08/09/2024
এই ঘটনার পরেও কি কেউ বলবে,স্বৈরাচারী আওয়ামীলীগ আর বি.এন.পির মধ্যে খুব একটা পার্থক্য আছে?
তারেক রহমানকে নিয়ে ধরলাম হয়তো সে কিছু বলেছে।তাই বলে তাকে এভাবে মারতে হবে?কিন্তু কেন?তারেক রহমান কি প্রভু?
মহানবী(স) কে নিয়ে ব্যাঙ্গ করলেওতো আপনাদের মধ্যে এমন প্রতিক্রিয়া দেখা যায় না।
এর আগে যেমন হাসিনার নামে কিছু বললেই শাস্তি অনিবার্য হয়ে যেত,এখনও কি তাই? তারেক রহমানের নামে কিছু বললেই কি তা শাস্তিযোগ্য অপরাধ হবে? তাহলে আর গনতান্ত্রিকতা রইলো কোথায়?
বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে এখানে সকলেই সকলের মত প্রকাশ করার অধিকার রাখে।আর,হিরো আলম যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে তারেক রহমানের মানসম্মানে আঘাত করে থাকে তাহলে তার জন্য দেশে আইন-আদালত আছে।তার নামে মামলা করে আদালতের হাতে তুলে দিন।
এভাবে তার ওপর সরাসরি হামলা,লাথি,ঘুষি,চর,কানে ধরানো স্বৈরাচারী মনোভাব ছাড়া অন্য কিছু হতে পারেনা।
তাহলে কি এক সৈরাচারের পতন হয়ে আরেক সৈরাচার গঠন হচ্ছে?
আপনারা নিজেদের দলের নাম এভাবে খারাপ করবেন না।
আর মনে রাখবেন,জনগন ক্ষেপে গিয়ে যদি ১৫ বছরের আওয়ামী লিগের পতন ঘটাতে পারে,আপনাদেরকে পারবে।আপনাদের প্রতি সম্মান জানিয়েই বলছি,নিজেদেরকে সামাল দিন।