25/02/2026
সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ-এর পক্ষ থেকে আমাদের প্রিয় শিক্ষার্থী তিসা ইসলাম ইভা-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা ২০২৫-এ বৃত্তি অর্জন করে আমাদের প্রতিষ্ঠানকে গর্বিত করেছে। তার এই অসাধারণ সাফল্য তার অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের উজ্জ্বল স্বীকৃতি।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি সে ভবিষ্যতেও এভাবেই সাফল্যের ধারা অব্যাহত রাখবে। পাশাপাশি তার সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
🌸 তার এই অর্জন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আল্লাহ তার মঙ্গল করুন এবং আরও বড় সাফল্য দান করুন।
— সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ