AL-Madinah International Academy

AL-Madinah International Academy আল্লাহ উম্মতী মুহাম্মাদ কে মাফ করে দিন।

22/06/2026

📖🌿 আলহামদুলিল্লাহ!

আমাদের চারজন মেধাবী শিক্ষার্থী কে আজ সম্মানিত প্রিন্সিপাল সাহেব নাজেরার সবক প্রদান করেছেন।

কুরআনের পথে তাদের নতুন যাত্রা সফল ও বরকতময় হোক। আমীন। 🤲

আলহামদুলিল্লাহ! আজ আল মাদিনাহ ইন্টারন্যাশনাল একাডেমীতে অত্যন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ...
22/06/2026

আলহামদুলিল্লাহ!

আজ আল মাদিনাহ ইন্টারন্যাশনাল একাডেমীতে অত্যন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রথম সাময়িক পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা, চরিত্র গঠন ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আমরা আমাদের সকল কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনি ও দুনিয়াবি উভয় ক্ষেত্রেই সফলতা দান করুন। আমীন। 🤲

মেধার স্বীকৃতি, সফলতার অনুপ্রেরণা।

16/06/2026

গতকাল আমাদের আল মাদিনাহ ইন্টারন্যাশনাল একাডেমীতে আগমন করেন দেশবরেণ্য Hafez Qari Nazmul Hasan শায়খ ক্বারী নাজমুল হাসান সাহেব (হাফিযাহুল্লাহ)।

হুজুর মাদরাসার শিক্ষার্থীদের কুরআনুল কারীমের মাশক করান এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের তিলাওয়াত শুনেন। তিনি হিফজ বিভাগের ছাত্রদের বিভিন্ন প্রশ্ন করেন, তাদের যোগ্যতা ও প্রস্তুতি যাচাই করেন এবং যারা সুন্দর উত্তর প্রদান করেছে তাদেরকে উৎসাহস্বরূপ পুরস্কার প্রদান করেন।

হুজুর স্নেহভরে বলেন, “আমি সাধারণত মাসিক মাশকের জন্য কোনো মাদরাসায় যাই না; তবে আল মাদিনাহ ইন্টারন্যাশনাল একাডেমীতে আসতে আমার ভালো লাগে। এখানকার পরিবেশ, শিক্ষার্থীদের আগ্রহ এবং অনাবাসিক ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়।”

আল্লাহ তাআলা শায়খকে সুস্থতা, দীর্ঘায়ু ও বরকতময় জীবন দান করুন এবং তাঁর ইলম ও খেদমতকে উম্মাহর জন্য আরও বেশি উপকারী করে দিন। আমীন। 🤲

🌿 মাসিক বিশেষ মাশকে কুরআন মাজলিশ 🌿আলহামদুলিল্লাহ!আজকের মাসিক বিশেষ মাশকে কুরআনের ক্লাসে বাচ্চাদের তিলাওয়াত, তাজবীদ ও কুর...
15/06/2026

🌿 মাসিক বিশেষ মাশকে কুরআন মাজলিশ 🌿

আলহামদুলিল্লাহ!
আজকের মাসিক বিশেষ মাশকে কুরআনের ক্লাসে বাচ্চাদের তিলাওয়াত, তাজবীদ ও কুরআন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন শায়খ ক্বারী নাজমুল হাসান সাহেব (হাফিজাহুল্লাহ)।

🌿 আলহামদুলিল্লাহ 🤲আল্লাহ তাআলার অশেষ রহমত ও অনুগ্রহে আমাদের আল মাদিনা ইন্টারন্যাশনাল একাডেমী-র চুরি হয়ে যাওয়া ভ্যানটি ...
04/06/2026

🌿 আলহামদুলিল্লাহ 🤲

আল্লাহ তাআলার অশেষ রহমত ও অনুগ্রহে আমাদের আল মাদিনা ইন্টারন্যাশনাল একাডেমী-র চুরি হয়ে যাওয়া ভ্যানটি অবশেষে উদ্ধার হয়েছে।

আলহামদুলিল্লাহ, ভ্যানটি এখন নিরাপদে আমাদের কাছে ফিরে এসেছে।

আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের প্রতিষ্ঠানকে সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করুন।

🚨 জরুরি বিজ্ঞপ্তি 🚨আল মদিনা ইন্টারন্যাশনাল একাডেমী-এর শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি ভ্যানগাড়ি আজ কিছুক্ষণ...
30/05/2026

🚨 জরুরি বিজ্ঞপ্তি 🚨
আল মদিনা ইন্টারন্যাশনাল একাডেমী-এর শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি ভ্যানগাড়ি আজ কিছুক্ষণ আগে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে চুরি হয়ে গেছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ভ্যানগাড়িটির সন্ধান পেয়ে থাকেন বা এ সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
📞 যোগাযোগ: [01607339098] ভ্যান ড্রাইভার মোহাম্মদ তামিম
(01919-414440) মাদ্রাসা কর্তৃপক্ষ মাওলানা কাউসার সাহেব
আপনাদের একটি শেয়ারও ভ্যানগাড়িটি খুঁজে পেতে সহায়ক হতে পারে।

নোট: নীল রঙের , মটর লাগানো আছে ব্যাটারি সহ, ভ্যান গাড়ির পিছনে মাদ্রাসার নাম্বার আছে
সামনে মাদ্রাসার নাম ও লোগো আছে—

মাদ্রাসার অফিস নাম্বার +8801785764128

আমাদের বিশেষ মাজলিসে মাশকে কুরআনের ক্লাস একটু পর শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ ক্লাস নিবেন- হাফেজ ক্বারী নাজমুল হাসান সাহেব...
18/04/2026

আমাদের বিশেষ মাজলিসে মাশকে কুরআনের ক্লাস একটু পর শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ

ক্লাস নিবেন- হাফেজ ক্বারী নাজমুল হাসান সাহেব।

শোকবার্তা অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের আল-মাদিনা ইন্টারন্যাশনাল একাডেমির ক্লাস ওয়ানের ছাত্র সরদার আব্দু...
13/04/2026

শোকবার্তা
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের আল-মাদিনা ইন্টারন্যাশনাল একাডেমির ক্লাস ওয়ানের ছাত্র সরদার আব্দুল্লাহ আল মুয়াজ এর পরম মমতাময়ী মা আজ বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
তার এই মৃত্যুতে আমরা আল-মাদিনা ইন্টারন্যাশনাল একাডেমি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মারহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।পরম করুণাময় আল্লাহ তাদেরকে সবরে জামিল এবং নে'মাল বদল দান করেন

বিনীত
মাদ্রাসা কর্তৃপক্ষ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,​পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে সমাগত হয়...
20/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
​পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
আল-মদিনা ইন্টারন্যাশনাল একাডেমীর পক্ষ থেকে আমি সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীদের জানাই ঈদের অগ্রীম প্রাণঢালা অভিনন্দন— ঈদ মোবারক!

02/03/2026

কুরআনের ছায়াতলে গড়ে উঠুক আগামী প্রজন্ম
রমাদানের সেরা সঙ্গী আল কুরআন,

আসুন, তিলাওয়াত শুনি—আমল বাড়াই—নিজেকে গড়ি

রমাদানের পবিত্র মুহূর্তে আমাদের মাদরাসার ছাত্রের কণ্ঠে তিলাওয়াত।
শুনে অন্তর নরম হোক, জীবন বদলে যাক।

আল-মাদিনাহ কে আপনার দু'আতে শরিক রাখবেন 🤲

Address

House-3240 (Adjacent Riazul Jannah Masjid), Solmaid, Vatara
Dhaka
1212

Telephone

+8801785764128

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Madinah International Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AL-Madinah International Academy:

Shortcuts

Share