01/01/2026
CMBL-Computational Medicine and Bioinformatics Laboratory
Welcome to CMBL - Computational Medicine and Bioinformatics Laboratory! Join us in transforming healthcare through research!
We leverage AI and advanced techniques to analyze biological data, enhancing our understanding of diseases and improving outcomes.
01/01/2026
02/12/2025
অনেকেই জানতে চেয়েছেন-
Single-cell RNA-sequencing (scRNA-seq) data analysis কোর্সটি কখন শুরু হবে।
আশা করছি ২০২৬ সালের সামারের (Summer) মধ্যে (June -August) আমরা Single-cell RNA-sequencing (scRNA-seq) data analysis এর উপর বিশ্বমানের একটি ওয়ার্কশ/সট-কোর্স চালু করতে পারবো, ইনশাআল্লাহ।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।।
--
শুভেচ্ছান্তে,
CMBL Research Team.
28/11/2025
𝐖𝐞 𝐋𝐢𝐯𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐃𝐫𝐞𝐚𝐦𝐬 & 𝐒𝐡𝐚𝐩𝐞 𝐎𝐮𝐫 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞!
দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল 𝐃𝐫. 𝐌𝐨𝐡𝐚𝐦𝐦𝐚𝐝 𝐀𝐥𝐢 𝐌𝐨𝐧𝐢 স্যার বাংলাদেশের শিক্ষা ও গবেষণার জন্য অসাধারণ কিছু উদ্যোগ গ্রহণ করবেন।
অবশেষে সেই ইচ্ছার বাস্তবায়ন ঘটেছে, আলহামদুলিল্লাহ।
🌹 এই মহৎ উদ্যোগের জন্য স্যারকে 𝐂𝐌𝐁𝐋-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।
✨ 𝐍𝐞𝐮𝐫𝐨𝐧 𝐓𝐫𝐞𝐞 𝐀𝐈 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲, এর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করছি। (বিস্তারিত কমেন্টে 👇)
দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণকর উদ্যোগগুলো আরও প্রসারিত হোক - সেটাই আমাদের প্রত্যাশা।
বি.দ্র.:
স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন।
আজকের হিসাব অনুযায়ী, স্যারের Google Scholar সাইটেশনের সংখ্যা 48,854.
---
✍️Gulam Sarwar Chuwdhury
Founder & CEO, 𝐂𝐌𝐁𝐋 – 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐚𝐧𝐝 𝐁𝐢𝐨𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐜𝐬 𝐋𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫𝐲, Dhaka, Bangladesh.
&
Graduate (PhD) Research Student,
𝐁𝐢𝐨𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐜𝐬 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐁𝐢𝐨𝐥𝐨𝐠𝐲,
Iowa State University, Ames, Iowa, USA.
পৃথিবীর টপ-ভার্সিটি থেকে পিএইচডি, পোস্ট-ডক করা গবেষকদের সমন্বয়ে Bioinformatics, and Computational Biology, and Computational Medicine এর উপর বিশ্বমানের মেন্টরশীল (Mentorship) ও ওয়ার্কশ/সট-কোর্স চালু করার কথা ভাবছে CMBL (a Non Profitable Research and Education Center) টিম,
থাকবে স্কলারশীপ সহ নানান সুবিধা!!! 😍
আশা করছি ২০২৬ সালের সামারের (Summer) মধ্যে (June -August) আমরা Single-cell RNA-sequencing (scRNA-seq) data analysis এর উপর বিশ্বমানের একটি ওয়ার্কশ/সট-কোর্স চালু করতে পারবো, ইনশাআল্লাহ।
আমাদের টার্গেট বাংলাদেশে একটি বিশ্বমানের গবেষণা সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি, বিশ্বমানের গবেষক তৈরি করা, যা দিয়ে উপকৃত হবে বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র মানবগোষ্ঠী।
গবেষণা হোক মানব কল্যাণের জন্য।
-----
Single-cell RAN sequencing (scRNA-seq) data ডাটা নিয়ে যারা গবেষনা করতে আগ্রহি তাদের জন্য, দুটি গবেষনা পত্রঃ
1. Single‐cell RNA sequencing technologies and applications: A brief overview
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8964935/
2. Single-cell RNA sequencing technologies and bioinformatics pipelines
https://www.nature.com/articles/s12276-018-0071-8
--
শুভেচ্ছান্তে,
CMBL Research Team.
অনেকে প্রশ্ন করে ভাই আমি অনার্সে পড়ি, বিদেশে স্কলারশীপ পেতে চাইলে কি করতে হবে?
অনেক কিছুই করতে হবে যা লিস্ট করে শেষ করা যাবে নাহ হয়তো, অল্প কথায় বললে-
১। সিজিপিএ ৩.৫ এর উপর রাখতে পারলে ভাল, এর কম cgpa দিয়েও স্কলারশীল/ফান্ড পাওয়া যায়, আবার 4 এ 4 cgpa দিয়েও স্কলারশীপ/ফান্ড হয় নাহ! প্রোফাইল মানে শুধু ভাল cgpa নাহ। cgpa, SOP, LOR, research experience, publications, and leadership skills এসব মিলিয়েই প্রোফাইল। সিজিপিএ যত বেশি, তত ভাল। তাই বলে না বুঝে কেবল মুখস্ত করলে তো হবে না!
২। ভাল রেজাল্ট করার পাশাপাশি আইইএলটিএস/টোফেল ও জিআরই (এটা প্রোগ্রামের উপর নির্ভর করে) এর জন্য নিয়মিত কিছু সময় দেওয়া। বিশেষ করে আমেরিকায় সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং গ্রেজোয়েট (মাস্টার্স, পিএইচডি) প্রোগ্রামে ভর্তির জন্য জিআরই স্কুর লাগে। তবে, বর্তমানে অনেক প্রোগ্রামেই জিআরই প্রয়োজন হয় নাহ।
৩। ফাইনাল ইয়ারের থিসিস/প্রজেক্ট পাবলিকেশনের টার্গেট নিয়ে করার প্ল্যান করা। রিসার্চ অরিয়েন্টেড কোনো শিক্ষকের সাথে সুসম্পর্ক এবং রিসার্চ করার প্ল্যান ও কাজ করা।
𝙂𝙪𝙡𝙖𝙢 𝙎𝙖𝙧𝙬𝙖𝙧 𝘾𝙝𝙪𝙬𝙙𝙝𝙪𝙧𝙮.
Founder and CEO, CMBL, Dhaka, Bangladesh.
𝐁𝐒𝐜 𝐞𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 (𝐂𝐒𝐄), Pabna University of Science and Technology.
𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐨𝐟 𝐏𝐡𝐢𝐥𝐨𝐬𝐨𝐩𝐡𝐲 (𝐌𝐏𝐡𝐢𝐥) 𝐢𝐧 𝐁𝐢𝐨𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐜𝐬 𝐢𝐧 𝐋𝐢𝐯𝐞𝐫 𝐂𝐚𝐧𝐜𝐞𝐫, Department of Pathology, Faculty of Medicine. The University of Hong Kong (HKU), Hong Kong.
𝐏𝐡𝐃 𝐢𝐧 𝐁𝐢𝐨𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐜𝐬 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐁𝐢𝐨𝐥𝐨𝐠𝐲 (pursuing), Department of Biochemistry, Biophysics and Molecular Biology (BBMB), Iowa State University, United States of America.
05/05/2024
এশীয়ান গ্লোবাল সিটি খ্যাত হংকং এ ২০০১ সালে, প্রায় ৮০ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে The Hong Kong Science Park (HKSTP). উদ্ভাবন এবং প্রযুক্তির উন্নয়নের জন্য হংকং সরকার এই গবেষনা প্রতিষ্ঠান তৈরি করে। এখানে প্রায় ২০ হাজার মানুষ কাজ করে!
এত বড় একটি সরকারি গবেষনা প্রতিষ্ঠান, অথচ এর অবস্থান গ্রামে! এভাবেই সমুদ্রের কিনারায় অবস্থিত একটি গ্রাম হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজার হাজার গবেষকের মিলন মেলায়! একটি জাতি এভাবেই তৈরি করে নিচ্ছে নিজেদের ভবিষ্যৎ।
আমি যে ল্যাবে কাজ করি, তার অবস্থান একেবারে সাগরের কিনারায়, পা ফেলতেই সমুদ্র!
স্বপ্ন দেখি, আমার দেশ প্রিয় জন্ম ভূমি "বাংলাদেশেও" একদিন এমন একটি বিশ্ব মানের গবেষনা প্রতিষ্ঠান তৈরি হবে। হবে কি হবে নাহ, সেটা পরে দেখা যাবে হয়তো, স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই! আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই একদিন লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে, ইনশাআল্লাহ্।
বাংলাদেশের মাটিতে সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে -Computational Medicine and Bioinformatics Laboratory.
𝙂𝙪𝙡𝙖𝙢 𝙎𝙖𝙧𝙬𝙖𝙧 𝘾𝙝𝙪𝙬𝙙𝙝𝙪𝙧𝙮.
Founder and CEO, CMBL, Dhaka, Bangladesh.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka