29/01/2023
Update:
ইংল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।
Take your Job preparation,Education solution & more at home without any cost. Stay with us.
29/01/2023
Update:
ইংল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।
27/12/2022
https://youtu.be/84wr7NjB_XI
100k+ views on YouTube..Thanks to all..🥰
কঙ্কালতন্ত্র | Skeletal System : 206 Bones of Human Body । Israt Eshu The adult human skeletal system consists of 206 bones, as well as a network of tendons, ligaments and cartilage that connects them. The skeletal system perfo...
*** IFRS + IAS .....
International Financial Reporting Standards IFRSs:
IFRS 1 First Time Adoption of International Financial Reporting Standards
IFRS 2 Share based Payment
IFRS 3 Business Combinations
IFRS 4 Insurance Contracts
IFRS 5 Non-Current Assets Held for Sale and Discontinued Operations
IFRS 6 Exploration for and Evaluation of Mineral Resources
IFRS 7 Financial Instruments: Disclosure
IFRS 8 Operating Segments
IFRS 9 Financial Instruments
International Accounting Standards –IAS:
IAS 1 Presentation of Financial Statements
IAS 2 Inventories
IAS 7 Cash Flow Statements
IAS 8 Accounting Policies, Changes in Accounting Estimates and Errors
IAS 10 Events after the Balance Sheet Date
IAS 11 Construction Contracts
IAS 12 Income Taxes
IAS 14 Statement Reporting
IAS 16 Property, Plant and Equipment
IAS 17 Lease
IAS 18 Revenue
IAS 19 Employee Benefit
IAS 20 Accounting for Government Grants and Disclosure of Government Assistance
IAS 21 The Effects of Changes in Foreign Exchange Rate
IAS 23 Borrowing Costs
IAS 24 Related Party Disclosure
IAS 26 Accounting and Reporting by Retirement Benefit Plans
IAS 27 Consolidated and Separated Financial Statements
IAS 28 Investments in Associations
IAS 29 Financial Reporting in Hyperinflationary Economies
IAS 31 Interests in Joint Ventures
IAS 32 Financial Instrument: Presentation
IAS 33 Earnings Per Share
IAS 34 Interim Financial Reporting
IAS 36 Impairment of Assets
IAS 37 Provisions, Contingent Liabilities and Contingent Assets
IAS 38 Intangible Assets
IAS 39 Financial Instruments: Recognition and Measurement
IAS 40 Investment Property
IAS 41 Agriculture
__ "চলমান ডলার সংকট নিরশনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ":
1) Cash incentive will be applicable at the rate of 2.5% against sending remittances into the country through legal means. (বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে 2.5% হারে নগদ প্রণোদনা প্রযোজ্য হবে।)
2) In order to raise fresh foreign currency deposit under NFCD accounts, Bangladesh Bank has instructed commercial banks to offer at least 4-5% interest rate on NFCD accounts. (NFCD অ্যাকাউন্টের অধীনে নতুন বৈদেশিক মুদ্রা আমানত বাড়ানোর জন্য, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে NFCD অ্যাকাউন্টগুলিতে কমপক্ষে 4-5% সুদের হার অফার করার নির্দেশ দিয়েছে।)
3) In order to discourage import, Bangladesh Bank has revised interest rate on its Export Development Fund (EDF) facility from 1% to 1.5%. (আমদানি নিরুৎসাহিত করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার রপ্তানি উন্নয়ন তহবিল (EDF) সুবিধার সুদের হার 1% থেকে 1.5% সংশোধন করেছে।)
4) In order to increase availability of foreign currency, Respective ADs shall encash 50% of the total balance held in relevant ERQ accounts immediately. (বৈদেশিক মুদ্রার সহজলভ্যতা বৃদ্ধির জন্য, সংশ্লিষ্ট ADs ব্যাংক অবিলম্বে প্রাসঙ্গিক ERQ অ্যাকাউন্টে থাকা মোট ব্যালেন্সের 50% এনক্যাশ করবে।)
5) Recently Bangladesh bank has changed banks’ net open position limit (NOP). Under the new net open position limit, banks will be permitted to hold 15% of foreign currencies of their capital compared to the earlier limit of 20%. (সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন লিমিট (NOP) পরিবর্তন করেছে। নতুন নেট ওপেন পজিশন লিমিটের অধীনে, ব্যাংকগুলিকে তাদের মূলধনের 15% বিদেশী মুদ্রা রাখার অনুমতি দেওয়া হবে যা আগে ছিলে 20%।)
6) BB has allowed commercial banks to transfer foreign currency (≤25% of regulatory capital) from its offshore banking unit (OBU) to local banking unit and conditionally, this money can be used to cover import expenses. (বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে তার অফশোর ব্যাংকিং ইউনিট (OBU) থেকে স্থানীয় ব্যাংকিং ইউনিটে বৈদেশিক মুদ্রা (≤25% নিয়ন্ত্রক মূলধন) স্থানান্তর করার অনুমতি দিয়েছে এবং শর্তসাপেক্ষে, এই অর্থ আমদানি ব্যয় মেটাতে ব্যবহার করা যেতে পারে।)
7) Undisclosed money (black money) earned abroad in any way can be legally brought into the country through banking channels. The amount will be valid and can be shown in income tax return paying only 7% tax. (যে কোনো উপায়ে বিদেশে অর্জিত অপ্রকাশিত অর্থ (কালো টাকা) ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে আনা যেতে পারে। আনিত অর্থের উপর শুধুমাত্র 7% ট্যাক্স প্রদান করলেই তা বৈধ ধরে আয়কর রিটার্নে দেখানো যাবে।)
8) To reduce the pressure on the country's foreign exchange reserves, Bangladesh Bank has instructed to inform in advance before opening large letters of credit (LC) for an amount of USD 50 lac or more. (দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বাংলাদেশ ব্যাংক ৫০ লাখ মার্কিন ডলার বা তার বেশি পরিমাণের বড় ঋণপত্র (LC) খোলার আগে আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।)
9) To reduce imports, Bangladesh Bank has stopped bank loans for importing 27 products. Besides, banks have stopped buying cars to reduce the pressure on the dollar. (আমদানি কমাতে বাংলাদেশ ব্যাংক ২৭টি পণ্য আমদানিতে ব্যাংকঋণ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ডলারের ওপর চাপ কমাতে ব্যাংকগুলোর গাড়ি কেনা বন্ধ করা হয়েছে।
10) Authorized dealer (AD) branches of Banks can go for drawing arrangements without letters of references/certificates from the Bangladesh Embassy/High Commission of the respective country and AD shall not impose charges to beneficiary while disbursing remittances. (ব্যাংকের অনুমোদিত ডিলার (AD) শাখা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন থেকে রেফারেন্স/শংসাপত্রের চিঠি ছাড়াই ড্রয়িং চুক্তিতে যেতে পারে এবং রেমিট্যান্স বিতরণ করার সময় AD সুবিধাভোগীদের উপর চার্জ আরোপ করবে না।)
22/07/2022
ভারতের ১৫তম ও উপজাতি হিসেবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের বিস্তারিত তথ্য:
সকল দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর পাশাপাশি ব্যয় সাশ্রয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১) বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে সকল মন্ত্রণালয় (মন্ত্রণালয়ের অধীনস্থ সকল অফিস) প্রয়োজনীয় কর্মপন্থা নিরুপন করবে। সরকারি সকল দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫% হ্রাস করতে হবে।
২)জ্বালানিখাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহারের লক্ষে অর্থ বিভাগ প্রয়োজনীয় পরিপত্র জারি করবে। অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারি যারা তেল ব্যবহার করেন এখন তাদের বরাদ্দ ২০ শতাংশ কম হবে।
৩) অনিবার্য না হলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করতে হবে এবং অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে।
৪) অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করতে হবে।
৫) খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের মাধ্যমে মজুদদারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য পদক্ষেপ জোরদার করতে হবে।
৬) শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার যৌক্তিকিকরণের লক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
৭) অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধিকল্পে অর্থ-বছরের শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৮) প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনঃপর্যালোচনা করে রাজস্ব ব্যয় হ্রাসের উদ্যোগ গ্রহণ করবে।
বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় সংবিধান থেকে সর্বাধিক বার আসা অনুচ্ছেদ সমূহ :
✅১নং অনুচ্ছেদঃ বাংলাদেশের নাম
✅ ২নং অনুচ্ছেদঃ বাংলাদেশের সীমানা
✅ ২(ক) অনুচ্ছেদঃ রাষ্ট্রধর্ম ইসলাম
✅ ৩নং অনুচ্ছেদঃ রাষ্ট্রভাষা বাংলা
✅ ৪নং অনুচ্ছেদঃ জাতীয় সঙ্গীত,পতাকা,প্রতীক
✅ ৪(ক) অনুচ্ছেদঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতি
✅ ৬নং অনুচ্ছেদঃ নাগরিকত্ব বাংলাদেশী
✅ ৭নং অনুচ্ছেদঃ সংবিধানের প্রজাতন্ত্র
✅ ১২নং অনুচ্ছেদঃ ধর্ম নিরপেক্ষতা
✅ ২২নং অনুচ্ছেদঃ নির্বাহী বিভাগ থেকে বিচার
বিভাগ পৃথকীকরণ
✅ ২৭নং অনুচ্ছেদঃ আইনের দৃষ্টিতে সমান
✅ ২৮ অনুচ্ছেদঃ নারী পুরুষ সমান
✅ ২৯ অনুচ্ছেদঃ সরকারী নিয়োগলাভের সমতা
✅ ৩১অনুচ্ছেদঃ আইনের আশ্রয় লাভের অধিকার
✅ ৩২অনুচ্ছেদঃ জীবন ও ব্যক্তি স্বাধীনতার
অধিকার রক্ষণ।
✅ ৩৬,৩৭,৩৮ নংঅনুচ্ছেদঃ চলাফেরা,সমাবেশ,সংগঠনের স্বাধীনতা
✅ ৩৯নং অনুচ্ছেদঃ চিন্তা,বিবেকের ও
বাকস্বাধীনতা
✅ ৪১নং অনুচ্ছেদঃ ধর্মীয় স্বাধীনতা
✅ ৭৭নং অনুচ্ছেদঃ ন্যায়পাল
✅ ৯৩অনুচ্ছেদঃ রাষ্ট্রপতি অধ্যাদেশ জারী
✅ ১০২ অনুচ্ছেদঃ রিট করার অধিকার
✅ ১৩৭নং অনুচ্ছেদঃ সরকারী কর্মকমিশন প্রতিষ্ঠা
✅ ১৪১নং অনুচ্ছেদঃ জরুরি অবস্থা ঘোষণা
09/07/2022
__ কেন আইবিএ'তে পড়বেন? https://youtu.be/axoucIeJYC4
__ Keynote Speaker: Prof. Mohammad A. Momen, Director of IBA (DU)
__ Organized by - IBA Alumni Association (IBAAA)
কেন আইবিএ'তে পড়বেন? | Prof. Mohammad A. Momen | Director of IBA, DU | Job School __ Why should you choose IBA? __ Keynote Speaker: Prof. Mohammad A. Momen, Director of IBA (DU) __ Organized by - IBA Alumni Association (IBAAA) ...
08/07/2022
_--_ শিনজো আবে হত্যা: বাংলাদেশ হারালো অনন্য এক বন্ধুকে
নাদিম মাহমুদ ; প্রকাশ: ০৮ জুলাই ২০২২ (প্রথম আলো)
শুক্রবার সকাল থেকে জাপানের কানসাই অঞ্চলে মেঘচ্ছন্ন ছিল। আর এই অঞ্চলের নারা শহরে আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য জাপানের উচ্চকক্ষের ভোটের প্রচারণায় অংশ নিতে এসেছিলেন, জাপানের সবচেয়ে দীর্ঘতম ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
সকালে মন্দিরের এই শহরে স্থানীয় এক রেলস্টেশনের পাশেই নির্বাচনি ভাষণের সময় আততায়ীর গুলিতে নিহত হন শিনজো আবে। আর তার মৃত্যুর মধ্য দিয়ে জাপানের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়ের জন্ম হল। প্রকৃতির মেঘাচ্ছনের মত জাপানিদের মনও কালো মেঘে ঢেকে গেল।
সকালে সাড়ে ১১ টায় গুলিবিদ্ধ হওয়ার পর সন্ধ্যা ৬ টায় সরকারিভাবে শিনজো আবের মৃত্যুর ঘোষণার আগ পর্যন্ত জাপানিরা ছিল উৎকণ্ঠিত। কিন্তু ফিরে আসার প্রার্থনা ও সব প্রত্যাশাকে ফেলে অন্যদেশের যাত্রী হয়ে গেলেন ৬৮ বছর বয়সী এই নেতা।
জাপানিদের সাথে শোকাহত আমরাও। স্বাধীনতার পর বাংলাদেশ-জাপানের সম্পর্কে যে ব্যক্তিটির ছোঁয়ায় ভালোবাসার প্রগাঢ়তা বেড়েছে, তিনি হলেন শিনজো আবে, এতে কোনো সন্দেহ নেই।
পড়াশুনার পাশাপাশি জাপানে সাংবাদিকতার সুবাদে প্রতিনিয়ত জাপানের খবরাখবর নিয়ে আপডেট থাকার কারণে, শিনজো আবের বিষয়ে এক ধরনের জানাশোনা তৈরি হয়েছে। যদিও ১০ মাস আগে আমি সাংবাদিকতা থেকে ইস্তেফা দিয়েছি, তবে আজকের ঘটনার পর ইমেইল চেক করতে দেখতে পেলাম, গত সাড়ে ছয় বছরে আমি ২০০টি প্রতিবেদন করেছি, যেখানে শিনজো আবের নাম বিভিন্নভাবে এসেছে। এইসব সংবাদ আওড়াতে গিয়ে চোখের সামনে ভেসে ওঠল, আবের দৃঢ় নেতৃত্বের কথা, তাঁর দুরদর্শীতার কথা।
বছর দুয়েক আগে হঠাৎ করে আবের প্রধানমন্ত্রিত্ব ছাড়ার খবরে যতটা নির্বাক হয়েছিলাম, শুক্রবার সকালে গুলিবিদ্ধের পর থেকে মনের ভেতর এক ধরনের শূন্যতা অনুভব করলাম। রক্তের সম্পর্ক না থাকার পরও যেন, প্রিয়জন হারানোর টান অনুভব করছি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজেদের আচরণের পরিবর্তন আনা জাপানিদের ভদ্রতা পুরো বিশ্বজুড়ে প্রশংসার দাবি রাখে। শান্তিপ্রিয় এ দেশে বন্দুক ব্যবহারে কড়াকড়ি আইন থাকার কারণে এখানে অবৈধ বন্দুকের ব্যবহার একবারে বিরল ঘটনা। আর এই বিরল ঘটনাটি ঘটল জাপানের সবচেয়ে জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের কপালে।
১৯৫৪ সালের ২১ সেপ্টেম্বর রাজধানী টোকিওতে জন্ম নেওয়া শিনজো আবেকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর জাপানের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রভাবশালী নেতা মনে করা হয়। বলা হচ্ছে, গত দেড় দশকের জাপানের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে এই নেতার ভূমিকাকে সামনে রাখা হয়।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শিনজো আবের নানা নবুসুকে কিশি ছিলেন জাপানের মন্ত্রী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করা শিনজো আবে রাজনীতিতে যোগ দেওয়ার আগে কোবেতে একটি স্টিল কারখানায় চাকরি করেন। রাজনীতিতে যার রক্তে মিশে আছে, সে কীভাবে এই চাকরিতে টিকবে? তাই আশির দশকে ওই কোম্পানির চাকরি থেকে ইস্তেফা দিয়ে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপির সাধারণ সম্পাদকের ব্যক্তিগত সচিব হন তিনি। সেখান থেকে রাজনীতিতে পথচলা শুরু তাঁর। অত্যন্ত কম জনপ্রিয় ওই দলটির টিকিটে ১৯৯৩ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন শিনজো আবে। পরবর্তীতে দলটির নেতৃত্বের বলয়ে তিনি মন্ত্রী পরিষদের মূখ্য সচিব হন ২০০৫ সালে। এর কিছুদিন পর ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে এক বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশের নেতৃত্বে আসেন তিনি।
২০১২ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আবের দল এলডিপি জয়ী হওয়ার পর আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০১২ সালে ক্ষমতায় আসার পর পর বেশি আয়, বেশি ব্যয় ও বেশি করের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শিনজো আবে। এই ক্ষেত্রে দেশের কর ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৮ শতাংশে করা হলে জাপানিদের মধ্যে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। ক্ষমতা পূর্ণ হওয়ার আগেই ফের ২০১৪ সালে জাতীয় নির্বাচনের আয়োজন করে আবে সরকার।
এই মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জাপানের ইতিহাসে বেশ কিছু পরবর্তন আনেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ক্ষতকে ভুলতে জাপান আইন করে দেশটির সৈন্যদের বহিঃযুদ্ধে অংশগ্রহণের সুযোগ বন্ধ করে দেয়। যে কারণে, মিত্রদেশগুলোর ডাকে কিংবা জাতিসংঘের শান্তি রক্ষায় জাপানি সৈন্যদের উপস্থিতি ছিল না। এমনকি উত্তর কোরিয়ার সীমাহীন রকেট উৎক্ষেপণ, জাপান সাগরে চীনের আধিপত্যর হুঙ্কার আর বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই আইন সংশোধনের উদ্যোগ নেয় আবে সরকার। যদিও ২০১৫ সালে ১৯ সেপ্টেম্বর ওই আইন পাশের আগে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে, পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে প্রতিরক্ষার ওই বিলটি পাস করা থেকে কিছুতে পিছপা হয়নি আবে সরকার। আর এর মধ্যে দিয়ে জাপানি সৈন্যরা প্রয়োজনে সীমান্ত পাড়ি দিয়ে শত্রুদের মোকাবেলা করার সুযোগ পায়।
১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য জাপান রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায়নি। তবে শিনজো আবের নেতৃত্ব থাকাকালীন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিতর্কিত ভূমিকার জন্য বেশ কয়েকবার ক্ষমা চান। ২০১৫ সালের আগস্টে যুদ্ধের সত্তরতম বার্ষিকী উদযাপনের সময় চীন ও দ. কোরিয়ার কাছে ‘আন্তরিক ক্ষমা’ চান। এমন কি দ. কোরিয়ার ‘যৌনদাসী’, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের হাতে সম্ভম হারিয়েছিলেন, তাঁদের কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে জাপানের উদারতা বিশ্ববাসীর কাছে প্রস্ফূটিত হয়।
শুধু তাই নয়, পরের বছর ২০১৬ সালে সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে হিরোশিমায় নিয়ে আসেন তিনি। হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার পর প্রথম কোনো মার্কিন সরকারপ্রধানের হিরোশিমায় সফর ছিল। শুধু তাই নয়, ওই বছরই আবে পার্ল হাবারে ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপানি সৈন্যদের আক্রমণে নিহত ২৪০০ মার্কিন নৌ সেনা ও কয়েক ডজন জাপানি সৈন্য নিহতের স্মরণ করতে সেখানে যান। এ ছাড়াও রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের পারদ কিছুটা হলেও কমিয়ে এনেছিলেন আবে ও তাঁর সরকার।
এরই মধ্যে দেশটির সম্রাট আকিহিতো সিংহাসন ছাড়ার জন্য আইন প্রণয়নে আবের ভূমিকা প্রশংসনীয় বটে। ঐতিহাসিক ওই আইনের বলয়ে আকিহিতো সিংহাসন ত্যাগ করে তাঁর ছেলে নারুহিতোকে ক্ষমতায় আনেন।
তবে প্রধানমন্ত্রিত্ব থাকাকালিন নিজের কোনো কর্মকাণ্ডে বির্তকে না জড়ালেও স্ত্রীর জন্য কিছুটা সমালোচিত হন তিনি। ২০১৮ সালে ২৮ মার্চ ওসাকার তয়োনাকা সিটিতে স্কুলের জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে তাঁর স্ত্রী প্র্রধানমন্ত্রী দপ্তরের প্রভাব খাটিয়ে জাল নথি তৈরির করার বিষয়টি গণমাধ্যমে সমালোচিত হওয়ার পর তিনি নিজে দেশবাসীর কাছে ক্ষমা চান।
করোনার মধ্য দেশের অর্থনীতি যখন নড়বড়ে তখন তিনি প্রণোদনা প্যাকেজ চালু করেন। পুরো জাপানজুড়ে মাথাপিছু অর্থ সহায়তা দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে এগিয়ে নেওয়ার ঘোষণা দেয়। ২০২০ সালে দীর্ঘস্থায়ী অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কয়েক মাস অন্তরালে থাকলেও নির্বাচনে দলের নেতাদের প্রচারণায় সব সময় সরব থেকেছেন। তাঁর আর্শীবাদপুষ্ট হয়ে ইয়োশিহিদে সুগা প্রধানমন্ত্রিত্ব করে কিশিদার কাঁধে তুলে দেন, যেখানে অনুঘটক হিসেবে পর্দার আড়ালে ছিলেন শিনজো আবে।
শিনজো আবে জাপানিদের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব। বাংলাদেশেও তিনি জনপ্রিয়তা গড়েছেন নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। বাংলাদেশ সফর করেছেন, দেশের উন্নয়নে বড় বড় প্রকল্পে অনেকটা নিঃসংকোচে বরাদ্দ দিয়ে গিয়েছেন তিনি। ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর অন্যান্য দেশ বাংলাদেশের কাছ থেকে সরে যাচ্ছিল, তখন নিজেদের সাত নাগরিক নিহত হওয়ার পরও তিনি বাংলাদেশের প্রতি আস্থার সম্পর্ক অটুট রাখার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার মধ্যে দিয়ে অনেকের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, দুই দেশের সম্পর্ক এতোটুকু ফাটল ধরেনি।
সবচেয়ে মজার বিষয় ছিল, ওই বছরই জি-৭ আয়োজক দেশ হওয়ায় তিনি এশিয়ার যে কয়েকটি দেশকে আমন্ত্রণের সুযোগ দিয়েছেন, সেখানে দ. এশিয়ার একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বলা হয়ে থাকে, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু যদি জাপান হয়, সেখানে শিনজো আবেকে তার মূল অনুঘটক বলা মোটেই অমূলক হবে না। যদিও জাপানের পররাষ্ট্রনীতি অনেক প্যারামিটারের উপর নির্ভর করে। তবে বাংলাদেশের প্রতি শিনজো আবের যে সহানুভূতি ছিল, তা আমরা সুগা কিংবা কিশিদার মধ্যে দেখতে পাইনি। শুধু বাংলাদেশ নয়, ভারতের সাথে জাপানের সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকায় ছিলের আবে। কয়েক দফা ভারত সফরে গিয়ে জাপানের সাথে দৃঢ় সম্পর্ক শিনজো আবের ফসল ছিল।
আততায়ীর গুলিতে প্রাণ হারানো আবের এই প্রস্থান মেনে নেওয়ার মতো নয়। বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শিনজো আবের প্রস্থান কখনো পূরণ হওয়ার নয়। তাঁর মতো নক্ষত্রের ছোঁয়ায় জাপানের যে পরিবর্তনের হাওয়া লেগেছিল, তা থেমে যাবে না গতিশীল থাকবে তা সময় বলে দেবে। তবে আপাতত দৃষ্টিতে শিনজো আবের এই অপ্রত্যাশিত মৃত্যু জাপানের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে। শান্তিপ্রিয় জাতির তিলকে কলঙ্কমোচনে দায়ভার জাপানিদের উপর এলো।
ঘাতকের বুলেটে শিনজো আবে হয়তো মহাশূন্য হারিয়ে গেছেন, তবে তাঁর ফেলে যাওয়া কর্ম তাঁকে বেঁচে রাখবে, জাপানিদের হৃদয়ে, বিশ্ববাসীর হৃদয়ে। এই মহান ব্যক্তির প্রয়াণে শ্রদ্ধা জানাই।
· ড. নাদিম মাহমুদ গবেষক, ওসাকা বিশ্ববিদ্যালয় জাপান।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২:
০১. বাংলাদেশের মোট জনসংখ্যা– ১৬৯.১১ মিলিয়ন।
০২. জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার– ১.৩৭%।
০৩. জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.)– ১১৪০ জন।
০৪. প্রত্যাশিত গড় আয়ু– ৭২.৮ বছর [পুরুষ (৭১.২), মহিলা (৭৪.৫)]।
০৫. মাথাপিছু জাতীয় আয়– ২৮২৪ মার্কিন ডলার।
০৬. মাথাপিছু জিডিপি– ২৭২৩ মার্কিন ডলার।
০৭. মোট রপ্তানি আয়– ৩২০৭১ মিলিয়ন মা.ড.।
০৮. মোট আমদানি ব্যয়– ৫৪৩৭৭ মিলিয়ন মা.ড.।
০৯. বৈদেশিক মুদ্রার গড় বিনিময় হার (২০২১-২২ জুলাই-এপ্রিল)– ৮৫.৮৫ মা.ড.।
১০. বৈদেশিক মুদ্রার মজুদ (এপ্রিল ২০২২ পর্যন্ত)– ৪৪০৮৯ মি.মা.ড.।
১১. মূল্যস্ফীতি (গড়) (২০২১-২২ জুলাই-মার্চ)– ৫.৮৩%।
১২. সাক্ষরতার হার (৭ বছর+)– ৭৫.২%।
*** নতুন বাজেটের কিছু বিষয়ঃ
বাজেটের অগ্রাধিকারঃ
১) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
২) খাদ্য নিরাপত্তা
৩) মানবসম্পদ উন্নয়ন
৪) অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি ও বহুমুখী করণ
৫) কর্মসৃজন ও পল্লী উন্নয়ন
কোভিডের অভিঘাত থেকে ঘুরে দাঁড়ানোর নির্দেশকঃ
১. বৈদেশিক মুদ্রা রিজার্ভ
২. রপ্তানি আয় বৃদ্ধি
৩. বৈদেশিক শ্রম বাজার স্বাভাবিক
৪. প্রবাসী আয় বৃদ্ধি
৫. সফল টিকা প্রদান কর্মসূচী
প্রবাস আয় বৃদ্ধির জন্য পদক্ষেপঃ
১. বৈধ পথে আগত রেমিটেন্সে ২.৫% প্রণোদনা প্রদান।
২. ৫০০০ ডলারের অধিক প্রবাস আয় প্রেরণের ক্ষেত্রে প্রণোদনার প্রাপ্তিতে রেমিটেন্সকারীর তথ্যাদি এক্সচেঞ্জ হাউজ হতে প্রেরণের বাধ্যবাধকতা প্রত্যাহার।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সরকারের কর্মপরিকল্পনাঃ
১. TCB’র মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি।
২. দরিদ্র জনগোষ্ঠীর বৃহত্তর অংশকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা।
৩. ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন।
৪ বেসরকারি খাতে ঋণ প্রবাহ অব্যাহত রাখা।
এফডিআইঃ
কর প্রশাসন সহজীকরণ, রেমিট্যান্স গাইডলাইন, যথাযথ অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনশক্তি হলো মূল বৈশিষ্ট্য যা দেশে আরও বেশি বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে সাহায্য করবে।
লক্ষ্যঃ
২০২২ সালে দুই বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৩ সালে আড়াই বিলিয়ন ডলার আনার লক্ষ্য বাংলাদেশের।
সরকারী পদক্ষেপঃ
১) দেশ ও দেশের বাইরে সেমিনার, ওয়ার্কশপ, রোড শো, ট্রেড শো আয়োজন ও পৃষ্ঠপোষকতা।
২) Bangladesh Trade and Investment Summit এবং International Investment Summit আয়োজন।
৩) EXPO 2020 দুবাইতে সক্রিয়ভাবে অংশগ্রহন।
৪) দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম চলমান, ইতোমধ্যে ৯৭টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন প্রদান করা হয়েছে, যার মধ্যে ২৮ টি বাস্তবায়নাধীন।
৫) সরকারী অর্থনৈতিক অঞ্চলে ১৯৬টি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেয়া হয়েছে, যাদের প্রস্তাবিত
বিনিয়োগের পরিমাণ ২৫ মিলিয়ন মার্কিন ডলার।
৬) বেসরকারী অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের পরিমাণ ৪ মিলিয়ন মার্কিন ডলার।
৭) পিপিপি প্রকল্প বাস্তবায়নের জন্য পিপিপি আইন ২০২২ প্রণয়নের পরিকল্পনা চলমান।
সূত্রঃ জাতীয় বাজেট ২০২২- ২৩
Courtesy: ইউসুফ ছোটন (Senior Officer, Sonali Bank)
06/06/2022
৩০টি প্রতিষ্ঠানের চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ
০১। বাংলাদেশ ব্যাংকঃ
☞ পদের নামঃ Assistant Director (General) -২২৫টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৬-২০২২ ইং।
☞ আবেদন ফিঃ প্রযোজ্য নয়।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd
০২। পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসঃ
☞ পদের নামঃ সহকারী জজ- ১০০টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১২-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bjsc.teletalk.com.bd
০৩। বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন করঃ
☞ পদসমূহঃ ০৬ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://ltuvat.teletalk.com.bd
০৪। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী (বাপেক্স) লিমিটেডঃ
☞ পদসমূহঃ ৬৫ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৬-২০২২ থেকে ১৪-০৭-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bapex.teletalk.com.bd
০৫। পূবালী ব্যাংক লিমিটেডঃ
☞ পদের নামঃ Software Developer (বিভিন্ন ক্যাটাগরিতে)।
☞ আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://recruitment.pubalibankbd.com
০৬। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলঃ
☞ পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://barc.teletalk.com.bd
০৭। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ঃ
☞ পদসমূহঃ ০৯ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd
০৮। পেট্রোবাংলাঃ
☞ পদের নামঃ এমএলএসএস -৪৫টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১০-০৬-২০২২ থেকে ৩০-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bogmc.teletalk.com.bd
০৯। বাংলাদেশ তাঁত বোর্ডঃ
☞ পদসমূহঃ ১১ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৯-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bhb.teletalk.com.bd
১০। বাংলাদেশ সেনাবাহিনীঃ
☞ পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরিতে ২৩৯টি বেসামরিক পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৮-০৬-২০২২ ইং।
☞ আবেদন ফরমঃ https://www.army.mil.bd/Job-Circulation-List
১১। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরঃ
☞ পদসমূহঃ ০৭ ক্যাটাগরির ১৭৩টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৪-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://ddmr.teletalk.com.bd
১২। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডঃ
☞ পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৩-০৬- ২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://egcb.teletalk.com.bd
১৩। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনাঃ
☞ পদসমূহঃ ১১ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২১-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://khulnavat.teletalk.com.bd
১৪। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডঃ
☞ পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরিতে ২২০টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২১-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://tgtdcl.teletalk.com.bd
১৫।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ঃ
☞ পদসমূহঃ ২৯ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৯ -০৬-২০২২ ইং ।
☞ অনলাইনে আবেদনঃ https://bsmmu.edu.bd
১৬। বাংলাদেশ রেলওয়েঃ
☞ পদের নামঃ গেইটম্যান (ট্রাফিক) – ৬৮৪ টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৭-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://br.teletalk.com.bd
১৭। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটঃ
☞ পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২১-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bari.teletalk.com.bd
১৮। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনঃ
☞ পদসমূহঃ ১৪ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৯-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://brtc.teletalk.com.bd/brtc_2022/apply.php
১৯। দুর্নীতি দমন কমিশনঃ
☞ পদসমুহঃ ০৩ ক্যাটাগরির ১৬৪টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://acc.teletalk.com.bd
২০।জাতীয় বিশ্ববিদ্যালয়য়ঃ
☞ পদসমূহঃ ১৯ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://103.113.200.30/career
২১। পল্লী সঞ্চয় ব্যাংকঃ
☞ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির ১২৫টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১২-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd
২২। ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডঃ (সংশোধিত)
☞ পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৩-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://www.desco.org.bd/bangla/career.php
২৩। উত্তরা ব্যাংক লিমিটেডঃ
☞ পদসমূহঃ Assistant Officer (General) & Assistant Officer (Cash).
☞ আবেদনের সময়সীমাঃ ১২-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://122.144.14.17
২৪। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কোর্টবাড়ী, কুমিল্লাঃ
☞ পদসমূহঃ ২৩ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১১-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bard.teletalk.com.bd
২৫। ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষঃ
☞ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৯-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://old.dwasa.org.bd/career
২৬। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনঃ
☞ পদসমূহঃ ০৭ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৭-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bcic.teletalk.com.bd
২৭। চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষঃ
☞ পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৭-০৬-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://cwasa.teletalk.com.bd
জেলা প্রশাসকের কার্যালয়সমূহঃ
২৮। জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরঃ
☞ পদসমূহঃ ০৮ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২২ ইং।
২৯। জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটঃ
☞ পদের নামঃ ইউনিয়ন পরিষদ সচিব -১১টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২০-০৬-২০২২ ইং।
৩০। জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জঃ
☞ পদসমূহঃ ০৮ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১২-০৬-২০২২ থেকে ১২-০৭-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dcmaniksani.teletalk.com.bd