Quran institute - কুরআন ইনস্টিটিউট

Quran institute - কুরআন ইনস্টিটিউট এই পেইজের উদ্দেশ্য হলো দক্ষ নারী/পুরুষ উস্তাদ দ্বারা বিশ্বাসের সাথে ফরজে ইলম প্রচার করা।
(4)

17/05/2026

আজ রবিবার,বাংলাদেশে জিলকদ মাসের ২৮ তারিখ
আগামীকাল ২৯ তারিখ
হয়তো আগামীকাল মাগরিব থেকে জিলহজ মাসের ১ তারিখ শুরু হতে পারে
নতুবা মঙ্গলবার দিবাগত রাত্রে ১ তারিখ হবে
জিলহজ মাসের প্রথম ১০ দিনের অনেক গুরুত্ব রয়েছে
ইসলামের রুকন গুলোর মধ্যে হইতে গুরুত্বপূর্ণ রুকুন হল হজ্জ এই দশ দিনের মধ্যে আদায় করা হয়
দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر
قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء
বছরের দিনগুলোর মধ্য হইতে সবচাইতে আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম দশদিনের আমল গুলো পছন্দনীয়
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দিনসমূহের আমলের সমপরিমাণ হবে না
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না
তবে যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে নিজের জান-মাল নিয়ে বের হয় এবং কোন কিছু নিয়ে ফিরে আসে না অর্থাৎ শহীদ হয়ে যায়,সেই উত্তম হবে
তো বুঝা গেল যে, এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ
প্রথম ১০ দিনে ছয়টি আমল নির্দিষ্ট
১ নাম্বার-হজের আমল, যা ফরজ, নির্দিষ্ট স্থানের সাথে সম্পৃক্ত অর্থাৎ মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা ইত্যাদি
২ নাম্বার-১ তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ ৯ টি রোজা রাখা সুন্নত
নয়টি না রাখতে পারলে যে কয়টি রাখা যায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة قيام كل ليلة منها بقيام ليلة القدر
আল্লাহর কাছে জিলহজের দশ দিনের আমল অনেক পছন্দনীয়
একদিনের রোজা এক বছরের রোজার মত সাওয়াব পাবে
রাত্রি জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করা,লাইলাতুল কদরের মত ইবাদত করার সাওয়াব পাবে।
জিলহজ মাসের ৯ তারিখ কে য়াওমে আরাফা বলা হয়
এই দিনের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
احتسب على الله ان يكفر السنة التي قبله والسنة التي بعده
যে ব্যক্তি এই দিন রোজা রাখবে আমি আল্লাহর কাছে এই আশা করছি তার এক বছরের পূর্বের ও পরের সমস্ত গুনাহ মিটিয়ে দিবেন
৩ নাম্বার-রাত্রে জাগ্রত হয়ে ইবাদত করা
সারারাত জাগ্রত না থাকতে পারলে যতটুক করা যায়
৪ নাম্বার-তাকবীরে তাশরীক, যা প্রত্যেক নর-নারীর উপর ফরজ নামাজের পর আদায় করা ওয়াজিব
পুরুষগণ উচ্চস্বরে বলবে, নারীরা নিম্ন আওয়াজে পড়বে
৫ নাম্বার-যে ব্যক্তি কোরবানির দিন নিজের প্রয়োজন থেকে অতিরক্ত সম্পদে নিসাব পরিমান মালের মালিক হবে (বছর অতিবাহিত হওয়া কোরবানির ক্ষেত্রে জরুরি নয়)
তার উপরে কোরবানি ওয়াজিব
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল
ما هذه الاضاحي قال: سنة ابيكم ابراهيم قالوا: فما لنا فيها يا رسول الله قال: بكل شعرة حسنة فالصوف يا رسول الله قال: بكل شعرة من الصوف حسنة
এই কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত
সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, এতে আমাদের ফায়দা কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি পশমের বিনিময় একটি করে নেকি পাবে
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যদি দুম্বা, ভেড়া কোরবানি করে? (যেহেতু এগুলোর পশম বেশি)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলোরও প্রত্যেকটি পশমের বিনিময় একটি করে নিকি দেওয়া হবে
৬ নাম্বার-যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য মুস্তাহাব, জিলহজ মাসের ১ তারিখ থেকে নোক,চুল, না কাটা
কোরবানির পর কাটবে
(তাই নোক, চুল, অতিরক্ত পশম ১ তারিখের আগেই কেটে নেওয়া)
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে এই ছয়টি নির্দিষ্ট আমলের সাথে সাথে অন্যান্য আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, জিলহজ মাসের এই দশ দিন কে নেকি অর্জনের সুযোগ মনে করার তৌফিক দান করুন।

Address

Dhaka
1100

Telephone

+8801617455195

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quran institute - কুরআন ইনস্টিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Quran institute - কুরআন ইনস্টিটিউট:

Shortcuts

Share