤️❤️❤️❤️

05/10/2024
29/09/2024

একজন ডাক্তার একটি জরুরী সার্জারির জন্য তাড়াহুড়ো করে হাসপাতালে দ্রুত গতিতে আসে।
হাসপাতালে পৌঁছেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিলো
সার্জারীর জন্য।
এরপর সার্জারীর ব্লক এগিয়ে সে দেখলো রোগীর (একটি ছোট্ট ছেলে) বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়,
ডাক্তার কে দেখামাত্র লোকটি চেঁচিয়ে উঠলো-...
আপনার আসতে এত দেরী লাগে?
দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার?
আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ????
ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল- "আমি দুঃখিত,
আমি হাসপাতালে ছিলাম না,
বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম তাই
খানিকটা দেরী হলো,
এখন আপনি যদি একটু শান্ত হোন,
তবে আমি আমার কাজ টা শুরু করি ?
লোকটি এবার যেন আরও রেগে গেলো,
ঝাঁঝাঁলো স্বরে বলল-"ঠাণ্ডা হবো?
আপনার সন্তান যদি আজ এখানে থাকতো?
আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়াইয়া থাকতো,
তবে আপনি কি করতেন?
শান্তো হয়ে বসে থাকতেন ?
ডাক্তার আবার হাসলেন আর বললেন "আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে
মাটি থেকে আমাদের সৃষ্টি আর
মাটিতেই আমরা মিসে যাবো !
ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেননা। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা টা করবো।
লোকটি পুনরায় রাগতস্বরে বলল-
"যখন আপনার টেনশন না থাকে তখন উপদেশ দেয়া সহজ-ই!!"
এরপর ডাক্তার সাহেব সার্জারীর রুমে চলে গেলো,
২ ঘণ্টার মত লাগলো,
শেষে হাসি মুখে ডাক্তার হাসি মুখে বের হয়ে
এলেন,
"আলহামদুলিল্লাহ

অপারেশন সফল"
এরপর লোকটির উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন-
"আপনার কোন প্রশ্ন থাকলে নার্সকে
জিজ্ঞেস করুন",বলে তিনি চলে গেলেন ।
এরপর লোকটি নার্সকে বললেন- "ডাক্তার এত ভাব নেন
কেন?
তিনি কি আর কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারতেন না?
যাতে আমি ওনাকে আমার সন্তান এর ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম।
"নার্স কান্নায় ভেঙ্গে পড়লেন আর জানালেন-
ডাক্তারের ছেলে আজ সকালে মারা গেছেন রোড এক্সিডেন্টে,
তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে
উঠে এসেছেন ,
এখন আবার দৌড়ে চলে গেলেন-কবর দিতে।
নৈতিক শিক্ষা :- একজন মানুষ কে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না,
কারণ আপনি কখনই জানেন না তিনি কিসের মাঝে আছেন।

কপি পোস্ট

25/09/2024

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প।

ছোট একটি ছেলে খুব রাগী।
বাবা কিছুতেই ছেলের #রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।
একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন।
একটি পেরেকভর্তি ব্যাগ দিয়ে বললেন,যতবার তুমি রেগে যাবে, ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ।
প্রথম দিনেই ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হয়েছে।

কারণ, সে এদিন ৩৭বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল, তার রাগ অনেক বেশি-৩৭বার পেরেক মারতে হয়েছে।

আরও ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ।

ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেনক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলোনা।

বাবা বুঝলেন, তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে।

এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করল ছেলেটি।

পেরেক তুলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন- দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবেনা।

যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো,তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়-যা কখনোই আর মুছে যায়না বেটা।

তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো।

মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর! 🙂

# #সংগৃহীত #

"জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে যে Applications. আপনার জীবনে কাজে লাগবে সেই প্রতেকটা Applications. গুলি দিয়ে দিলাম।সংগ...
03/05/2024

"জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে যে Applications. আপনার জীবনে কাজে লাগবে সেই প্রতেকটা Applications. গুলি দিয়ে দিলাম।সংগ্রহে রাখতে পারেন📚📕📖

19/04/2024

🔖নিশ্চিত ১ মার্ক কমন🔖
🔖ভাষা ও বাংলা ভাষা 🔖
🔖গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নে🔖
১. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
● চোখ
খ. কান
গ. নাক
ঘ. জিভ
২. ব্রেইল ভাষা ব্যবহার করে—
ক. শ্রবণ প্রতিবন্ধীরা
● দৃষ্টি-প্রতিবন্ধীরা
গ. মানসিক প্রতিবন্ধীরা
ঘ. শারীরিক প্রতিবন্ধীরা
৩. বাংলা ভাষায় কথা বলে প্রায়—
ক. ১৫ কোটি লোক
খ. ২০ কোটি লোক
গ. ২৫ কোটি লোক
● ৩০ কোটি লোক
৪. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
ক. ৪র্থ
খ. ৫ম
● ৬ষ্ঠ
ঘ. ৭ম
৫. নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয়?
ক. ইন্দো-ইউরোপীয়
খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয়
● ইন্দো-ইরানীয়
৬. ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত কোনটি?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. পালি
● ক ও গ উভয়ই
৭. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?
ক. কেন্তম
খ. সংস্কৃত
● পূর্ব ভারতীয় প্রাকৃত
ঘ. দ্রাবিড়ীয়
৮. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়—
ক. মহাভারতে
● চর্যাপদে
গ. বৈষ্ণব পদাবলিতে
ঘ. মঙ্গলকাব্যে
৯. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
ক. ব্রাহ্মী
খ. মণিপুরি
● বাংলা
ঘ. কুটিল
১০. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
ক. কেরালা
খ. ওড়িশা
● ত্রিপুরা
ঘ. হরিয়ানা
১১. ইশারা ভাষা ব্যবহার করে কারা?
ক. দৃষ্টি-প্রতিবন্ধীরা
খ. শ্রবণ প্রতিবন্ধীরা
গ. শারীরিক প্রতিবন্ধীরা
● বাক-প্রতিবন্ধীরা
১২. বাংলাদেশে মোট বাংলাভাষী লোক কত জন?
ক. পনেরো কোটি
খ. সতেরো কোটি
● ষোলো কোটি
ঘ. আঠারো কোটি
১৩. ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস-
ক. ৮ কোটি
খ. ৯ কোটি
● ১০ কোটি
ঘ. ১১ কোটি
[Online Nursing Bd]
১৪. নিচের কোনটি ভাষা-পরিবার?
ক. প্রাকৃত
● অস্ট্রো-এশীয়
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ফারসি
১৫. ধ্বনি তৈরির প্রত্যঙ্গ কোনটি?
● মুখবিবর
খ. চোয়াল
গ. শ্বাসনালি
ঘ. আলজিভ
১৬. নিচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ?
● কণ্ঠ
খ. নাক
গ. চোখ
ঘ. ঠোঁট
১৭. এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়—
ক. বাক্য
● শব্দ
গ. ভাষা
ঘ. পদ
১৮. কী দিয়ে বাক্য গঠিত হয়?
● শব্দের গুচ্ছ দিয়ে
খ. বর্ণের গুচ্ছ দিয়ে
গ. ধ্বনির গুচ্ছ দিয়ে
ঘ. অর্থের গুচ্ছ দিয়ে
১৯. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
● ভাষা
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. শব্দ
২০. ভাষার ক্ষেত্রে প্রযোগ্য-
ক. ভাষা শুধু কানে শোনার বিষয়
● ভাষা মুখে বলার এবং কানে শোনার বিষয়
গ. ভাষা শুধু মুখে বলার বিষয়
ঘ. ক ও গ
২১. দৃষ্টি-প্রতিবন্ধীদের

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim's Atia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category