The Omar Experience

The Omar Experience

Share

Real moments, Real stories, Food, vlogs, and life through Omar’s lens. Join the experience!

Photos from The Omar Experience's post 21/11/2025

Body Shaming ইসলামে সম্পূর্ণ হারাম।
কারও রঙ, ওজন বা শরীর নিয়ে হাসাহাসি,
এটা কোনো “জোক” না, বরং সরাসরি গুনাহ।

রাসুলুল্লাহ সাঃ বলেছেন:
“মুসলিমের সম্মান লঙ্ঘন করা হারাম।” (মুসলিম)

আল্লাহ তায়ালা যখন বলেছেন “أحسن تقويم” সর্বোত্তম রূপে সৃষ্টি,
তাহলে আমরা কে! তাঁর তৈরি মানুষকে নিয়ে মজা করার?
Body shaming তোমার কাছে তুচ্ছ মনে হতে পারে,
কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা হয়,
তার মনে সেটা হয়ে থাকে সারা জীবনের দাগ।

সৌন্দর্য শরীরে না,
সৌন্দর্য থাকে আদব আর আখলাকে।

ওমর বিন আইয়ুব
২১/১১/২৫ইং

18/11/2025

পর্দাশীল মেয়েদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সমাজের নৈতিকতাকে ভেঙে ফেলা...

আজকাল সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্ট ছড়াচ্ছে—
সেগুলো দেখে স্পষ্ট বুঝা যায়, নারীর হায়া আর ইজ্জতকে ইচ্ছে করেই হাসির ও নোংরার জিনিস বানানো হচ্ছে।

এর থেকেও ভয়ংকর হলো—
মেয়েদের নামে অসংখ্য পেজ ও গ্রুপ,
নাম দেখে মনে হয়—
*মহিলা মাদ্রাসার ছাত্রী, *মেয়েদের ইসলামি গ্রুপ, *পরিচ্ছন্ন বোনদের পেজ ইত্যাদি...
কিন্তু ভেতরে গিয়ে দেখবেন—
পোস্ট করছে ছেলেরা, আর কনটেন্ট এমন যে
উদ্দেশ্যই হলো পর্দাশীল, শিক্ষিত মেয়েদেরকে নোংরা কথার সাথে জড়িয়ে দেয়া ও তাদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সমাজের নৈতিকতাকে ভেঙে ফেলা।

শেষ কথা—
ধর্মীয় পরিবেশের মেয়েদের টার্গেট করে
ইচ্ছে করেই সমাজে নোংরামি, বিভ্রান্তি ও চরিত্রহনন ছড়ানো হচ্ছে।

ওমর বিন আইয়ুব
১৮/১১/২০২৫

01/11/2025

🇸🇩 সুদান: এক নীরব বিপর্যয়

সুদান আজ রক্তে রাঙা এক ভূমি।
চলছে এক রক্তাক্ত গৃহযুদ্ধ—
শক্তির লড়াইয়ে পিষ্ট নিরীহ মানুষ।
মা সন্তান হারাচ্ছে, শহর ভস্মীভূত হচ্ছে।
লাখো মানুষ ঘরছাড়া, অনাহারে, মৃত্যুর প্রান্তে।

সুদান আজ মানবতার কবরস্থান।
সংবাদমাধ্যম নীরব, চোখ বুজে আছে।
কারণ এখানে বড় শক্তিদের স্বার্থ জড়িত।
তাই বিশ্ব নীরব...
চোখ ফিরিয়ে নিচ্ছে সবাই।

23/10/2025

”😎 “নিজের ইনকাম দেখে মাথা ঘুরে গেল! এখন পানি খাবো নাকি প্ল্যান করবো? 😂💸”

😂 “এই চার্টে নিজের নাম খুঁজে পেলেন তো?”

#ইনকাম_শক #মাসের_শেষের_বাস্তবতা #মজার_পোস্ট

22/07/2025

"২ লিটার" পানির মূল্য ৬০০ টাকা 🥺
✓সব সম্ভবের দেশ সোনার বাংলাদেশ😢😢😢

21/07/2025

ভেতরটা আজ ভেঙে চুরমার। মোবাইলের স্ক্রিনে টপ টপ করে অশ্রু ঝরে পড়ছে। 😢
সব কিছু এলোমেলো, অগোছালো—শব্দ খুঁজে পাই না, কোথা থেকে ব্যথাগুলো প্রকাশ করব।
এই দেশ… আমার প্রিয় মাতৃভূমি,
আর এই দেশের মানুষ—তাদের নিয়ে কিছু বলার শক্তিও যেন আর অবশিষ্ট নেই।

আজকের দিনটা যেন আরও এক করুণ অধ্যায় হয়ে রইল জাতির জীবনে।
মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে হৃদয়।
নিরপরাধ শিশুরা, স্বপ্নে ভরা কচি প্রাণগুলো—কী দোষ ছিল তাদের?
এই ঘটনার দায় কে নেবে?
কে দেবে সেই মায়ের বুকফাটা কান্নার জবাব?

ধিক্কার জানাই সেইসব লোভী দুর্নীতিবাজদের,
যারা পদ-পদবির আড়ালে দেশের ভবিষ্যৎকে কাঁদায়।
ধিক্কার জানাই সেইসব কর্মকর্তা ও কর্মচারীদের,
যারা জনসেবার শপথ নিয়ে জনগণের ঘাড়ে পায়ের জুতো মারে!

একদিন তো মরতেই হবে—সব ফেলে, সব ছেড়ে শূন্য হাতে ফিরে যেতে হবে চিরন্তন ঠিকানায়।
তবুও কেন মানুষ এত লোভী হয়ে ওঠে?
কেন সম্পদের নেশায় নিজেই নিজের দেশের শেকড় কেটে ফেলে?

এই জাতি এমনটা ডিজার্ভ করে না।
আমরা তো একটু ভালো থাকার স্বপ্ন দেখেছিলাম…
কিন্তু তারা সেই স্বপ্নটাকেও পিষে ফেলছে নির্দয়ভাবে।



ওমর বিন আইয়ূব
২১/৭/২৫ ইং

12/07/2025

উচিত কথার ভাত নাই আর আমার ভাত ভালো লাগেনা। তাই উচিত কথা বলতে কোন ছাড় দেই না।বিশেষ দ্রষ্টব্য: মডেস্ট4 এর নতুন কালেকশন "SUKUN" চলে এসেছে। লিমিটেড স্টক, নিতে চাইলে দ্রুত ইনবক্স করেন।
Omar Bin Ayub, Sheikh Tamjid, Ishak Alamin, Shojib Chowdhury

12/07/2025

Say something about this product...
Code: M403 "SUKUN"

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Jamia Qurania Mohila Madrasa
Dhaka
1340