মাহামুদুল হক সমার্থক গুষ্টি

মাহামুদুল হক সমার্থক গুষ্টি

Share

গরিবের বন্ধু মেহনোতি মানুষের আস্থা ভাজন

06/06/2026

✨⚓ আলহামদুলিল্লাহ! ⚓✨

পরিশ্রম, শৃঙ্খলা ও নিষ্ঠার আরেকটি স্বীকৃতি পেলো।
আমাদের Mahmudul Haque ভাইয়ের বড় ছেলে
BNCC Naval Wing-এ Cadet থেকে Cadet Lance Corporal পদে পদোন্নতি হয়েছে।
অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। 💙🇧🇩
তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল
তুমি অনেক বড় হও মানুষ এর মতো মানুষ হও।

সাবাই মাহামুদুল হক ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন 🥰❤️🥰

MD JUSHENUL
Cadet Lance Corporal ⚓
BNCC Naval Wing

💙🇧🇩⚓

26/05/2026

゚viralシ

26/05/2026

ঈদ মোবারক
ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহার এই পবিত্র দিনে আসুন-নিষ্ঠা, একতা ও সহানুভূতির বন্ধনে গড়ে তুলি শান্তিময় সমাজ।

পরিবার-পরিজন ও প্রিয়জনের সাথে আনন্দে ভরে উঠুক সকলের প্রতিটি মুহূর্ত।

20/05/2026

একটি #শোক সংবাদ
আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শিলাবুনিয়া নিবাসী মোঃ ফোরকান হাওলাদার, আজ ১৯ মে ২০২৬ রোজ মঙ্গলবার দিবাগত রাত ১০ঃ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন, মরহুমের জানাজা নামাজ আগামীকাল ২০শে মে ২০২৬ রোজ বুধবার, সকাল ১০ ঘটিকায়, কচুয়া ফেরিঘাট সংলগ্ন
শিলাবুনিয়া হাজীবাড়ি তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে।

15/05/2026

তিনি কোন এসি রুমের নেতা নন-তিনি জনগণের কণ্ঠস্বর ও গণমানুষের আপনজন।

সততা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

14/05/2026

যুবসমাজই দেশের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সোচ্চার
জনাব মোঃ মাহমুদুল হক
৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী

14/05/2026

নির্বাচন কবে হবে জানালেন নির্বাচন কমিশন

আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এখন আমাদের টপ প্রায়োরিটি (সর্বোচ্চ অগ্রাধিকার) হলো স্থানীয় সরকার নির্বাচন। আমরা এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। এখনো প্রস্তুতি পুরোপুরি শেষ হয়নি। তবে আমাদের লক্ষ্য এক বছরের মধ্যে ধাপে ধাপে সব নির্বাচন সম্পন্ন করা।


তিনি জানান, এ নির্বাচনের আগে প্রয়োজনীয় আইন, বিধি ও নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক প্রস্তুতি এবং মৌসুমি বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৫ মে জেলা প্রশাসক সম্মেলনে বলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘অতীত অভিজ্ঞতা অনুযায়ী, দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লাগে।’

মন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে সারা দেশে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন শেষ করতে দীর্ঘ সময় প্রয়োজন হয়।
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হতে পারে এবং কোন ধাপে কোন নির্বাচন হবে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা এখন সবকিছু বিবেচনায় নিয়ে সার্বিক কর্মপরিকল্পনা তৈরি করছি। সেটি চূড়ান্ত হওয়ার পর বলতে পারব কোন নির্বাচন কবে, কোন তারিখে এবং কোন ধাপে অনুষ্ঠিত হবে।’

সিটি করপোরেশন নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারণ হয়নি। কমিশন সব দিক বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এই নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে কিছু আইনি সংস্কার প্রয়োজন বলে মনে করছে কমিশন

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka