IELTS with KAYES

IELTS with KAYES "Learn with All Your Heart"

Meet Kayes Vai, a certified IELTS trainer and an exceptional tutor in Bangladesh, holding a personal IELTS score of 8.5.

A proud graduate of Dhaka University’s Department of Banking & Insurance, Kayes Vai is here to guide you

আগামী বছরের জন্য রেডি হোন।
20/08/2026

আগামী বছরের জন্য রেডি হোন।

🇰🇷 একজন অস্থির মানুষের South Korea Visa Success! 😂❤️ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই শাকিলের গল্পটা একটু অন্যরকম।ছেলেটা এমনি...
20/08/2026

🇰🇷 একজন অস্থির মানুষের South Korea Visa Success! 😂❤️

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই শাকিলের গল্পটা একটু অন্যরকম।
ছেলেটা এমনিতেই একটু অস্থির টাইপের—এক সিদ্ধান্ত নিয়ে বেশিক্ষণ বসে থাকার মানুষ না! 😂

গল্পের শুরু ২য় বর্ষে। তখনই জার্মানির Appointment নিয়ে রাখে। ভাবনা ছিল Bachelor শেষ করে জার্মানি যাবে।
কিন্তু Bachelor শেষ করার পর দেখা গেল, জার্মানির অপেক্ষার পালা এখনও অনেক বাকি! 😩

শাকিল তো শাকিলই! এত অপেক্ষা করবে কেন? 😄
জার্মানির Appointment cancel করে এবার Australia-এর দিকে তাকালো। কিন্তু ভিসা রেশিও হিসাব করে শেষ পর্যন্ত Australia-তেও Apply করলো না।

এরপর আমার সাথে কথা বললো। অনেক হিসাব-নিকাশ, আলোচনা আর চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত হলো—South Korea! 🇰🇷

তারপর Apply করলো…
আর এবার আর কোনো Twist নেই—
Alhamdulillah, Visa Granted! 🎉🇰🇷❤️

কখনো Germany, কখনো Australia, শেষে Korea—
শাকিলের গল্পটা আসলে একটা জিনিসই প্রমাণ করে: গন্তব্য ঠিক রাখতে হলে মাঝে মাঝে রাস্তা বদলাতেই হয়। ❤️

তবে একটা কথা শাকিল—
এবার কিন্তু Korea গিয়ে আবার নতুন কোনো দেশ খুঁজতে শুরু করিস না! 😂

তোর নতুন যাত্রার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। 🤲
আল্লাহ তোর ভবিষ্যৎকে আরও সুন্দর ও উজ্জ্বল করুন এবং জীবনের সব স্বপ্ন পূরণ করুন।

Congratulations, ছোট ভাই! 🇰🇷❤️
তোর আসল গল্পটা এখন থেকেই শুরু।

🇰🇷 ৩২তম ব্যাচ থেকে South Korea Visa Success! ❤️🇰🇷Tanim Mahfuz Emon ভাই এবং Omor Faruq Monna ভাই—অভিনন্দন তোমাদের! ❤️কিছু...
20/08/2026

🇰🇷 ৩২তম ব্যাচ থেকে South Korea Visa Success! ❤️🇰🇷

Tanim Mahfuz Emon ভাই এবং Omor Faruq Monna ভাই—অভিনন্দন তোমাদের! ❤️

কিছু গল্প শুধু সাফল্যের গল্প নয়, এগুলো স্বপ্ন, ধৈর্য আর হাল না ছাড়ার গল্প।
চাকরির পাশাপাশি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়েছো। পথে অনেক সংকট ও অনিশ্চয়তা এসেছে, কিন্তু তোমরা থেমে যাওনি। শেষ পর্যন্ত আজ সেই পরিশ্রমের ফল—South Korea Visa! 🇰🇷

আর এই গল্পের শুরুটা হয়েছিল ফাহিমকে দিয়ে।
ফাহিম আমার কাছে পড়াশোনা করে প্রথম বিদেশে পাড়ি জমায়। এরপর একে একে তার বন্ধু, ভাই-বোন—এমনকি তার গার্লফ্রেন্ডকেও বিদেশের পথে নিয়ে গেছে! 😂❤️

একজন মানুষ নিজের স্বপ্ন পূরণ করার পাশাপাশি আশেপাশের মানুষগুলোর স্বপ্ন পূরণের পথও তৈরি করে দিতে পারে—ফাহিম তারই জীবন্ত উদাহরণ।

এদের যাওয়ার গতি দেখে এখন মনে হয়—
“ভাই, কোরিয়া কি শেষ পর্যন্ত তোমরাই দখল করে নেবে?” 😂🇰🇷

মজা aside, তোমাদের সাফল্য সত্যিই অনেক আনন্দের।
আল্লাহ তোমাদের নতুন জীবনকে সুন্দর, সফল ও সমৃদ্ধ করুন। সামনে আরও বড় স্বপ্ন পূরণ হোক—এই দোয়া করি। 🤲❤️

Congratulations, Emon & Monna! 🇰🇷🎉

পড়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু দাঁড়িয়ে যাওয়াটা আপনার পছন্দ: প্রতিভাবান ও দক্ষ মানুষেরাও ভুল করে, কিন্তু তারা ভুল থেকে শেখ...
18/08/2026

পড়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু দাঁড়িয়ে যাওয়াটা আপনার পছন্দ: প্রতিভাবান ও দক্ষ মানুষেরাও ভুল করে, কিন্তু তারা ভুল থেকে শেখে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।

17/08/2026

বিদেশে পড়তে আসবেন? আগে এই কথাগুলো জানুন।

বিদেশে পড়তে যাওয়ার আগে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার—বিদেশ মানেই সহজ জীবন না।

Social media-তে আমরা বিদেশের সুন্দর দিকটাই বেশি দেখি।

কেউ London-এর কোনো famous জায়গার সামনে দাঁড়িয়ে ছবি দিচ্ছে, কেউ Germany-তে ঘুরছে, কেউ Canada থেকে snow-এর ছবি দিচ্ছে।

ছবিগুলো দেখে মনে হয়—
“জীবন তো অসাধারণ! আমিও চলে যাই।”

কিন্তু একটা ছবির পেছনে কতটা struggle আছে, সেটা ছবি দেখে বোঝা যায় না।

বিদেশে গিয়ে শুরুতেই ভালো job পাওয়া, ভালো বাসা পাওয়া, নিজের খরচ চালানো—সবকিছু অনেক সময়ই challenging হয়ে যায়।

আর student হিসেবে তো আরও বেশি।

পড়াশোনার পাশাপাশি কাজ, নিজের খরচ, বাসা, রান্না, cleaning, নতুন environment-এ মানিয়ে নেওয়া—সবকিছু নিজের দায়িত্বে সামলাতে হয়।

তাই শুধু বিদেশের সুন্দর ছবিগুলো দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক না।

বিদেশে আসার আগে নিজের কাছে কয়েকটা প্রশ্ন করুন।

আমি কি প্রথম কয়েক মাস বা এক বছর financial pressure সামলাতে পারব?

আমি কি নিজের কাজ নিজে করার জন্য mentally prepared?

আমি কি প্রয়োজন হলে zero থেকে শুরু করতে পারব?

আমি কি expected-এর চেয়ে বেশি struggle হলেও হাল ছেড়ে দেব না?

এই প্রশ্নগুলোর উত্তর জানা খুব গুরুত্বপূর্ণ।

কারণ বিদেশে এসে অনেক সময় আপনাকে এমন কিছু কাজ করতে হবে, যেগুলো বাংলাদেশে হয়তো কখনো করতে হয়নি।

কিন্তু এখানেই আসল learning।

নিজেকে independent করতে হবে।
নিজের decision নিজেকেই নিতে হবে।
ভুল করলে নিজেকেই ঠিক করতে হবে।

আর একটা ভুল ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে—

বিদেশে গেলেই income শুরু হবে এবং দ্রুত পরিবারের জন্য টাকা পাঠানো শুরু করব।

বাস্তবে এমনটা সবার ক্ষেত্রে হয় না।

আপনার প্রথম priority হওয়া উচিত নিজেকে establish করা।

প্রথম দিকে কিছুটা struggle হবে—এটাই স্বাভাবিক।

তাই বিদেশে যাওয়ার আগে শুধু tuition fee-এর হিসাব করলে হবে না।

থাকা, খাওয়া, transportation, emergency expense—সবকিছুর একটা realistic plan থাকা দরকার।

আমার কাছে বিদেশে পড়াশোনা মানে শুধু একটা degree নেওয়া না।

এটা নিজের personality, independence এবং career—সবকিছু নতুনভাবে build করার একটা opportunity।

তবে opportunity তখনই কাজে লাগবে, যখন আপনি reality-এর জন্য prepared থাকবেন।

তাই বিদেশে যাওয়ার স্বপ্ন অবশ্যই দেখুন।

কিন্তু শুধু Instagram-এর lifestyle দেখে না।

নিজের future, career, financial capacity এবং mental preparation—সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিন।

বিদেশ সবার জন্য খারাপ না।
আবার সবার জন্য সহজও না।

সঠিক preparation + realistic expectation + patience = বিদেশের journey অনেকটা সহজ হয়ে যায়।

স্বপ্ন দেখুন, পরিকল্পনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। ❤️

উৎসাহ পেলে শুরু করে দিবো!
16/08/2026

উৎসাহ পেলে শুরু করে দিবো!

16/08/2026

🎓 আবারও ক্যাম্পাসের জন্য IELTS — FREE BATCH 38! 🔥

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি IELTS Batch 38 🎯

🕚 Class Time: রাত ১১:০০টা – ১২:৩০টা
📅 Days: Saturday | Sunday | Monday | Tuesday | Wednesday

📲 Join করতে:
IELTS With Kayes পেজে WhatsApp Group-এর লিংক দেওয়া আছে। সেখান থেকে গ্রুপে Join করে নিন।

⚠️ Note: আমাকে ব্যক্তিগতভাবে Message দেওয়ার প্রয়োজন নেই।
শুধু WhatsApp Group-এ Join করুন। ✅

IELTS With Kayes — স্বপ্ন দেখুন, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের। ❤️

12/08/2026

IELTS BATCH 37 – Class Update 📢

IELTS Batch 37-এর ক্লাস ৯ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পারিবারিক শোকের কারণে নির্ধারিত সময়ে ক্লাস শুরু করতে পারিনি।

ইনশাআল্লাহ, আগামীকাল ১৩ আগস্ট রাত ৮টায় Batch 37-এর প্রথম ক্লাস শুরু হবে। ❤️

সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে পাশে থাকার জন্য।
দেখা হবে আগামীকাল রাত ৮টায়, ইনশাআল্লাহ।

আমি যাদের IELTS পড়াই তাদের ৯০% ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাষা ডিপার্ট্মেন্টের স্টুডেন্ট যেমন পালি, ফার্সি, ফ্রেন্স, জ...
10/08/2026

আমি যাদের IELTS পড়াই তাদের ৯০% ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাষা ডিপার্ট্মেন্টের স্টুডেন্ট যেমন পালি, ফার্সি, ফ্রেন্স, জাপানিজ।

বাংলাদেশে ভাষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রায়ই একটি প্রচলিত ধারণা রয়েছে—তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ তুলনামূলক কম। সেই ধারণাকেই বাস্তব সাফল্যের মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের শিক্ষার্থী রাফিন হাসান সরদার।

২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী, হাজী মুহাম্মদ মুহসিন হলের আবাসিক সদস্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের Texas Tech University-তে মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ অর্থায়ন (Fully Funded Scholarship) লাভ করেছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়টিতে Teaching Assistant হিসেবে দায়িত্বও পালন করবেন। ফলে তাঁর টিউশন ফি সম্পূর্ণ মওকুফের পাশাপাশি মাসিক স্টাইপেন্ডসহ অন্যান্য সুবিধাও থাকবে।

রাফিনের এই অর্জনের পেছনে রয়েছে ধারাবাহিক একাডেমিক ও শিক্ষকতার অভিজ্ঞতা। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার আগেই তিনি দেশের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়—ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এ Adjunct Faculty হিসেবে শিক্ষকতা করেছেন। অল্প বয়সেই বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করার এই অভিজ্ঞতা তাঁর একাডেমিক দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে।

ফ্রেঞ্চ ভাষা ও সংস্কৃতির মতো একটি বিশেষায়িত বিষয়ে পড়াশোনা করেও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক স্কলারশিপ অর্জন সম্ভব—রাফিনের যাত্রা সেটিই প্রমাণ করে। ভাষা শিক্ষা, একাডেমিক উৎকর্ষ, শিক্ষকতার অভিজ্ঞতা এবং সুপরিকল্পিত প্রস্তুতির সমন্বয় তাঁকে নিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থার অংশ হতে।

রাফিন হাসান সরদারের এই সাফল্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের জন্যই নয়, বরং দেশের ভাষা ও মানবিক বিভাগের হাজারো শিক্ষার্থীর জন্য একটি শক্তিশালী বার্তা—সঠিক প্রস্তুতি, দক্ষতা এবং অধ্যবসায় থাকলে ভাষার বিভাগ থেকেও বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে
Collected
পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করা সম্ভব।

09/08/2026

💙 Financial Issue-এর কারণে IELTS করতে পারছেন না?

🎯 Batch 37-তে থাকছে বিশেষ অফার!
📲 অফার জানতে WhatsApp: 01719117749

স্বপ্ন দেখুন, পূরণের দায়িত্ব আমাদের। ❤️

Address

Mirpur-1
Dhaka

Telephone

+8801719117749

Website

Alerts

Be the first to know and let us send you an email when IELTS with KAYES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IELTS with KAYES:

Shortcuts

Share