Panch Phoron/পাঁচফোড়ন

Panch Phoron/পাঁচফোড়ন

Share

জীবনে কোন কিছুই অসম্ভব নয় যদি একবার লক্ষ স্থির করা যায়।

18/04/2025

সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা
আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী
হচ্ছে সে, যে কিছুই জানে না।

05/03/2025

শুধু অ্যালার্জি হলেই চুলকায় না
আপনি ভালো আছেন
দেখেও অনেকের চুলকায়

05/03/2025

মেয়েরা হচ্ছে চাঁদের মতো
-যার নিজস্ব কোনো আলো নেই
-মেকআপের আলোয় আলোকিত এরা

27/02/2025

রমজানের ঘ্রান আসছে আলহামদুলিল্লাহ।

19/02/2025

বাংলাদেশের জনসংখ্যা বেড়েই চলেছে। তবে বরিশাল বিভাগের একটি জেলা ব্যতিক্রম।

১০ বছরে সেখানে জনসংখ্যা অনেকটাই কমে যাওয়ার তথ্য মিলেছে। জেলাটি হল বরগুনা। বরিশাল বিভাগে বঙ্গোপসাগরের তীরের বেশ বড় এক জনপদ এটি। কেবল দুটি সংসদীয় আসন থাকলেও আয়তনে এটি বেশ বড়, ১ হাজার ৮৩১ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর উপজেলা ছয়টি, ইউনিয়ন সংখ্যা ৪২টি।

২০১১ সালের আদমশুমারিতে বরগুনার জনসংখ্যা গুনে পাওয়া যায় ৯ লাখের কাছাকাছি। ২০২৩ সালে তা নেমে আসে ৮ লাখের কিছু বেশি। উন্নত জীবন বা কাজের খোঁজে জেলার বাসিন্দাদের অন্যত্র যাওয়ার প্রবণতাই এর কারণ।জেলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর। ফলে সেখানে সারা বছর কাজের সুযোগ থাকে না।

এখানকার উৎপাদিত প্রধান শস্য ধান, চিনাবাদাম,সরিষা, সূর্যমুখী ও বিভিন্ন ধরনের ডাল। চরাঞ্চলে ফলা তরমুজেরও সুনাম আছে স্বাদের জন্য।
এক সময় এই জেলায় প্রচুর পাট চাষ হত। কিন্তু এখন কৃষক এই ফসলে আগ্রহ হারিয়ে ফেলেছে। বরগুনা বিখ্যাত নারিকেল ও সুপারির জন্যও।

এখানকার শ্রমজীবীদের একটি বড় অংশের পেশা সমুদ্রে মাছ শিকার। কাঠের নৌকা তৈরির পেশাতেও আছেন অনেকে। জেলার কাঠ মিস্ত্রীরা নৌকা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদনে বেশ দক্ষ। মাঠ ভরা ধান, আর নদী ও সাগরের মাছ ছাড়াও গরু-মহিষের দুধ, তাঁতের শাড়ি, ঘানির তেল, মাড়াই কলে আখের গুড়ের জন্যও সুমাম আছে এই অঞ্চলের। নানা ধরনের পিঠা, তালের মোরব্বা, নারিকেলের সুরুয়া, চালের রুটি, ইলিশ মাছ এবং মিষ্টিরও সুনাম আছে।

তবে প্রাকৃতিক দুর্যোগ বারবার এই জেলার মানুষের জীবনে নিয়ে এসেছে দুর্ভোগ। জীবন আর সম্পদের হানি হয়েছে এতে। এটিও আয়তনের তুলনায় জনসংখ্যা কম থাকার একটি কারণ।

18/02/2025

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ম্যারাথন দৌড় : ৫৪ বছর, ৮ মাস, ৬ দিন, ৫ ঘণ্টা, ৩২ মিনিট, এবং ২০.৩ সেকেন্ড। কিন্তু কিভাবে??

শিজো কানাকুরি, একজন জাপানি ম্যারাথন দৌড়বিদ, ১৯১২ সালের স্টকহোম অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন প্রথম জাপানি অ্যাথলেটদের একজন। সেই ম্যারাথনটি এক প্রচণ্ড তাপদাহের মধ্যে অনুষ্ঠিত হয়, যার ফলে অনেক দৌড়বিদ, যার মধ্যে কানাকুরিও ছিলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন। দৌড়ের প্রায় মাঝপথে এসে তিনি তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন এবং স্থানীয় এক পরিবার তাকে আশ্রয় দেয়, তাকে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করে। নিজের দৌড় শেষ করতে না পারার লজ্জায় তিনি চুপচাপ জাপানে ফিরে যান এবং দৌড়ের কর্মকর্তা বা আয়োজকদের কিছুই জানাননি। ফলে সুইডেনের নিখোঁজ ব্যক্তিদের তালিকায় তার নাম যুক্ত হয়।
এই বিপর্যয়ের পরও কানাকুরি তার অ্যাথলেটিক ক্যারিয়ার চালিয়ে যান এবং পরবর্তী অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১৯৬৭ সালে, সুইডিশ টেলিভিশন তাকে আবার স্টকহোমে আমন্ত্রণ জানায় যাতে তিনি ৫৪ বছর আগে ছেড়ে আসা ম্যারাথনটি সম্পন্ন করতে পারেন। ৭৬ বছর বয়সে কানাকুরি দৌড় শেষ করেন এবং তার আনুষ্ঠানিক ম্যারাথনের সময় দাঁড়ায় ৫৪ বছর, ৮ মাস, ৬ দিন, ৫ ঘণ্টা, ৩২ মিনিট, এবং ২০.৩ সেকেন্ড। এই অনন্য ঘটনার কারণে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান লাভ করেন "সর্বাধিক সময় নিয়ে ম্যারাথন সম্পন্নকারী " হিসেবে এবং তিনি "জাপানি ম্যারাথনের জনক" হিসেবে স্মরণীয় হয়ে থাকেন।

লেখা - মাহাথীর ওসমান মাহিল
কার্টেসি : Scientific Heritage Centre

17/02/2025

কাউকে গভীর চিন্তায় ফেলতে
চান?
তাহলে অনেকগুলো মেসেজ করে
আবার রিমোভ করে দিন।

17/02/2025

🥀 ভালো আছি… এই মিথ্যে কথাটা বলতে বলতে কেউ কেউ, সত্যি একসময় ভালো থাকা শিখে ফেলে।

17/02/2025

🥀কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের! কিন্তু,তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো- সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা।

16/02/2025

★★★ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব https://saudi-arabia-evisa.com/visa-status/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া https://www.ivacbd.com/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইতালী https://visa.vfsglobal.com/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

15/02/2025

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাড়ি: মডস্কেপের ক্লিফ হাউস

মডস্কেপের ক্লিফ হাউস একটি ধারণাগত পাঁচতলা মডুলার বাড়ি, যা অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম ভিক্টোরিয়ায় এক দুর্দান্ত ক্লিফের পাশে নির্মাণের জন্য ডিজাইন করা হয়েছে। এটি জাহাজের হাল্কে বসবাসরত বার্নাকলসের অনুপ্রেরণায় তৈরি, যা বাড়িটিকে প্রাকৃতিক শিলার সাথে সংযুক্ত করে এবং মহাসাগরের দৃশ্য উপভোগ করতে সহায়ক।

এই বাড়িটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ক্লিফের সাথে স্থিতিশীলতা নিশ্চিত করতে ইঞ্জিনিয়ারড স্টিল পিন দ্বারা সংযুক্ত করা হয়েছে। বাড়ির ডিজাইনে বিশেষত্ব হল যে, এর প্রবেশাধিকার উপরের তলায় একটি কারপোর্টের মাধ্যমে, যা লিফটের মাধ্যমে অন্যান্য স্তরের সাথে সংযুক্ত।

এটি প্রাকৃতিক দৃশ্য এবং আর্কিটেকচারের মধ্যে এক বিরল সংমিশ্রণ তৈরি করে, এবং নকশার মাধ্যমে জীবনের সাথে প্রকৃতির এক বিশেষ সংযোগ স্থাপন করার লক্ষ্য।

এটি একটি ধারণাগত প্রকল্প, এবং বাস্তবে নির্মিত হয়নি। তবে, মডস্কেপের ওয়েবসাইটে এই প্রকল্পের বিস্তারিত বিবরণ, ডিজাইন এবং ছবিগুলি পাওয়া যায়।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
8603