23/12/2025
♻️♻️টিউশন পেতে আপনার নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণ করা উচিত:-
একজন টিউটর হিসেবে TSP(Tuition Service Provider)/এজেন্সি হতে টিউশন সার্ভিস নিতে আপনার কিছু দায়িত্ব ও দায় আছে।
💠 একজন টিউটর হিসেবে প্রথমে আপনার স্বীকার করতে হবে "টিউশন হল পার্ট-টাইম জব"।
💠 কারন যখনই আপনি জব বলে স্বীকার করবেন, তখন আসবে আপনার দায়িত্বের বিষয়।
💠 আবার যেহেতু টিউশনটি আপনি পাচ্ছেন একটা এজেন্সি/TSP-র মাধ্যমে, তাই সেখানে আপনার কিছু দায় আছে।
এবার, আরেকটু ক্লিয়ার করি।
♻️টিউশন জব একটা দায়িত্ব:-
একজন অভিভাবক TSP/এজেন্সির মাধ্যমে টিউটর খুজেন তার সন্তানের কোয়ালিটি এডুকেশন ও পরীক্ষার ভাল ফলাফলের জন্যে।
TSP/এজেন্সি যখন আপনার তথ্য যাচাই-বাচাই এবং টেলি-কনভার্সেশনে আলাপ-আলোচনার মাধ্যমে অভিভাবকের রিকোয়ারমেন্ট এবং আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার আলোচনা সাপেক্ষে টিউশনটা দেওয়ার জন্যে সম্মত হয়। তখন কিন্তু আপনাকে টিউশন দেয়নি, দিয়েছেন দায়িত্ব।
➡️সেই দায়িত্ব হল-
স্টুডেন্টকে ভালোভাবে পড়ানো, পড়া বোঝানো, পড়া আদায় করা, স্টুডেন্টের মানসিক অবস্থার(পড়ালেখা বিষয়ে) উন্নত করতে প্রয়োজনীয় কাউন্সেলিং করা এবং সবশেষে তা রেজাল্ট কার্ডের মাধ্যমে প্রকাশ করা।
এই দায়িত্ব আপনি ভালভাবে করতে সক্ষম হলেই আপনার উচিত টিউশন করা। নতুবা এই দায়িত্বের অবহেলা আপনাকে এর জন্যে পে করতে হবে কোন না কোন জায়গায়৷ ন্যাচার রিভেঞ্জে কোন পক্ষপাতিত্ব হয় না।
আরো বিস্তারিত অন্য একটা পোস্টে লেখা হবে, ইনশাল্লাহ।
♻️এবার আসি TSP/এজেন্সিতে আপনার দায় কি?
আপনি যখন কোন টিউশন এঞ্জেসির টিউশন পোস্ট দেখে আগ্রহ প্রকাশ করেন, তখন ওই এজেন্সি আপনার কাছ থেকে আপনার কিছু তথ্য ও ডকুমেন্ট দেওয়ার অনুরোধ করে।
একজন শিক্ষক হিসেবে, টিউশন পেতে সে তথ্য ও ডকুমেন্টগুলো সঠিকভাবে দেওয়াটা হলো আপনার দায়িত্ব, পাশাপাশি দায়।
দায় কখন যদি আপনি ভুল তথ্য দেন৷ ভুল তথ্যে আপনি মনে করছেন সাময়িক লাভবান হবেন, কিন্তু এই একজীবনের কোন না কোন জায়গায় ন্যাচার অব রিভেঞ্জের স্বীকার হবেন তার চেয়ে অনেক বেশি পরিমাণে।
🌻আরেকটা বড় দায় হল
🔻
অভিভাবকের নাম্বার দেওয়ার পর টিউশনের অভিভাবক ও স্টুডেন্টের সাথে আপনার প্রথম ফোন কলের আপডেট দেওয়া TSP/এজেন্সিকে।
🔻
প্রথম দিন সাক্ষাত ও ডেমো ক্লাসের আপডেট দেওয়া।
🔻
টিউশন কনফার্ম হলে TSP/এজেন্সির সাথে দেওয়া শর্তে তাদের সার্ভিস চার্জ ঠিকভাবে বুঝিয়ে দেওয়া।।
🔻
পাশাপাশি যদি টিউশন হাউজে অভিভাবক/স্টুডেন্ট এর কারনে টিউশন যদি ক্যান্সেল হয় এবং নিজের অযোগ্যতা ও দায়িত্বহীনতার কারনেও যদি টিউশন ক্যান্সেল হয়ে থাকে তাও TSP/এজেন্সিকে জানিয়ে তার পেনাল্টি/ক্ষমা চেয়ে নেওয়া।
এতটুকু পরে আপনার মনে হবে, আমার ঠ্যাকা পড়ছে এত দায় ও দায়িত্ব নিয়ে টিউশন করার।
তাহলে ভাই, টিউশন জব আপনার জন্যে নয়।
আবার অনেকে মনে করবেন- আমিও তো টিউশন করি এত দায়/দায়িত্ব তো কখনো মনে হয়নি। সত্যি কথা বলতে আপনি নিজের অজান্তে আমার এই পোস্টের দায়িত্ব ও দায়(যদি TSP/এজেন্সি থেকে টিউশন নিয়ে থাকেন) ঠিক-ঠাকভাবে পালন করেছেন বিধায় আপনার কাছে এটা সহজ ও কিচ্ছু মনে হচ্ছে না।
মোদ্দাকথা হল সব টিউটরই টিউশন পেতে এই দায়িত্ব ও দায়ের সার্ভিস দিয়েই যাচ্ছেন।
তাহলে- TSP/টিউশন এজেন্সির কি দায়িত্ব নাই? দায় নাই?
হ্যা, অবশ্যই আছে৷ সেই পোস্টও আপনি পাবেন,বিস্তারিতভাবে। ইনশাল্লাহ
সে জন্যে অবশ্যই আপনাদের সকল টিউটরের উচিত BTPA-অফিশিয়াল পেইজ ফাস্ট-ফলোতে রাখা। এবং নিজেদের সার্কেলে তা শেয়ার করুন।
www.facebook.com/BTPA.BD
এতক্ষন সময় দিয়ে পোস্ট পড়ার জন্যে ধন্যবাদ।
উপকার মনে হলে কমেন্ট করে জানান।
.
BTPA ensures trusted and fraud-free Tuition Service Providers (TSP) across Dhaka.
We are proud to have 100+ TSPs under one umbrella, operating with the name BTPA.
For any queries, complaints, or inconveniences, please drop us a detailed message.