22/05/2023
কেন হতাশায় ভুগছেন? কিভাবে হতাশা দূর করবেন?
কাল অনেকক্ষন দাঁড়িয়ে রিকশা পেলাম।
ভাড়া চাইলো আশি টাকা।উঠলাম কন্তু আশি টাকা ভাড়া দিচ্ছি। সে রিকশা চালাচ্ছে কচ্ছপের গতি তে। মেজাজ খুব খারাপ হচ্ছে।
বললাম, একটু দ্রুত চালান। রিকশাওয়ালা প্রানপন চেষ্টা করছে।
আমি বাধ্য হয়ে হাল ছেড়ে দিলাম। এর চেয়ে লোক টার সাথে গল্প করে সময় কাটাই।
গ্রামের বাড়ি কই?
ময়মনসিং
ঢাকায় কয় দিন?
নয় মাস।
পরিবার কই?
(সে চুপ)
ঢাকা একা থাকেন?
হ
আয় কেমন হয়?
দুই বেলা খাইতে পারি।
এরপর সে আস্তে আস্তে বল্লো, পরিবার মইরা গেসে। আমার মা, বউ, দুই সন্তান। সবাই মইরা গেসে। এখন আমি একা।
(আমি এবার চুপ)
সরিষাবাড়ি যাইতাসিলাম। ভ্যান কইরা। পেরাইভেট চাপ মারসিলো। মা আর দুই বাচ্চা ওই খানেই মইরা গেসিলো। চোউক্ষের সামনে। আমার বউ বাইচ্চা ছিলো। হয়তো হাসপাতালে লইলে বাচতো। কেউ আউগগায় নাই। তামশা দেখছে। আমিও তামশা ই দেখসি। বউ চোউক্ষের সামনে আস্তে আস্তে শেষ।
আপনে তো ভালো ছিলেন! আপনে কিছু একটা করতেন!
করতে চাইসিলাম। আমার ডাইন পাও ডা ছিড়া দূরে পইরা ছিলো। রক্তে ভাইসসা যাইতাসিলো। পরে অজ্ঞান হইয়া গেসিলাম। চোখে সামনে আমার পুরা পরিবারের মৃত্যু। এই ডা আল্লাহ যেনো কাউ রে না দেখায়।
(আমি কি বলবো বুঝতে পারছিনা)
প্যাটের ক্ষিদা সব ভুলায়া দেয়। মাইনষেরে কুত্তা বানায়া দেয়। আমি ও কুত্তার মতো বাইচা আসি।
রিকশা থামলো।
লোক টা এক পা এর প্যাডেল করে আমাকে আমার গন্তব্যে পৌছে দিলো।
আমি তাকে একটা পাচশ টাকা দিলাম।
সে ফিরিয়ে দিয়ে দুই হাত জোড় করে বল্লো, "স্যার, দুই ব্যালা খাইতে পারলেই আমার হইয়া যায়। ট্যাকা দিয়া কি করুম? মা রে ওষুধ কিন্না দিমু!!! বউ রে নতুন শাড়ি কিন্না দিমু!!! নাকি বাচ্চা গো খেলনা কিন্না দিমু!!! প্যাট ভরা ছাড়া আমার স্বপ্ন নাই। সালাম।
----
বেচে থাকা টা আসলেই প্রথম চাহিদা। লোক টা এক পা নিয়ে প্যাডেল চাপে। তার কেউ নাই। এরপর ও সে পেট ভরানোর জন্য প্যাডেল চাপে।
দুনিয়া টা খুব কঠিন রে ভাই!!
যে যেখানে আছেন, শুকরিয়া করেন। চার হাত পা নিয়ে, মাথার উপর ছাদ নিয়ে, সন্তান, স্ত্রী, মা বাবা নিয়ে থেকে ও আপনারা কত হা হুতাশ করেন!!!
একজন স্বপ্নহীন মানুষ এক পায়ে জীবন যুদ্ধ করে, আমরা স্বপ্ন পূরনের হতাশায় ভুগি!!! আশ্চর্য। তাই না???