স্বর্ণজয় কোচিং হোম

স্বর্ণজয় কোচিং হোম Academic Coaching Center

28/05/2026
19/05/2026

স্বর্ণজয়ের কৃতি শিক্ষার্থী এবং কিছু অভিভাবকগণের স্বর্ণজয়কে নিয়ে তাদের কিছু অভিমত। ❤️❤️

19/05/2026

স্বর্ণজয় কোচিং হোম -এর ওয়ারী শাখার সাংস্কৃতিক সন্ধ্যা ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

স্বর্ণজয় কোচিং হোম -এর ওয়ারী শাখার সাংস্কৃতিক সন্ধ্যা ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল এক কথায় প্রাণবন্ত, আনন...
18/05/2026

স্বর্ণজয় কোচিং হোম -এর ওয়ারী শাখার সাংস্কৃতিক সন্ধ্যা ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল এক কথায় প্রাণবন্ত, আনন্দমুখর এবং জাঁকজমকপূর্ণ একটি আয়োজন। পড়াশোনার চেনা গণ্ডি আর ব্যস্ত রুটিন থেকে কিছুটা বিরতি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়েছিল।
শুধুমাত্র পড়াশোনা নয়, শিক্ষার্থীরা যে সহশিক্ষা কার্যক্রমেও সমান পারদর্শী, তা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাদের নাচ, গান, কবিতা আবৃত্তি এবং নাটিকা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। এছাড়া বিগত বছরে যারা সর্বোচ্চ নাম্বার নিয়ে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেয়ার মাধ্যমে পড়াশোনাতে আরও পারদর্শী ও মনোনিবেশে আগ্রহী করে তোলা হয়

20/04/2026

আগামীকাল তোমাদের এস.এস.সি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল।
প্রিয় পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা,
তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম আর অধ্যবসায়ের ফসল ঘরে তোলার সময় চলে এসেছে। পরীক্ষা মানেই কিছুটা ভয় আর উত্তেজনা, তবে মনে রাখবে—এটি তোমাদের মেধা যাচাইয়ের একটি সাধারণ ধাপ মাত্র। আত্মবিশ্বাস হারিও না, শান্ত মনে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো।
তোমাদের প্রত্যেকের কলম সাফল্যের গল্প লিখুক এবং তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে বাবা-মা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করো। তোমরা সবাই সুস্থ থেকো এবং সুন্দরভাবে পরীক্ষা শেষ করো—এই প্রার্থনা করি।
পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের কিছু জরুরি টিপস:
প্রবেশপত্র ও সরঞ্জাম: আজ রাতেই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, স্কেল ও জ্যামিতি বক্স গুছিয়ে রাখো।
সময় জ্ঞান: পরীক্ষা শুরুর অন্তত ৩০-৪০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করো।
শান্ত থাকা: উত্তরপত্র হাতে পাওয়ার পর বৃত্তগুলো সাবধানে ভরাট করো এবং প্রশ্নপত্রটি একবার ভালোভাবে পড়ে নাও।
পর্যাপ্ত বিশ্রাম: আজ রাতে দেরি না করে দ্রুত ঘুমিয়ে পড়ো, যাতে কাল সকালে সতেজ অনুভব করো।
তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হোক। শুভকামনা নিরন্তর!
স্বর্ণজয় কোচিং হোম

20/04/2026

এস. এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখছেন স্বর্ণজয় কোচিং হোম এর চেয়ারম্যান ম্যম Ghosh mam❤️

19/04/2026

এস. এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখছেন স্বর্ণজয় কোচিং হোম এর একমাত্র কর্ণধার সিইও স্যার Joy Sutar sir❤️

❤️এস.এস.সি ২০২৬ ফেয়ারওয়েল। ❤️বর্তমান দশম শ্রেণির ছাত্র-ছাত্রীগণ মিলে এত সুন্দর একটি আয়োজন করেছে তাদের বড় ভাই এবং আপুদের ...
19/04/2026

❤️এস.এস.সি ২০২৬ ফেয়ারওয়েল। ❤️
বর্তমান দশম শ্রেণির ছাত্র-ছাত্রীগণ মিলে এত সুন্দর একটি আয়োজন করেছে তাদের বড় ভাই এবং আপুদের বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলার জন্য।
এইটাই স্বর্ণজয় ❤️❤️❤️❤️❤️
এই প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠান একটি পরিবার যেখানে প্রতিটি শিক্ষার্থী একজন আরেকজনের আপন ভাই বোনের মত পাশাপাশি থাকে।

এইবারের এস.এস.সি পরীক্ষার্থীরা সকলের দোয়া প্রার্থী 🤲
হে মহান সৃষ্টিকর্তা তারা যেন সফল ফলাফলের অধিকারী হয়।🤲🙏

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বর্ণজয় কোচিং হোম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category