Proyash Institute of Special Education

Proyash Institute of Special Education Proyash specializes in the inclusive education of children with disabilities.

আজ বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে “HeartCraft by Proyash”–এর নতুন গ্যালারি আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গ্যালারির শু...
21/08/2026

আজ বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে “HeartCraft by Proyash”–এর নতুন গ্যালারি আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গ্যালারির শুভ উদ্বোধন করেন প্রয়াস-এর সম্মানিত নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ। এ সময় প্রয়াস পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

**HeartCraft by Proyash** প্রয়াস-এর বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও সম্ভাবনাকে তুলে ধরার একটি বিশেষ উদ্যোগ। এখানে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি নান্দনিক ও বৈচিত্র্যময় হস্তশিল্প প্রদর্শন ও বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রয়াস-এর এই উদ্যোগকে আরও কাছ থেকে জানতে ও আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল কাজকে উৎসাহিত করতে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে অবস্থিত HeartCraft by Proyash গ্যালারি পরিদর্শনের জন্য সকলকে আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

📍 স্থান: বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম
🗓️ **সাপ্তাহিক বন্ধ:বুধবার
#বাংলাদেশসামরিকজাদুঘর

Parent Awareness SessionOn 13 August 2026, Proyash organized a two-hour parent awareness session on “Puberty and Adolesc...
13/08/2026

Parent Awareness Session

On 13 August 2026, Proyash organized a two-hour parent awareness session on “Puberty and Adolescence in Children with Special Needs.” The session covered physical and emotional changes, personal hygiene, sensory and behavioural concerns, privacy, safe touch and practical strategies for supporting children through adolescence. Parents also received guidance on using puberty-related Social Story Books at home.

The session was conducted by Dr Lt Col (Retd) Habibul Islam, Psychiatrist and Director, Intervention Clinic, Proyash; Sharmin Sultana, Associate Professor, Marks Medical College & Dental Unit; and Afroza Sultana, Expert in Disability and Inclusive Education, Vice Principal, Proyash.

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, 'প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয়'-এর প্রথম ব্যাচ হিসেবে এ বছর (২০২৬) এসএসসি প...
10/08/2026

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, 'প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয়'-এর প্রথম ব্যাচ হিসেবে এ বছর (২০২৬) এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ, প্রথম ব্যাচেই শতভাগ পাসসহ তারা অত্যন্ত সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।

শিক্ষার্থীদের ফলাফল:
১। মুহতাসিন চৌধুরী - জিপিএ ৪.৭৮
২। তাহমিদ যুহাইর ইশমাম - জিপিএ ৪.৬১
৩। বৈশাখী খানম - জিপিএ ৪.২৮
৪। তাবাসসুম ইসলাম - জিপিএ ৪.১১

'প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান'-এর পক্ষ থেকে কৃতকার্য সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

এই চমৎকার সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রম ও অবদান রাখা অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল শিক্ষকমণ্ডলী এবং সম্মানিত অভিভাবকদের প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

06/08/2026
আজ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপি...
05/08/2026

আজ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

প্রয়াস পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও সংগ্রামীদের স্মরণ করছে।

ড. ভ্যালেরি অ্যান টেইলরপ্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (CRP), ডক্টর অব হেলথ স...
04/08/2026

ড. ভ্যালেরি অ্যান টেইলর
প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (CRP), ডক্টর অব হেলথ সায়েন্সেস (সম্মানসূচক), ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটি, যুক্তরাজ্য আজ প্রয়াস প্রাঙ্গণ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি অত্যন্ত আগ্রহের সাথে প্রয়াসের থেরাপি কার্যক্রম, দৃষ্টিনন্দন সেন্সরি গার্ডেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে পরিচালিত বহুমুখী সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই প্রতিষ্ঠানের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং আধুনিক সুযোগ-সুবিধা প্রত্যক্ষ করে তিনি ভূয়সী প্রশংসা করেন, যা আমাদের নিরলস প্রচেষ্টার এক বিশাল স্বীকৃতি।

মিস ভ্যালেরি অ্যান টেইলরের মতো একজন মহীয়সী ব্যক্তিত্বকে প্রয়াস প্রাঙ্গণে অভ্যর্থনা জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষায়িত সেবার প্রসার ও পুনর্বাসনের ক্ষেত্রে তাঁর জীবনের মহৎ কর্মযজ্ঞ আমাদের জন্য এক বড় শিক্ষণীয় বিষয়।

তাঁর এই উপস্থিতি এবং আমাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথাগুলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে আমাদের দায়বদ্ধতা ও সেবার মানকে আরও বেগবান করবে। প্রয়াস পরিবার মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

🌏 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট প্রদর্শনী 🌿বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ, ৩ আগস্ট ২০২৬, প্রয়াস ব...
03/08/2026

🌏 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট প্রদর্শনী 🌿

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ, ৩ আগস্ট ২০২৬, প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয়-এর প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির বিশেষ ও নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রয়াস হলে 'পরিবেশ পরিচিতি' বিষয়ের ওপর শ্রেণিভিত্তিক দলীয় প্রজেক্ট ওয়ার্ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন এবং তাদের প্রজেক্ট বিষয়ে প্রশ্ন করেন। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে তাদের শেখা বিষয় উপস্থাপন করে।

প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ পানি, বনায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই পৃথিবী গঠনে সচেতনতার গুরুত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করে। এ কার্যক্রম তাদের সৃজনশীলতা, দলগতভাবে কাজ করার দক্ষতা এবং বাস্তবমুখী শিক্ষাকে আরও সমৃদ্ধ করেছে।

02/08/2026
বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) আয়োজিত জাতীয় যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতা-২০২৬ এ  NDD বিভাগে প্রথম স্থান অর্জন ক...
01/08/2026

বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) আয়োজিত জাতীয় যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতা-২০২৬ এ NDD বিভাগে প্রথম স্থান অর্জন করে প্রয়াসের মোঃ আরিয়ান ইসলাম (৭ম শ্রেণী স্কুলঃ প্রত্যাশা) এবং ৩য় স্থান আর্জন করে ফাইয়াজ আল তাসনিম ইনতেসার খান (কাশিফ) (স্কিল বিভাগঃ আইটি)।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জনাব ফকির মাহবুব আনাম, এমপি
মাননীয় মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত 'ঢাকা দিবস-২০২৬' চিত্রাঙ্ক...
26/07/2026

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত 'ঢাকা দিবস-২০২৬' চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেছে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সৃজনশীলতার রঙে তারা তুলে ধরেছে তাদের কল্পনা, প্রতিভা ও স্বপ্ন। 🌸🖌️

Address

Road No. 11 Nirjhor, Dhaka Cantonment
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Proyash Institute of Special Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Proyash Institute of Special Education:

Shortcuts

Share

Category