প্রোডাক্টিভ রমাদান’ | সেমিনার ২০২৬
রমাদানকে আত্মশুদ্ধি, ইবাদত ও ব্যক্তিগত উন্নয়নের মাস হিসেবে গ্রহণের আহ্বান জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন সাজ্জাদ হোসাইন খাঁন,
উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশন,
সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্রশিবির (ঢাকা বিশ্ববিদ্যালয়)
আয়োজনে: ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশন
Dhaka University Dawah Association- ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka University Dawah Association- ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন, Education, University of Dhaka, Dhaka.
05/03/2026
Dhaka University Dawah Association- ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন, জিয়া হলের উদ্যেগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন।
এতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক হামিদুর রশিদ জামিল, বর্তমান সহকারী পরিচালক মেসবাহুর রহমান, দাওয়াহ এসোসিয়েশন, জিয়া হলের পরিচালক মাহবুব আলম ও উক্ত হলের শিক্ষার্থী আখতার হোসেন।
এতে শিক্ষারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে উক্ত আয়োজন সফল করে তোলে।
04/03/2026
আসসালামু আলাইকুম।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন, জিয়া হলের পক্ষ থেকে আয়োজন করছি "কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা"। এতে জিয়া হলের বৈধ সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
নিয়মাবলি:
১. কুরআন তেলাওয়াত মোবাইলে ভিডিও করে নিজ প্রোফাইলে আপলোড দিতে হবে।
২. নিম্নোক্ত হ্যাশট্যাগ দিতে হবেঃ
৩. নিজের মন মতো ক্যাপশন দেয়া যাবে।
৪. ২৯ রমাদান সন্ধা ৬টার মধ্যে আপলোড দিতে হবে।
পুরস্কারসমূহ:
১. প্রথম পুরস্কার: ২০০০টাকা
২. দ্বিতীয় পুরস্কার: ১৫০০টাকা
৩. তৃতীয় পুরস্কার: ১০০০টাকা
৪. সকল অংশগ্রহণকারীদের একটি করে বই।
রাকিবুল হাসান
কো-অর্ডিনেটর
ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন,
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল।
04/03/2026
Dhaka University Dawah Association- ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন আয়োজিত 'প্রোডাক্টিভ রমাদান' সেমিনারে শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ চমৎকার কিছু দিকনির্দেশনা দিয়েছেন। আমাদের জীবনকে বদলে দেওয়ার মতো সেই ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্ট সবার কল্যাণে শেয়ার করছি:
১. আল্লাহর সাথে একাকিত্বের সম্পর্ক (মোরাকাবা)
প্রতিদিন অন্তত ২০ মিনিট নিজের জন্য এমন সময় রাখুন যখন কেউ থাকবে না। শুধু আপনি আর আপনার রব। এই সময়টাতে আল্লাহর কথা ভাবুন এবং নিজের আধ্যাত্মিক অবস্থা নিয়ে চিন্তা করুন।
২. তাসকিয়াতুন নফস (আত্ম-সমালোচনা)
দিনের শেষে অন্তত একবার ভাবুন আজ কী কী ভুল করলেন। নিজের নফস বা আত্মাকে শুদ্ধ করার জন্য নিয়মিত নিজের ভুলগুলো চিহ্নিত করা জরুরি।
৩. হিফজুল লিসান (জবান নিয়ন্ত্রণ)
অহেতুক কথা না বলে জবানকে প্রোডাক্টিভ কাজে বা জিকিরে ব্যস্ত রাখুন। আপনার কথা যেন অন্যের কষ্টের কারণ না হয়।
৪. গিবত থেকে দূরে থাকা
কারও অনুপস্থিতিতে তার সমালোচনা করা বা গিবত করা আমল ধ্বংস করে দেয়। এই রমাদানে গিবত ত্যাগের দৃঢ় সংকল্প করি।
৫. ন্যায়ের পক্ষে অটল থাকা
পরিস্থিতি যাই হোক, সত্য ও ন্যায়ের ওপর অবিচল থাকা একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য।
৬. ভাঙা সম্পর্ক জোড়া লাগানো
যাদের সাথে কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, এই বরকতময় সময়ে সেই সম্পর্কগুলো আবারও ঠিক করে নিন। ক্ষমা এবং মহানুভবতা প্রদর্শন করুন।
৭. শুকরুন নি'আম (শুকরিয়া আদায়)
আল্লাহ আমাদের যে নেয়ামত দিয়েছেন, তার জন্য মন থেকে আলহামদুলিল্লাহ বলুন। কৃতজ্ঞতা নেয়ামত বাড়িয়ে দেয়।
৮. তাদাররু (মিনতির সুরে দোয়া)
দোয়ায় কান্নাকাটি করা এবং বিনীতভাবে আল্লাহর কাছে চাওয়া। হৃদয়ের সবটুকু আকুতি ঢেলে রবের কাছে মিনতি করুন।
সময়কে কাজে লাগানোর টিপস:
নিয়মিত কোরআন তেলাওয়াত করা।
প্রতিদিন কিছু সময় আত্ম-উন্নয়নমূলক বই পড়া।
দিনের শুরুতেই সারা দিনের কাজের পরিকল্পনা বা সময় নির্ধারণ করে নেওয়া।
আল্লাহ আমাদের এই রমাদানকে জীবনের সেরা রমাদান হিসেবে কবুল করুন। আমিন।
Sadia Akter Borsha
02/03/2026
টিএসসিতে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
আজ ২ মার্চ (সোমবার, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশনের উদ্যোগে টিএসসির অডিটোরিয়ামে প্রোডাক্টিভ রমাদান সেমিনার আয়োজিত হয়েছে।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দাঈ মুফতি আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, আলোচকদের মধ্যে আরও ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ডাকসু এজিএস ও দাওয়াহ এসোসিয়েশনের উপদেষ্টা মহিউদ্দিন খান, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়, তাদের প্রত্যেককে একটি গিফট প্যাকেট উপহার দেয়া হয়, যেখানে একটি কুরআন, আতর, রমাদান প্লানার, টুপি ও মেসওয়াক ছিল।
সেমিনারটি সঞ্চালনা করেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ও দাওয়াহ এসোসিয়েশনের উপদেষ্টা কাজী আশিক।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, প্রোডাক্টিভ রমাদান আয়োজন করতে গিয়ে ২০২৪ এর রমজান মাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আক্রমণের স্বীকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহোযোগিতায় সেই হামলা বাস্তবায়ন করে ছাত্রলীগ।
ডাকসু এজিএস মহিউদ্দিন খান বলেন, প্রডাক্টিভ রমাদান আয়োজনের ধারাবাহিকতা আমাদের নিজস্ব দায়বদ্ধতার অংশ। অনেক ভাইয়ের রক্ত, ত্যাগ ও ক্যারিয়ার স্যাক্রিফাইসের ফলে উন্মুক্ত পরিবেশে আমরা এই আয়োজন করতে পেরেছি।
আমরা শত প্রতিকূল সময়েও এই আয়োজন করেছি, সামনের দিনেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।
প্রধান আলোচক মুফতি আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ তার বক্তব্যে রমজানের গুরুত্ব, কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি, রমজানের এই চর্চাকে বাকি এগারোমাস কিভাবে কাজে লাগানো যাবে তার ধারাবাহিক আলোচনা করেন। কুরআন ও হাদীসের রেফারেন্স ও দৈনন্দিন বাস্তবতার সাথে সংযোগপূর্ণ আলোচনা সকলে উপভোগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ডাকসু ও ছাত্রশিবির ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এই আয়োজনে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সকলকে ইফতার উপহার বিতরণ করা হয়।
27/02/2026
Seminar on Productive Ramadan
📍 Venue: TSC Auditorium
🗓 Date: 2nd March 2026
⏰ Time: 2:30 PM
Ramadan is already with us and unfolding day by day through fasting, classes, deadlines, exhaustion, and quiet moments of reflection.
In the middle of this lived experience, this seminar invites you to pause and ask:
How is Ramadan shaping my days, my choices, and my habits, and most importantly my spirituality right now?
This session turns attention to the Ramadan that is happening now and its imperfect routines, its unnoticed victories, and the gentle guidance that offers to shape our days with awareness, intention, and meaning with a sound spirituality.
🎙 Discussant
Abdul Hi Muhammad Saifullah
📣 Organized By
Dhaka University Dawah Association.
The registration link is in the comment
Turn Back to Allah,
Before
Returning to Allah.
17/11/2025
আসসালামু আলাইকুম।
শিক্ষার্থীদের মাঝে নববী আদর্শ ছড়িয়ে দিতে ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন, জিয়া হল আয়োজন করছে সিরাত প্রতিযোগিতা। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করবে। জিয়া হলের প্রত্যেক আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষা হবে ২৮ তারিখ। শুক্রবার।
নিয়মাবলিঃ
পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ধরন এমসিকিউ।
প্রশ্ন থাকবে ৫০টি।
সময় ১ ঘণ্টা।
পুরস্কারসমূহ
প্রথম পুরস্কারঃ ৫০০০ টাকা ও বই
দ্বিতীয় পুরস্কারঃ ৪০০০ টাকা ও বই
তৃতীয় পুরস্কারঃ ৩০০০ টাকা ও বই
চতুর্থ পুরস্কারঃ ২০০০ টাকা ও বই
পঞ্চম পুরস্কারঃ ১০০০ টাকা ও বই
৫০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করলে বই ফ্রী।
রেজিষ্ট্রেশন লিংক
https://forms.gle/Nds9GjzxVf6MwoRT6
টাকা পাঠানোর মাধ্যমঃ
01882058256. Bkash/Nagad
আর কেউ বই না নিতে চাইলে গুগল ড্রাইভের লিংক থেকে পড়তে পারবেন।
https://drive.google.com/drive/folders/1_ztKGoyZuIY2IL1j-Ud958D2rqGXWfCR
পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে যুক্ত হোন
https://chat.whatsapp.com/HfaeycRw4rg2jK
রাকিবুল হাসান
কো-অর্ডিনেটর
ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন, জিয়া হল।
17/11/2025
আলহামদুলিল্লাহ,
ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশন কর্তৃক স্যার এ. এফ. রহমান হলের শিক্ষার্থীদের নিয়ে তাহাজ্জুদ ও সেহরির আয়োজন করা হয়। এতে প্রায় ৯০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেন।
এসময় কুরআন থেকে সংক্ষিপ্ত দারস এবং মুনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশনের সম্মানিত প্রতিনিধি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন খাঁন। এছাড়া সম্মিলিত তাহাজ্জুদ নামাজ পরিচালনা করেন স্যার এ. এফ. রহমান হলের আবাসিক শিক্ষার্থী ওসমান গনী আল আমিন।
শিক্ষার্থী ভাইদের সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
14/11/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অক্টোবর ২০২৫ কুরআন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে।
সমস্ত বিজয়ীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
🥇 ১ম স্থান:
হাসান মাহমুদ
সেশন: ২০২৪-২০২৫
ডিপার্টমেন্ট: একাউন্টিং
🥈 ২য় স্থান:
গিয়াস উদ্দিন রনি
সেশন: ২০২৩-২০২৪
ডিপার্টমেন্ট: সমাজবিজ্ঞান
🥉 ৩য় স্থান:
হোসনেয়ারা শিমুল
সেশন: ২০১৯-২০২০
ডিপার্টমেন্ট: ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং
সকল অংশগ্রহণকারীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন
আপনাদের অংশগ্রহণ এবং কুরআনের প্রতি আগ্রহ সত্যিই অনুপ্রেরণাদায়ক।
প্রতিযোগিতায় জয়-পরাজয় নির্বিশেষে, প্রত্যেক অংশগ্রহণকারীই কুরআনের সাথে সংযুক্ত থাকার কারণে বিজয়ী।
আমরা আশা করি, এই আগ্রহ ও চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমাদের সকলকে কুরআনের আলোয় আলোকিত করবে।
বারাকাল্লাহু ফীকুম।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
University Of Dhaka
Dhaka
1000