Panchgaon Al Haj Wahed Ali Dewan High School, Tongibari.

Panchgaon Al Haj Wahed Ali Dewan High School, Tongibari. শিক্ষামূলক ও তথ্যবহুল পোষ্ট করাই এই প?

12/05/2021
12/05/2021

অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত ২০২১ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থী/অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক (৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) সকল শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি জন্য অনলাইনে ফরম পূরণ করতে হবে। এজন্য যাদের জন্ম নিবন্ধন অনলাইন রেজিষ্ট্রেশনভুক্ত হয় নাই, তাদেরকে দ্রুত অনলাইনে জন্ম নিবন্ধন সম্পন্ন করে এর ফটোকপি বিদ্যালয়ে জমা দিতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার হবে ১৭ ডিজিট এবং তা অনলাইনে ভেরিফিকেশন যাচাইকৃত হতে হবে। যদি
১৭ ডিজিট বিশিষ্ট জন্ম নিবন্ধন নাম্বার থাকলেও তা অনলাইন ভেরিফিকেশন করা না যায়, তবে তা পুনরায় নিবন্ধন করতে করতে হবে এবং নিবন্ধন কপিটি সংগ্রহ রাখতে সকল শিক্ষার্থীকে নির্দেশ দেওয়া গেল।
#লক্ষণীয়ঃ যে সব জন্মনিবন্ধনে তথ্য সমূহ হাতে লিখা বুজতে হবে ওই সকল জম্মনিবন্ধন অনলাইন নয়।
আগামী ২০/০৫/২০২১ তারিখের মধ্যে অনলাইন জন্মনিবন্ধন সনদ প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
বিষয়টি অতীব জরুরী।
রতন চন্দ্র বিশ্বাস
প্রধান শিক্ষক
পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়।
টংগিবাড়ি, মুন্সিগঞ্জ।

13/01/2021

"জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল ।
-
এই দেখে দুধ জলকে বলল , "তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারনে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে , আমিও আমাদের বন্ধুত্ব পালন করব , আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হ'বে !"
-
তাই দুধকে যখন ফোটানো হয় , তখন জল বলে , এবার আমার বন্ধুত্ব পালন করার পালা , তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করবো ! তাই জল আগেই শেষ হয়ে যায় !
-
যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যু বরণ করতে দেখে , তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে , কিন্তু , যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয় , তখন দুধ আবার শান্ত হয়ে যায় !
-
কিন্তু, এক ফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে !
-
তাই বন্ধুত্বের মাঝে কখনোই "অম্লত্ব" আসতে দেবেন না , কারণ , সামান্য অম্ল গভীর বন্ধুত্বে ফাটল ধরাতে পারে !
-
কার কাছে কত কোটি টাকা আছে , কটা গাড়ী আছে , কটা মহল আছে সেটা বড় কথা নয়।
-
দরকার তো দুটো রুটি , আর জীবন তো একটাই তাহ'লে কিসের অহংকার !
-
শুধু ভাবুন , আপনি কতটা সময় খুশীতে কাটিয়েছেন , আর কতজনকে খুশী বিতরন করতে পেরেছেন ।।
-
শোনার অভ্যাস করুন , কারণ , নিন্দা করার লোকের অভাব নেই ।
-
হাঁসতে শিখুন , কারণ , কাঁদানোর জন্যে লোকের অভাব নেই ।
-
ওপরে ওঠার চেষ্টা করুন , কারণ , পা ধরে টেনে নিচে নামানোর লোকের অভাব নেই।
-
উদ্যমি হওয়ার চেষ্টা করুন , কারণ হতোদ্যম করার লোকের অভাব নেই
-
যিনি সত্যিকারের মানুষ তিনি কখনোই নাস্তিক বা আস্তিক হন না , তিনি সবসময় বাস্তবিক হন।
-
ছোটো ছোটো কথা মনের মধ্যে ধরে রাখলে , বড় বড় সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে ।
-
যদি আপনার আড়ালে আপনার কোনো সমালোচনা হয় , তো জানবেন আপনার কিছু ব্যক্তিত্ব নিশ্চয় আছে যার সমালোচনা হচ্ছে ।
-
"নিন্দা" তারই হয় যিনি বেঁচে আছেন , কারণ মৃত্যুর পর তাঁরই গুনগান করা হয়।
"সমাপ্ত"

Collected

ক্ষনিকের বিনোদনঃ
18/11/2020

ক্ষনিকের বিনোদনঃ

পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে : প্রধানমন্ত্রীবিশেষ সংবাদদাতা | ২৭ আগস্ট ২০২০নোয়াখালীতে বিদ্যুতের উপকারভো...
27/08/2020

পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে : প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | ২৭ আগস্ট ২০২০

নোয়াখালীতে বিদ্যুতের উপকারভোগী এক ছাত্রীর বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যা কিছু করছি সব তোমাদের জন‌্য, ভবিষ‌্যৎ প্রজন্মের জন‌্য। এখন করোনাকাল চলছে। তোমরা স্কুল করতে পারছে না। তারপরও বই আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ওই শিক্ষার্থীর কথার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী এর আগে ২৫৭টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন। আজকের এই ৩১টি উপজেলায় উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। এর ফলে দেশের ৯৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।

এদিকে জানা গেছে, চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা নেয়া হবে না। ক্লাস মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন।

বিজ্ঞাপন

অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যে এ বছর অষ্টম শ্রেণির পরীক্ষাগুলো (জেএসসি-জেডিসি) নেয়া হবে কি হবে না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে, সিদ্ধান্ত হয়নি এইচএসসি পরীক্ষার বিষয়েও।

আজ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনার কারণে ছেলেমেয়েরা আজ স্কুলে যেতে পারছে না। এর ফলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। (এখন) অনলাইনে শিক্ষা দেয়া হচ্ছে টেলিভিশনে। তোমারা সেখানে মনোযোগ দেবে। করোনাকালে প্রচুর সময় পাচ্ছ। তোমাদের পড়ার সুযোগ হয়েছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারাবিশ্বেই এ অবস্থা।’

27/08/2020

আগামী ৩ অক্টোবর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে- শিক্ষা মন্ত্রণালয়।।

25/08/2020

এ বছর পিইসি পরীক্ষা হচ্ছে না

এ বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্ব স্ব স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

রতন চন্দ্র বিশ্বাস প্রধান শিক্ষকপাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়। টংগিবাড়ি,মুন্সিগঞ্জ।
25/08/2020

রতন চন্দ্র বিশ্বাস
প্রধান শিক্ষক
পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়।
টংগিবাড়ি,মুন্সিগঞ্জ।

18/08/2020

সকল ছাত্র ছাত্রীদের জন্য আপডেটঃ

করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কি না তা ২৫ আগস্টের পর জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

SSC Result 2020Panchgaon Al Haj Wahed Ali Dewan High School. Total student :83Passed :75A+:02Percentage :90.36%.Best of ...
31/05/2020

SSC Result 2020
Panchgaon Al Haj Wahed Ali Dewan High School.
Total student :83
Passed :75
A+:02
Percentage :90.36%.
Best of luck for all students.

স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিস্ঠানে অধ্যয়নরত মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরনের চিঠি।
23/05/2020

স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিস্ঠানে অধ্যয়নরত মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরনের চিঠি।

Address

Panchgaon
Dhaka

Telephone

+8801718962544

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchgaon Al Haj Wahed Ali Dewan High School, Tongibari. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Panchgaon Al Haj Wahed Ali Dewan High School, Tongibari.:

Shortcuts

Share