08/03/2023
বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে আগামীতে পরীক্ষা দিবেন এমন যাদের ইচ্ছে আছে তারা এখন থেকে গণিত , ইংরেজি এবং অনুবাদের উপর জোর দিতে থাকুন । তাছাড়া নিয়মিত শরীর চর্চা করা বাধ্যতামূলক
নিজেকে যেভাবে SI এর জন্য ড্রিল করবেন তা নিম্নরূপ -
১। গণিতঃ যে কোন জবের জন্য গণিত মূলত X-factor হয়ে দাঁড়ায়। এখানে এর ব্যতিক্রম নয় তাই আপনাকে গণিত চর্চা করতে হবে। বিশেষ করে পাটিগণিত এবং জ্যামিতি বেশি বেশি চর্চা করতে হবে। যেভাবে গণিত করবেন -
>>> নিচের টপিকগুলো সবার আগে দেখবেনঃ
ঐকিক নিয়ম
সময় কাজ + নল চৌবাচ্চা
সময় , দূরত্ব ও গতিবেগ
নৌকা-স্রোত
লাভ-ক্ষতি
সুদকষা
ব্যাসিক জ্যামিতি - বিশেষ করে, বৃত্ত ও পরিমিতি অংশের হিসেবের প্রশ্ন গুলো দেখবেন ।
মানসিক দক্ষতার রিভিশন দিতে ভুলবেন না । কারণ পরীক্ষায় এইটা আসবে এবং অনেক সহজই আসে। তাই মার্কস বাড়াতে চর্চার বিকল্প নাই। বিশেষ করে - সিরিজ, দশমিক, ভগ্নাংশ, ঘড়ি, পঞ্জিকা, চিত্র ইত্যাদি IQ গুলা বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলা সমাধান করে রাখবেন।
পাটিগণিত এবং জ্যামিতি জড়তা কাটানোর পর বীজগণিত করে নিবেন। খুব প্যারা মনে হবে না ।
২। ইংরেজিঃ বেসিক গ্রামার নিজের আয়ত্তে রাখবেন এবং প্রতিদিন Oral Speaking এর চর্চা করে মুখের জড়তা কাটাবেন । এতে করে বেসিক ঠিক হবে তেমনি মুখের ফ্লুয়েন্সি চলে আসবে। যারা ২টার একটাও করবেন না তারা জায়গামত ধরা খাবেন আগামীতে ।
বেসিক গ্রামার শিখে নিবেন - Tense , Right Form of Verbs , Sub Verb Agreement, Voice , Narration , Conditional Sentence , Transformation Sentence , Appropriate Preposition , Phrase and Idioms, Spelling ইত্যাদি দেখে রাখবেন । সবার আগে এইসব টপিকের বিগত সকল প্রশ্ন বই থেকে পড়ে রাখবেন। এতে কমন প্রশ্ন চলে আসলে সেগুলা ১০০% কারেক্ট করে নিতে পারবেন।
Oral Speaking - মুখের জড়োতা কাটাতে হলে নিয়মিত স্পিকিং করতে হবে। আপনি ২/৩/৫/৮/১০/১৫/২০ মিনিট করে কথা বলতে বলতে নিজের স্পিকিং এবিলিটিস বাড়াতে চেষ্টা করুন। সারাদিন যা করছেন বা দেখেছেন বা অনুধাবন করেছেন তাই কারো সঙ্গে ইংরেজিতে বলুন। এতে করে মুখে ফ্লুয়েন্সি চলে আসবে।
৩। অনুবাদঃ পত্রিকা পড়ার অভ্যাস তৈরি করলে শর্টটার্ম অনেক কষ্ট লাগবে এবং বিরক্ত লাগবে কিন্তু লং টার্ম অনেক বেনেফিট পাবেন। তাই পত্রিকা পড়ে Editorial , Economics , Political ইত্যাদি বিষয় পড়ে সেগুলা অনুবাদ করার চেষ্টা করবেন । এতে করে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে যা যে কোন লিখিত পরিক্ষায় কাজে আসবে।
যারা আগামীতে বাংলাদেশ পুলিশ বা বিসিএসের লিখিত দিবে তাদের সবার এই কথাগুলা কাজে আসবে যদি ঠিকমত সময়ের ব্যবহার করতে পারেন।
ফি-আমানিল্লাহ