AlQuran ETraining

AlQuran ETraining আসসালামু আলােইকুম। শিশু-বৃদ্ধ যেকোন বয়সের বোনেরা Zoom এর মাধ্যমে সহীহ কুরআন শেখার ক্লাস করতে পারবেন।

আসসালামু আলােইকুম।
সহীহভাবে কুরআন শেখার এই যাত্রায় আপনাকে স্বাগত।

ইসলামের ৫টি স্তম্ভ আমরা সবাই জানি। তারপরও আবার স্বরণ করিয়ে দিচ্ছি- ১. কালিমা , ২.নামাজ, ৩.রোজা , ৪. হজ্জ্ব, ৫. যাকাত। যাকাত ছাড়া বাকি ৪ টাই কুরআনের সাথে সম্পৃক্ত, ঠিক বলেছি তো বোনেরা?

আমরা অনেকেই আছি যারা মুসলিম, কিন্তু সহীহভাবে কালিমা পড়তে পারি না? তবে তো আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাই- তাই না? নিজের অজান্তে প্রশ্ন জাগে- আমরা কি আদৌ মুসলিম আছি কিনা?

নামাজ ভঙ্গের উনিশটি কারণের মধ্যে ১ম কারণটাই হল - নামাজে অশুদ্ধ পড়া সবাই জানি। আমরা নামাজ পড়লাম ঠিকই কিন্তু কোন কাজে আসলনা বরং উল্টো গুনাহগার হলাম, তবে সে নামাজ পড়ে কি আপনি- আমি লাভবান হব? না ক্ষতিগ্রস্ত হব? প্রিয় বোনেরা আমার আপনি কি চিন্তা করে দেখেছেন কখনো?

রোজার সময়ও আমরা কুরআন খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা দিই অনেক সওয়াবের আশায়, কিন্তু একবারও ভেবে দেখিনা আমরা - সহীহ করে কুরআন পড়ার কারণে সওয়াব সংগ্রহ করতে পারছি কিনা? আখেরাতে কুরআন আমাদের জন্য সুপারিশ করবেন কিনা? নাকি ভুল পড়ার কারণে কুরআন আমাদের গজব/ অভিশাপ দিচ্ছেন?

কুরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং পথ প্রদর্শক স্বরুপ।

বোনেরা আমার আসুন আমরা আমাদের পবিত্র কুরআন কে সহীহ-সুন্দর করে তেলওয়াত করার চেষ্টা করি। এবং আল্লাহর প্রিয় বান্দী হওয়ার চেষ্টা করি ইন শা আল্লাহ।


***বাংলাদেশের প্রায় 70% + মানুষের কুরআন তেলওয়াত সহীহ নয়, প্রত্যন্ত এলাকার অনেকেই আছেন যারা সহীহ কুরআন তেলওয়াত কি তা-ই জানেন না। অনেকে আছেন - যারা ভাবেন বড় হয়ে গেছি, কিন্তু কুরআন পড়তে পারিনা , এটা কেউ জানলে লজ্জা পাওয়ার আশংকা করেন, আবার কারো কাছে গিয়ে শিখতেও লজ্জা পান, আবার অনেকেই আছেন- যারা স্কুল কলেজ ইউনিভার্টি তে ও পড়েন , সময়ের অভাবে কোন প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারছেন না, তাদের মধ্য থেকে শুধুমাত্র বোনদের জন্য এই প্লাটফরম খোলা হয়েছে। (শিশু থেকে বৃদ্ধ যেকোন বয়সের হতে পারবেন)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AlQuran ETraining posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share