27/02/2022
★★★★★ আইএলটস স্পিকিং মিথ বা ভ্রান্ত ধারণাগুলিঃ
আমি যখন আইলেটস এর প্রিপারেশান নিচ্ছিলাম স্পিকিং আর রাইটিং নিয়ে সবচেয়ে ঝামেলায় ছিলাম। গাদা গাদা ইউটিউব চ্যানেল আর কোচিং, একেক ইনস্ট্রাকটর একেক রকম কথা বলে।
★ (স্পিকিং এর জন্য) প্রথম যে কোচিংটাতে গেলাম, সেটা গুলশানের একটা পশ কোচিং। খুব অল্প কয়েকজনকে নিয়ে কোয়ালিটি কোচিং, প্রাইভেট টাইপের। সেখানে আমি শিখলাম স্পিকিং বেশি প্রাকটিস করার দরকার নেই, স্বাভাবিকভাবে আন্সার করে আসলেই হবে। আর যেহেতু এর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, তাই টপিক বেছে প্রিপারেশানের কোনো দরকার নেই।
★★★ এটা একটা চরম ভুল কথা, অবশ্যই আপনাকে প্যাটার্ন জানতে হবে। প্রতিটা পার্টের আলাদা প্যাটার্ন আছে, প্রতি টাইপ কোয়াশ্চেনের জন্য আলাদা প্যাটার্ন আছে, আবার আপনার ব্যানড স্কোর অনুযায়ীও প্যাটার্ন ভিন্ন হবে।
দ্বিতীয়ত, অবশ্যই কিছু ভালো এক্সাম্পল দেখে, কমন টপিকগুলোর উপর ধারনা নিয়ে, কি কি রকম প্রশ্ন সাধারনত আসে সেসব প্রাকটিস করে যাবেন।
তাই কমন সেন্সের উপর ভর করে এগুলি প্রাকটিস না করে এক্সাম হলে যাবেন না।
তৃতীয়ত, সিলেবাস নেই এটা ঠিক, তবে কিছু সাধারন টপিক আছে যা থেকে প্রায় আশিভাগ কমন পাবেন। কপাল ভালো হলে বাকি বিশভাগও পেয়ে যাবেন।
★ এরপর যে কোচিংটাতে গেলাম সেটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কোচিং। এখানে আমি শিখলাম স্পিকিং পার্ট ওয়ানে দুটি বাক্যের বেশি বলা যাবেনা (যেটা একটা উদ্ভট এবং ভুল ইন্সট্রাকশন)। ভোকাবুলারি পড়ে লাভ নেই, কারন এগুলি বলার সময় মনে থাকে না ( এটাও একটা বেইসলেস কথা), উনার যুক্তি ছিলো আমরা যা শিখি তা ব্যবহার করার জন্য পাচ থেকে সাত বছর লাগে, এত অল্প সময়ে ভোকাবুলারি শিখে লাভ নেই । সবচেয়ে জঘন্য যে ইনসট্রাকশন দিত তা হলো, উদ্ভট কিছু শব্দের লিস্ট দিয়ে ওগুলি ব্যবহার করতে বলতো যা নেটিভ স্পিকাররা জীবনেও বলে না। জিনিসটা অনেকটা এই সময়ে বসে চরম সাধু ভাষায় বক্তৃতা দেয়ার মতো। ডিকশনারীর কোন চিপা থেকে তারা এসব খুজে বার করে কে জানে।
★★★ পার্ট ওয়ানে আপনি অবশ্যই দুটি বাক্যের বেশি ব্যবহার করতে পারবেন। শুধু মনে রাখবেন আপনার উত্তর যেনো প্রাসাংগিক হয় আর আপনার ইংলিশ যেন যতটা সম্ভব নির্ভুল এবং সাবলীল হয়।
অবশ্যই বিভিন্ন টপিকের সাথে রিলেটেড এবং সাধারন কথাবার্তা চালানোর ভালো কিছু ভোকাবুলারি শিখে ফেলবেন, ভালো করে প্রাকটিস করবেন। পাচ সাত বছর লাগবে না, তিনমাস ভালোভাবে প্রাকটিস করলেই এগুলো স্মুথলি আপনার স্পিকিং এ চলে আসবে। আর যখন ভোকাবুলারি শিখবেন তখন কষ্ট করে চেক করবেন বর্তমানে সেই শব্দটি কতটুকু প্রচলিত।
★ আরেকটি অদ্ভুত ধারনা আমাদের আছে তা হলো যতো কঠিন করে, পেচিয়ে বলবো, এক্সামিনার ততই ইম্প্রেস হবে।
★★★ ভুল ধারনা। বরং আপনি যত সহজে স্বাভাবিকভাবে বলবেন, ততই আপনার ভালো স্কোর করার সম্ভাবনা বাড়বে।
P.S এই সমস্ত তথ্য আমার মনগড়া না, বছর খানেক সময় নষ্ট করে কয়েকজন এক্সামিনার, ইন্সট্রাকটর, নেটিভ স্পিকারদের সাথে কথা বলে তারপর শিওর হয়েছি। আশা করছি আপনাদের এতটা সময় নষ্ট না করলেও চলবে।
রিপোস্ট