আত্মকথন

আত্মকথন চলুন না ঘুমিয়ে একসাথে কিছু দারুণ দিবাস্বপ্ন দেখি..

17/12/2025

সাহিত্য লেখার জন্যে নিজেকে একচুয়্যাল কষ্টের পরিবেশে পড়তে হয়। কষ্ট ছাড়া সাহিত্য হয় না, ও তো কাহিনী মাত্র।

11/12/2025

একরাশ আক্ষেপ নিয়ে ২০২৫ ও শেষ হয়ে যাচ্ছে। পাওয়া, না পাওয়ার হিসেব করে কুলিয়ে উঠার আগেই জীনঘড়ি তার অস্তিতের সায়াহ্নে এসে উপনীত হয়। বছর চলে যায়, আক্ষেপগুলো ঠিকই থেকে যায়। নতুন দিন আসে, মনের কোণে ক্ষীণ আশা উঁকি দেয়, এই মহাকালের নিতান্ত নগন্য এক জীবের এই এক অধরা শক্তি জীর্ণ শীর্ণ ক্লান্ত দেহ-মনকে অসীম সমুদ্রের নোনা পানিতেও ভাসিয়ে রাখে।

15/06/2025

কোনটি কোষের শক্তি উৎপাদনের স্থান?

a) রাইবোজোম

b) মাইটোকন্ড্রিয়া

c) গলজি বডি

d) নিউক্লিয়াস

15/06/2025

কোষের মধ্যে কোন প্রক্রিয়ায় গ্লুকোজ ভাঙা হয়ে ATP তৈরি হয়?

a) ফটোসিন্থেসিস

b) গ্লাইকোলাইসিস

c) নিউক্লিয়েশন

d) ডিএনএ রেপ্লিকেশন

15/06/2025

কোন কোষ উপাদান প্রোটিন প্যাকেজিং এবং পরিবহনে কাজ করে?

a) রাইবোজোম

b) লিসোজোম

c) গলজি বডি

d) মাইটোকন্ড্রিয়া

১৯৭৭ সালে আঁকা এই নিরীহ গ্রাফটিই যেন মৃত্যুর নিঃশব্দ স্বাক্ষর – যেখানে প্রতিটি রেখা, প্রতিটি বিন্দুতে ধোঁয়ার আড়ালে লুকিয়...
14/06/2025

১৯৭৭ সালে আঁকা এই নিরীহ গ্রাফটিই যেন মৃত্যুর নিঃশব্দ স্বাক্ষর – যেখানে প্রতিটি রেখা, প্রতিটি বিন্দুতে ধোঁয়ার আড়ালে লুকিয়ে আছে এক ইনহেলারের অভিশাপ।

ম্যাংগোপিপলদের মধ্যে যারা জীবনে কখনো স্মোকিং করে নাই বা অন্য কারো স্মোকিং এর ধোঁয়া নিজের নাকে ঢুকায় নাই (প্যাসিভ স্মোকিং), তারা এই ক্যাটাগরির সবচেয়ে লাকি মানুষ, গ্রাফ এ নীল দাগে যাদের জীবন আঁকানো হয়েছে। যে কিনা ২৫ বছর বয়সে কৌতুহলের বশে বা বন্ধুদের সঙ্গ দিতে গিয়ে স্মোকিং শুরু করলো, কিন্তু পরে ভুল বুঝতে পেরে ৪৫ বছর বয়সে আবার ছেড়েও দিলো, জীবন তার সাথে খুব একটা বিরূপ আচরণ করে না। সে আবার প্রায় স্বাভাবিক মানুষদের মতো বুকভরে শ্বাস টেনে নিতে পারে এবং শেষে গাছেদের প্রিয় স্ন্যাক্সকে (CO2) প্রকৃতির বুকে ছেড়ে দেয়।
আর যে চাচা ৬৫ বছর বয়সে এসে বুঝতে পারলো, স্মোকিং ছেড়ে দিলো, কিন্তু না, অক্সিজেন চারপাশে ঠিকই ছিলো, পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে, অথচ তার ফুসফুস যেনো তাকে চিনলো না, অনেক কষ্ট করে একটু নিতে পারলো অক্সিজেন কে, কিন্তু ছাড়তে আর তেমন একটা পারলো না,জীবন তাকে নিয়ে নিষ্ঠুর খেলায় মেতে উঠলো, রক্তে অক্সিজেন কমতে থাকলো (Hypoxaemia), কার্বন ডাই-অক্সাইড বাড়তে থাকলো (Hypercapnia) এবং অবশেষে ধোঁয়ার প্রেমে ফুসফুসের মৃত্যু ঘটলো।

আমি জানি, আপনার বয়স এখনো ৬৫ হয় নি, তাই আজই স্মোকিং ছাড়ুন। আপনার ফুসফুস চিৎকার করছে, আপনি কি শুনতে পাচ্ছেন?

This seemingly innocent graph drawn back in 1977 stands as a silent signature of death, where every line and every dot hides the curse of an inhaler lurking behind the smoke.
Those fortunate souls who have never smoked themselves nor inhaled another’s smoke (passive smoking) — lie the luckiest people, their lives traced by the blue line on this graph. One such person began smoking at 25, driven by curiosity or peer pressure, but realizing the mistake, quit again at 45. Life was kinder to them; they could breathe deeply almost like any normal person and finally release nature’s favorite snack for trees — CO₂ — back into the world.
Then there’s the uncle who realized at 65 to quit smoking. Yet, oxygen was everywhere — spread all around the Earth — but his lungs seemed to no longer recognize it. Struggling painfully, he managed to grasp a little oxygen but couldn’t really let go. Life played a cruel game with him: blood oxygen dropped (hypoxemia), carbon dioxide rose (hypercapnia), and in the end, the lungs succumbed to death born from their smoky love affair.
I know you haven’t yet reached 65, so quit smoking today. Your lungs are crying out — can you hear them?

13/06/2025

প্রধান প্রস্বেদন অঙ্গ কোনটি?

13/06/2025

ব্রেকিং নিউজ!!!🚨
এইচএসসি পরীক্ষা ২৬ জুনের পরিবর্তে ২৭ জুনের আগের দিন করা হয়েছে..!🐸

13/06/2025
13/06/2025

উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত তৈরি হয়-

ক. সেলুলোজ

খ. গ্লাইকোজেন

গ. লিপিড

ঘ. প্রোটিন

13/06/2025

লাইসোসোমকে কোষের আত্মহত্যাকারী অঙ্গাণু বলা হয় কেন?

ক. এটি কোষের শক্তি উৎপাদন করে

খ. এটি কোষকে রোগ থেকে রক্ষা করে

গ. এটি কোষীয় আবর্জনা ধ্বংস করে

ঘ. এটি নিজের উৎসেচক দিয়ে কোষ ধ্বংস করতে পারে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত্মকথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আত্মকথন:

Shortcuts

Share