13/07/2026
📚বিসিএস বাংলাদেশ বিষয়াবলি লিখিত
📌ডাটা নোট
বাংলাদেশ লিখিত পরীক্ষায় ভালো করার জন্য তথ্য/ডাটাম্যাপ, টেবিল, চার্ট, ফ্লো-ডায়াগ্রাম, গ্রাফ, মানচিত্র সংবলিত তথ্য দেয়ার বিকল্প নেই। আর এগুলো আপনার নিজেকেই ইন্টারনেট ঘেটে নোট করতে হবে।
💢 সমস্যা হলঃ
১. কী কী ডাটা আসলে লাগবে?
২. সেগুলো কোথায়ই বা পাবেন?
৩. তার বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা অথেনটিক হবে তো?
🥰 সমাধান হলো…
যেকোনো ইন্টারনেটের ব্রাউজারে যেয়ে নিচের নাম গুলো লিখবেন, আর গুগোলে প্রথম যেই পেইজ আসে, সেটাই ক্লিক করে সেই পেজে যেয়ে ঠিক নিচে লেখা আপডেটেড তথ্য গুলো ঐ পেজে খুজে খাতায় নোট করবেন। ব্যস, আপনার কাজ শেষ!!
🔗১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো - Bangladesh Bureau of Statistics (BBS)
✍এই সাইট থেকে নোট করবেন— জনসংখ্যা, GDP, মাথাপিছু আয়, মূল্যস্ফীতি, দারিদ্র্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমবাজার, আদমশুমারি
🔗২. বাংলাদেশ ব্যাংক - Bangladesh Bank
✍এই সাইট থেকে নোট করবেন — বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ব্যাংকিং খাত, মুদ্রানীতি, বৈদেশিক লেনদেন
🔗৩. অর্থ মন্ত্রণালয় - Ministry of Finance
✍এই সাইট থেকে নোট করবেন — জাতীয় বাজেট, বাজেট বক্তৃতা (ক্রীম তথ্য/কোটেশন), অর্থনৈতিক পর্যালোচনা, Medium Term, Macroeconomic Framework
🔗৪. পরিকল্পনা কমিশন - Planning Commission
✍এই সাইট থেকে নোট করবেন (খুব গুরুত্বপূর্ণ)— পঞ্চবার্ষিক পরিকল্পনা, Perspective Plan, SDG বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প
🔗৫. উন্মুক্ত সরকারি উপাত্ত (Open Government Data)
✍বিভিন্ন মন্ত্রণালয়ের ডেটাসেট এক জায়গায় পাওয়া যায়।
🔗৬. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
✍এই সাইট থেকে নোট করবেন — মন্ত্রণালয়, জেলা, প্রশাসনিক তথ্য, সরকারি নীতিমালা
🔗৭. নির্বাচন কমিশন - Bangladesh Election Commission
✍এই সাইট থেকে নোট করবেন - ভোটার সংখ্যা, নির্বাচনী তথ্য, সাংবিধানিক প্রতিষ্ঠান
🔗৮. পররাষ্ট্র মন্ত্রণালয় - Ministry of Foreign Affairs
✍এই সাইট থেকে নোট করবেন - আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক চুক্তি, বৈদেশিক নীতি
🔗৯. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - Bangladesh Investment Development Authority (BIDA)
✍এই সাইট থেকে নোট করবেন - FDI, বিনিয়োগ, Ease of Doing Business
🔗১০. বিশ্বব্যাংক (বাংলাদেশ) - World Bank Data
✍এই সাইট থেকে নোট করবেন - আন্তর্জাতিক তুলনামূলক ডেটা, Poverty, GDP, HDI-সংশ্লিষ্ট সূচক
🔗১১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি - UNDP Human Development Reports
✍এই সাইট থেকে নোট করবেন - Human Development Index (HDI), Gender Index, মানব উন্নয়ন সম্পর্কিত তথ্য
🔗১২. IMF Data - International Monetary Fund Data
✍এই সাইট থেকে নোট করবেন - অর্থনৈতিক পূর্বাভাস, বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের ম্যাক্রো-ইকোনমিক বিশ্লেষণ
…..…………………………............………………………………
মোঃ শাহাদাত হোসেন
৪৭ তম বিসিএস ফ্যামিলি প্ল্যানিং (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম -১ম