Scholarship Zone

Scholarship Zone

Share

বাংলাদেশের সকল শিক্ষাবৃত্তির খবর!

23/09/2025

🎓সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫ 🎓

সোনালী ব্যাংক দিচ্ছে #১০,০০০ টাকা শিক্ষাবৃত্তি।
এইচএসসি ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

🗓 আবেদনের সময়: ২১ সেপ্টেম্বর ২০২৫ – ২০ অক্টোবর ২০২৫
💵 বৃত্তির পরিমাণ: এককালীন ১০,০০০/- টাকা

👩‍🎓 কারা আবেদন করতে পারবেন?
1️⃣ এইচএসসি/সমমান পর্যায়ের শিক্ষার্থী
✅ ২০২৪ সালে এসএসসি/সমমান উত্তীর্ণ

✅ জিপিএ:
সাধারণ শিক্ষার্থী: ৫.০০
মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি: ৪.৫০
প্রতিবন্ধী: ৩.৫০

2️⃣ স্নাতক/সমমান পর্যায়ের শিক্ষার্থী
✅ ২০২৪ সালে এইচএসসি/সমমান উত্তীর্ণ

✅ জিপিএ:

সাধারণ শিক্ষার্থী: ৫.০০
মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি: ৪.৫০
প্রতিবন্ধী: ৩.৫০

⚠️ শর্তাবলী:
শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী (মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০ টাকা, মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত) আবেদন করতে পারবেন।
স্বচ্ছল শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

📲 আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে হবে।

✨ আরও শিক্ষাবৃত্তি ও উপবৃত্তির তথ্য পেতে পেজটি ফলো করুন ✅

27/10/2024

হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

শিক্ষার জন্য ঋণ, দিতে হবে না কোনো সুদ

∎ হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘মেধা লালন প্রকল্পে’র অধীনে শুধু ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শিক্ষাঋণ প্রদান করবে। এ শিক্ষাঋণটি সম্পূর্ণ সুদমুক্ত। ছাত্রছাত্রীদের দরিদ্র ও মেধাবী হতে হবে।

# মাসিক শিক্ষাঋণের পাশাপাশি প্রকল্পভুক্ত ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষাবর্ষে শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে, যা সম্পূর্ণ ফেরত দিতে হবে না।

# আবেদন জমা দেওয়ার শেষ তারিখ:

২০ নভেম্বর ২০২৪।

আবেদন ফরম সংগ্রহের নিয়ম

ছাত্রছাত্রীরা নির্ধারিত আবেদন ফরম ফাউন্ডশেনের অফিস থেকে সরাসরি নিতে পারবে অথবা ফাউন্ডেশনের ওয়েবসাইট hdfbd.com থেকে সংগ্রহ করতে পারবে।

আবেদন ফরম জমা দেওয়ার নিয়ম

আবেদন ফরম ডাকযোগে বা সরাসরি হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অফিসে (শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন সকাল ৯.৩০ থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত) জমা দেওয়া যাবে।

শিক্ষাঋণ ও শিক্ষা উপকরণ কেনার জন্য অনুদান

# উচ্চমাধ্যমিক শ্রেণি: মাসিক শিক্ষাঋণ: ১ হাজার ১৫০ টাকা, প্রতি শিক্ষাবর্ষে অফেরতযোগ্য অনুদান: বিজ্ঞান/ভোকেশনাল: ৭০০ টাকা, মানবিক/বাণিজ্য/অন্যান্য: ৫০০ টাকা।

# স্নাতক শ্রেণি (শুধু প্রকল্পভুক্ত সদস্যদের জন্য): মাসিক শিক্ষাঋণ: জেনারেল ১ হাজার ৭০০ টাকা, টেকনিক্যাল ১ হাজার ৮০০ টাকা।

প্রতি শিক্ষাবর্ষে অফেরতযোগ্য অনুদান: জেনারেল ১ হাজার টাকা, টেকনিক্যাল ২ হাজার টাকা।

আবেদনকারীর যোগ্যতা

# বিজ্ঞান/ভোকেশনাল বিভাগ: ন্যূনতম জিপিএ (জেলা সদরের স্কুল) ৪.৪, ন্যূনতম জিপিএ: (জেলা সদরের বাইরের স্কুল) ৪.২।

# মানবিক/বাণিজ্য/অন্যান্য বিভাগ: ন্যূনতম জিপিএ (জেলা সদরের স্কুল) ৪.২, (জেলা সদরের বাইরের স্কুল) ৪.০।

# ভোকেশনাল, টেকনিক্যাল/পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে অগ্রাধিকার দেওয়া হবে।

# শুধু প্রাথমিকভাবে বাছাই করা ছাত্রছাত্রীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় (লিখিত ও মৌখিক)অংশগ্রহণের জন্য ডাকা হবে। প্রকল্পসংশ্লিষ্ট সব বিষয়ে ফাউন্ডেশনের সিদ্ধান্তই চূড়ান্ত।

15/10/2024

Registration is NOW OPEN for the third cohort of the U-Go sponsored JAAGO Women Scholarship!

Launched in 2022, this scholarship is designed to support the educational journey of meritorious female students from underprivileged backgrounds by dismantling the financial barriers that prevent them from accessing higher education and unlocking their full potential.

Who can apply?
Any first, second and third-year female student from any public university can apply.

Application Deadline: 15th November, 2024

Don’t miss out on this incredible opportunity. Apply today!

23/09/2024

★ শিক্ষাবৃত্তি-২০২৩

২০২৩ সালে উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের (স্নাতক/ সমমান অধ্যয়নরত) জন্য শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর শিক্ষাবৃত্তি কর্মসূচী। আবেদনপত্রের ফরম শাহ্‌জালাল ইসলামী ব্যাংক-এর সকল শাখায় অথবাhttp://www.sjiblbd.com/download/scholarshipform2023.pdf থেকে সংগ্রহ করা যাবে।

14/07/2024

অপেক্ষার পালা শেষ হতে চলছে, আর কিছুদিন পরেই নতুন স্কলারশিপ এর ঘোষণা আসবে..

15/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Engr Mowsumi Chowdhury, Sonia Islam Asha, Elias Islam Sunny, MD Imran

What would you like to see more of from me?

16/05/2024

বিজ্ঞপ্তি (প্রতিবন্ধী ভাতা-২০২৪)
আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৪

15/05/2024


মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন আমেরিকা ভিত্তিক অলাভজনক , অরাজনৈতিক প্রতিষ্ঠান যা বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা ও জরুরী ত্রাণ সহায়তা ও শিক্ষার্থীদের বৃত্তির পাশাপাশি স্বাবলম্বী করে তুলতে কাজ করে থাকে। ফাউন্ডেশন বাংলাদেশে ১২ টি শিক্ষাকর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে বৃত্তি প্রদান করে থাকে। “এইচএসসি ব্রিজিং স্টাইপেন্ড” এর আওতায় ২০২৪ সালে এসএসসি বা সমমান পরিক্ষায় উর্ত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করছে।

➡️আবেদনের_যোগ্যতা

▶️মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ:
📝সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত প্রতিষ্ঠান: জিপিএ – ৫.০০
📝জেলা শহর এলাকার অন্তর্গত প্রতিষ্ঠান: জিপিএ -৪.৭০
📝গ্রামীণ / অনগ্রসর এলাকার অন্তর্গত প্রতিষ্ঠান: জিপিএ – ৪.৫০

➡️বিজ্ঞান বিভাগ:
📝সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত প্রতিষ্ঠান / জেলা শহর এলাকার অন্তর্গত প্রতিষ্ঠান / গ্রামীণ / অনগ্রসর এলাকার অন্তর্গত প্রতিষ্ঠান: জিপিএ – ৫.০০

➡️আবেদনের_সময়সূচী
প্রাথমিক আবেদন গ্রহণ শুরু: ১৫-০৫-২০২৪
প্রাথমিক আবেদন গ্রহণ শেষ: কলেজ ভর্তির ৭ দিন পূর্বে
চূড়ান্ত আবেদন গ্রহণ শেষ: কলেজ ভর্তির ৪ দিন পূর্বে

➡️বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাদের সুবিধাসমূহঃ

▶️উচ্চ মাধ্যমিক ১ম বর্ষে ভর্তি ফী প্রদান।

▶️উচ্চ মাধ্যমিক পরিক্ষার ( এইচএসসি) ফর্ম পূরণ/ বোর্ড রেজিষ্ট্রেশন ফী প্রদান।

▶️উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাসিক বৃত্তি [বৃত্তি পরিক্ষায় শতকরা ৮০ ভাগ নম্বর প্রাপ্তদের মধ্যে মেধাতালিকার শীর্ষে থাকা ২০ জনকে বৃত্তি প্রদান করা হবে। ]

▶️উচ্চ মাধ্যমিক পরিক্ষা শেষে মাসিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মৌখিক পরীক্ষা ও কয়েক ধাপে যাচাই-বাছাই এর মাধ্যমে অধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকায় এসে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিবাবদ ৪ মাসের মাসিক বৃত্তি ও অন্যান্য সুবিধা।

➡️প্রাথমিক আবেদনের লিংকঃ https://forms.gle/cGnPJJBCMk4NYND87

➡️Alternative Link: https://docs.google.com/forms/d/1VIpuv10GRQupc5i7mtK_eRAf89EeADp_1WtZtuXsnto/viewform?usp=sharing_eip&ts=5f3abb79&edit_requested=true

➡️বিশেষভাবে লক্ষণীয়ঃ
📝গুগল ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য নিজের সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে। কোন প্রকার ভুল গ্রহণযোগ্য নয়।

📝একাধিক প্রার্থীর আবেদনে সামান্য মিল খুঁজে পাওয়া গেলে, উভয় প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।

📝বর্ণিত যোগ্যতা এবং সার্কুলারে উল্লেখিত শর্তাবলীর কোন একটি অসম্পূর্ণ থাকলে, কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে, তথ্য গোপন করলে, সঠিক মাসিক আয় উল্লেখ না করলে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

📝বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে সুপারিশ বা তদবির শিক্ষার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

📝বৃত্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীরা অবশ্যই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার ৪ দিন পুর্বেই ফাইনাল আবেদন দাখিল করবে।

লক্ষণীয় যে, এইচ এস সি ১ম বর্ষে যারা বৃত্তি পাবে, পরবর্তীতে রেজাল্ট ভালো সাপেক্ষে তারা ২য় বর্ষে পুনরায় বৃত্তি পাবে। কিন্তু রেজাল্ট ভালো না হলে ১ম বর্ষের পরেই তাদের বৃত্তি বন্ধ করে দিয়ে এই সুযোগ অন্যদের দেয়া হবে। একইভাবে যারা ২য় বর্ষ ও টেস্ট পরিক্ষায় ভালো করবে তাদের পরিক্ষার মাধ্যমে যাচাই করে ঢাকায় এনে ফ্রি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে ফাউন্ডেশন থেকে। অর্থাৎ কেউ এইচ এস সি ১ম বর্ষ থেকেই পড়াশোনায় ভালো করলে ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত সেই শিক্ষার্থীর পাশে দাঁড়াবে।

➡️আবেদন_প্রক্রিয়াঃ
📝প্রাথমিকভাবে নিচের গুগল ফর্ম পূরণ করতে হবে। ভাইভা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের চূড়ান্ত আবেদন ফর্ম পাঠানো হবে।

📝গুগল ফর্মে ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ বরাবর নিজ হাতে লেখা সর্বনিম্ন ৩ পেজের একটি কাভার লেটার সাবমিট করতে হবে যেখানে শিক্ষার্থী তার জীবন সংগ্রাম, পড়াশোনা, পারিবারিক ও আর্থিক সমস্যাবলী স্পষ্টভাবে তুলে ধরবে। ৩ পেজের বেশি লিখলেও সমস্যা নেই। লক্ষনীয় যে, সবগুলো পেজ স্ক্যান করে অবশ্যই একটি পিডিএফ ফাইল করে সাবমিট করতে হবে। স্ক্যান কপি ও হাতের লেখা স্পষ্ট না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

📝আবেদন পত্র যত বিস্তারিত হবে, ছাত্র/ছাত্রীর ব্যাপারে ততো ভালো বুঝা যাবে। হাতে লেখা আবেদনপত্রে যে সব তথ্য অবশ্যই উল্লেখ করতে হবেঃ
পারবারিক সম্পদের সঠিক পরিমাণ, পরিবার প্রধান সহ বাকিদের আয়ের সকল উৎসের বর্ণনা, পরিবারের মাসিক আয় ও ব্যায়ের হিসাব, পরিবারের ভাই-বোন সহ অন্যান্যদের বর্ণনা, নিজের সফলতা,দুঃখ,কষ্ট ও ভবিষ্যত স্বপ্নের বর্ণনা।
আবেদনপত্রটি লিখতে হবে প্রতিটি A4 কাগজে নিচের ফরম্যাটেঃ

বরাবর,
সভাপতি,
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন
ইন্ডিয়ানা, আমেরিকা।
বিষয়ঃ এমএমজে এইচ এস সি ব্রিজিং স্টাইপেন্ড এর জন্য আবেদন।
জনাব,
বিস্তারিত………

➡️ফলাফল প্রকাশ
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন কয়েক ধাপে যাচাই-বাছাই করে নির্বাচিতদের মেসেজ বা কল দিয়ে অবহিত করবে । ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা ফাউন্ডেশনের অফিশিয়াল পেইজ এবং গ্রুপে প্রকাশ করা হবে।

.......................................
Razu Ahmed
Project Leader & Senior Volunteer
Manush Manusher Jonyo Foundation

10/05/2024

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের (১ম-১২তম শ্রেণী পর্যন্ত) মধ্যে DNCC কর্তৃক জুলাই/২০২৪-জুন/২০২৫ মেয়াদে শিক্ষা ও মেধাবী বৃত্তি প্রদান করা হবে। ডিএনসিসির নগর ভবন ও সকল আঞ্চলিক কার্যালয়ে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়েব সাইটে বৃত্তির জন্য নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক যা প্রয়োজনঃ

 সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
 পূর্ববর্তী শ্রেণীর মার্কসিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/টেবুলেশন সিট এর সত্যায়িত কপি।
 কলেজ/বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে SSC/HSC পরীক্ষার মার্কসিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/টেবুলেশন সিট এর সত্যায়িত কপি।
 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক মেধা ও আচরণ সম্পর্কে প্রদত্ত সনদ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক পিতা/মাতা পেশার প্রত্যয়নপত্র।

আবেদনের শেষ সময়ঃ ৩১/০৫/২০২৪

আবেদন জমা দেওয়ার স্থানঃ আঞ্চলিক কার্যালয়/ প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ/নগর ভবন/ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বিঃদ্রঃ বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।

01/05/2024



সর্বমোট ১০০ জন পাবে এই বৃত্তি!
আবেদনের শেষ সময়- নেই। নির্ধারিত আসন পূরণ হলে আবেদন নেয়া বন্ধ করে দেয়া হবে।

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন আমেরিকা ভিত্তিক নন-প্রফিট, নন-পলিটিকাল অর্গানাইজেশন যা বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা ও জরুরী ত্রাণ সহায়তা ও শিক্ষার্থীদের বৃত্তির পাশাপাশি স্বাবলম্বী করে তুলতে কাজ করে থাকে।
বর্তমানে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে ১২ টি প্রজেক্ট চলমান রয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবারও বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণকালীন সময়ে ৪/৫ মাসের জন্য মাসিক স্কলারশিপ প্রদান করবে। এই প্রজেক্টে শিক্ষার্থীদের বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার হার প্রায় শতভাগ!
্কলারশিপের_আওতায়_শিক্ষার্থীরা_যেসব_সুবিধা_পাবে-
১. এডমিশন সময়ে সাধারণত ৪ মাস মাসিক বৃত্তি পাবে, যা শিক্ষার্থীদের থাকা খাওয়া বাবদ দেয়া হয়। পরিস্থিতি বিবেচনায় মাসিক বৃত্তির সময় বর্ধিত করা হতে পারে। মাসিক বৃত্তির পরিমাণ তিন থেকে ছয় হাজার (৪০০০-৭০০০) টাকা। (পারিবারিক অবস্থা ভেদে)
২. ভর্তি ফর্ম ফিলাপ ও যাতায়াত বাবদ স্কলারশিপ পাবে, যার পরিমাণ পাঁচ থেকে পনের হাজার (৫০০০-১৫০০০) টাকা পর্যন্ত।
৩. বিশ্ববিদ্যালয়/মেডিকেলে চান্স পেলে ভর্তির টাকা পাবে, যার পরিমাণ দশ থেকে ত্রিশ হাজার (১০০০০-৩০০০০) টাকা পর্যন্ত।
৪. ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা সরাসরি ফাউন্ডেশনের ভলান্টিয়ারদের তত্ত্বাবধানে থাকবে, পড়াশোনা ও পরিক্ষা সংক্রান্ত ব্যাপারে সুপরামর্শ পাবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. চন্দ্র নাথ স্যার সরাসরি ভিডিয়ো কলে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
ঢাকার বাইরের শিক্ষার্থীরা অনলাইনে ও ভলান্টিয়ারদের মাধ্যমে গাইডলাইন পেয়ে থাকে।

#আবেদনের_যোগ্যতা-
★২০২৪ সালের এইচ এস সি/সমমান পরিক্ষার্থী হতে হবে।
★ এইচ এস সি টেস্ট পরিক্ষায় শিক্ষার্থীর অবস্থান প্রথম ১০% এর মধ্যে হতে হবে। অর্থাৎ তার শ্রেণীতে ১০০ জন শিক্ষার্থী হলে প্রথম ১০ জনের মধ্যে থাকতে হবে। ১৫০ জন শিক্ষার্থী হলে প্রথম ১৫ জনের মধ্যে থাকতে হবে।
★এস এস সি/সমমান পরিক্ষায় নূন্যতম জিপিএ- বিজ্ঞান- ৪.৮০
মানবিক ও বাণিজ্য- ৪.৫০
★ এই স্কলারশিপ শুধুমাত্র সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য।
★ শিক্ষার্থীকে ব্যক্তিগত জীবনে সৎ ও পড়াশোনায় আগ্রহী হতে হবে।

#আবেদন_প্রক্রিয়া-
শিক্ষার্থীকে প্রয়োজনীয় তথ্যসহ নিচের গুগল ফর্মের মাধ্যমে প্রাইমারি আবেদন করতে হবে। পরবর্তীতে ফাউন্ডেশন থেকে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হবে।
https://forms.gle/H2Y5pJYwq4xKafMd9

#ফলাফল
ফাউন্ডেশনের পেজ ও গ্রুপে প্রকাশ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের এস এম এস এর মাধ্যমেও জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য যে,
১. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোচিং ফি ও হোস্টেল বুকিং ফি ফাউন্ডেশন বহন করবে না।
২. বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রে উল্লেখিত শর্তাবলীর কোন একটি অসম্পূর্ণ থাকলে, কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে, তথ্য গোপন করলে, সঠিক মাসিক আয় উল্লেখ না থাকলে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
৩. বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে সুপারিশ বা তদবির শিক্ষার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

Website- https://www.manusherjonyo.org/
page- https://www.facebook.com/mmjfoundation.usa/
-------------------------------------------------------------------
মোঃ শাকিল আনোয়ার
ভলান্টিয়ার কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন

25/01/2024

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত ও সদাকার অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে "জিনিয়াস বৃত্তি কর্মসূচি" বাস্তবায়ন করে আসছে। দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ সমূহের ২০২২-২০২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছেনা তাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১৪ মার্চ ২০২৩ বিকাল ৫.০০ মিনিট। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। বৃত্তির ওয়েবসাইটে ও আবেদন ফরমে উল্লেখিত সকল নির্দেশনা ভালোভাবে পড়ে তারপর আবেদনপত্র পূরণ করতে হবে।
জিনিয়াস বৃত্তির আবেদনের ওয়েবসাইট : http://scholarship.czm-bd.org/

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka