Mottasin Pahlovi মোত্তাসিন পাহলভী

Mottasin Pahlovi মোত্তাসিন পাহলভী Concept is power
(6)

12/08/2026

♦♦আলহামদুলিল্লাহ♦♦
প্লাটিলেট দ্রুত বাড়তে শুরু করেছে।
ইনশাআল্লাহ খুবই অল্প সময়ে (৪-৫দিনের মধ্যে) আবার সকল কাজকর্ম শুরু করতে পারব।

  স্যার বর্তমানে ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  প্লাটিলেট কাউন্ট যথেষ্ট কমে গেছে (মাত্র ৪০ হাজার+)...
10/08/2026



স্যার বর্তমানে ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্লাটিলেট কাউন্ট যথেষ্ট কমে গেছে (মাত্র ৪০ হাজার+)

একারণে স্যারের লাইভ ক্লাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সকলের কাছে সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য।

06/08/2026

Dengue Positive
দোয়া প্রার্থী

02/08/2026

♦আজ থেকে বীজগণিতের যাত্রা শুরু♦

আজ রাত ১০ টায় আপলোড হবে বীজগাণিতিক সূত্রাবলি ও মান নির্ণয়ের ৬ ঘণ্টার ক্লাস

যারা উৎপাদকে বিশ্লেষণ পারেনা, তারা ক্লাসটি করতে পারে Aloron SSC by Mottasin Pahlovi পেইজ থেকে।
30/07/2026

যারা উৎপাদকে বিশ্লেষণ পারেনা, তারা ক্লাসটি করতে পারে Aloron SSC by Mottasin Pahlovi পেইজ থেকে।

30/07/2026

SSC Math & Higher Math এর জন্য Dedicated Page খুললাম।Aloron SSC by Mottasin Pahlovi

28/07/2026

আজকে রাত ৮:১৫ থেকে নবম দশম শ্রেণির বই থেকে অধ্যায় ১৩.২ ধারার উপর ক্লাস হবে।
Mottasin Pahlovi

27/07/2026

প্রতারণা

27/07/2026

পাটিগণিত পর্ব শেষ !!! বীজগণিত ও জ্যামিতি সাথে SSC Math & Higher Math ক্লাস আসছে -

26/07/2026

এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করল, "আপনি সবসময় এমন চিল মুডে থাকেন কীভাবে?"

উত্তরে আমি তাকে আমার আগামীকালের রুটিনটি জানালাম—
- সকাল ৮:০০ টা: বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া।
- সকাল ৯:০০ টা থেকে ১০:৩০ টা: ক্লাস ৯-১০ এর উচ্চতর গণিত ক্লাস।
- সকাল ১১:০০ টার মধ্যে: এমপিয়ান (Mpbian) আইটি অফিসে যাওয়া।
- দুপুর ২:০০ টা: মিটিং শেষ করে বাসায় ফেরা।
- দুপুর ২:৩০ টা থেকে ৪:০০ টা: মোহাম্মদপুরে অফলাইনে এইচএসসি রসায়ন (ইংলিশ ভার্সন) ক্লাস।
- বিকাল ৪:০০ টা থেকে ৫:৩০ টা: মোহাম্মদপুরে অফলাইনে এইচএসসি রসায়ন (বাংলা ভার্সন) ক্লাস।
- সন্ধ্যা ৭:৩০ টা থেকে রাত ৯:০০ টা: এসিএস (ACS) রসায়ন অর্গানিক সাইকেল ২০২৭।
- রাত ১০:০০ টা থেকে ১১:৩০ টা: এসিএস (ACS) রসায়ন সাইকেল ২০২৮।
(আগামীকাল জব ম্যাথের একটা ক্লাস ছিল সেটা চেঞ্জ করে মঙ্গলবার দিয়েছি)

এখন আসি আসল কথায়। আগামীকালের কথা চিন্তা করলেই আমার মধ্যে একধরনের উন্মাদনা বা উত্তেজনা কাজ করছে। মনে হচ্ছে, ক্লাসে স্টুডেন্টদের নতুন কিছু টপিক শেখাব অথবা আমাদের এমপিয়ান-এর সফটওয়্যারটি নতুন করে প্রমোট করব। নিজেকে মোটিভেটেড রাখার জন্য কিছু সময় আড্ডাও দেবো।

আসলে মেইন বিষয় হলো—কত বেশি কাজ করছেন, তার ওপর প্রেসার নির্ভর করে না। অনেক বেশি কাজ করলেই যে মাথায় প্রেসার ক্রিয়েট হবে, বিষয়টি এমন নয়।

অনেকেই দেখা যায় সারাদিন বাসায় বসে আছেন, অথচ প্রচণ্ড প্রেসারের মধ্যে আছেন। আবার ঠিকমতো দায়িত্ব পালন না করলেও মানুষ মানসিক চাপে থাকে। তাই অনেক বেশি কাজ বা পড়াশোনা করলেই যে আপনি অনেক প্রেসারে আছেন, তা কিন্তু নয়। আমার মতে, মহান আল্লাহ বিপদে না ফেললে 'চাপ' নেওয়াটা সম্পূর্ণ মানসিক ব্যাপার। কাজকে চাপ না ভেবে আনন্দ নিয়ে করলে সবসময় চিল মুডে থাকা যায়।

(স্টুডেন্টটাকে সরাসরি কথাগুলো এভাবেই বলেছিলাম, লেখার সময় সেভাবে হয়তো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি; তবে মূলভাব বা যা বোঝাতে চেয়েছি, তা সঠিকভাবে প্রকাশ পেয়েছে।)

Address

Mohammadpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mottasin Pahlovi মোত্তাসিন পাহলভী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mottasin Pahlovi মোত্তাসিন পাহলভী:

Shortcuts

Share

Category