05/04/2026
আপনার নিজের লেখা ডকুমেন্টকে AI Generated Text বলে Turnitin ফ্ল্যাগ করতেছে। কারণ কি?
Turnitin- ২০১৯ সালের আগের প্রায় ৭ লক্ষ গবেষণাপত্র তাদের AI Detections মডেলে Trained up করে সেগুলোকে মূলত মানুষের নিজের লেখা বলে স্বীকৃতি দিয়েছে। তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর ভালো মডেল ছিলো না। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়, ২০১৯ সালে আগে লেখা সমস্ত আর্টিকেল মানুষ নিজ হাতেই লিখেছে।
এখন আপনি একটা লেখা নিজেই লিখলেন কিন্তু আপনার লেখার ধরন ২০১৯ সালের আগের লেখার স্টাইলের সাথে না মিললেই সেটাকে AI generated text বলে ফ্লাগ করতেছে।
বর্তমানে আমরা যত ব্লগ কিংবা আর্টিকেল পড়ি ; এগুলোর মূল টেক্সট বেশিরভাগই আর্টিফিশিয়াল AI দিয়েই লেখা। ফলে, আমাদের মনোজগতে লেখালেখির একটা নতুন ধাঁচ তৈরি হয়ে আছে। তাই আপনি নিজে লিখলেও AI Detect হচ্ছে।
এজন্যই শুধু AI Detection সফটওয়্যার-এর ফলাফলের উপর ভিত্তি করেই কোন অ্যাসাইনমেন্ট কিংবা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া উচিত না।