Cricket LOVER

Cricket LOVER Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cricket LOVER, Educational consultant, Dhaka.

Hi, আমি NASIR। পেশায় একজন ইঞ্জিনিয়ার। বিশ্ব রাজনীতি, সামরিক কৌশল, গোপন শক্তি এবং ক্ষমতার বাস্তব খেলা নিয়ে জানার ও বিশ্লেষণ করার আগ্রহ থেকেই এই যাত্রা শুরু।

– NASIR

Geopolitics | Military Affairs | Hidden Power | Global Strategy

উনি ড. ফাহমিদা খাতুন, সিপিডির নির্বাহী পরিচালক। নতুন পে- স্কেলের বিরোধিতাকারী।উনি মাসে বেতন পান প্রায় ৩ লক্ষ টাকা আর একজ...
07/06/2026

উনি ড. ফাহমিদা খাতুন, সিপিডির নির্বাহী পরিচালক।
নতুন পে- স্কেলের বিরোধিতাকারী।
উনি মাসে বেতন পান প্রায় ৩ লক্ষ টাকা আর একজন ২০ গ্রেডের কর্মচারী বেতন পান ১৩-১৪ হাজারের মত।
উনার বেতন বাংলাদেশ সরকারের একজন সচিবের (গ্রেড-১) বেতনের প্রায় ২ গুন।কিন্তু উনি পে-স্কেলের বিরোধিতা করেই যাচ্ছেন এবং মূল্যস্ফীতির ফেনা তুলছেন।

ঢাকা মেট্রোরেলে শুক্রবার।
05/10/2024

ঢাকা মেট্রোরেলে শুক্রবার।

মিটিং চলছে তবুও স্কোর আপডেট নিতে মিস করছি না।
25/06/2024

মিটিং চলছে তবুও স্কোর আপডেট নিতে মিস করছি না।

ইন্ডিয়ার সাথে আমাদের অর্জন। গো অ্যাহেড টাইগার।
22/06/2024

ইন্ডিয়ার সাথে আমাদের অর্জন। গো অ্যাহেড টাইগার।

সাকিবের প্রথম বলের ক্যাচটা মিস করে ম্যাচটা এখানেই হারিয়ে দিল।
21/06/2024

সাকিবের প্রথম বলের ক্যাচটা মিস করে ম্যাচটা এখানেই হারিয়ে দিল।

বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে এখন সুপার এইটে যা যা করতে হবে :- 🏏 শান্তকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষ...
20/06/2024

বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে এখন সুপার এইটে যা যা করতে হবে :-

🏏 শান্তকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা 7️⃣1️⃣ রানের সেই ইনিংসের পুনরাবৃত্তি ঘটাতে হবে। ( অবশ্যই অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে)

🏏 লিটনকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা 6️⃣0️⃣ রানের সেই ইনিংসের পুনরাবৃত্তি ঘটাতে হবে। ( তিনটা ম্যাচে)

🏏 রিশাদকে অতি অল্প সময়ে গুরু মুশতাক আহমেদের কাছ থেকে গুগলি ডেলিভার করা শিখতে হবে তাহলে স্পিন সহযোগী উইকেটে সে আমাদের মূল অস্ত্র হবে।

🏏 জাকের আলীর জায়গায় অবশ্যই শেখ মাহেদীকে সুযোগ দিতে হবে।

🏏 সুপার এইটে বাংলাদেশের খেলায় জিম্বাবুয়ের আম্পায়ার ল্যাংটন রুসেরে দায়িত্ব পেয়েছে যে কিনা স্যাম থেকেও বেশি ভুল সিদ্ধান্ত দিতে পটু। আরও সহজ করে বলতে গেলে এটা আইসিসির নীলনকশা। তাই আম্পায়ারের কোন সিদ্ধান্তে রিভিউ নিলে তা বিফলে যাওয়ার সম্ভাবনা কম সেটা মাথায় রেখে শান্তকে আগাতে হবে।

উপরিউক্ত দিকগুলোর প্রতি বিশেষ নজর দিলেই আমাদের কাজ সহজ হয়ে যাবে। বাকিটা আল্লাহ ভরসা। 🤲

এন্টিগার এই মাঠেই বাংলাদেশ তাদের সুপার এইটের প্রথম দুই ম্যাচ খেলবে; প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ভারত। আর এই মাঠটায় রান আসে। ...
20/06/2024

এন্টিগার এই মাঠেই বাংলাদেশ তাদের সুপার এইটের প্রথম দুই ম্যাচ খেলবে; প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ভারত। আর এই মাঠটায় রান আসে।

এই বিশ্বকাপে সুপার এইটের এই ম্যাচটির আগে এই বিশ্বকাপে চারটি ম্যাচ হয়েছে, ম্যাচগুলোর স্কোরকার্ড-
➡️ ওমান ১৫০/৯, স্কটল্যান্ড ১৫৩ করেছে ১৩.১ ওভারে। অর্থাৎ ৩৩.১ ওভারে ৩০৩ রান এসেছে
➡️ নামিবিয়া ১৭ ওভারে ৭২ অল-আউট, অস্ট্রেলিয়া সেটা ৫.৪ ওভারে চেজ করেছে
➡️ ওমান ১৩.২ ওভারে ৪৭ রানে অল-আউট। ইংল্যান্ড সেটা চেজ করেছে ১৯ বলে অর্থাৎ ৩.১ বলে ৫০।
➡️ নামিবিয়া-ইংল্যান্ডের বৃষ্টিবিঘ্নিত ম্যাচটায় ১০ ওভারে ইংল্যান্ড করে ১২২, জবাবে নামিবিয়া করে ৮৪, অর্থাৎ সেদিন ২০ ওভারে রান এসেছে ২০৬

অর্থাৎ, ভালো ব্যাটিং লাইনাপ এখানে ভালোভাবেই রান করে, তাতে সন্দেহ থাকার কথা না। নামিবিয়া, ওমান যে ৭২ বা ৪৭ করে অল-আউট হয়েছে সেটাতে পিচের দোষ নয়, বরং ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বোলিং তোপেই মুখ্য কারণ। আর যদি সন্দেহ থাকেও, আজকেই দেখুন, যে দক্ষিণ আফ্রিকা গ্রুপ স্টেজে ১২০ই পার করতে পারলো না, তারা আজ করলো ১৯৪!

১৯৪ তাড়া করে আমেরিকা সফল হবে কিনা জানিনা, তবে ডালাসের পিচে এই বিশ্বকাপের সবচেয়ে বড় তাড়াটা ১৯৪ই, করেছে এই আমেরিকাই। তবে সেবার প্রতিপক্ষ ছিল কানাডা, আজ সামনে দক্ষিণ আফ্রিকা, দুই দলের বোলিং লাইনাপে পার্থক্য আকাশ পাতাল।

যে কথা বলার জন্য পোস্ট, এই মাঠে বাংলাদেশের সুপার এইটের প্রথম দুই ম্যাচ৷ এই ম্যাচে বাংলাদেশের বোলাররা ৪ ওভারে ৭ দিবে না, একটু বেশিই দিবে! গ্রুপ স্টেজে ৪ ওভারে ৩০ কে আমরা এক্সপেন্সিভ বলে ফেলেছি, এই গ্রাউন্ডে তা বলার সুযোগ নেই। তাই ব্যাটারদের কাছে অনুরোধ, আপনারা একটু বেটার পারফর্ম করেন। বোলাররা ঠিকই গ্রুপ পর্বে পিচের ফায়দা নিয়েছে, এবার সুপার এইটে লিটন-শান্ত-তামিম, আপনারা নিন। কারণ সুপার এইটে কোনো বোলার ৪ ওভারে ৩৫ খেয়ে গেলে আপনি উনাদের দোষ দিয়ে পার পাবেন না; বরং আপনারা যারা এতদিন ৫ বলে ৪ বা ৩ বলে ১ বা ১৩ বলে ৯ করেছেন, এরকম না আপনাদের এখন পারফর্ম করার পালা, গ্রুপ পর্বে যেমন বোলাররা ৬ এর কম ইকোনমিতে রান দিয়ে আপনাদের ব্যর্থতা ঢেকে দিয়ে জয় এনেছে, এবার আপনারা এর প্রতিদান দিন, যদিও বোলাররা এতটাও ব্যর্থ হবে না, এই ভরসাটা সবাই রাখে। ক্রিকেটটা দলগত গেইম, শুধু বোলারদের গেইম না।

বোলাররা যেমন ফায়দা নিয়েছে বোলিং পিচের, আপনারা ব্যাটিং পিচের ফায়দা নিয়েন।

শুভকামনা বাংলাদেশ দল 🇧🇩

#সুপারএইট #বাংলাদেশ

Australia Skipper Mitch Marsh before the game vs Bangladesh
20/06/2024

Australia Skipper Mitch Marsh before the game vs Bangladesh

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket LOVER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share