19/09/2025
"The future belongs to those who believe in the beauty of their dreams." — Eleanor Roosevelt
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ান অফ দ্যা ডিমান্ডেবল সাবজেক্ট IR ছেড়ে সামিয়া জাহাঙ্গীরনগরের ইকোনোমিকস কে বেছে নেয় ইকোনোমিকস এর প্রতি তার ভালোবাসা ও প্যাশন থেকে। সামিয়ার বাবা চায় নাই ও ঢাবি ছেড়ে জাবিতে আসুক। কিন্তু সামিয়া তার বাবার কাছে প্রতিজ্ঞা করে যে জাবিতে আসলে সে ফ্যাকাল্টি ফার্স্ট হয়ে গোল্ড মেডেলিস্ট হবে৷ নিজের পরিশ্রম আর মেধার প্রতি কতটুকু আত্নবিশ্বাসী হলে এরকম প্রতিজ্ঞা কেও করতে পারে!
তবে সামিয়া যা অর্জন করেছে তা গোল্ড মেডেল বা ফ্যাকাল্টি ফার্স্ট হওয়াকে ছাপিয়ে গেছে৷ প্রাচ্যের অক্সফোর্ডকে প্রত্যাখান করে জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স শেষ করে সামিয়া এখন বিশ্বখ্যাত অক্সফোর্ডে যাবে পিএইচডি করতে। অক্সফোর্ডে একজন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য যেখানে চান্স পাওয়াটাই স্বপ্ন, সেখানে সামিয়া পড়তে যাচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপে। ৫ বছরের জন্য বার্ষিক ৫০,০০০ পাউন্ড হারে সামিয়া বৃত্তি পাবে অক্সফোর্ড থেকে তার পিএইচডি সম্পন্ন করার জন্য৷
অক্সফোর্ড ছাড়াও আইভি লীগ খ্যাত যুক্তরাষ্ট্রের "ইয়েল ইউনিভার্সিটি" থেকে ফুল ফান্ডেড প্রি-ডক্টরাল ফেলোশিপের সুযোগ পেয়েছিলো সামিয়া। কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ ও নিজেকে আরো শাণিত করার লক্ষ্যে সামিয়া অক্সফোর্ডকেই বেছে নেয়।
সামিয়ার এই অর্জন অর্থনীতি ৪৮ এর, এই অর্জন জাহাঙ্গীরনগরের, এই অর্জন পুরো বাংলাদেশের। সামিয়ার ভবিষ্যৎ জীবনের জন্য অর্থনীতি ৪৮ এর পক্ষ থেকে রইলো নিরন্তর শুভকামনা। ইকোনোমিক এর প্রতি ওর আগ্রহ ও প্যাশনের সাথে আমরা যতটুকু পরিচিত, তা থেকে হলফ করে বলতে পারি সামিয়া এখানেই থামবে না। ও প্রতিনিয়ত কাজ করে যাবে নিজেকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়া পর্যন্ত।
সামিয়ার প্রোফাইলের সামারি -
►Intended University: Department of Economics, University of Oxford
►Intended Program: MPhil + DPhil programme in Economics (PhD, basically)
►Funding Status: Clarendon Fund Scholarship (Course Fees + Living Stipend, approximately 51800 pound sterling per year, for 5 years)
🔷Other universities Applied and Accepted
►Postgraduate Associate at Y-RISE, Yale University, sponsored by the Kabir Banerjee Predoctoral Fellowship;
►MSC in Economics, University of Warwick (did not explore funding opportunities);
►Graduate Program in Economic Development, Vanderbilt University (partially funded)
🔷Test Score
►IELTS: 8.5
►GRE: 331 (Quant 170/170)
🔷Academic Result
►Honours CGPA: 3.92 (first in the department)
►Masters CGPA: 3.91
🔷Research and ECA
►Research and Professional Experience:
1.University Grants Commission of Bangladesh
Research Assistant, Feasibility Study and Impact Assessment Team
Project Title – Examining the Effects of Organic Fertilizer Information on Farmer Behavior: A Randomized Controlled Trial in Jamalpur District
2.Department of ICT, People's Republic of Bangladesh
Research Assistant, Feasibility Study and Impact Assessment Team
Project Title – HER Power Project: Empowering Women through Technology
3. Department of Cooperatives, People's Republic of Bangladesh
Research Assistant, Feasibility Study and Impact Assessment Team
Project Title – Improving the Quality of Life of Underprivileged Women through Rearing of Advanced Breeds of Cows
4. South Asian Network on Economic Modeling [SANEM]
Research Intern
Broad Areas of Project Involvement – Youth Vulnerability, Youth NEET, SME Capacity, Manufacturing Industries, Gender Budget etc.
1 publication, 1 conference paper, 3 papers in progress at the time of application.
►Extra-curricular activities:
1. Education and Research Secretary at Economics Students’ Union, Department of Economics, Jahangirnagar University
2. Former Assistant General Secretary at Jahangirnagar University Debating Society [JUDS], Jahangirnagar University