UIST Automobile Club

UIST Automobile Club

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UIST Automobile Club, Tutor/Teacher, Plot No# 2 & 3, Mirpur 2, Dhaka.

Photos from UIST Automobile Club's post 06/12/2025

ইউআইএসটি-ঢাকা,এর অটোমোবাইল টেকনোলজির শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট গত ০২/১২/২০২৫ ইং তারিখ, স্বনামধন্য অটোমোবাইল প্রতিষ্ঠান Nitol Motors (TATA) তে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে শিক্ষার্থীরা বাস্তবিক ও ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি, সার্ভিস স্টেশনের কাজের পরিবেশ এবং সার্বিক কর্ম পদ্ধতি সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করে। এছাড়াও তারা রিফ্রেশমেন্ট এর অংশ হিসেবে কিছু সময়ের জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ভিজিট করে।

Photos from UIST Automobile Club's post 09/03/2025

UIST Automobile Department এর শিক্ষার্থীদের পক্ষ থেকে ইফতার মাহফিল- এর আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন UIST Mechanical, Automobile এবং অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও Automobile ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।

15/12/2024

Type off lights

Photos from UIST Automobile Club's post 15/10/2024

মোটরযান পরিচালনার সময় ইন্সট্রুমেন্ট প্যালেন এর কিছু গুরুত্বপূর্ণ চিহ্নসমূহ।

Photos from UIST Automobile Club's post 10/10/2024

ইউআইএসটি-ঢাকা,এর অটোমোবাইল টেকনোলজির ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট গত ৩০/০৯/২০২৪ ইং তারিখ, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান Uttara Motors Limited & Multi-Brand Workshop Limited, Tejgaon, Dhaka তে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে শিক্ষার্থীরা বাস্তবিক ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি, সার্ভিস স্টেশনের কাজের পরিবেশ এবং সার্বিক কর্ম পদ্ধতি সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করে।

14/08/2024

গাড়ির ইঞ্জিন ওভার হিট হলে কি করবেন?

গাড়ি রেগুলার চালান এমন লোক খুব কমই আছেন যে রানিং অবস্থায় হিট কাটা আচমকা হাই হয়ে গিয়েছে এমন পরিস্থিতির শিকার হননি।

চলুন আগে জেনে নেই কি কারনে ইঞ্জিন ওভারহিট হয়। অনেকগুলো কারণে ইঞ্জিন ওভারহিট হয় তারমধ্যে

১) ইঞ্জিন এর ভিতর পানি বা কুলান্ট যথেষ্ট না থাকার কারণে ওভারহিট হয়।

২) রেডিয়েটর, হোস পাইপ লীক করে পানি বা কুলেন্ট পড়ে গেলে ওভারহিট হয়।

৩) ওয়াটার পাম্প কাজ না করলে ওভারহিট হয়।

৪) ফ্যান বেল্ট ছিড়ে গেলে বা ফ্যানের লাইন ছেড়ে গেলে ওভার হিট হয়।

৫) কুলান্ট এর পরিমান কম থাকলে ওভারহিট হয়।

৬) রেডিয়েটরের পর্যাপ্ত পরিমাণে বাতাস না লাগলে ওভার হিট হয়।

৭) রেডিয়েটর ক্যাপ খারাপ হলে ওভার হিট হয়।

এছাড়াও থার্মোস্ট্যাট ভালভ কাজ না করলে ওভারহিট হওয়ার সম্ভাবনা রয়েছে।

কিভাবে বুঝবেন ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে?

১) গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে একটা ডেডিকেটেড হিটিং ইন্ডিকেটর

থাকে যেখানে C আর H লিখা একটা ইন্ডিকেশন থাকবে কাঁটা সহ। যখন কাঁটাটা C থেকে H এর দিকে যেতে থাকবে তখন বুঝবেন ইঞ্জিন ওভারহিট হচ্ছে।

আপডেটেড গাড়িগুলোয় ডেডিকেটেড হিটিং ইন্ডিকেটর থাকেনা তার বদলে সাইন শো করবে। যদি হিট সাইন নীল বা হলুদ থেকে লাল হলে বা জ্বলে উঠলে বুঝবেন ওভারহিট হচ্ছে।

২) বনেটের চারপাশ দিয়ে ধোয়া বের হলে বুঝবেন সেই লেভেলের ওভারহিট হয়েছে।

যদি দুই নাম্বার পয়েন্ট হয় তবে নিকটস্থ ওয়ার্কশপে যোগাযোগ করুন নতুবা ইঞ্জিন স্টার্ট আর করতে পারবেন না।

ইঞ্জিন ওভার হিট হলে আপনি তাৎক্ষনিক ভাবে কি কি কাজ করবেন

১) ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না, শান্ত থাকুন।

২) বামে ইন্ডিকেটর দিয়ে গাড়ি ব্রেক করে দাঁড় করান।

৩) ইঞ্জিন পুরোপুরি অফ করে দিবেন। মেক সিউর পুরোপুরি যেন অফ অফ হয়ে যায় মোস্ট ইস্পটেন্টলি এসি অন থাকা যাবেনা।

৪) বনেট তুলে রেডিটের কুল্যান্ট বা পানি চেক করুন। (উল্লেখ্য রেডিয়েটর ক্যাপ খোলার পূর্ব অভিজ্ঞতা না থাকলে খুলতে যাবেন না তাতে আপনি অন্তত নিরাপদ থাকবেন অন্যথায় গরম পানিতে আপনার মুখ হাত পা পুড়ে যেতে পারে)।
আর অভিজ্ঞতা থাকলে রেডিয়েটর ক্যাপ খুলে পানি অথবা কুলান্ট দিয়ে রিফিল করুন।

নেক্সটাইম ওভারহিটের হাত থেকে গাড়িকে বাঁচাতে এই প্র্যাকটিস গুলো করবেন,

১) ঘর থেকে গাড়ি বের করার পূর্বে রেডিয়েটরের পানি বা কুলান্ট চেক করুন। লাগলে রিফিল করুন।

২) গাড়ি পার্কিং (যে জায়গায় পার্ক করেন) সেই জায়গায় পার্ক করা অবস্থায় নিচে পানি পড়ে আছে কিনা তা খেয়াল করুন। পড়লে রেডিয়েটর ক্যান লিক আছে; রিপ্লেস করা লাগবে।

৩) ১০ হাজার কিলোমিটার পড়ে পড়ে রেডিয়েটর ফ্লাশিং করুন।

যদি কখনো ইঞ্জিন ওভার হিট হয়ে যায় আর আপনার না বুঝার কারণে বারবার ইঞ্জিন স্টার্ট করার পরে ইঞ্জিন অটোমেটিক অফ হয়ে যায় তবে ইঞ্জিন কে কমপক্ষে 1 ঘন্টা ঠান্ডা করতে দিন তারপর একজন ইঞ্জিন মেকানিক দিয়ে ইঞ্জিনের কন্ডিশন গুলো চেক করান।

Photos from UIST Automobile Club's post 11/07/2024

ইউআইএসটি- এর অটোমোবাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এভাবেই প্রতিনিয়ত দক্ষ শিক্ষক মন্ডলীর সাহায্যে হাতে কলমে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

Photos from UIST Automobile Club's post 28/05/2024

এটা একটা টেসলা ইলেক্ট্রিক গাড়ীর ব্যাটারী। এমন একটি ব্যাটারী, শুধু একটি ব্যাটারী তৈরী করতে বিভিন্ন মাইনিং কোম্পানীকে যা যা করতে হয়।
১২ টন পাথুরে মিনারেল, ৫ টন কোবাল্ট মিনারেল, ৩ টন নিকেল মিনারেল, ১২ টন কপার ঔর কে লিফটিং করে প্ল্যান্টে নিতে হয়।
এছাড়াও ২৫০ টন মাইনিং এর মাটি কে খনন করতে হয় ১১.৫ কেজি লিথিয়াম, ১৪ কেজি নিকেল, ২২ কেজি ম্যাংগানিজ, ৭ কেজি কোবাল্ট, ১০০ কেজি র‍্যাম, ১৮০ কেজি এলুমিনিয়াম, স্টিল, প্লাস্টিক কে আহরন করার জন্য। এই কাজ গুলো করার জন্য একটি ক্যাটারপিলার ৯৯৪এ কে প্রতিদিন ১০০০ লিটারের অধিক ডিজেল পুরতে হয়। কনভেয়ার বেল্ট, প্ল্যান্টের বিভিন্ন মেশিন, ক্লিনিং ও ফিল্টারিং যন্ত্রগুলোকে প্রতিদিন চালাতে হাজার হাজার লিটার ডিজেল পুড়তে হয়। মাইনিং এলাকায় প্ল্যান্ট যাওয়া আসা, শ্রমিক দের যাওয়া আসা, লিভিং, ও অন্যান্য কাজে এনার্জি খরচের কথা বাদই দিলাম। এভাবে হাজার হাজার লিটার দৈনিক জ্বালানী পুড়ে, কার্বন ডাই অক্সাইড, মনোক্সাইড দিয়ে বায়ুকে দুষিত করার পর আপনাকে বোকা বানানো হয় একটি জিরো এমিশন বা কার্বন ফ্রী গাড়ী সংজ্ঞায়িত করে।
এছাড়াও এই ব্যাটারী গুলো বাতিল হয়ে গেলে তা পৃথিবীর বুকে মিলিয়ন মিলিয়ন টন বিষাক্ত বর্জ তৈরী করে জমিয়ে রাখে যা অনেক ক্ষেত্রেই তৃতীয় বিশ্বের দেশগুলোতে ডাম্প করা হয়।
শুধু তাই নয়, চার্জিং পয়েন্টের ইলেক্ট্রিসিটিও তৈরী হয় সেই ডিজেল বা গ্যাস পুড়িয়েই। সরাসরি চার্জং পয়েন্ট এ জেনারেটর চলতেও দেখা যায় অনেক চার্জিং স্টেশনে।
এভাবেই গড়ে উঠেছে পৃথিবীর সর্বোচ্চ বড় লেভেলের প্রতারণার মাধ্যমে পরিবেশ বান্ধব গাড়ী।
ই ভেহিক্যাল একটা প্রতারনার ইনটেলেকচুয়াল ও ভদ্রবেশী ব্যবসার ফায়দা বা কৌশল মাত্র। কারন আপনি ভাবেন, আমি পৃথিবী রক্ষা করার নামে অনেক চড়া দামে জিরো এমিশন গাড়ী কিনতেই পারি। আসলেই কি আপনার চাকা ঘুড়াতে বিশ্বের বায়ুমন্ডলে কোন এমিশন হচ্ছে না? হচ্ছে এবং তার চেয়েও ভয়ানক সেই ভয়ানক ব্যাটারীর বিষাক্ত বর্জগুলো আরও পরিবেশ এর ক্ষতি করছে।
EV is a scam. Why to Pay far more than Gasoline Engine?

Photos from UIST Automobile Club's post 14/05/2024

•••Automotive Service•••

একটি গাড়িকে কোনো ধরনের প্রবলেম ছাড়া রাস্তায় চালাতে যে সব ধরনের কার্য সম্পাদন করা হয় তাকে অটোমোটিভ সার্ভিস বলে।

অটোমোটিভ সার্ভিস কখনোই গাড়ি নষ্ট হওয়ার পর ঠিক করা নয়। অটোমোটিভ সার্ভিস হলো গাড়ি যেন নষ্ট না হয় সে দিকে খেয়াল রাখা বা যত্ন নেওয়া।

All the places where automotive service is done:

• Dealership/Authorize Service
• Independent Workshop
• Spare - Chain Store
• Fleet Garage
• Fuel Station

Dealership/Authorize Service - কাস্টমার সাপোর্ট বা good service experience দেওয়া যাদের মূল লক্ষ বা সার্ভিস এর মাধ্যমে মুনাফা অর্জন যাদের মূল লক্ষ্য নয়।যেমন : HONDA, MITSUBISHI, MERCEDES ইত্যাদি।

Independent Workshop - এক মাত্র সার্ভিস এর মাধ্যমে মুনাফা অর্জনই যাদের মূল লক্ষ এবং যেখানে সব ধরনের গাড়ির কাজ করা হয়। যেমন: Multi Brand workshop।

Spare-Chain Store - কোনো প্রোডাক্ট অনেক বেশি সেল হলে তার পার্টস এর ডিমান্ড অনেক বেড়ে যায় এবং তখন এই ডিমান্ড কোনো কোম্পানির পক্ষ সামলানো কঠিন হয়ে পরে এই সুযোগটা কাজে লাগিয়ে Spare-Chain store বাইরে থেকে নন- জেনুইন পার্ট এনে বিক্রি করে।

Fleet Garage - কোনো কোম্পানি নিজেদের গাড়ির maintenance এর জন্য বা গাড়ির প্রাথমিক সার্ভিস এর কাজ গুলো নিজেরাই করার উদ্দশ্যে যে গ্যারেজ তৈরি করে যেগুলোকে Fleet Garage বলা হয়।যেমন: daraz, Amazon ইত্যাদি।

Fuel Station - অনেক ফুয়েল স্টেশনে গাড়ির বেসিক মেইনটেনেন্স বা সার্ভিস করা হয় থাকে।

04/05/2024

Motivation....
অটোমোবাইল ডিপার্টমেন্ট এ পড়া শেষে সরকারি এবং বেসরকারি চাকরিতে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
অটোমোবাইল জব সেক্টর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা....!

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে..!

১. বিআরটিএ (সর্বশেষ সার্কুলার ২০২৩)
২. জুনিয়র ইন্সট্রাক্টর, পলিটেকনিক ইন্সটিটিউট (সর্বশেষ সার্কুলার ২০২১)
৩. ইনস্ট্রাক্টর/সিনিয়র ইনস্ট্রাক্টর TTC (সর্বশেষ সার্কুলার ২০২০)
৪. সড়ক ও জনপদ অধিদপ্তর (সর্বশেষ সার্কুলার ২০২১)
৫. রেলওয়ে
৬.গণপূর্ত অধিদপ্তর
৭.LGED
এছাড়া চাহিদা সাপেক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে, বর্তমানে মেকানিক্যাল সমমানে আবেদন করা যাবে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্টান (বিদ্যুৎ, গ্যাস সেক্টর এবং অন্যান্য)
১. DESCO (সর্বশেষ সার্কুলার ২০১৯)
২. EGCB (সর্বশেষ সার্কুলার ২০১৯)
৩. APSCL (সর্বশেষ ২০১৯, উপসহকারী যান্ত্রিক পদে ২০২১ সালে হয়েছিলো।)
৪. SGCL (সর্বশেষ সার্কুলার ২০২৪)
৫. SGFL (সর্বশেষ ২০২০)
৬. TGTDCL (সর্বশেষ ২০২০)
৭. BGDCL (সর্বশেষ ২০২৩)
৮. JGTDSL (সর্বশেষ ২০১৯)
৯. BSCIC (সর্বশেষ ২০১৮)
১০. BOF (সর্বশেষ ২০২০)
১১. BBA (সর্বশেষ ২০১৯)
১২.বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা (বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়,বরিশাল বিশ্ববিদ্যালয়)
১৩.বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (ইন্সট্রাক্টর ৯ম গ্রেড, সর্বশেষ ২০২৩)
১৪. TSS (সর্বশেষ ২০২১)
১৫. KGDCL (সর্বশেষ ২০২১)
১৬. Rpgcl (সর্বশেষ ২০২২)
১৭. Navy (সর্বশেষ ২০১৯)
১৮. Bepza (সর্বশেষ ২০২৩)
১৯. Bapex (সর্বশেষ ২০২২)
২০.BEZA (সর্বশেষ ২০২৪)
২১.DSCC(সর্বশেষ ২০২৩)
২২.DNCC(সর্বশেষ ২০২৩)
২৩.সাধারণ বীমা কর্পোরেশন( সর্বশেষ ২০২৩)
এছাড়াও.. NTRCA, PGCL, BARI, BARC, চট্রগ্রাম বন্দর, মোংলা বন্দর, শীপ ইয়ার্ড গুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে।

বেসরকারি জব সেক্টর গুলো..!
১. Rangs group
২. Runner Group
৩. Uttara motors
৪. Nitol-Niloy group
৫. Ifad Group
৬. Metal group
৭. Karnaphuli Group
৮. Honda Pvt. Ltd
৯. TVS Auto
১০. Navana Group
১১. ACI Group
১২. Namss motors
১৩. Energypac
১৪. Akij motors
১৫. PHP automobiles
১৬. Abebin Equipment
১৭.Rasel Industries
১৮. Banglamark
১৯. Asian Motorbike
২০. Greenland Group (Getco)
২১. Others.
এছাড়াও স্টীল ইন্ডাস্ট্রি,ট্রান্সপোর্ট, লুব অয়েল ইন্ডাস্ট্রিতে সেলস & সার্ভিস ডিভিশনে নিয়োগ হয়ে থাকে।

10/04/2024

ইউআইএসটি অটোমোবাইল ক্লাব- এর পক্ষ থেকে সকলকে এবং সকলের পরিবারকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"!

Photos from UIST Automobile Club's post 02/04/2024

UIST Mechanical এবং Automobile Department এর শিক্ষার্থীদের পক্ষ থেকে ইফতার মাহফিল- এর আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন হেড অব ডিপার্টমেন্ট সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Plot No# 2 & 3, Mirpur 2
Dhaka
1216