Muslim Child

Muslim Child শিশুদের কুরআন শিক্ষা ও প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জনের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান।

23/07/2026

একজন মা-বাবা হিসেবে সবচেয়ে বড় দুশ্চিন্তা— সন্তান কুরআন পড়ছে ঠিকই, কিন্তু উচ্চারণ, মাখরাজ আর তাজবীদ সঠিক হচ্ছে তো? ভুল শেখা একবার মুখস্থ হয়ে গেলে পরে শুধরানো অনেক কঠিন হয়ে যায়।
এই জায়গাতেই Muslim Child Academy আলাদা।

আমাদের প্রতিটি ক্লাসে অভিজ্ঞ ও দক্ষ উস্তাদগণ প্রতিটি সন্তানকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে শেখান —
✅ প্রতিটি হরফের সঠিক মাখরাজ থেকে উচ্চারণ
✅ মদ, গুন্নাহর নিয়ম মেনে বিশুদ্ধ তেলাওয়াত
✅ ভুল হলে সাথে সাথে সংশোধন — যেন ভুল কখনো মুখস্থ না হয়ে যায়
আজকের ক্লাসেই দেখুন— সূরা আল-ইনশিকাক তেলাওয়াতের সময় উস্তাদ কীভাবে ধৈর্য নিয়ে একেকটি অক্ষর ধরে ধরে শুদ্ধ করে দিচ্ছেন। এটাই আমাদের প্রতিশ্রুতি— শুধু পড়ানো নয়, শুদ্ধভাবে আল্লাহর কালাম শেখানো।
শত শত অভিভাবক আজ আমাদের উপর ভরসা রেখেছেন তাদের সন্তানের কুরআন শিক্ষার জন্য। আপনিও যুক্ত হোন এই বিশ্বস্ত পথচলায়।

📥 ইনবক্সে মেসেজ করুন অথবা
📲 কল করুন: +880 1898-811722
Muslim Child Academy | Jatrabari, Dhaka - 1204

আজই শুরু হোক আপনার সন্তানের বিশুদ্ধ কুরআন শেখার যাত্রা।

#তাজবীদ #বিশুদ্ধকুরআনশিক্ষা #অনলাইনমাদরাসা #সূরাইনশিকাক #মুসলিমসন্তান

ইসলামিক প্যারেন্টিং বনাম পাশ্চাত্য প্যারেন্টিং: ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গিবর্তমান সময়ে সন্তান লালন-পা...
22/07/2026

ইসলামিক প্যারেন্টিং বনাম পাশ্চাত্য প্যারেন্টিং: ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি

বর্তমান সময়ে সন্তান লালন-পালনের ক্ষেত্রে পাশ্চাত্য প্যারেন্টিং মডেলের প্রভাব বিশ্বজুড়ে বাড়ছে। এই মডেলে ব্যক্তিস্বাধীনতা, আত্মনির্ভরতা এবং সন্তানের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসবের কিছু ইতিবাচক দিক থাকলেও, সীমাহীন স্বাধীনতা ও নৈতিক সীমারেখার অভাব অনেক ক্ষেত্রে পরিবার, চরিত্র গঠন এবং মূল্যবোধের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আর অনেক অভিভাবক না বুঝেই পাশ্চাত্য প্যারেন্টিং-এর ধারণাগুলো গ্রহণ করছেন।

অন্যদিকে, ইসলামিক প্যারেন্টিং শুধু একজন সফল মানুষ নয়, একজন সফল মুমিন গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে।

আল্লাহ তাআলা বলেন:
"হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা কর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর।"
— (সূরা আত-তাহরীম: ৬)

ইসলামে সন্তানকে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত হিসেবে দেখা হয়। তাই বাবা-মায়ের দায়িত্ব কেবল তার শিক্ষা, স্বাস্থ্য বা ক্যারিয়ারের ব্যবস্থা করা নয়; বরং তার ঈমান, চরিত্র, ইবাদত এবং হালাল-হারামের বোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।

সন্তানকে শুধু ভালো স্কুলে পড়ানো, ভালো পোশাক দেওয়া বা ক্যারিয়ার গড়ে দেওয়াই সফল প্যারেন্টিং নয়। প্রকৃত সফলতা হলো এমন সন্তান গড়ে তোলা, যে আল্লাহকে ভালোবাসবে, নামাজ কায়েম করবে, বড়দের সম্মান করবে, হারাম থেকে বেঁচে থাকবে এবং দ্বীনের ওপর অটল থাকবে।

মনে রাখবেন,
একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার পরিবারব্যবস্থা ও সন্তানদের লালন-পালনের ওপর। তাই আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার—আমরা কি শুধু দক্ষ পেশাজীবী গড়ে তুলছি, নাকি এমন একটি প্রজন্ম গড়ে তুলছি, যারা নৈতিকতা, দায়িত্ববোধ এবং ভিত্তিতে সমাজকে নেতৃত্ব দিতে পারবে?

ইসলামিক প্যারেন্টিং কেবল একটি প্যারেন্টিং স্টাইল নয়; এটি একটি আমানত রক্ষার দায়িত্ব। তাই ইসলামিক প্যারেন্টিং-ই হোক আমাদের পরিবার গঠনের ভিত্তি।

#ইসলামিক_প্যারেন্টিং #সন্তান_লালনপালন #দ্বীনি_শিক্ষা

18/07/2026

বর্তমান সময়ে ছোটবেলা থেকেই শিশুদেরকে ইসলামি আদব-শিষ্টাচার শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমানো, খাওয়া, কথা বলা, বড়দের সম্মান করা—জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুন্দর শিক্ষা রয়েছে। 🌱

আলহামদুলিল্লাহ, Muslim Child Academy-তে সপ্তাহে একদিন স্পেশাল ক্লাসে শিশুদের বয়স উপযোগীভাবে শেখানো হয়—
✨ ইসলামী আকীদা।
✨ ইসলামিক আদব-শিষ্টাচার।
✨ প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল।
✨ নবী-রাসূলের আলোকিত জীবন।

🎥 এই ভিডিওতে আমাদের শিক্ষার্থীদের "ঘুমের আদব" শেখানোর একটি অংশ তুলে ধরা হয়েছে।

আল্লাহ আমাদের সন্তানদের আদর্শ মুসলিম হিসেবে গড়ে ওঠার তাওফীক দান করুন। আমীন। 🤲

📩 ভর্তি বা বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন।
📞 কল করুন: +880 1898-811722
📍Muslim Child, Jatrabari, Dhaka.

#ইসলামিকশিক্ষা #আদবশিষ্টাচার #ঘুমেরআদব #শিশুশিক্ষা #অনলাইনকুরআনশিক্ষা

15/07/2026

সন্তানের অগ্রগতি নিয়ে মায়ের মন্তব্য.!

শুরুতে অনেক মা-বাবাই দ্বিধায় থাকেন — অনলাইনে বাচ্চাকে কুরআন শেখানো আসলেই কাজ করবে কিনা। কিন্তু যখন নিজের চোখে সন্তানের পরিবর্তন দেখেন, তখন সেই দ্বিধা আর থাকে না।
মুসলিম চাইল্ড একাডেমীতে আমরা বিশ্বাস করি — একজন যোগ্য, ধৈর্যশীল শিক্ষকই পারেন একটা শিশুর মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা তৈরি করে দিতে। আর এই মায়ের কথাতেই সেটার প্রমাণ। ❤️
আপনার সন্তানের জন্যও এমন একটা শুরু চান? আজই যোগাযোগ করুন।

📩 আপনার সন্তানের কুরআন শেখার সুন্দর যাত্রা শুরু হোক মানসম্মত প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষকের সাথে।
বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন।
☎️ কল করুন: 01898811722

Muslim Child Academy — শুদ্ধ কুরআন শিক্ষার বিশ্বস্ত ঠিকানা।

#কুরআনশিক্ষা #সহীহকুরআন #তাজবীদ #অনলাইনকুরআনশিক্ষা #অনলাইনমাদরাসা #ইসলামিকশিক্ষা #শিশুশিক্ষা
#অভিভাবকেরঅভিজ্ঞতা #কুরআনশিক্ষা #সন্তানেরঅগ্রগতি

12/07/2026

সন্তানের কুরআন শেখা হোক সঠিক পদ্ধতিতে, ঘরে বসেই।

Muslim Child Academy-তে আমরা বিশ্বাস করি, শিশুদের কুরআন শিক্ষা হওয়া উচিত শুদ্ধ ও সহজ পদ্ধতিতে।

🔳আমাদের প্রতিটি ক্লাস পরিচালনা করেন দ্বীনি জ্ঞানে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, যারা—
✔️ তাজবীদ মেনে সহীহভাবে কুরআন শিক্ষা দেন।
✔️ প্রতিটি শিশুকে যত্ন ও ধৈর্যের সঙ্গে শেখান।
✔️ সুন্দর ও শুদ্ধ তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করেন।

আমাদের লক্ষ্য শিশুদেরকে শুধু কুরআন শেখানো নয়; বরং প্রতিটি শিশুর অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করা এবং সারা জীবনের জন্য শুদ্ধ তিলাওয়াতের ভিত্তি গড়ে দেওয়া।

📩 আপনার সন্তানের কুরআন শেখার সুন্দর যাত্রা শুরু হোক মানসম্মত প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষকের সাথে।
বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন।
☎️ কল করুন: 01898811722

Muslim Child Academy — শুদ্ধ কুরআন শিক্ষার বিশ্বস্ত ঠিকানা।

#কুরআনশিক্ষা #সহীহকুরআন #তাজবীদ #অনলাইনকুরআনশিক্ষা #অনলাইনমাদরাসা #ইসলামিকশিক্ষা #শিশুশিক্ষা

মন ভালো নেই? সংসারে অশান্তি বাড়ছে? জীবন থেকে যেন বরকত হারিয়ে যাচ্ছে? আমরা অনেক সময়ই এমন একটি সময়ের মধ্য দিয়ে যাই, য...
10/07/2026

মন ভালো নেই?
সংসারে অশান্তি বাড়ছে?
জীবন থেকে যেন বরকত হারিয়ে যাচ্ছে?

আমরা অনেক সময়ই এমন একটি সময়ের মধ্য দিয়ে যাই, যখন কাজে মন বসে না, কোনো কিছুতেই আগ্রহ থাকে না, মনে হয় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে।

কিন্তু আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি—
এর সমাধান কোথায়?

একবার অন্তর থেকে নিজেকে জিজ্ঞেস করুন—
আমি কি আমার সালাতকে যথাযথ গুরুত্ব দিচ্ছি? আমি কি আল্লাহর সামনে যথাসময়ে দাঁড়াচ্ছি?

আল্লাহ তাআলা বলেন—
﴿وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ﴾
"তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।"
— (সূরা আল-বাকারা: ৪৫)

যে বান্দা আল্লাহকে সময় দেয়, আল্লাহ তার সময়ে বরকত দান করেন। সালাত মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়, সংসারে শান্তি বাড়ায়, কাজে মনোযোগ সৃষ্টি করে এবং জীবনে বরকতের দ্বার খুলে দেয়।

আজ থেকেই প্রতিজ্ঞা করি—
যা-ই হোক, পাঁচ ওয়াক্ত সালাত কখনো ছেড়ে দেব না।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাতের হক আদায় করার তাওফীক দান করুন। আমীন।

07/07/2026

🤔 সন্তানকে অনলাইনে কুরআন শেখাতে দ্বিধায় আছেন?
অনেক অভিভাবকের মনেই এমন প্রশ্ন থাকে— "অনলাইনে কি সত্যিই সঠিকভাবে শিখতে পারবে?"

এই ভিডিওতে শুনুন আমাদের একজন সম্মানিত অভিভাবকের বাস্তব অভিজ্ঞতা। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা শুনে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন।

🌿 Muslim Child Academy-তে আপনার সন্তান শিখবে—
✅ তাজবীদসহ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
✅ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা
✅ নামাজের দোয়া ও প্রয়োজনীয় সূরা
✅ প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল
✅ আদব-আখলাক ও ইসলামি শিষ্টাচার
✅ নবী-রাসূলদের জীবনী
✅ মৌলিক ইসলামি আকীদা

🎯 সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে যত্নসহকারে অনলাইন ক্লাস পরিচালনা করা হয়।

📩 বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন।
📞 কল করুন: +880 1898-811722
📍Muslim Child, Jatrabari, Dhaka.

#অনলাইনকুরআনশিক্ষা #সন্তানেরকুরআনশিক্ষা #কুরআনশিক্ষা

06/07/2026

আপনার সন্তান শুধু জ্ঞানী নয়, হয়ে উঠুক আদব-আখলাকেও পরিপূর্ণ — সেই লক্ষ্যেই আমাদের সপ্তাহিক এই স্পেশাল ক্লাস।

দুঃখজনকভাবে, আজকের অনেক অভিভাবক শুধু কুরআন খতম করানো কিংবা পরীক্ষার ভালো ফলাফলের দিকেই মনোযোগ দেন — সন্তানের আচরণ, কথাবার্তা, বড়দের প্রতি সম্মান নিয়ে ভাবার সময়ই পান না।

🎯 আমাদের ক্লাসে শিশুরা শিখছে:
✅ তাজবীদসহ শুদ্ধ কুরআন তিলাওয়াত
✅ সঠিক পদ্ধতিতে পাঁচ ওয়াক্ত নামাজ
✅ শুদ্ধ উচ্চারণে নামাজের দোয়া ও সূরা
✅ প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল
✅ নবি-রাসূলগণের জীবনী
✅ ইসলামী আকীদা
✅ প্রতিদিনের আচরণে ইসলামিক শিষ্টাচারের প্রয়োগ

আপনার সন্তানকেও গড়ে তুলুন জ্ঞান আর আদর্শের এক সুন্দর সমন্বয়ে।

📥 বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন
📲 কল করুন: +880 1898-811722
📍 Muslim Child, Jatrabari, Dhaka.

#আদবআখলাক #অনলাইনক্লাস #দ্বীনিশিক্ষা

04/07/2026

দক্ষ আরবি শিক্ষক এখন আপনার হাতের নাগালেই..!

আর নয় ভুল শিক্ষকের হাতে সন্তানের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া।
Muslim Child Academy-তে প্রতিটি শিক্ষক যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে যোগ্যতা, অভিজ্ঞতা ও ধৈর্যের ভিত্তিতে — যাতে আপনার সন্তান শেখে একদম শুদ্ধভাবে, সহিহ উচ্চারণ ও মাখরাজসহ।
কারণ আরবি শেখানো মানে শুধু হরফ চেনানো নয় — এটা এমন একজন শিক্ষকের হাতে সন্তানকে তুলে দেওয়া, যিনি প্রতিটি ভুল ধরতে জানেন, প্রতিটি শিশুর গতি বুঝে শেখাতে জানেন।
তাই আমরা বেছে নিয়েছি এমন শিক্ষক, যাদের কাছে আপনি নিশ্চিন্তে সন্তানকে দিতে পারেন।
আপনার সন্তানও শিখুক দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে, ঘরে বসেই —
আজই ভর্তি করুন 👉 +8801898-811722

#আরবিশিক্ষক #আরবিশিক্ষা #কুরআনশিক্ষা #অনলাইনমাদ্রাসা

Roblox: আপনার সন্তানের জন্য কতটা নিরাপদ এই গেম?বর্তমানে বাংলাদেশের ঘরে ঘরে অসংখ্য শিশু নিয়মিত Roblox গেম খেলছে। অথচ বেশ...
02/07/2026

Roblox: আপনার সন্তানের জন্য কতটা নিরাপদ এই গেম?

বর্তমানে বাংলাদেশের ঘরে ঘরে অসংখ্য শিশু নিয়মিত Roblox গেম খেলছে। অথচ বেশিরভাগ অভিভাবকই জানেন না এই গেমটি আসলে কেমন — তাদের সন্তান ঠিক কোন পরিবেশে সময় কাটাচ্ছে, কাদের সঙ্গে কথা বলছে, বা কী দেখছে, তার কোনো স্পষ্ট ধারণা তাদের নেই। অথচ বাস্তবতা হলো, এই গেমটি শিশুদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হতে পারে — এবং এই বিষয়ে সঠিক তথ্য জানা প্রতিটি অভিভাবকের জন্য জরুরি।

❓Roblox আসলে কী ধরনের প্ল্যাটফর্ম?

অনেকে ভাবেন Roblox একটি নির্দিষ্ট গেম, কিন্তু বাস্তবে এটি একটি ওপেন প্ল্যাটফর্ম — যেখানে কোটি কোটি ব্যবহারকারী নিজেরাই বিভিন্ন গেম বা "এক্সপেরিয়েন্স" তৈরি করতে পারেন। ফলে এখানে কনটেন্টের কোনো একক মান বা নিয়ন্ত্রণ নেই। কিছু গেম শিক্ষামূলক বা নিরাপদ হলেও, অনেক গেমই বয়সের দিক থেকে শিশুদের জন্য মোটেও উপযুক্ত নয়।

পশ্চিমা বিশ্বেও শিশুদের কাছে Roblox দারুণ জনপ্রিয় হলেও, একই সঙ্গে এটি নানা বিতর্ক ও ঝুঁকির জন্ম দিয়েছে — এমনকি কয়েকটি দেশে এটি নিয়ন্ত্রণ বা নিষিদ্ধও করা হয়েছে। বাংলাদেশেও শিশুদের মধ্যে এই গেমের আসক্তি বাড়ছে দ্রুত গতিতে। তাই সময় থাকতেই সচেতন হওয়া জরুরি।

⛔ যে ঝুঁকিগুলো সম্পর্কে জানা দরকার

👉 অনুপযুক্ত কনটেন্ট:
কিছু গেমে সহিংসতা, ভয়ংকর পরিবেশ, অশালীন ভাষা, নাইটক্লাব ধরনের দৃশ্য, ভীতিকর চরিত্র, এমনকি মসজিদ বা ধর্মীয় স্থাপনা ভাঙার মতো দৃশ্যও দেখা যায় — যা শিশুর মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
👉 অপরিচিতদের সঙ্গে যোগাযোগ:
Roblox শুধু গেম নয়, এটি একটি সোশ্যাল প্ল্যাটফর্মও। এখানে বয়সের সীমারেখা ছাড়াই অপরিচিত মানুষের সঙ্গে চ্যাট, বন্ধুত্ব এবং ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের ঝুঁকি থাকে।
👉 আসক্তি:
দীর্ঘ সময় গেমে ডুবে থাকার কারণে পড়াশোনা, ঘুম ও পারিবারিক সময়ে প্রভাব পড়তে পারে।
👉 অভিভাবকের অজানা থাকা:
সমস্যা হলো, বেশিরভাগ অভিভাবকই জানেন না তাদের সন্তান আসলে কোন গেমটি খেলছে, কারণ Roblox-এর ভেতরে হাজার হাজার আলাদা আলাদা গেম রয়েছে।

❓অভিভাবক হিসেবে কী করা যেতে পারে?

শুধু মুখে নিষেধ করাই যথেষ্ট নয়। বরং —
🌱 সন্তান কোন গেম খেলছে তা নিয়মিত জেনে নিন।
🌱 সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলুন, যাতে সে কোনো অস্বস্তিকর অভিজ্ঞতা হলে আপনাকে জানাতে পারে।
🌱 প্রয়োজনে ক্ষতিকর গেমগুলো প্রযুক্তিগতভাবে ব্লক করে দিন। বাংলাদেশী অ্যাপ Kahf Kids ব্যবহার করে Roblox-এর মতো ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম সহজেই ব্লক করা যায়, যাতে সন্তান একটি নিরাপদ ডিজিটাল পরিবেশে বেড়ে উঠতে পারে।

📌 আজই একবার চেক করুন —
আপনার সন্তানের ফোনে Roblox আছে কি না। মনে রাখবেন, সন্তানের ডিজিটাল নিরাপত্তার ব্যাপারে অভিভাবকদের এখনই সতর্ক হওয়া অত্যন্ত জরুরি — দেরি করলে পরে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। পোস্টটি শেয়ার করুন, যাতে আরও অভিভাবক সময় থাকতে সতর্ক হতে পারেন।

Address

Jatrabari
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Child posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Muslim Child:

Shortcuts

Share

Category