বাঙালী সমাচার

বাঙালী সমাচার

Share

Authentic page

Photos from বাঙালী সমাচার's post 25/11/2025

স্বপ্ন পুড়ছেই, মাথা গোঁজার শেষ সম্বলও শেষ😑

24/11/2025

ভাইটা লজ্জা পাচ্ছে—কিন্তু আমি তাকে দেখে গর্ব অনুভব করেছি।
হয়তো পরিবারের চাপ, হয়তো বেকারত্বের কঠিন বাস্তবতা—তবুও নিজের সম্মানের পথটাই সে বেছে নিয়েছে।
আজ তাকে দেখলাম মেরুল বাড্ডা থানার সামনে, মাথা নিচু… কিন্তু চরিত্র উঁচু।

ভাইটা শিক্ষিত, মার্জিত এবং ভীষণ স্মার্ট।
সমস্যা হলো—আমাদের সমাজ কাজকে দেখে মূল্যায়ন করে, মানুষকে নয়।
ডিম বিক্রি করছে বলে কেউ কেউ চোখ ছোট করে তাকায়,
কিন্তু সত্যি কথা হলো—

🔥 পরের গোলামী করে ১ লাখ টাকার চাকরি করার চেয়ে
নিজের ১ হাজার টাকার ব্যবসা—হাজার গুণ বেশি সম্মানের। 🔥

আমরা ভুলে যাই—
পরিশ্রম কখনোই ছোট নয়,
ছোট মানুষ শুধু সেই যে কাজ করতে লজ্জা পায়।

এই ভাইটা আজ আমাদের জন্য উদাহরণ—
যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়,
সংগ্রামকে ভয় পায় না,
কাজকে হীন মনে না করে সম্মান হিসেবে নেয়—
সাফল্য একদিন তার পেছনেই ছুটে আসবে।

স্যালুট তোমাকে ভাই—
তোমার মতো মানুষ সমাজে যত বাড়বে,
বাংলাদেশ তত এগোবে।

পরিশ্রমকে সম্মান করুন।
যে নিজের দায়িত্ব নিজে বহন করে—সে-ই আসল নেতা।
#মানবতা

24/11/2025

ভুটানের প্রধানমন্ত্রী ❝লোটে শেরিং❞ যিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। এটা কি আপানারা জানতেন?

24/11/2025

জীবনে মানুষ যখন একটু সাফল্যের স্বাদ পায়—
একটু প্রশংসা, একটু আলো,
কিছু স্বীকৃতি…
ঠিক সেই মুহূর্তেই অহংকারের ছোট্ট বীজ
চুপচাপ মনে জায়গা করে নেয়।

মনে হয়—
“আমি পারি, আমি করেছি,
আমার শক্তিতেই সব সম্ভব।”

এখানেই মানুষ ভুল করতে শুরু করে।
সে ভুলে যায়—
পিছনে থাকা সেই হাতগুলোকে,
যারা তাকে পথ দেখিয়েছে,
ধরে দাঁড় করিয়েছে,
সুযোগ দিয়েছে, স্নেহ দিয়েছে।
যে মানুষগুলো না থাকলে
এই সাফল্যের গল্পটাই লেখা যেত না—
তাদের অবদান সে অচেতনেই মুছে ফেলে।

অহংকার মানুষকে ধীরে ধীরে অন্ধ করে—
সে নিজের ভুল দেখতে পারে না,
অন্যের ভালোকে মূল্য দিতে জানে না।
নিজেকে মনে হয় শ্রেষ্ঠ,
অন্য সবাই ছোট, তুচ্ছ, সাধারণ।

কিন্তু পৃথিবীর নিয়ম খুব কঠিন—
অহংকার যত উঁচুতে তোলে,
জীবন তত জোরে নিচে নামায়।
অহংকারের পাহাড় যত উঁচু,
পতনের ধাক্কা তত ভয়ংকর।

আর সেই পতনের সময়—
হাত বাড়িয়ে ধরার মতো কেউ থাকে না।
তখনই মানুষ বুঝতে পারে—
আজ যেখানে সে দাঁড়িয়ে আছে,
তা একার শক্তিতে না;
অনেক মানুষের প্রার্থনা, ভালোবাসা, ত্যাগ
আর সমর্থনের ওপর দাঁড়িয়ে আছে সে।

তবে এই উপলব্ধি সাধারণত
পতনের পরেই আসে—
যখন সত্যটা চোখে আঘাত করে,
আর ভেতরটা খালি হয়ে যায়।

বড় হও—
এটা সুন্দর।
কিন্তু বড় হওয়ার সাথে সাথে
বিনয়ও বড় হওয়া উচিত।
কারণ বিনয় মানুষকে সম্মান দেয়,
শান্তি দেয়, স্থায়িত্ব দেয়।

অহংকার?
ভিতরটা ফাঁপা করে দেয়,
আর শেষে শুধু পতনের পথই দেখায়।

যে বিনয়ী—
পৃথিবী তাকে সহজে হারায় না।
আর যে অহংকারী—
সময় তাকে খুব দ্রুত ভুলিয়ে দেয়।

#বন্ধু

24/11/2025

Hasnat Abdullah এর বাবা একজন রাজমিস্ত্রী ছিলেন।
কুমিল্লার একজন বিএনপি পার্থী বলেছেন।
যার বংশ পরিচয় নেই। বাপ- দাদার নাম নেই সে ও না কী এমপি হবে!

আসলেই আমাদের জানা ছিলো না এমপি হতে হলে যে বংশ পরিচয় লাগে!

একজন রাজমিস্ত্রীর সন্তান সংসদে যেতে পারবে না এটা এই প্রথম শুনলাম।

নেতাদের সন্তানরা লন্ডন,আমেরিকায় পড়াশোনা করবে।
নেতারা কেবল সংসদে বসবে। বড় বড় পদে বসবে। ভাগ বাটোয়ারা করবে।
মাঝখানে দেশের জন্য কেবল জীবন দেবে রাজমিস্ত্রীর সন্তানরা। দিনমজুরের সন্তানরা। গরীব কাঙালের সন্তানরা।

©

24/11/2025

জীবনটা আসলে দিনের আলোর মতো 🥀

20/11/2025

ইস্ট ওয়েস্ট শিক্ষার্থী মুশফিকের রহস্যজনক মৃত্যু সম্পর্কে সর্বশেষ যা জানা গেলো: বুলিং এর শিকার হয়েই কি নির্মম পরিনতি??

রামপুরা থানা পুলিশ ভার্সিটির সিসিটিভি ফুটেজ চেক করে নিশ্চিত হয়েছে মুশফিকুজ্জামান ফরাশ উদ্দিন ভবনের ১০ তলা থেকে পড়ে গিয়েছে। সে ৩.১০ এর ক্লাস থেকে বের হয়ে যখন ছাদে যায় তার আগে কিংবা পরে কিংবা তখন তার আশে পাশে কাউকে দেখা যায় নি এমনটিই মূলত সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে। উল্লেখ্য উক্ত ভবনের ছাদ উম্মুক্ত অবস্থাতেই থাকে সব সময়।

প্রাথমিক সুরতহাল পর্যবেক্ষণে জানা যায় তার বাম পা কয়েক যায়গায় ভেঙে গিয়েছে, যা বাইরে থেকে বোঝা যায়নি প্রাথমিকভাবে। সে যে জায়গায় পড়েছে সেখানে প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি মাটি দেবে গেছে। তাই বলা যায় সে বেশ উচু স্থান থেকেই পড়েছে। তার লাশ ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

"এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, তারা একাধিক ফ্রেন্ড/ক্লাসমেট অভিযোগ করে জানিয়েছে যে মুশফিক'কে বডি শেমিং করা হতো, তার অবয়ব, গায়ের রঙ ও কন্ঠের কারনে তাকে নিয়ে হাসাহাসি করা হতো। এমনকি আজকেও ক্লাসে এমনটা করার কারনেই সে ক্লাস শুরুর কিছুক্ষন আগেই রুম থেকে বের হয়ে যায় "

এই অভিযোগ টা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার সহপাঠীদের থেকে আসা এই অভিযোগ এর তদন্ত করতে হবে শতভাগ নিরপেক্ষ ভাবে এবং সত্যিকার অর্থেই এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে এর সাথে যুক্ত বা দায়ী যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহর সৃষ্টি একটা মানুষ কোনভাবেই অন্যদের উপহাসের কারনে তার জীবন দিতে পারে না!

এই অভিযোগ শতভাগ নিষ্ঠারভসাথে গুরুত্ব দিয়ে তদন্তের দাবি রাখে এবং বিশ্ববিদ্যালয় কে তা নিশ্চিত করতে হবে! বরাবরের মত দায় এড়িয়ে যাবার কোন সুযোগ নেই, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি স্টেটমেন্ট দিতে হবে এই মৃত্যুর ঘটনা নিয়ে।

বাঙালী সমাচার

20/11/2025

বোকা গাধারাই কেবল খাম্বার বোঝা বহন করে...🥱

20/11/2025

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফরাসউদ্দিন ভবনের পাশে একটি লাশ পাওয়া গিয়েছে বলে শোনা যাচ্ছে। বিস্তারিত এখনও জানা যায়নি...

বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে রয়েছে। এবং লাশ উদ্ধার এর প্রক্রিয়া চলছে।

বিস্তারিত জানানো হবে......

20/11/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

20/11/2025

আমি এক কাকতাড়ুয়া,
মাস বদলায়,
ঋতু বদলায়
কিন্তু আমার দুঃখ বদলায় না।💔😅

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka